৭০

المعارج

সূরা আল্ মা‘আরেজ

Al-Ma`arij

মক্কী ৪৫ আয়াত ২ রুকু পারা ২৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৪৫ আয়াত এবং ২ রুকু আছে।

وَلَا یَسۡـَٔلُ حَمِیۡمٌ حَمِیۡمًا ﴿ۚۖ۱۱﴾

১১
এবং কোন বন্ধু কোন বন্ধুর সম্বন্ধে জিজ্ঞাসা করিবে না।

یُّبَصَّرُوۡنَہُمۡ ؕ یَوَدُّ الۡمُجۡرِمُ لَوۡ یَفۡتَدِیۡ مِنۡ عَذَابِ یَوۡمِئِذٍۭ بِبَنِیۡہِ ﴿ۙ۱۲﴾

১২
(যদিও) তাহাদিগকে তাহাদের (বন্ধুদের) অবস্থা পরস্পরকে দেখানো হইবে। প্রত্যেক অপরাধী কামনা করিবে, হায়! সে যদি সেদিনের আযাব হইতে রক্ষা পাইবার জন্য ফিদিয়া (বিনিময়) হিসাবে পেশ করিতে পারিত নিজ সন্তানদিগকে,

وَصَاحِبَتِہٖ وَاَخِیۡہِ ﴿ۙ۱۳﴾

১৩
এবং তাহার স্ত্রীকে এবং তাহার ভাইকে,

وَفَصِیۡلَتِہِ الَّتِیۡ تُــٔۡوِیۡہِ ﴿ۙ۱۴﴾

১৪
এবং তাহার জ্ঞাতি-গোষ্ঠীকে যাহারা তাহাকে আশ্রয় দিত,

وَمَنۡ فِی الۡاَرۡضِ جَمِیۡعًا ۙ ثُمَّ یُنۡجِیۡہِ ﴿ۙ۱۵﴾

১৫
এবং ভূপৃষ্ঠে যাহারা আছে তাহাদের সকলকে; অতঃপর সে উহা হইতে নিজেকে রক্ষা করিতে পারিত!৩১২২
৩১২২। এই আয়াতগুলিতে বিচার-দিবসের কী ভয়ঙ্কর চিত্রই না তুলিয়া ধরা হইয়াছে! মহাসঙ্কটের মুখা-মুখী দাঁড়াইয়া মানুষ নিজেকে বাঁচাইবার জন্য সবকিছু ত্যাগ করিতে প্রস্তত হইয়া যায়। এমন কি নিজের প্রিয়তম স্ত্রী-পুত্র ও সন্তান-সন্ততিকে উৎসর্গ করিতেও দ্বিধা বোধ করে না।

کَلَّا ؕ اِنَّہَا لَظٰی ﴿ۙ۱۶﴾

১৬
কিন্ত ইহা কখনও হইবে না, নিশ্চয় ইহা অগ্নি শিখা,

نَزَّاعَۃً لِّلشَّوٰی ﴿ۚۖ۱۷﴾

১৭
চামড়া পর্যন্ত তুলিয়া দেওয়ার আযাব

تَدۡعُوۡا مَنۡ اَدۡبَرَ وَتَوَلّٰی ﴿ۙ۱۸﴾

১৮
উহা তাহাকে ডাকিবে—যে পৃষ্ঠ প্রদর্শন করে এবং মুখ ফিরাইয়া লয়।

وَجَمَعَ فَاَوۡعٰی ﴿۱۹﴾

১৯
এবং সে ধন-সম্পদ জমা করে এবং উহাকে সংরক্ষণ করে।

اِنَّ الۡاِنۡسَانَ خُلِقَ ہَلُوۡعًا ﴿ۙ۲۰﴾

২০
নিশ্চয় মানুষকে অধৈর্য-চঞ্চল করিয়া সৃষ্টি করা হইয়াছে।৩১২৩
৩১২৩। প্রকৃতিগতভাবেই মানুষ অধৈর্যশীল ও কৃপণ। ‘খুলিকা’র এই অর্থের স্বপক্ষে দেখুন ২১ঃ ৩৮; ৩০ঃ ৫৫।