৫৫

الرحمن

সূরা আর্‌ রাহ্‌মান

Ar-Rahman

মক্কী ৭৯ আয়াত ৩ রুকু পারা ২৭

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৭৯ আয়াত এবং ৩ রুকু আছে।

بَیۡنَہُمَا بَرۡزَخٌ لَّا یَبۡغِیٰنِ ﴿ۚ۲۱﴾

২১
(বর্তমানে) উভয়ের মধ্যে এক প্রতিবন্ধক আছে (যাহার দরুন) উহারা একে অপরের মধ্যে প্রবেশ করিতে পারে না।

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ ﴿۲۲﴾

২২
অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্‌ কোন্‌ নেয়ামতকে অস্বীকার করিবে?

یَخۡرُجُ مِنۡہُمَا اللُّؤۡلُؤُ وَالۡمَرۡجَانُ ﴿ۚ۲۳﴾

২৩
উভয় (সমুদ্র) হইতে মুক্তা এবং প্রবাল বহির্গত হয়।২৯২৮
২৯২৮। আশ্চর্যের বিষয় মণি, মুক্তা ও প্রবাল উভয় বস্তুই সুয়েজ খাল ও পানামা খাল দ্বারা সংযুক্ত সমুদ্র হইতে পাওয়া যায়। এস্থলে মণি, মুক্তা ও প্রবালের উল্লেখ করিয়া সেই সব সমুদ্রকে চিহ্নিত করা হইয়াছে যেইগুলি ভবিষ্যতে সংযুক্ত হওয়ার কথা বলা হইয়াছে। প্রকাশ থাকে যে, সব সমুদ্রে মণি, মুক্তা ও প্রবাল উৎপন্ন হয় না।

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ ﴿۲۴﴾

২৪
অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্‌ কোন্‌ নেয়ামতকে অস্বীকার করিবে?

وَلَہُ الۡجَوَارِ الۡمُنۡشَئٰتُ فِی الۡبَحۡرِ کَالۡاَعۡلَامِ ﴿ۚ۲۵﴾

২৫
এবং সমুদ্রবক্ষেঃ পর্বতের ন্যায় সুউচ্চ দ্রুতগামী জাহাজগুলি তাঁহারই।২৯২৯
২৯২৯। আধুনিক কালের সুবৃহৎ সমুদ্রগামী লাখ টনের জাহাজ, যাহা সমুদ্রের বুকে পাহাড়ের মত দেখায়, উহার কথা এখানে বলা হইয়াছে। পাশ্চাত্যের জাতিগুলি বিশাল সমুদ্র পথের সদ্ব্যবহার করিয়া সওদাগরী বাণিজ্যের মাধ্যমে যে উন্নতি লাভ ও প্রভাব বিস্তার করিয়াছে, এই সূরাতে উহারই চিত্র তুলিয়া ধরা হইয়াছে বলিয়া মনে হয়।

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ ﴿٪۲۶﴾

২৬
অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্‌ কোন্‌ নেয়ামতকে অস্বীকার করিবে?
সূরা আর্‌ রাহ্‌মান - রুকু ১

کُلُّ مَنۡ عَلَیۡہَا فَانٍ ﴿ۚۖ۲۷﴾

২৭
উহার (ভূপৃষ্ঠের) উপর যাহা কিছু আছে সবই নশ্বর,২৯৩০
২৯৩০। সারা বিশ্বই ক্ষয় ও ধ্বংসের অধীন এবং বিশ্ব চরাচরের সবকিছুই একদিন বিলীন হইয়া যাইবে। কেবল মাত্র আল্লাহ্‌তা’লাই অনন্ত কাল থাকিবেন, কেননা একমাত্র তিনিই স্বয়ংসম্পূর্ণ ও সকলের ভরসা-স্থল।

وَّیَبۡقٰی وَجۡہُ رَبِّکَ ذُو الۡجَلٰلِ وَالۡاِکۡرَامِ ﴿ۚ۲۸﴾

২৮
এবং অবিনশ্বর হইয়া থাকিবে (কেবল) তোমার প্রতিপালকের সত্তা২৯৩১ যিনি প্রতাপ এবং সম্মানের অধিপতি।
২৯৩১। ‘ওয়াজহ্’ অর্থ যে বস্তু একজনের হেফাযতে থাকে বা যে বস্তুর প্রতি একজনের প্রখর দৃষ্টি থাকে (২৮ঃ৮৯), বস্তুটির মালিক স্বয়ং, অনুগ্রহ, মুখমণ্ডল (আকরাব)। যদিও পৃথিবী বিলীন হইয়া যাইবে, মহাকাশের বস্তুগুলি নিশ্চিহ্ন হইয়া পড়িবে এবং বিশ্ব-জগতের সকল বস্তুই অনস্তিত্বে মিশিয়া যাইবে, তথাপি মানুষের যুক্তি ইহাই দাবী করে যে, একটি এমন অস্তিত্ব থাকা উচিত, যে মরে না, পরিবর্তিত হয় না এবং ক্ষয়প্রাপ্তও হয় না। আর সেই অনাদি-অনন্ত অস্তিত্বই হইলেন আল্লাহ্ যিনি বিশ্ব- জগত সৃষ্টি করিয়াছেন এবং তিনি সবকিছুর প্রথম ও শেষ কারণ। এই আয়াত ও পূর্ববর্তী আয়াতগুলি একত্রে দুইটি অপরিবর্তনীয় প্রাকৃতিক বিধানের প্রতি দৃষ্টি আকর্ষণ করে, যাহা সর্বদা ক্রিয়াশীল রহিয়াছেঃ- (১) প্রতিটি বস্তুই ক্ষয়, অধঃপতন ও লয় প্রাপ্র হয়, (২) ঐশী বিধি-বিধান পালনের দ্বারা জীবন-ধারা অব্যাহত থাকে।

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ ﴿۲۹﴾

২৯
অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্‌ কোন্‌ নেয়ামতকে অস্বীকার করিবে?

یَسۡـَٔلُہٗ مَنۡ فِی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ کُلَّ یَوۡمٍ ہُوَ فِیۡ شَاۡنٍ ﴿ۚ۳۰﴾

৩০
আকাশসমূহে ও পৃথিবীতে যাহারা আছে সকলেই তাঁহার নিকট যাচ্‌ঞা করে। প্রতিদিন তিনি নব নব মহিমায় প্রকাশিত হন।২৯৩২
২৯৩২। সকল প্রাণীই তাহাদের জীবন ধারণের জন্য আল্লাহ্‌র উপর নির্ভরশীল, তিনিই তাহাদের স্রষ্টা, পালন-কর্তা ও বর্ধন-কর্তা। তাঁহার গুণাবলী অনন্ত ও গণনাতীত।এই গুণাবলী অনবরত বিভিন্নভাবে আত্নপ্রকাশ করিয়া চলিয়াছে।