৫৬

الواقعة

সূরা আল্ ওয়াকে‘আ

Al-Waqi`ah

মক্কী ৯৭ আয়াত ৩ রুকু পারা ২৭

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৯৭ আয়াত এবং ৩ রুকু আছে।

نَحۡنُ قَدَّرۡنَا بَیۡنَکُمُ الۡمَوۡتَ وَمَا نَحۡنُ بِمَسۡبُوۡقِیۡنَ ﴿ۙ۶۱﴾

৬১
আমরাই তোমাদের জন্য মৃত্যু নির্ধারিত করিয়াছি, এবং আমরা এমন নহি যে আমাদিগকে কেহ ডিঙ্গাইয়া আগে যাইতে পারিবে,

عَلٰۤی اَنۡ نُّبَدِّلَ اَمۡثَالَکُمۡ وَنُنۡشِئَکُمۡ فِیۡ مَا لَا تَعۡلَمُوۡنَ ﴿۶۲﴾

৬২
এই ব্যাপারে যে, আমরা তোমাদের অনুরূপ (অন্য জাতিকে) তোমাদের স্থলে লইয়া আসি, এবং আমরা তোমাদিগকে এমন আকারে সৃষ্টি করি যাহা তোমরা অবগত নহ।২৯৭২
২৯৭২। এত সযত্নে লালিত মানুষের দেহ-মন্দির অবশ্য পচিয়া গলিয়া বিচ্ছিন্ন হইয়া যায়, তবে তাহাতেই জীবনের অবসান হইয়া যায় না। যাহাকে আমরা মৃত্যু বলি, তাহা জীবনের শুধু অবস্থা বা রূপ পরিবর্তনের অপর এক নাম। মানুষের আত্মা তাহার দেহ নামক বাসস্থান হইতে উড়িয়া গেলে, ইহাকে নূতন দেহ পরানো হয়, যাহা সর্বতোভাবে বৃদ্ধি প্রাপ্ত হয় এবং ‘রূপও’ ধারণ করে। তবে ঐ রূপের পরিচয় লাভ কিংবা ইহার সম্বন্ধে ধারণা করা মানুষের পক্ষে ইহকালীন জীবনে সম্ভব নহে।

وَلَقَدۡ عَلِمۡتُمُ النَّشۡاَۃَ الۡاُوۡلٰی فَلَوۡلَا تَذَکَّرُوۡنَ ﴿۶۳﴾

৬৩
এবং নিশ্চয় তোমরা প্রথম সৃষ্টি সম্বন্ধে অবহিত আছ। তথাপি তোমরা কেন উপদেশ গ্রহণ কর না?

اَفَرَءَیۡتُمۡ مَّا تَحۡرُثُوۡنَ ﴿ؕ۶۴﴾

৬৪
তোমরা কি চিন্তা করিয়াছ, যাহা তোমরা (ক্ষেতে) বপন কর?২৯৭৩
২৯৭৩। ৬৪-৭২ আয়াতগুলিতে ঐ সকল জিনিষের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হইয়াছে যেগুলি না হইলে পৃথিবীতে মানুষ বাঁচিতেই পারে না, যেমন খাদ্য, বাতাস, পানি ও অগ্নি।

ءَاَنۡتُمۡ تَزۡرَعُوۡنَہٗۤ اَمۡ نَحۡنُ الزّٰرِعُوۡنَ ﴿۶۵﴾

৬৫
তোমরাই কি উহা উৎপন্ন কর, না আমরা (উহার) উৎপাদনকারী?

لَوۡ نَشَآءُ لَجَعَلۡنٰہُ حُطَامًا فَظَلۡتُمۡ تَفَکَّہُوۡنَ ﴿۶۶﴾

৬৬
আমরা ইচ্ছা করিলে উহাকে শুকনা গুঁড়ায় পরিণত করিতে পারিতাম, তখন তোমরা কেবল কথা রচনা করিতে থাকিতে;

اِنَّا لَمُغۡرَمُوۡنَ ﴿ۙ۶۷﴾

৬৭
‘নিশ্চয় আমরা ঋণ-ভারাক্রান্ত!

بَلۡ نَحۡنُ مَحۡرُوۡمُوۡنَ ﴿۶۸﴾

৬৮
বরং আমরা (সম্পূর্ণরূপে) বঞ্চিত?’

اَفَرَءَیۡتُمُ الۡمَآءَ الَّذِیۡ تَشۡرَبُوۡنَ ﴿ؕ۶۹﴾

৬৯
তোমরা কি সেই পানি সম্বন্ধে চিন্তা করিয়াছ যাহা তোমরা পান কর?

ءَاَنۡتُمۡ اَنۡزَلۡتُمُوۡہُ مِنَ الۡمُزۡنِ اَمۡ نَحۡنُ الۡمُنۡزِلُوۡنَ ﴿۷۰﴾

৭০
তোমরাই কি উহাকে মেঘপুঞ্জ হইতে নাযেল কর, না আমরা (উহার) নাযেলকারী?