৫৫

الرحمن

সূরা আর্‌ রাহ্‌মান

Ar-Rahman

মক্কী ৭৯ আয়াত ৩ রুকু পারা ২৭

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৭৯ আয়াত এবং ৩ রুকু আছে।

فِیۡہِمَا عَیۡنٰنِ تَجۡرِیٰنِ ﴿ۚ۵۱﴾

৫১
উভয়ের মধ্যে দুইটি ঝরণা প্রবাহিত থাকিবে।২৯৪১
২৯৪১। ‘মুক্ত প্রবহমান দুইটি স্রোতস্বিনী’ অর্থে, ‘হুকূকুল্লাহ্’ (আল্লাহ্‌র প্রতি কর্তব্য) ও ‘হুকূকুল ইবাদ’ (মানবের প্রতি কর্তব্য) এই দুই কর্তব্য সুষ্ঠুভাবে সম্পাদনের আধ্যাত্মিক প্রতিচ্ছবিকে বুঝাইয়া থাকিবে। এই দুইটি শুভ কর্ম পরকালে দুইটি প্রবহমান ঝর্ণরূপে বিশ্বাসীদের আনন্দ বর্ধন করিবে। যেহেতু সত্যিকারের বিশ্বাসী ব্যক্তি এই দুইটি কর্তব্যকে সর্বদা অবিরাম সম্পাদন করিয়া যান, সেই হেতু, ঐ দুইটি ঝর্ণাকেও অবিরাম বহমান বলিয়া বর্ণনা করা হইয়াছে।

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ ﴿۵۲﴾

৫২
অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্‌ কোন্‌ নেয়ামতকে অস্বীকার করিবে?

فِیۡہِمَا مِنۡ کُلِّ فَاکِہَۃٍ زَوۡجٰنِ ﴿ۚ۵۳﴾

৫৩
উভয়ের মধ্যে প্রত্যেক প্রকারের ফল জোড়া জোড়া থাকিবে।২৯৪২
২৯৪২। ‘জোড়া-জোড়া ফল’ আবার রূপক বর্ণনার মাধ্যমে, মো’মেন ব্যক্তির দুইটি বিশেষ কর্তব্য সম্পাদনের পারলৌকিক প্রতিফলনকে বুঝানো হইয়াছে। সেই দুইটি কর্তব্যঃ- (১) ঐ সব কাজ যাহা তাঁহারা স্বীয় আধ্যাত্মিক উন্নতি-কল্পে করিয়া থাকেন এবং (২) ঐ সব কাজ যাহা তাহারা মানব-সেবার মহতী উদ্দেশ্যে করিয়া থাকেন।

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ ﴿۵۴﴾

৫৪
অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্‌ কোন্‌ নেয়ামতকে অস্বীকার করিবে?

مُتَّکِـِٕیۡنَ عَلٰی فُرُشٍۭ بَطَآئِنُہَا مِنۡ اِسۡتَبۡرَقٍ ؕ وَجَنَا الۡجَنَّتَیۡنِ دَانٍ ﴿ۚ۵۵﴾

৫৫
তাহারা এমন সজ্জাসমূহের উপর তাকিয়ায় হেলান দিয়া উপবিষ্ট থাকিবে যাহার আস্তর হইবে ঘন রেশমের এবং উভয় বাগানের২৯৪৩ ফল (ভারে ঝুঁকিয়া) নিকটবর্তী হইবে।
২৯৪৩। “দুইটি জান্নাত”এর কথা তিনবার এই সূরাত উল্লেখ করা হইয়াছে। ইহা এই জন্য করা হইয়াছে, যাহাতে বেহেশ্‌তের মহান নেয়ামতের বৈচিত্র্য ও অজস্র ধারা মানুষের মনে ভালভাবে অঙ্কিত হইয়া যায়। এই সব তো সদাচারী বিশ্বাসীরা পরলোকে পাইবেনই, ইহলোকেও ইহার নমুনাসমূহ প্রাপ্ত হইবেন।

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ ﴿۵۶﴾

৫৬
অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্‌ কোন্‌ নেয়ামতকে অস্বীকার করিবে?

فِیۡہِنَّ قٰصِرٰتُ الطَّرۡفِ ۙ لَمۡ یَطۡمِثۡہُنَّ اِنۡسٌ قَبۡلَہُمۡ وَلَا جَآنٌّ ﴿ۚ۵۷﴾

৫৭
সেইগুলির মধ্যে থাকিবে আনত-নয়না নারীগণ২৯৪৪ যাহাদিগকে তাহাদের (জান্নাতবাসীগণের) পূর্বে কোন মানুষও স্পর্শ করে নাই এবং কোন জিন্ন্‌ও না২৯৪৫
২৯৪৪। ‘আনতনয়না’ কথাটি দ্বারা ইহাই বুঝায় যে, তাহাদের সার্বিক মনোযোগ আল্লাহ্‌র দিকে নিবদ্ধ থাকিবে এবং আল্লাহ্‌তা’লা ছাড়া অন্য কাহারও দিকে তাহারা তাকাইবে না।
২৯৪৫। মানুষের দ্বারা স্পষ্ট হওয়া তো দূরের কথা, তাহাদের হদয়ে কোন কুচিন্তাও প্রবেশাধিকার পায় নাই। জিন্ন্‌ শব্দের একটি অর্থ ইহাও হইতে পারে, ঐ সকল অদৃশ্যমান জিনিষ যাহা মনের কুপ্রবৃত্তিকে জাগাইয়া তোলে। এখানে আবার এই কথার পুনরাবৃত্তি করা প্রয়োজন যে, ইসলামের ধ্যাণ-ধারণা মতে বেহেশ্‌তের নেয়ামতসমূহ ইহলোকের বৈধ আনন্দসমূহের সহিত সাদৃশ্যপূর্ণ হইবে। বেহেশ্‌তেও প্রাসাদ, অট্টালিকা, বাগান, নদ-নদী, ঝর্ণা প্রবাহ, রক্ষরাজি, ফল-ফুল, স্ত্রী-পুত্র, বন্ধু-বান্ধব ইত্যাদি থাকিবে, তবে ইহজগতের বস্তু-নিচয় হইতে ঐগুলির প্রকৃতি হইবে ভিন্ন। বাস্তবিক পক্ষে, ঐগুলি হইবে ধার্মিকগণের ইহলোকে সম্পাদিত সৎকর্মসমূহের আধ্যাত্মিক প্রকাশ।

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ ﴿ۚ۵۸﴾

৫৮
অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্‌ কোন্‌ নেয়ামতকে অস্বীকার করিবে?

کَاَنَّہُنَّ الۡیَاقُوۡتُ وَالۡمَرۡجَانُ ﴿ۚ۵۹﴾

৫৯
(দেখিতে) তাহারা যেন ইয়াকূত (লোহিত পদ্মরাগমণি) এবং প্রবাল;২৯৪৬
২৯৪৬। ৫৭ আয়াতে বেহেশ্‌তে বিশ্বাসী দম্পতির মন ও হাদয়কে পবিত্র বলিয়া বর্ণনা করা হইয়াছে, এই আয়াতে আসিয়া তাহাদের ব্যক্তি-সৌন্দর্যের কথা বলা হইয়াছে।

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ ﴿۶۰﴾

৬০
অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্‌ কোন্‌ নেয়ামতকে অস্বীকার করিবে?