৭

الأعراف

সূরা আল্ আ’রাফ

Al-A`raf

মক্কী ২০৭ আয়াত ২৪ রুকু পারা ৮–৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২০৭ আয়াত এবং ২৪ রুকু আছে।

قَالَ الۡمَلَاُ مِنۡ قَوۡمِہٖۤ اِنَّا لَنَرٰٮکَ فِیۡ ضَلٰلٍ مُّبِیۡنٍ ﴿۶۱﴾

৬১
তাহার জাতির প্রধানগণ বলিল, ‘নিশ্চয় আমরা তোমাকে স্পষ্ট ভ্রান্তির মধ্যে দেখিতেছি’।

قَالَ یٰقَوۡمِ لَیۡسَ بِیۡ ضَلٰلَۃٌ وَّلٰکِنِّیۡ رَسُوۡلٌ مِّنۡ رَّبِّ الۡعٰلَمِیۡنَ ﴿۶۲﴾

৬২
সে বলিল, ‘হে আমার জাতি! আমার মধ্যে কোন ভ্রান্তি নাই৯৯৩ বরং আমি সকল জগতের প্রতিপালকের পক্ষ হইতে একজন রসূল;
৯৯৩। ভ্রান্তিতে পতিত বলিয়া হযরত নূহ (আঃ)-এর বিরুদ্ধে যে অভিযোগ তাহা তিনি খণ্ডন করেন। তিনি বলেন যে, এক ব্যক্তি অন্য কোন স্থানে যাওয়ার সময় অপরিচিত বা ভুল পথে চলিতেছে বলা যাইতে পারে, অথবা যেপথে পূর্বে কখনও ভ্রমণ করে নাই বলিয়া পথ হারাইয়াছে বলা যাইতে পারে, কিন্তু এক ব্যক্তি কোন স্থান হইতে ফেরত আসার সময় একথা কিরূপে বলা যাইতে পারে যে, সে উক্ত স্থানের পথ চিনে না এবং কেমন করিয়া উক্ত ব্যক্তি সেই পথ হারাইতে পারে? হযরত নূহ (আঃ) বলিয়াছিলেন যে, তিনি ভ্রান্ত হইতে পারেন না, কারণ তিনি আল্লাহ্‌র নিকট হইতে আসিয়াছিলেন। অতএব, আল্লাহ্‌তা’লার নিকটে পৌঁছার পথে তাঁহার বিভ্রান্ত হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না।

اُبَلِّغُکُمۡ رِسٰلٰتِ رَبِّیۡ وَاَنۡصَحُ لَکُمۡ وَاَعۡلَمُ مِنَ اللّٰہِ مَا لَا تَعۡلَمُوۡنَ ﴿۶۳﴾

৬৩
আমি তোমাদিগকে আমার প্রভুর বাণী পৌঁছাইতেছি এবং তোমাদিগকে হিতোপদেশ দিতেছি এবং আমি আল্লাহ্ হইতে এমন কিছু জানি যাহা তোমরা জান না;

اَوَعَجِبۡتُمۡ اَنۡ جَآءَکُمۡ ذِکۡرٌ مِّنۡ رَّبِّکُمۡ عَلٰی رَجُلٍ مِّنۡکُمۡ لِیُنۡذِرَکُمۡ وَلِتَتَّقُوۡا وَلَعَلَّکُمۡ تُرۡحَمُوۡنَ ﴿۶۴﴾

৬৪
তোমরা কি এই কথায় বিস্ময় বোধ করিতেছ যে, তোমাদের প্রভুর পক্ষ হইতে তোমাদের নিকট তোমাদেরই মধ্য হইতে এক ব্যক্তির মাধ্যমে এক উপদেশবাণী আসিয়াছে যেন সে তোমাদিগকে সতর্ক করে এবং যেন তোমরা তাক্‌ওয়া অবলম্বন কর এবং যেন তোমাদের উপর রহম করা যায়?’

فَکَذَّبُوۡہُ فَاَنۡجَیۡنٰہُ وَالَّذِیۡنَ مَعَہٗ فِی الۡفُلۡکِ وَاَغۡرَقۡنَا الَّذِیۡنَ کَذَّبُوۡا بِاٰیٰتِنَا ؕ اِنَّہُمۡ کَانُوۡا قَوۡمًا عَمِیۡنَ ﴿٪۶۵﴾

৬৫
কিন্তু তাহারা তাহাকে মিথ্যাবাদী বলিয়া প্রত্যাখ্যান করিল, সুতরাং আমরা তাহাকে এবং তাহার সঙ্গে যাহারা নৌকায় ছিল, তাহাদিগকে উদ্ধার করিলাম এবং যাহারা আমাদের আয়াতসমূহকে মিথ্যা বলিয়া প্রত্যাখ্যান করিয়াছিল তাহাদিগকে নিমজ্জিত করিলাম। নিশ্চয় তাহারা ছিল এক অন্ধ৯৯৪ জাতি।
সূরা আল্ আ’রাফ - রুকু ৮
৯৯৪। একবচনে “আমা” -এর বহুবচন হইল “আমীন” অর্থ- উভয় চক্ষে অন্ধ, মনের দিক হইতে অন্ধ, যে ভুল করে (লেইন)।

وَاِلٰی عَادٍ اَخَاہُمۡ ہُوۡدًا ؕ قَالَ یٰقَوۡمِ اعۡبُدُوا اللّٰہَ مَا لَکُمۡ مِّنۡ اِلٰہٍ غَیۡرُہٗ ؕ اَفَلَا تَتَّقُوۡنَ ﴿۶۶﴾

৬৬
এবং (আমরা) আদজাতির৯৯৫ নিকট তাহাদের ভাই হূদকে৯৯৬ (পাঠাইয়াছিলাম)। সে বলিল, ‘হে আমার জাতি! তোমরা আল্লাহ্‌র ইবাদত কর, তিনি ব্যতীত তোমাদের কোন মা’বূদ নাই; তোমরা কি তাক্‌ওয়া অবলম্বন করিবে না?’
৯৯৫। বহুকাল পূর্বে ‘আদ’ নামীয় এক জাতি আরব দেশে বাস করিত। কোন এক সময়ে তাহারা বৃহত্তর আরবের অত্যন্ত উর্বর এলাকা সমূহ শাসন করিত—বিশেষভাবে ইয়েমেন, সিরিয়া এবং মেসোপটেমিয়ার অঞ্চলগুলি। তাহারাই সর্বপ্রথম জাতি, যাহারা কার্যতঃ প্রায় সমগ্র আরবদেশের উপর প্রভুত্ব করিত। তাহারা ‘আদ-আল্-উলা’ বা প্রথম ‘আদ’ নামে পরিচিত। বিস্তারিত জানার জন্য দেখুন ১৩২৩ টীকা।
৯৯৬। হযরত হূদ (আঃ) বংশপরম্পরায় হযরত নূহ (আঃ) হইতে সপ্তম পুরুষ ছিলেন।

قَالَ الۡمَلَاُ الَّذِیۡنَ کَفَرُوۡا مِنۡ قَوۡمِہٖۤ اِنَّا لَنَرٰٮکَ فِیۡ سَفَاہَۃٍ وَّاِنَّا لَنَظُنُّکَ مِنَ الۡکٰذِبِیۡنَ ﴿۶۷﴾

৬৭
তাহার জাতির প্রধানগণ, যাহারা অস্বীকার করিয়াছিল, বলিল, ‘নিশ্চয় আমরা তোমাকে নির্বুদ্ধিতায় নিপতিত দেখিতেছি এবং নিশ্চয় আমরা তোমাকে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত মনে করি।’

قَالَ یٰقَوۡمِ لَیۡسَ بِیۡ سَفَاہَۃٌ وَّلٰکِنِّیۡ رَسُوۡلٌ مِّنۡ رَّبِّ الۡعٰلَمِیۡنَ ﴿۶۸﴾

৬৮
সে বলিল, ‘হে আমার জাতি! আমার মধ্যে কোন নির্বুদ্ধিতা নাই, বরং নিশ্চয় আমি জগতসমূহের প্রতিপালকের পক্ষ হইতে একজন রসূল;

اُبَلِّغُکُمۡ رِسٰلٰتِ رَبِّیۡ وَاَنَا لَکُمۡ نَاصِحٌ اَمِیۡنٌ ﴿۶۹﴾

৬৯
আমি তোমাদিগকে আমার প্রভুর পয়গামসমূহ পৌঁছাইতেছি, বস্তুতঃ আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত হিতোপদেশদাতা।

اَوَعَجِبۡتُمۡ اَنۡ جَآءَکُمۡ ذِکۡرٌ مِّنۡ رَّبِّکُمۡ عَلٰی رَجُلٍ مِّنۡکُمۡ لِیُنۡذِرَکُمۡ ؕ وَاذۡکُرُوۡۤا اِذۡ جَعَلَکُمۡ خُلَفَآءَ مِنۡۢ بَعۡدِ قَوۡمِ نُوۡحٍ وَّزَادَکُمۡ فِی الۡخَلۡقِ بَصۜۡطَۃً ۚ فَاذۡکُرُوۡۤا اٰلَآءَ اللّٰہِ لَعَلَّکُمۡ تُفۡلِحُوۡنَ ﴿۷۰﴾

৭০
তোমরা কি এই কথায় বিস্ময় বোধ করিতেছ যে, তোমাদের প্রভুর পক্ষ হইতে তোমাদের নিকট তোমাদেরই মধ্য হইতে এক ব্যক্তির মাধ্যমে এক উপদেশবাণী আসিয়াছে, যেন সে তোমাদিগকে সতর্ক করে? এবং স্মরণ কর (সেই সময়কে) যখন তিনি নূহের জাতির পর তোমাদিগকে স্থলাভিষিক্ত করিয়াছেন৯৯৭ এবং তোমাদিগকে দৈহিক শক্তিতে সমৃদ্ধ৯৯৭-ক করিয়াছেন। অতএব, তোমরা আল্লাহ্‌র নেয়ামত সমূহকে স্মরণ কর, যেন তোমরা সফলকাম হও।’
৯৯৭। ‘আদ’ জাতি খুবই উন্নত এবং ক্ষমতাশালী ছিল।
৯৯৭-ক। এই শব্দের মর্ম এইরূপও হয় যে, তিনি (আল্লাহ্) তোমাদের উত্তরসূরীকে বৃদ্ধি করিয়াছিলেন।