৫৯

الحشر

সূরা আল্ হাশ্‌র

Al-Hashr

মাদানী ২৫ আয়াত ৩ রুকু পারা ২৮

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২৫ আয়াত এবং ৩ রুকু আছে।

لَا یَسۡتَوِیۡۤ اَصۡحٰبُ النَّارِ وَاَصۡحٰبُ الۡجَنَّۃِ ؕ اَصۡحٰبُ الۡجَنَّۃِ ہُمُ الۡفَآئِزُوۡنَ ﴿۲۱﴾

২১
জাহান্নামবাসীগণ এবং জান্নাতবাসীগণ সমান নহে। জান্নাতবাসীগণই সফলকাম।

لَوۡ اَنۡزَلۡنَا ہٰذَا الۡقُرۡاٰنَ عَلٰی جَبَلٍ لَّرَاَیۡتَہٗ خَاشِعًا مُّتَصَدِّعًا مِّنۡ خَشۡیَۃِ اللّٰہِ ؕ وَتِلۡکَ الۡاَمۡثَالُ نَضۡرِبُہَا لِلنَّاسِ لَعَلَّہُمۡ یَتَفَکَّرُوۡنَ ﴿۲۲﴾

২২
যদি আমরা এই কুরআনকে কোন পর্বতের উপর নাযেল করিতাম তাহা হইলে তুমি নিশ্চয় উহাকে আল্লাহ্‌র ভয়ে বিনীত, বিদীর্ণ হইতে দেখিতে।৩০২৭-ক এবং এই সকল উপমা, যাহা আমরা মানব জাতির জন্য বর্ণনা করিতেছি যাহাতে তাহারা চিন্তা করে।
৩০২৭-ক। এই আয়াতের তাৎপর্য হইতে পারেঃ যে পাষাণ পৌত্তলিক আরবগণ ইসলামপূর্ব কোন ধর্মের দ্বারাই প্রভাবিত হইল না, বহু-ঈশ্বরে বিশ্বাসী, পৌত্তলিক পূজা-অর্চনায় চির-অভ্যস্ত যে আরবগণ যাযাবর জীবন-পদ্ধতিতে পাহাড়ের মত অটল-অনড় থাকিল, প্রতিবেশী খৃষ্টান-সভ্যতার বিলাসবহুল চাকচিক্যের ক্ষয়কারী প্রভাব যাহাদের জীবনকে স্পর্শ করিতে পারিল না, সেই পাষাণ-হৃদয় আরবগণও ইসলামের অতি মহান ও শক্তিশালী বাণীর সামনে নতি স্বীকার না করিয়া পারিবে না এবং তাহাদের প্রস্তর-হৃদয় হইতে জ্ঞান ও আলোকের প্রস্রবণ চতুর্দিকে বিচ্ছুরিত হইতে থাকিবে।

ہُوَ اللّٰہُ الَّذِیۡ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ ۚ عٰلِمُ الۡغَیۡبِ وَالشَّہَادَۃِ ۚ ہُوَ الرَّحۡمٰنُ الرَّحِیۡمُ ﴿۲۳﴾

২৩
তিনিই আল্লাহ্ যিনি ব্যতীত অন্য কোন মা’বূদ নাই, তিনি অদৃশ্য এবং দৃশ্য সকল বিষয়ে পরিজ্ঞাত। তিনি অযাচিত অসীম দাতা, পরম দয়াময়।

ہُوَ اللّٰہُ الَّذِیۡ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ ۚ اَلۡمَلِکُ الۡقُدُّوۡسُ السَّلٰمُ الۡمُؤۡمِنُ الۡمُہَیۡمِنُ الۡعَزِیۡزُ الۡجَبَّارُ الۡمُتَکَبِّرُ ؕ سُبۡحٰنَ اللّٰہِ عَمَّا یُشۡرِکُوۡنَ ﴿۲۴﴾

২৪
তিনিই আল্লাহ্‌, যিনি ব্যতীত অন্য কোন মা’বূদ নাই; যিনি সর্বাধিপতি, অতীব পবিত্র, পরম শান্তিময়, পূর্ণ নিরাপত্তা দাতা, সর্বোত্তম রক্ষাকর্তা, মহাপরাক্রমশালী, প্রবল প্রতিবিধায়ক, অতীব গরীয়ান। তাহারা যাহাকে শরীক করে আল্লাহ্ উহা হইতে পবিত্র।

ہُوَ اللّٰہُ الۡخَالِقُ الۡبَارِئُ الۡمُصَوِّرُ لَہُ الۡاَسۡمَآءُ الۡحُسۡنٰی ؕ یُسَبِّحُ لَہٗ مَا فِی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ۚ وَہُوَ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ ﴿٪۲۵﴾

২৫
তিনি আল্লাহ্, একমাত্র সৃষ্টিকর্তা, আদি-সুনিপুণ স্রষ্টা, সর্বোত্তম আকৃতি দাতা; সুন্দরতম নামসমূহ তাঁহারই। আকাশসমূহ এবং পৃথিবীতে যাহা কিছু আছে সবই তাঁহার গুণ ও পবিত্রতা বর্ণনা করিতেছে, এবং তিনিই মহা পরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।
সূরা আল্ হাশ্‌র - রুকু ৩