৫৬

الواقعة

সূরা আল্ ওয়াকে‘আ

Al-Waqi`ah

মক্কী ৯৭ আয়াত ৩ রুকু পারা ২৭

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৯৭ আয়াত এবং ৩ রুকু আছে।

اِذَا وَقَعَتِ الۡوَاقِعَۃُ ۙ﴿۲﴾

২
যখন অবশ্যম্ভাবী ঘটনা সংঘটিত হইবে—২৯৫৬
২৯৫৬। (ক) কিয়ামতে কুব্‌রাতো সর্বশেষ কিয়ামত ও পুনরুত্থান; (খ) আরব ভূমি হইতে পৌত্তলিকতার সম্পূর্ণ অবসান এবং পৌত্তলিক কুরায়শগণের চরম পরাজয়, (গ) বিরাট ধর্ম-সংস্কারক রসূলে পাক (সাঃ)-এর আবির্ভাব।

لَیۡسَ لِوَقۡعَتِہَا کَاذِبَۃٌ ۘ﴿۳﴾

৩
ইহার সংঘটনে মিথ্যার কোন অবকাশ নাই—

خَافِضَۃٌ رَّافِعَۃٌ ۙ﴿۴﴾

৪
ইহা (কতককে) অধঃপতিত করিবে এবং (কতককে) সমুন্নত করিবে।২৯৫৭
২৯৫৭। সেই অবশ্যম্ভাবী ঘটনা মানুষের জীবনে বিরাট বৈপ্লবিক পরিবর্তন সাধন করিবে। ইহা নূতন জগতের অভু্যদয় ঘটাইবে, উচ্চ ও শক্তিশালীকে নীচে নামানো হইবে, আর অত্যাচারিত নিপীড়িত ও শক্তিহীনকে সম্মানের আসনে সমাসীন করা হইবে।

اِذَا رُجَّتِ الۡاَرۡضُ رَجًّا ۙ﴿۵﴾

৫
যখন পৃথিবীকে প্রচণ্ড কম্পনে প্রকম্পিত করা হইবে।২৯৫৮
২৯৫৮। সারা আরবের ভিত প্রকম্পিত হইবে। পুরাতন বিশ্বাস, ধ্যান-ধারণা, মূল্যবোধ, রীতি-নীতি এবং জীবন-ধারা ইত্যাদি পুরাপুরি পরিবর্তিত হইয়া যাইবে। নূতন জীবন-পদ্ধতি প্রবর্তিত হইয়া পুরাতন সবকিছুই বদলাইয়া দিবে। পূর্ববর্তী আয়াত ও পরবর্তী কয়েকটি আয়াতসহ আলোচ্য আয়াতটি পরকালের পুনরুত্থান সম্বন্ধেও সমভাবে প্রযোজ্য।

وَّبُسَّتِ الۡجِبَالُ بَسًّا ۙ﴿۶﴾

৬
এবং পর্বতসমূহকে সম্পূর্ণরূপে চূর্ণ-বিচূর্ণ করা হইবে।

فَکَانَتۡ ہَبَآءً مُّنۡۢبَثًّا ۙ﴿۷﴾

৭
অনন্তর উহা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হইবে;
সম্পূর্ণ সূরা দেখুন