الحاقة
Al-Haqqah
ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্সহ ইহাতে ৫৩ আয়াত এবং ২ রুকু আছে।
সাধারণ মন্তব্য
বিষয়-বস্তু দৃষ্টে নিঃসন্দেহে বুঝা যায়, এই সূরাটি মক্কায় অবতীর্ণ প্রাথমিক সূরাগুলির একটি। ‘মৃত্যুর পর মানুষের পুনরুত্থান অনিবার্য সত্য’— এই বিষয়টিই সূরার সর্বাপেক্ষা গুরুত্ব পূর্ণ উপজীব্য। এই ধারণা ও ধর্মমতের সত্যতা প্রমাণের জন্য, মহা প্রতিকূল ও সম্বল-শক্তি-বিহীন অসম্ভব অবস্থার মধ্যেও নবী করীম (সাঃ)-এর নিশ্চিত বিজয়ের প্রতিশ্রুতির সফল বাস্তবায়নকে তুলিয়া ধরা হইয়াছে। চূড়ান্ত পর্যায়ে মহানবী (সাঃ)-এর ‘বিজয়’ ও ‘মৃত্যুর পর পুনরুত্থান’ এই দুইটিই কাফেরদের নিকট সমভাবে অসম্ভব ছিল। অতএব, ইহাদের একটি যদি সত্য সাব্যস্ত হইয়া যায় ও বাস্তবে পরিণত হয়, তাহা হইলে ইহা দ্বারাই অবিসম্বাদিতভাবে প্রমাণিত হইয়া যায় যে, অপরটিও সত্য ও বাস্তব। কাজেই সূরাটি একটি জোরালো ও দৃঢ় ঘোষণার মাধ্যমে আরম্ভ হইয়াছে যে, সত্যের শত্রুরা পরাভূত হইয়া যাইবে। অতঃপর ‘ঐশী-বাণী’ ও ‘পরলোকে পুনরুত্থানের’ সত্যতার বিরোধী কাফেরগণের ধ্বংসের উল্লেখ পূর্বক বলা হইয়াছে যে, কাফেরগণের জন্য শাস্তির “সময়টি” সর্বাপেক্ষা যন্ত্রণাময় ও বিষাদময় হইবে। আর মো’মেনগণের জন্য সেই সময়টি কতইনা আনন্দময় ও সুখকর হইবে! সূরাটি শেষ পর্যায়ে বলিতেছে যে, চূড়ান্ত প্রতিকূল অবস্থা ও মহাশক্তিধরদের চরম মোকাবেলা সত্বেও, মহানবী (সাঃ)-এর বিজয় লাভ এবং পরকালের পুনরুত্থান - এই দুইটি বিষয় নিশ্চয়ই সংঘটিত হইবে। কেননা মহানবী (সাঃ) যাহা বলেন, তাহা আল্লাহ্তা’লার অবতীর্ণ বাণী। তাহা কবির কাব্য নহে, তাহা ভবিষ্যদ্বক্তার অনুমানও নহে। তাহা কোন বানাওটি কথাও নহে। কারণ, তিনি (সাঃ) যদি আল্লাহ্র নামে কোন বানাওটি কথা বলিতেন, তাহা হইলে নিশ্চয়ই নিহত হইতেন, কেননা যে ব্যক্তি ঐশী-বাণীবাহক না হইয়াও নিজের বাণীকেই আল্লাহ্র বাণী বলিয়া চালাইতে চায়, আল্লাহ্তা’লা তাহাকে অচিরেই ধ্বংস করিয়া দেন।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
اَلۡحَآقَّۃُ ۙ﴿۲﴾
وَمَاۤ اَدۡرٰٮکَ مَا الۡحَآقَّۃُ ؕ﴿۴﴾
کَذَّبَتۡ ثَمُوۡدُ وَعَادٌۢ بِالۡقَارِعَۃِ ﴿۵﴾
فَاَمَّا ثَمُوۡدُ فَاُہۡلِکُوۡا بِالطَّاغِیَۃِ ﴿۶﴾
وَاَمَّا عَادٌ فَاُہۡلِکُوۡا بِرِیۡحٍ صَرۡصَرٍ عَاتِیَۃٍ ۙ﴿۷﴾
سَخَّرَہَا عَلَیۡہِمۡ سَبۡعَ لَیَالٍ وَّثَمٰنِیَۃَ اَیَّامٍ ۙ حُسُوۡمًا ۙ فَتَرَی الۡقَوۡمَ فِیۡہَا صَرۡعٰی ۙ کَاَنَّہُمۡ اَعۡجَازُ نَخۡلٍ خَاوِیَۃٍ ۚ﴿۸﴾
فَہَلۡ تَرٰی لَہُمۡ مِّنۡۢ بَاقِیَۃٍ ﴿۹﴾
وَجَآءَ فِرۡعَوۡنُ وَمَنۡ قَبۡلَہٗ وَالۡمُؤۡتَفِکٰتُ بِالۡخَاطِئَۃِ ۚ﴿۱۰﴾