৬

الأنعام

সূরা আল্ আন্‌‘আম

Al-An`am

মক্কী ১৬৬ আয়াত ২০ রুকু পারা ৭–৮

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৬৬ আয়াত এবং ২০ রুকু আছে।

وَذَرُوۡا ظَاہِرَ الۡاِثۡمِ وَبَاطِنَہٗ ؕ اِنَّ الَّذِیۡنَ یَکۡسِبُوۡنَ الۡاِثۡمَ سَیُجۡزَوۡنَ بِمَا کَانُوۡا یَقۡتَرِفُوۡنَ ﴿۱۲۱﴾

১২১
এবং তোমরা পাপের বাহ্যিক দিক এবং উহার অভ্যন্তরীণ দিক উভয় বর্জন কর। নিশ্চয় যাহারা পাপ অর্জন করিতেছে তাহাদিগকে অচিরেই উহার প্রতিফল দেওয়া হইবে যাহা তাহারা অর্জন করিতেছে।

وَلَا تَاۡکُلُوۡا مِمَّا لَمۡ یُذۡکَرِ اسۡمُ اللّٰہِ عَلَیۡہِ وَاِنَّہٗ لَفِسۡقٌ ؕ وَاِنَّ الشَّیٰطِیۡنَ لَیُوۡحُوۡنَ اِلٰۤی اَوۡلِیٰٓئِہِمۡ لِیُجَادِلُوۡکُمۡ ۚ وَاِنۡ اَطَعۡتُمُوۡہُمۡ اِنَّکُمۡ لَمُشۡرِکُوۡنَ ﴿۱۲۲﴾٪

১২২
এবং তোমরা উহা হইতে কখনও আহার করিও না, যাহার উপর আল্লাহ্‌র নাম উচ্চারণ করা হয় নাই,৯০৫ কারণ ইহা অবশ্যই দুষ্কর্ম; এবং নিশ্চয় শয়তানরা তাহাদের বন্ধুদের অন্তরে প্ররোচনা যোগায় যেন তাহারা তোমাদের সহিত বিবাদ করে। এবং যদি তোমরা তাহাদের আনুগত্য কর তাহা হইলে নিশ্চয় তোমরা মোশরেক হইবে।
সূরা আল্ আন্‌‘আম - রুকু ১৪
৯০৫। এই আয়াত ব্যাখ্যা করিয়াছে, কেন মৃত প্রাণী বা এইরূপ প্রাণী যাহার উপর আল্লাহ্‌তা’লার নাম বিনয়ের সঙ্গে উচ্চারণ করা হয় নাই অর্থাৎ সঠিক নিয়মে যবহ্‌ করা হয় নাই, তাহা ভক্ষণ করিতে নিষিদ্ধ করা হইয়াছে। যথাবিধি আল্লাহ্‌তা’লার নাম উচ্চারণ মানুষের অন্তরে পবিত্রকরণ ক্রিয়ার উৎপত্তি করে, ফলে প্রাণী যবহ্‌ করার কারণে মনের মধ্যে যে কঠিন্য সৃষ্টি হয় তাহা দূর করে।

اَوَمَنۡ کَانَ مَیۡتًا فَاَحۡیَیۡنٰہُ وَجَعَلۡنَا لَہٗ نُوۡرًا یَّمۡشِیۡ بِہٖ فِی النَّاسِ کَمَنۡ مَّثَلُہٗ فِی الظُّلُمٰتِ لَیۡسَ بِخَارِجٍ مِّنۡہَا ؕ کَذٰلِکَ زُیِّنَ لِلۡکٰفِرِیۡنَ مَا کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۱۲۳﴾

১২৩
যে ব্যক্তি মৃত ছিল, অতঃপর আমরা তাহাকে জীবিত করিলাম এবং তাহার জন্য এমন আলো সৃষ্টি করিলাম যাহার সাহায্যে সে লোকদের মধ্যে চলাফেরা করে, সে কি ঐ ব্যক্তির অনুরূপ হইতে পারে যাহার অবস্থা এমন যে, সে অন্ধকাররাশির মধ্যে পড়িয়া আছে যাহা হইতে সে বাহির হইতে পারে না?৯০৬ এইরূপেই কাফেরদের জন্য, তাহারা যে কাজকর্ম করে উহা সুন্দর করিয়া দেখানো হইয়াছে।
৯০৬। পূর্বেকার আয়াতসমূহে ইশারা করা হইয়াছিল যে, মানব রচিত বিধান সর্বদাই ত্রুটিপূর্ণ। বর্তমান আয়াতে উল্লেখ করা হইয়াছে যে, মানুষের প্রবর্তিত শিক্ষা ঐশী-শিক্ষার বিরুদ্ধে দাঁড়াইতে পারে না। কেবলমাত্র মানবীয় বিদ্যা-বুদ্ধির সহায়তায় যাহারা নিয়মকানুন বা বিধান প্রণয়ন করিয়া থাকে, তাহারা সেই ব্যক্তির মত যে অন্ধকারে পথ হাতড়াইয়া চলে যেখান হইতে সে কখনও বাহিরে আসিতে পারিবে না।

وَکَذٰلِکَ جَعَلۡنَا فِیۡ کُلِّ قَرۡیَۃٍ اَکٰبِرَ مُجۡرِمِیۡہَا لِیَمۡکُرُوۡا فِیۡہَا ؕ وَمَا یَمۡکُرُوۡنَ اِلَّا بِاَنۡفُسِہِمۡ وَمَا یَشۡعُرُوۡنَ ﴿۱۲۴﴾

১২৪
এবং প্রত্যেক জনপদের অপরাধীদের নেতৃবৃন্দকে আমরা এইরূপই করিয়া দিয়াছি যেন তাহারা উহাতে (নবীদের বিরুদ্ধে) ষড়যন্ত্র করে, বস্তুতঃ তাহারা কেবল নিজেদেরই বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কিন্তু তাহারা উপলব্ধি করে না।

وَاِذَا جَآءَتۡہُمۡ اٰیَۃٌ قَالُوۡا لَنۡ نُّؤۡمِنَ حَتّٰی نُؤۡتٰی مِثۡلَ مَاۤ اُوۡتِیَ رُسُلُ اللّٰہِ ؕۘؔ اَللّٰہُ اَعۡلَمُ حَیۡثُ یَجۡعَلُ رِسَالَتَہٗ ؕ سَیُصِیۡبُ الَّذِیۡنَ اَجۡرَمُوۡا صَغَارٌ عِنۡدَ اللّٰہِ وَعَذَابٌ شَدِیۡدٌۢ بِمَا کَانُوۡا یَمۡکُرُوۡنَ ﴿۱۲۵﴾

১২৫
এবং যখন তাহাদের নিকট কোন নিদর্শন আসে তখন তাহারা বলে, ‘আমরা কিছুতেই ঈমান আনিব না যতক্ষণ পর্যন্ত না আমাদিগকে উহার অনুরূপ দেওয়া হইবে যাহা আল্লাহ্‌র রসূলগণকে দেওয়া হইয়াছে।’ আল্লাহ্ সর্বাধিক জানেন যে তাঁহার রিসালত৯০৬-ক কোথায় অর্পণ করিবেন। যাহারা অপরাধ করিতেছে তাহাদের উপর অচিরেই আপতিত হইবে আল্লাহ্‌র নিকট হইতে লাঞ্ছনা এবং কঠোর শাস্তি এই জন্য যে, তাহারা ষড়যন্ত্র করিত।
৯০৬-ক। আল্লাহ্‌তা’লা সবচেয়ে ভালো জানেন কে তাঁহার নবী হইবার উপযুক্ত এবং কে নহে।

فَمَنۡ یُّرِدِ اللّٰہُ اَنۡ یَّہۡدِیَہٗ یَشۡرَحۡ صَدۡرَہٗ لِلۡاِسۡلَامِ ۚ وَمَنۡ یُّرِدۡ اَنۡ یُّضِلَّہٗ یَجۡعَلۡ صَدۡرَہٗ ضَیِّقًا حَرَجًا کَاَنَّمَا یَصَّعَّدُ فِی السَّمَآءِ ؕ کَذٰلِکَ یَجۡعَلُ اللّٰہُ الرِّجۡسَ عَلَی الَّذِیۡنَ لَا یُؤۡمِنُوۡنَ ﴿۱۲۶﴾

১২৬
অতএব, আল্লাহ্ যাহাকে হেদায়াত দিতে চাহেন ইসলামের জন্য তাহার বক্ষকে তিনি উম্মুক্ত করিয়া দেন এবং যাহাকে পথভ্রষ্ট করিতে চাহেন তাহার বক্ষকে তিনি সংকীর্ণ, সংকুচিত করিয়া দেন— যেন সে আকাশে আরোহণ করিতেছে।৯০৭ এইরূপেই আল্লাহ্ তাহাদের উপর লাঞ্ছনা অবধারিত করেন যাহারা ঈমান আনে না।
৯০৭। যে ব্যক্তি পবিত্র আদেশসমূহকে বোঝাস্বরূপ মনে করে এবং তাহা পালন করাকে শারিরীক ক্লেশ এবং মানসিক বিরক্তি ও ঝঞ্ঝাটপূর্ণ মনে করে তাহার বক্ষ সংকীর্ণ হইয়া যায়, ঠিক সেই ব্যক্তির মত যে খাড়াভাবে উপরে উঠিতে চেষ্টা করে।

وَہٰذَا صِرَاطُ رَبِّکَ مُسۡتَقِیۡمًا ؕ قَدۡ فَصَّلۡنَا الۡاٰیٰتِ لِقَوۡمٍ یَّذَّکَّرُوۡنَ ﴿۱۲۷﴾

১২৭
এবং ইহাই তোমার প্রভুর সরল-সুদৃঢ় পথ; আমরা উপদেশগ্রহণকারী জাতির জন্য নিদর্শনাবলী সুস্পষ্টভাবে বর্ণনা করিয়া দিয়াছি।

لَہُمۡ دَارُ السَّلٰمِ عِنۡدَ رَبِّہِمۡ وَہُوَ وَلِیُّہُمۡ بِمَا کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۱۲۸﴾

১২৮
তাহাদের জন্য তাহাদের প্রভুর নিকট শান্তির আবাস অবধারিত রহিয়াছে, এবং তিনি তাহাদের জন্য সেইসব কৃত-কর্মের ব্যাপারে অভিভাবক যাহা তাহারা করিত।

وَیَوۡمَ یَحۡشُرُہُمۡ جَمِیۡعًا ۚ یٰمَعۡشَرَ الۡجِنِّ قَدِ اسۡتَکۡثَرۡتُمۡ مِّنَ الۡاِنۡسِ ۚ وَقَالَ اَوۡلِیٰٓؤُہُمۡ مِّنَ الۡاِنۡسِ رَبَّنَا اسۡتَمۡتَعَ بَعۡضُنَا بِبَعۡضٍ وَّبَلَغۡنَاۤ اَجَلَنَا الَّذِیۡۤ اَجَّلۡتَ لَنَا ؕ قَالَ النَّارُ مَثۡوٰٮکُمۡ خٰلِدِیۡنَ فِیۡہَاۤ اِلَّا مَا شَآءَ اللّٰہُ ؕ اِنَّ رَبَّکَ حَکِیۡمٌ عَلِیۡمٌ ﴿۱۲۹﴾

১২৯
এবং (স্মরণ কর) যেদিন তিনি তাহাদের সকলকে সমবেত করিবেন; (এবং বলিবেন) ‘হে জিন্ন্‌দের দল!৯০৮ তোমরা ইন্‌সানের অধিকাংশকে নিজেদের (সঙ্গী) করিয়া লইয়াছিলে।৯০৯ এবং ইন্‌সানের মধ্য হইতে তাহাদের বন্ধুরা বলিবে, ‘হে আমাদের প্রভু! আমাদের কতক অন্য কতক দ্বারা উপকৃত হইয়াছে এবং আমরা আমাদের সীমায় পৌঁছিয়াছি যাহা তুমি আমাদের জন্য নির্ধারিত করিয়াছিলে।’ তিনি বলিবেন, ‘আগুনই তোমাদের বাসস্থল, যাহাতে তোমরা দীর্ঘকাল থাকিবে, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ্ অন্য ইচ্ছা করিবেন।’ তোমার প্রভু নিশ্চয় পরম প্রজ্ঞাময়, সর্বজ্ঞানী।৯১০
৯০৮। “মা’শার” শব্দের অর্থ— মানুষের দল যাহারা সব একই কাজে জড়িত (লেইন)। এই আয়াতে “আল্‌জিন্ন্‌” দ্ব্যর্থহীনভাবে মানুষের মধ্যেই ক্ষমতাবান ও মর্যাদাপূর্ণ মানবগোষ্ঠীকে বুঝাইতেছে, যাহা “আল্‌ইনস্”-এর বিপরীতার্থক, অর্থাৎ দুর্বল এবং দরিদ্র মানব সম্প্রদায় বা শ্রেণী হইল ‘ইন্‌স্’।
৯০৯। এই আরবী শব্দগুলির অর্থঃ— (১) তুমি তোমার পক্ষে জনসাধারণ হইতে অনেক লোকের সমর্থন লাভ করিয়াছ এবং তোমার অনুগামী করিয়াছ; (২) জনগণের উপর অধিকতর গুরুত্ব প্রদান করিয়াছ, অর্থাৎ সাধারণ লোকেরা পাছে তোমার সমর্থন বা অনুগমন হইতে বিরত থাকে সেই ভয়ে তুমি সত্য গ্রহণ কর নাই। ঠিক যেমন দুর্বল গণ-মানুষ শক্তিশালী লোকদিগের ভয়ে সত্য গ্রহণ করে না, একইরূপে ক্ষমতাবান লোকেরাও কোন কোন সময় তাহাদের অনুসারীগণের ভয়ে ভীত হয় এবং এই ভয়ে সত্য গ্রহণ করে না পাছে তাহারা (অনুসারীগণ) তাহাদিগকে পরিত্যাগ করে।
৯১০। আয়াতটি এই তথ্য সমর্থনে আরও একটি প্রমাণ রাখিয়াছে যে, ‘জিন্ন্‌’ শব্দ দ্বারা এখানে কেবল মানব জাতির এক শ্রেণী বা দল বুঝায় অর্থাৎ মর্যাদাপূর্ণ এবং ক্ষমতাবান শুধু মানুষেরই মধ্যে একদল রহিয়াছে যাহারা অন্য এক শ্রেণীকে শোষণ করে। মানুষ হইতে ভিন্ন কোনও প্রজাতি ‘জিন্ন্‌’ মানবকূলকে শোষণ করিয়াছে বলিয়া জানা যায় না। তাহা ছাড়া ঐশী-সংবাদ-বাহক বা আল্লাহ্‌ তা’লার নবীগণ তাহাদের মধ্যে কখনও আবির্ভূত হইয়াছেন বলিয়া জানা যায় না।

وَکَذٰلِکَ نُوَلِّیۡ بَعۡضَ الظّٰلِمِیۡنَ بَعۡضًۢا بِمَا کَانُوۡا یَکۡسِبُوۡنَ ﴿۱۳۰﴾٪

১৩০
এবং এইরূপে আমরা যালেমদের পরস্পরকে পরস্পরের বন্ধু৯১০-ক করিয়া দিই সেই কর্মের দরুন যাহা তাহারা অর্জন করে।
সূরা আল্ আন্‌‘আম - রুকু ১৫
৯১০-ক। ইহার অর্থ এইরূপও হইতে পারে, ‘এবং এইভাবে আমরা কতক অসৎ লোকদিগকে অন্যদের উপরে প্রতিষ্ঠিত করিয়া থাকি।’