الملك
Al-Mulk
ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্সহ ইহাতে ৩১ আয়াত এবং ২ রুকু আছে।
অবতীর্ণ হওয়ার সময় ও প্রসঙ্গ
এই সূরা হইতে কুরআনের শেষাবধি একশ্রেণীর সূরা আরম্ভ হইয়াছে যেগুলি হিজরতের পূর্বে মক্কায় অবতীর্ণ হইয়াছিল। একটি মাত্র সূরা ‘সূরা নস্র’ যাহা মহানবী (সাঃ)-এর মদীনা জীবনের শেষাংশে বিদায় হজ্জের সময়ে মক্কায় নাযেল হইয়াছিল, তাহাই এই শ্রেণীর মাঝে একমাত্র ব্যতিক্রম। কুরআনের সাকল্যটাই আল্লাহ্র বাণী, ইহা বিষয়-বস্তু চয়ন, প্রকাশ-ভঙ্গী, শব্দ চয়ন ও রচনা-শৈলীর দিক হইতে এমনি এক অনন্য গ্রন্থ যাহার অনুরূপ রচনা করা মানুষের সাধ্যের বাহিরে। হযরত মুহাম্মদ (সাঃ)-এর নবুওয়াত জীবনের প্রথম দিকে মক্কায় অবতীর্ণ সূরাগুলির মাহাত্ম্য-মহিমা, গৌরব-গরিমা ও উচ্চ মর্যাদা সূরাগুলিকে এতই বৈশিষ্ট্যমণ্ডিত করিয়াছে যে, উহার তুলনা হয় না। ছন্দের অপূর্ব সৌন্দর্য, সুরের অনিন্দ্য লহরী-মুর্চ্ছা মক্কী সূরাগুলিকে এতই আকর্ষণীয় করিয়া রাখিয়াছে যে, তাহা মানুষের পক্ষে বর্ণনা করা দুঃসাধ্য। এই সূরাগুলিতে সাধারণতঃ ধর্ম বিশ্বাস ও ধর্মোপদেশ, ইসলামের অপ্রতিরোধ্য উন্নতির ভবিষ্যদ্বাণী, আল্লাহ্র অস্তিত্ব ও গুণাবলী, ওহী-ইলহাম, কেয়ামত, মৃত্যুর পরবর্তী জীবন ইত্যাদি অতি গুরু-গম্ভীর বিষয়াদির আলোচনা রহিয়াছে, এই কারণেই অবোধ্য রহস্যাবলী ও অজ্ঞাত আধ্যাত্মিক মার্গসমূহ বর্ণনা করিতে যাইয়া ইন্দ্রিয়গ্রাহ্য জানা-জগতের আশ্রয় নিতে হইয়াছে এবং উপমা ও অলংকারের ভাষা প্রয়োগ করিতে হইয়াছে। বর্তমান সূরাটি মক্কী জীবনের মধ্যবর্তী সময়ে - নবুওয়াতের ৮ম বৎসরে অবতীর্ণ হইয়াছিল বলিয়া বিদগ্ধ বিশেষজ্ঞবৃন্দ অভিমত ব্যক্ত করিয়া গিয়াছেন।
বিষয়বস্তু
উপরে বলা হইয়াছে যে, মক্কী সূরাগুলি প্রধানতঃ বিশ্বাস-সংক্রান্ত বিষয়াদি বর্ণনা করিয়াছে। এই সূরাটি স্বভাবতঃই আল্লাহ্র সৃজন ও প্রতিপালন, কর্তৃত্ব-সার্বভৌমত্ব ও সর্বশক্তিমানতা বর্ণনা করিয়া আরম্ভ হইয়াছে।এইসব ঐশী গুণাবলীর প্রমাণ স্বরূপ, জীবন-মৃত্যু ও বিশ্বের ক্ষুদ্র হইতে ক্ষুদ্র অণু-পরমাণু ও বড় হইতে বড় গ্রহ-নক্ষত্রের সর্বাংশে যে আশ্চর্যজনক ও অভ্রান্ত পরিকল্পনা ও শৃংখলা বিরাজমান রহিয়াছে, উহাদের উল্লেখ করা হইয়াছে। এই বিশ্ব-জগতের সৃষ্টি ও মহাবিশ্বের সুশৃঙ্খল চলমানতা ইহাই প্রমাণ করে যে, আল্লাহ্ আছেন এবং তিনিই মানুষকে পবিত্র উদ্দেশ্যসহ সৃষ্টি করিয়াছেন যাহাতে সে স্বীয় গন্তব্যে ও লক্ষ্যে পৌঁছতে পারে। কিন্তু মানুষ স্বীয় স্বেচ্ছাচারিতা ও অকৃতজ্ঞতার কারণে আল্লাহ্র বাণীকে বার বারই প্রত্যাখ্যান করিয়া স্রষ্টার কোপানলে পতিত হইয়াছে। সূরাটি আল্লাহ্তা’লার অগণিত আশীর্বাদ ও অনুগ্রহরাজির উল্লেখ করিয়া বলিতেছে যে, এই দানগুলি ব্যতীত মানুষ এক মুহূর্তও বাঁচতে পারিত না এবং ইংগিতে ইহাও বুঝাইয়া দিতেছে যে, এই অযাচিত-অসীম দানগুলির সঠিক ব্যবহার দ্বারাই মানুষ স্বীয় মানব-জন্মকেও সফল করিতে পারে। সূরাটি এই উপদেশ দিয়া সমাপ্ত হইয়াছে যে, প্রাকৃতিক জীবন পানি ব্যতিরেকে যেমন বাঁচিতে পারে না, আধ্যাত্মিক জীবনও তেমনি ঐশী-বাণী (ওহী-ইলহাম)-রূপ পানি ব্যতিরেকে জীবন্ত থাকিতে পারে না।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
تَبٰرَکَ الَّذِیۡ بِیَدِہِ الۡمُلۡکُ ۫ وَہُوَ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرُ ۙ﴿۲﴾
ۣالَّذِیۡ خَلَقَ الۡمَوۡتَ وَالۡحَیٰوۃَ لِیَبۡلُوَکُمۡ اَیُّکُمۡ اَحۡسَنُ عَمَلًا ؕ وَہُوَ الۡعَزِیۡزُ الۡغَفُوۡرُ ۙ﴿۳﴾
الَّذِیۡ خَلَقَ سَبۡعَ سَمٰوٰتٍ طِبَاقًا ؕ مَا تَرٰی فِیۡ خَلۡقِ الرَّحۡمٰنِ مِنۡ تَفٰوُتٍ ؕ فَارۡجِعِ الۡبَصَرَ ۙ ہَلۡ تَرٰی مِنۡ فُطُوۡرٍ ﴿۴﴾
ثُمَّ ارۡجِعِ الۡبَصَرَ کَرَّتَیۡنِ یَنۡقَلِبۡ اِلَیۡکَ الۡبَصَرُ خَاسِئًا وَّہُوَ حَسِیۡرٌ ﴿۵﴾
وَلَقَدۡ زَیَّنَّا السَّمَآءَ الدُّنۡیَا بِمَصَابِیۡحَ وَجَعَلۡنٰہَا رُجُوۡمًا لِّلشَّیٰطِیۡنِ وَاَعۡتَدۡنَا لَہُمۡ عَذَابَ السَّعِیۡرِ ﴿۶﴾
وَلِلَّذِیۡنَ کَفَرُوۡا بِرَبِّہِمۡ عَذَابُ جَہَنَّمَ ؕ وَبِئۡسَ الۡمَصِیۡرُ ﴿۷﴾
اِذَاۤ اُلۡقُوۡا فِیۡہَا سَمِعُوۡا لَہَا شَہِیۡقًا وَّہِیَ تَفُوۡرُ ۙ﴿۸﴾
تَکَادُ تَمَیَّزُ مِنَ الۡغَیۡظِ ؕ کُلَّمَاۤ اُلۡقِیَ فِیۡہَا فَوۡجٌ سَاَلَہُمۡ خَزَنَتُہَاۤ اَلَمۡ یَاۡتِکُمۡ نَذِیۡرٌ ﴿۹﴾
قَالُوۡا بَلٰی قَدۡ جَآءَنَا نَذِیۡرٌ ۬ۙ فَکَذَّبۡنَا وَقُلۡنَا مَا نَزَّلَ اللّٰہُ مِنۡ شَیۡءٍ ۚۖ اِنۡ اَنۡتُمۡ اِلَّا فِیۡ ضَلٰلٍ کَبِیۡرٍ ﴿۱۰﴾