৫৬

الواقعة

সূরা আল্ ওয়াকে‘আ

Al-Waqi`ah

মক্কী ৯৭ আয়াত ৩ রুকু পারা ২৭

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৯৭ আয়াত এবং ৩ রুকু আছে।

وَّظِلٍّ مَّمۡدُوۡدٍ ﴿ۙ۳۱﴾

৩১
এবং সুবিস্তৃত ছায়াতে,

وَّمَآءٍ مَّسۡکُوۡبٍ ﴿ۙ۳۲﴾

৩২
এবং প্রবহমান পানির মাঝে,

وَّفَاکِہَۃٍ کَثِیۡرَۃٍ ﴿ۙ۳۳﴾

৩৩
এবং প্রচুর ফল-মূলের মধ্যে,

لَّا مَقۡطُوۡعَۃٍ وَّلَا مَمۡنُوۡعَۃٍ ﴿ۙ۳۴﴾

৩৪
যাহা শেষও হইবে না এবং নিষিদ্ধও হইবে না,২৯৬৭
২৯৬৭। এই সূরাতে এবং অন্যান্য সূরাতে বেহেশ্‌তীগণকে যে সব নেয়ামত দানের প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে, তাহাদের কয়েকটি বৈশিষ্ট্য রহিয়াছেঃ (ক) পরিমাণগতভাবে ইহারা অফুরন্ত হইবে, (খ) ইহারা বেহেশ্‌তবাসীদের নাগালের মধ্যে সদাপ্রাপ্য অবস্থায় রহিবে, (গ) ইহারা কমিবেও না এবং শেষও হইবে না, (ঘ) ইহাদের উপভোগ কোন রোগ-শোক বা অসুখ-অসুবিধা করিবে না।

وَّفُرُشٍ مَّرۡفُوۡعَۃٍ ﴿ؕ۳۵﴾

৩৫
এবং সম্ভ্রান্ত রমণীগণের সংগে—২৯৬৭-ক
২৯৬৭-ক। ‘ফুরুশ’ (স্বামী-স্ত্রী) শব্দটি ‘ফিরাশ’ শব্দের বহুবচন, যাহার অর্থ বিছানা, একজনের স্ত্রী বা স্বামী (লেইন)। মো’মেনগণের শান্তি ও আনন্দকে পূর্ণতা দানের জন্য তাহাদিগকে উচ্চমর্যাদার পবিত্র, সুন্দর ও মহৎ স্বামী বা স্ত্রী দেওয়া হইবে।

اِنَّاۤ اَنۡشَاۡنٰہُنَّ اِنۡشَآءً ﴿ۙ۳۶﴾

৩৬
নিশ্চয় আমরা তাহাদিগকে উত্তম ভাবে সৃষ্টি করিয়াছি,

فَجَعَلۡنٰہُنَّ اَبۡکَارًا ﴿ۙ۳۷﴾

৩৭
এবং তাহাদিগকে কুমারী করিয়াছি,

عُرُبًا اَتۡرَابًا ﴿ۙ۳۸﴾

৩৮
প্রেমময়ী সম-বয়স্কা করিয়া,২৯৬৮
২৯৬৮। ‘উরুব’ শব্দটি ‘অরুবের’ বহুবচন, যাহার অর্থ এমন বাধ্য স্ত্রী যে স্বামীকে মনে প্রাণে ভালবাসে (লেইন)। ‘আৎরাব’ ‘তিবর’ শব্দের বহুবচন যাহার অর্থ সমরয়স্ক ব্যক্তি, সার্থী, একই অভ্যাস, ধ্যান-ধারণা, স্বাদ-বিস্বাদের অধিকারী ব্যক্তি (লেইন)। সতী-সাধ্বী, সুন্দরী, বিশ্বস্ত, সমচিন্তা ও ধ্যান-ধারণার অধিকারী স্ত্রীর মত অমূল্য সম্পদ আর নাই। কুরআন বলে, বেহেশ্‌তে সতী, ধর্মপরায়ণ, পুণ্যশীলা স্ত্রীলোক থাকিবে এবং সৎ ও পুণ্যবান পুরুষও থাকিবে। আসলে, সৎসঙ্গ মানুষকে পূর্ণতা ও সুখ দান করে।

لِّاَصۡحٰبِ الۡیَمِیۡنِ ﴿ؕ٪۳۹﴾

৩৯
ডান হাতের সহচরগণের জন্য।
সূরা আল্ ওয়াকে‘আ - রুকু ১

ثُلَّۃٌ مِّنَ الۡاَوَّلِیۡنَ ﴿ۙ۴۰﴾

৪০
পূর্ববর্তী মো’মেনগণের মধ্য হইতে হইবে এক বৃহৎ দল।