৭

الأعراف

সূরা আল্ আ’রাফ

Al-A`raf

মক্কী ২০৭ আয়াত ২৪ রুকু পারা ৮–৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২০৭ আয়াত এবং ২৪ রুকু আছে।

فَلَمَّاۤ اٰتٰہُمَا صَالِحًا جَعَلَا لَہٗ شُرَکَآءَ فِیۡمَاۤ اٰتٰہُمَا ۚ فَتَعٰلَی اللّٰہُ عَمَّا یُشۡرِکُوۡنَ ﴿۱۹۱﴾

১৯১
কিন্তু যখন তিনি তাহাদিগকে উত্তম (সন্তান) দান করেন, তখন তাহারা তাঁহার সহিত শরীক করে ঐ (সন্তান) সম্বন্ধে যাহা তিনি তাহাদিগকে দিয়াছেন। অথচ আল্লাহ্ উহা হইতে (বহু) ঊর্ধ্বে যাহা তাহারা (তাঁহার সহিত) শরীক করে।

اَیُشۡرِکُوۡنَ مَا لَا یَخۡلُقُ شَیۡئًا وَّہُمۡ یُخۡلَقُوۡنَ ﴿۱۹۲﴾۫ۖ

১৯২
তাহারা কি (তাঁহার সহিত) উহাদিগকে শরীক করে যাহারা কিছুই সৃষ্টি করে না, বরং তাহারাই সৃষ্ট?

وَلَا یَسۡتَطِیۡعُوۡنَ لَہُمۡ نَصۡرًا وَّلَاۤ اَنۡفُسَہُمۡ یَنۡصُرُوۡنَ ﴿۱۹۳﴾

১৯৩
এবং না তাহারা তাহাদিগকে কোন সাহায্য করিতে পারে এবং না তাহারা নিজদিগকে সাহায্য করিতে পারে।

وَاِنۡ تَدۡعُوۡہُمۡ اِلَی الۡہُدٰی لَا یَتَّبِعُوۡکُمۡ ؕ سَوَآءٌ عَلَیۡکُمۡ اَدَعَوۡتُمُوۡہُمۡ اَمۡ اَنۡتُمۡ صَامِتُوۡنَ ﴿۱۹۴﴾

১৯৪
এবং যদি তুমি তাহাদিগকে হেদায়াতের দিকে ডাক, তাহারা তোমাদের অনুগমন করিবে না। তোমরা তাহাদিগকে ডাক বা নীরব থাক, তোমাদের জন্য উভয়ই সমান।

اِنَّ الَّذِیۡنَ تَدۡعُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰہِ عِبَادٌ اَمۡثَالُکُمۡ فَادۡعُوۡہُمۡ فَلۡیَسۡتَجِیۡبُوۡا لَکُمۡ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ ﴿۱۹۵﴾

১৯৫
আল্লাহ্‌কে ছাড়িয়া তোমরা যাহাদিগকে ডাক, নিশ্চয় তাহারা তোমাদের মত বান্দা। সুতরাং তোমরা তাহাদিগকে ডাকিতে থাক, যদি তোমরা সত্যবাদী হও, তাহা হইলে তাহারা তোমাদের ডাকের উত্তর দান করুক।১০৮৫
১০৮৫। এই আয়াত মূর্তি পূজারীদিগকে খোলাখুলিভাবে এই ব্যাপারে চ্যালেঞ্জ প্রদান করে যে, সকল জীবন্ত ও অচেতন বস্তু যাহাদিগকে তাহারা মা’বুদ বলিয়া ডাকে, কখনই তাহাদের প্রার্থনার উত্তর দিতে পারে না। কারণ প্রতিমাসমূহ এই ক্ষমতাই রাখে না। কিন্তু জীবন্ত আল্লাহ্ তাঁহার ভক্তদিগের দোয়া কবুল করিয়া থাকেন।

اَلَہُمۡ اَرۡجُلٌ یَّمۡشُوۡنَ بِہَاۤ ۫ اَمۡ لَہُمۡ اَیۡدٍ یَّبۡطِشُوۡنَ بِہَاۤ ۫ اَمۡ لَہُمۡ اَعۡیُنٌ یُّبۡصِرُوۡنَ بِہَاۤ ۫ اَمۡ لَہُمۡ اٰذَانٌ یَّسۡمَعُوۡنَ بِہَا ؕ قُلِ ادۡعُوۡا شُرَکَآءَکُمۡ ثُمَّ کِیۡدُوۡنِ فَلَا تُنۡظِرُوۡنِ ﴿۱۹۶﴾

১৯৬
তাহাদের কি পা আছে যদ্বারা তাহারা চলে, অথবা তাহাদের কি হাত আছে যদ্বারা ধরে, অথবা তাহাদের কি চক্ষু আছে যদ্বারা তাহারা দেখে অথবা তাহাদের কি কান আছে যদ্বারা তাহারা শোনে? তুমি বল, ‘তোমরা তোমাদের (কল্পিত) শরীকদিগকে ডাক, অতঃপর সকলে মিলিয়া আমার বিরুদ্ধে কৌশল আঁট এবং তোমরা আমাকে অবকাশ দিও না।১০৮৬
১০৮৬। পূর্ববর্তী আয়াতের মধ্যে কাফেরদিগকে যে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান করা হইয়াছিল উহাকেই এই আয়াতে ও পরবর্তী আয়াতে সম্প্রসারিতভাবে উপস্থাপন করা হইয়াছে। তাহাদিগকে চ্যালেঞ্জ করিয়া বলা হইয়াছে যে, ইসলাম ধর্মের বিরুদ্ধে তাহাদের প্রচারাভিযানে তাহাদিগকে সাহায্য করিতে তাহাদের প্রতিমাগুলিকে আমন্ত্রণ জানাইবার জন্য, তাহাদের সমস্ত উপায় উপকরণ কাজে লাগাইবার জন্য, তাহাদের যাবতীয় শক্তি জড় করিয়া ইসলামের উপর আক্রমণ করিয়া ইহাকে নিশ্চিহ্ন করিবার জন্য তাহাদের কোন প্রচেষ্টা বা সম্ভাব্য কোন অবলম্বনই বাকী না রাখিয়া আল্লাহ্‌র নবীকে আক্রমণের উদ্দেশ্যে ক্ষণিকের তরেও সময় নষ্ট না করিয়া তাহারা দেখিয়া লউক তাহাদের দৃঢ় সংকল্প এবং সমবেত প্রচেষ্টা তাঁহার কি ক্ষতি সাধন করিতে পারে? আল্লাহ্‌তা’লা তাঁহার নবীকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়াছেন এবং তাঁহার মিশনকে সফলতা ও বিজয় প্রদানের প্রতিশ্রুতি দান করিয়াছেন (৫ঃ৬৮ ও ৫৮ঃ২২)।

اِنَّ وَلِیِّ یَ اللّٰہُ الَّذِیۡ نَزَّلَ الۡکِتٰبَ ۫ۖ وَہُوَ یَتَوَلَّی الصّٰلِحِیۡنَ ﴿۱۹۷﴾

১৯৭
নিশ্চয় আমার রক্ষাকর্তা সেই আল্লাহ্ যিনি এই মহাগ্রন্থ অবতীর্ণ করিয়াছেন, এবং তিনিই সৎকর্মশীলদিগকে রক্ষা করেন।

وَالَّذِیۡنَ تَدۡعُوۡنَ مِنۡ دُوۡنِہٖ لَا یَسۡتَطِیۡعُوۡنَ نَصۡرَکُمۡ وَلَاۤ اَنۡفُسَہُمۡ یَنۡصُرُوۡنَ ﴿۱۹۸﴾

১৯৮
এবং তাহারা, যাহাদিগকে তোমরা ডাক তাঁহার পরিবর্তে, তোমাদিগকে সাহায্য করার কোন ক্ষমতা রাখে না, এবং না তাহারা নিজদিগকে সাহায্য করিতে পারে।’

وَاِنۡ تَدۡعُوۡہُمۡ اِلَی الۡہُدٰی لَا یَسۡمَعُوۡا ؕ وَتَرٰٮہُمۡ یَنۡظُرُوۡنَ اِلَیۡکَ وَہُمۡ لَا یُبۡصِرُوۡنَ ﴿۱۹۹﴾

১৯৯
এবং যদি তোমরা তাহাদিগকে হেদায়াতের দিকে ডাক, তাহারা শুনিবে না; এবং তুমি তাহাদিগকে দেখিতেছ যেন তাহারা তোমার প্রতি তাকাইয়া আছে অথচ তাহারা দেখে না।১০৮৭
১০৮৭। ভ্রান্ত বিশ্বাসে নিমজ্জিত ব্যক্তি সত্য গ্রহণে অস্বীকার করে — যদিও তাহার অযৌক্তিক অবস্থার প্রমাণ স্বরূপ যতই স্পষ্ট এবং অভ্রান্ত নিদর্শনাবলী তাহার নিকট প্রদর্শিত হউক না কেন। ইসলাম ধর্ম তাহাদের চক্ষের সম্মুখে দ্রুত গতিতে উন্নতি করিতেছে দেখিয়াও অবিশ্বাসীগণ না দেখার ভান করে এবং ইহাকে মানিয়া নিতে অস্বীকার করে।

خُذِ الۡعَفۡوَ وَاۡمُرۡ بِالۡعُرۡفِ وَاَعۡرِضۡ عَنِ الۡجٰہِلِیۡنَ ﴿۲۰۰﴾

২০০
(হে নবী!) তুমি সদা মার্জনার নীতি অবলম্বন কর এবং ন্যায়-নীতির আদেশ দাও১০৮৭-ক এবং অজ্ঞলোকদিগের নিকট হইতে মুখ ফিরাইয়া লও।
১০৮৭-ক। “উরফ” অর্থ এরূপ কর্ম যাহা বিমল বা অকলংকিত মানব চরিত্রের সহিত সংগতিপূর্ণ।