৬৯

الحاقة

সূরা আল্ হাক্‌কা

Al-Haqqah

মক্কী ৫৩ আয়াত ২ রুকু পারা ২৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৫৩ আয়াত এবং ২ রুকু আছে।

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
আল্লাহ্‌র নামে, যিনি অযাচিত-অসীম দাতা, পরম দয়াময়।

اَلۡحَآقَّۃُ ۙ﴿۲﴾

২
এক অবশ্যম্ভাবী সত্য-সংবাদ।৩১০৭
৩১০৭। একটি প্রতিষ্ঠিত, অপরিহার্য সুনিশ্চিত সত্য; সুনিশ্চিতভাবে ঘটনীয়, চরম ধ্বংসলীলা, অবিশ্বাসের চূড়ান্ত পতন।

مَا الۡحَآقَّۃُ ۚ﴿۳﴾

৩
সেই অবশ্যম্ভাবী সত্য-সংবাদ কি?

وَمَاۤ اَدۡرٰٮکَ مَا الۡحَآقَّۃُ ؕ﴿۴﴾

৪
এবং তোমাকে কিসে জানাইবে যে, সেই অবশ্যম্ভাবী সত্য-সংবাদ কি?

کَذَّبَتۡ ثَمُوۡدُ وَعَادٌۢ بِالۡقَارِعَۃِ ﴿۵﴾

৫
‘সামূদ’ এবং ‘আদ’ জাতি প্রচণ্ড আঘাতকারী সংবাদকে মিথ্যা বলিয়া প্রত্যাখ্যান করিয়াছিল।

فَاَمَّا ثَمُوۡدُ فَاُہۡلِکُوۡا بِالطَّاغِیَۃِ ﴿۶﴾

৬
অতএব ‘সামূদ’ জাতির বৃত্তান্ত হইল এই যে, তাহাদিগকে এক প্রলয়ংকর আযাব দ্বারা ধ্বংস করা হইয়াছিল।

وَاَمَّا عَادٌ فَاُہۡلِکُوۡا بِرِیۡحٍ صَرۡصَرٍ عَاتِیَۃٍ ۙ﴿۷﴾

৭
এবং ‘আদ’ জাতির বৃত্তান্ত হইল এই যে, তাহাদিগকে এক ভয়াবহ হিম-ঝঞ্ঝা বায়ু দ্বারা ধ্বংস করা হইয়াছিল।

سَخَّرَہَا عَلَیۡہِمۡ سَبۡعَ لَیَالٍ وَّثَمٰنِیَۃَ اَیَّامٍ ۙ حُسُوۡمًا ۙ فَتَرَی الۡقَوۡمَ فِیۡہَا صَرۡعٰی ۙ کَاَنَّہُمۡ اَعۡجَازُ نَخۡلٍ خَاوِیَۃٍ ۚ﴿۸﴾

৮
তিনি তাহাদিগকে সমূলে উৎপাটিত করিবার উদ্দেশ্যে ঐ ঝঞ্ঝা-বায়ুকে তাহাদের উপর অবিরাম সাত রাত এবং আট দিনের জন্য নিয়োজিত করিয়াছিলেন, অতএব তুমি সেই জাতিকে তথায় ভূপতিত অবস্থায় দেখতে পাইবে যেন তাহারা ভূলুণ্ঠিত খর্জ্জুর বৃক্ষের কাণ্ড।

فَہَلۡ تَرٰی لَہُمۡ مِّنۡۢ بَاقِیَۃٍ ﴿۹﴾

৯
অতএব তুমি কি তাহাদের কোন ধ্বংসাবশেষ দেখিতে পাইতেছ?

وَجَآءَ فِرۡعَوۡنُ وَمَنۡ قَبۡلَہٗ وَالۡمُؤۡتَفِکٰتُ بِالۡخَاطِئَۃِ ۚ﴿۱۰﴾

১০
এবং ফেরাউন ও তাহার পূর্ববর্তীগণ এবং উৎপাটিত জনপদসমূহও মহা অপরাধ করিয়াছিল।