৫৬

الواقعة

সূরা আল্ ওয়াকে‘আ

Al-Waqi`ah

মক্কী ৯৭ আয়াত ৩ রুকু পারা ২৭

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৯৭ আয়াত এবং ৩ রুকু আছে।

وَفَاکِہَۃٍ مِّمَّا یَتَخَیَّرُوۡنَ ﴿ۙ۲۱﴾

২১
এবং (তাহারা ঘুরিবে) ফল-মূল লইয়া যাহা তাহারা পসন্দ করিবে,

وَلَحۡمِ طَیۡرٍ مِّمَّا یَشۡتَہُوۡنَ ﴿ؕ۲۲﴾

২২
এবং পাখীর মাংস লইয়া যাহা তাহারা আকাংখা করিবে।

وَحُوۡرٌ عِیۡنٌ ﴿ۙ۲۳﴾

২৩
এবং (তথায় তাহাদের জন্য) আয়তলোচনা সুন্দরী রমনীগণ থাকিবে,

کَاَمۡثَالِ اللُّؤۡلُوَٴ الۡمَکۡنُوۡنِ ﴿ۚ۲۴﴾

২৪
সযত্নে রক্ষিত মুক্তার ন্যায়,

جَزَآءًۢ بِمَا کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۲۵﴾

২৫
ইহা বিনিময় স্বরূপ হইবে সেইসব কর্মের যাহা তাহারা করিত।

لَا یَسۡمَعُوۡنَ فِیۡہَا لَغۡوًا وَّلَا تَاۡثِیۡمًا ﴿ۙ۲۶﴾

২৬
তথায় তাহারা না কোন বৃথা কথা শুনিবে এরং না কোন পাপের কথা,

اِلَّا قِیۡلًا سَلٰمًا سَلٰمًا ﴿۲۷﴾

২৭
কেবল এই (অভিবাদন) বাণী ছাড়া—সালাম সালাম২৯৬৪ (শান্তি বর্ষিত হউক, শান্তি বর্ষিত হউক)।
২৯৬৪। পূর্ববর্তী আয়াতসহ এই আয়াত এবং কুরআনের আরও বহু আয়াত, বেহেশ্‌তের নেয়ামতসমূহের প্রকৃতি, ধরণ-ধারণ, বাস্তবতা ও সারবস্তু সম্বন্ধে মানুষের অন্তর্দৃষ্টি খুলিয়া দেয়। কুপ্রবৃত্তি সম্পন্ন ছিদ্রান্বেষীরা এবং মূর্থ সমালোচকগণ কুরআনের বর্ণনা হইতে বেহেশ্‌তের মধ্যে যে ইন্দ্রিয়াসক্তির ধারণা আবিষ্কার করিয়া থাকেন, এইসব আয়াত অত্যন্ত জোরের সহিত তাহা নাকচ করিতেছে। মুসলমানের জন্য যে বেহেশ্‌তের প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে, তাহার ধারণা দিতে গিয়া কুরআন বলিতেছে যে, ইহা হইবে নিরবচ্ছিন্ন আশীর্বাদের স্থান যেখানে পাপ, ব্যর্থতা, নিরর্থক ও অলস কথাবার্তা কিংবা অসত্য কিছুই থাকিবে না (৭৮ঃ৩৬)। ইহার সকল আশীর্বাদ ও কল্যাণরাশি মিলিয়া একীভূত হইয়া একটা নিরবচ্ছিন্ন শান্তিতে পর্যবসিত হইবে। মনের ও আত্মার তৃপ্তি ও শান্তি বেহেশ্‌তবাসীদের অনন্ত সার্থী হইবে। সেজন্য মুসলমানের বেহেশৃতকে কুরআন “শান্তি-নিবাস” আখ্যা দিয়াছে (৬ঃ১২৮)। মো’মেনের আধ্যাত্মিক অগ্রগতির চরম গন্তব্যে রহিয়াছে “শান্তিপ্রাপ্ত আত্মা” (৮৯ঃ২৮), সবচাইতে বড় দান যাহা বেহেশ্‌তবাসীরা আল্লাহ্‌তা’লার কাছ হইতে প্রাপ্ত হইবে তাহা হইল “শান্তি” (৩৬ঃ৫৯), কেননা আল্লাহ্ স্বয়ং শান্তি সৃষ্টিকারী (৫৯ঃ২৪)। এতই মহান ও পবিত্র হইল কুরআনী বেহেশ্‌ত।

وَاَصۡحٰبُ الۡیَمِیۡنِ ۬ۙ مَاۤ اَصۡحٰبُ الۡیَمِیۡنِ ﴿ؕ۲۸﴾

২৮
আর যে ডান হাতের সহচরগণ— কতই না সৌভাগ্যশালী হইবে ডান হাতের সহচরগণ!—

فِیۡ سِدۡرٍ مَّخۡضُوۡدٍ ﴿ۙ۲۹﴾

২৯
কন্টকবিহীন-ভারাবনত কুলবৃক্ষরাজির মধ্যে,২৯৬৫
২৯৬৫। ঘন-পল্লবিত বদরিকা বৃক্ষের সুশীতল ছায়া বেশ মধুর, আরবের শুষ্ক ও উষ্ণ আবহাওয়ায় পথশ্রান্ত পথিকেরা ইহার ছায়াতলে আশ্রয় নিয়া ক্লান্তি দূর করিয়া থাকে। ‘সিদর’ (কুলবৃক্ষ)-এর সঙ্গে বিশেষণরূপে মাখযূদ (কন্টকবিহীন ভারাবনত) শব্দ ব্যবহৃত হইয়া ইহাই বুঝাইতেছে যে, বেহেশ্‌তের গাছগুলি কেবল কন্টকবিহীন সুশীতল ছায়াই প্রদান করিবে না, বরং ফলভারে অবনত থাকিয়া ফল সরবরাহ করিবে অর্থাৎ বেহেশতের কল্যাণসমূহ যেমনই আনন্দদায়ক হইবে তেমনি অফুরন্ত হইবে।

وَّطَلۡحٍ مَّنۡضُوۡدٍ ﴿ۙ۳۰﴾

৩০
এবং স্তরে স্তরে সজ্জিত গুচ্ছবিশিষ্ট কদলী বৃক্ষসমূহের মধ্যে,২৯৬৬
২৯৬৬। বদরিকা রূক্ষ শুষ্ক আবহাওয়াতেও জন্মায়, কিন্তু কলার জন্য প্রয়োজন প্রচুর পানির। এই দুটি ফলের পাশা-পাশি উল্লেখ এই কথার প্রতি ইঙ্গিত করে যে, বেহেশ্‌তের ফল যে কেবল মাত্র প্রচুর ও সুস্বাদুই হইবে তাহাই নহে, বরং তাহা সব সময়েই সব মওসুমেই পাওয়া যাইবে।