৫৪

القمر

সূরা আল্ কামার

Al-Qamar

মক্কী ৫৬ আয়াত ৩ রুকু পারা ২৭

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৫৬ আয়াত এবং ৩ রুকু আছে।

کَذَّبَتۡ ثَمُوۡدُ بِالنُّذُرِ ﴿۲۴﴾

২৪
‘সামূদ’ জাতি সতর্ককারীগণকে মিথ্যাবাদী বলিয়া প্রত্যাখ্যান করিয়াছিল।২৯০৫
২৯০৫। যেহেতু, সকল নবীই আল্লাহ্‌তা’লা কর্তৃক নিয়োজিত হন এবং সকল নবীই তাহাদের ওহী-ইলহাম ও শিক্ষামালা একই ঐশী উৎস হইতে প্রাপ্ত হন এবং একই মৌলিক সত্য ও তত্ত্ব-তথ্য ঐ শিক্ষামালার অন্তর্ভুক্ত হইয়া থাকে, সেই হেতু একজন নবীকে অস্বীকার করিলে, ফলতঃ সকল নবীকেই অস্বীকার করা হইয়া যায়। সেই কারণেই ‘আদ’ ও ‘সামূদ’ জাতি, নূহ (আঃ) ও লুত (আঃ)-এর জাতিদ্বয় নিজ নিজ জাতির বিশিষ্ট নবীকে অস্বীকার করিলেও, এই আয়াতে তাহাদিগকে ‘নবীগণের’ অস্বীকারকারী বলিয়া বর্ণিত হইয়াছে।

فَقَالُوۡۤا اَبَشَرًا مِّنَّا وَاحِدًا نَّتَّبِعُہٗۤ ۙ اِنَّاۤ اِذًا لَّفِیۡ ضَلٰلٍ وَّسُعُرٍ ﴿۲۵﴾

২৫
এবং তাহারা বলিয়াছিল, ‘কি আমরা আমাদেরই মধ্য হইতে একজন (মরণশীল) মানুষের অনুসরণ করিয়া চলিব? এইরূপ করিলে আমরা নিশ্চয় বিভ্রান্তি এবং উন্মাদনার মধ্যে নিপতিত হইব।২৯০৬
২৯০৬। ‘সূয়িরা’ মানে সে অত্যুষ্ণ বায়ু দ্বারা আক্রান্ত হইয়াছিল, সে পাগল হইয়া গিয়াছিল। ‘সউর’ অর্থ উম্মত্ততা বা পাগলাবস্থা, ভূতে পাওয়া অবস্থা, শাস্তি, চরম উত্তাপ, ক্ষুধা, বা তৃষ্ণা, রাগ, বেদনা (লেইন)।

ءَاُلۡقِیَ الذِّکۡرُ عَلَیۡہِ مِنۡۢ بَیۡنِنَا بَلۡ ہُوَ کَذَّابٌ اَشِرٌ ﴿۲۶﴾

২৬
আমাদের মধ্য হইতে শুধু এই ব্যক্তির উপরই কি উপদেশ-বাণী নাযেল করা হইয়াছে? না, বরং সে একজন চরম মিথ্যাবাদী, অত্যধিক দাম্ভিক ব্যক্তি।’

سَیَعۡلَمُوۡنَ غَدًا مَّنِ الۡکَذَّابُ الۡاَشِرُ ﴿۲۷﴾

২৭
তাহারা আগামীকাল জানিবে, কে চরম মিথ্যাবাদী, অত্যধিক দাম্ভিক।

اِنَّا مُرۡسِلُوا النَّاقَۃِ فِتۡنَۃً لَّہُمۡ فَارۡتَقِبۡہُمۡ وَاصۡطَبِرۡ ﴿۫۲۸﴾

২৮
আমরা তাহাদের পরীক্ষার জন্য এক উষ্ট্রী প্রেরণ করিব। সুতরাং (হে সালেহ্‌!) তুমি তাহাদের পরিণামের অপেক্ষা কর এবং ধৈর্য ধারণ কর।

وَنَبِّئۡہُمۡ اَنَّ الۡمَآءَ قِسۡمَۃٌۢ بَیۡنَہُمۡ ۚ کُلُّ شِرۡبٍ مُّحۡتَضَرٌ ﴿۲۹﴾

২৯
এবং তাহাদিগকে জানাইয়া দাও যে, ‘তাহাদের মধ্যে (এবং সেই উষ্ট্রীর মধ্যে) পানি বন্টন করিয়া দেওয়া হইয়াছে, (পালাক্রমে) প্রত্যেক বার পানি পান করার নির্ধারিত সময়ে২৯০৭ উপস্থিত হইতে হইবে।’
২৯০৭। ‘শির্‌ব’ হইল ‘শারিবা’ হইতে উৎপন্ন ক্রিয়া-বিশেষ্য, ‘শিরব’ অর্থ পানীয় জল; এক ঢোক পানি, পানির যে অংশটুক একজনের ভাগে পড়ে, পশুর পানের জন্য কিংবা ক্ষেতে দিবার জন্য প্রয়োজনীয় পানি পাওয়ার অধিকার, যে স্থলে পানি দেওয়া হয়, পানির পালা; ‘শুরব’ অর্থ পানি পান করার কাজ (লেইন)।

فَنَادَوۡا صَاحِبَہُمۡ فَتَعَاطٰی فَعَقَرَ ﴿۳۰﴾

৩০
অতঃপর তাহারা তাহাদের সঙ্গীকে ডাকিল, সুতরাং সে (উষ্ট্রীকে) বলপূর্বক ধরিল এবং (উহার) হাঁটুর পশ্চাদশিরা কাটিয়া দিল।

فَکَیۡفَ کَانَ عَذَابِیۡ وَنُذُرِ ﴿۳۱﴾

৩১
অতএব (দেখ) কেমন (কঠোর) ছিল আমার আযাব এবং সতর্কবাণী!

اِنَّاۤ اَرۡسَلۡنَا عَلَیۡہِمۡ صَیۡحَۃً وَّاحِدَۃً فَکَانُوۡا کَہَشِیۡمِ الۡمُحۡتَظِرِ ﴿۳۲﴾

৩২
নিশ্চয় আমরা তাহাদের উপর একটি বিকট শব্দকারী আযাব পাঠাইলাম, ফলে তাহারা খোঁয়াড় নির্মাণকারীর (ছুরি দিয়া চাঁছা) শুকনা কাষ্ঠ-টুকরার ন্যায় হইয়া গেল।২৯০৮
২৯০৮। অবিশ্বাসীদেরকে একেবারে ধ্বংস করা হইল৷ অথবা আল্লাহ্‌র কাছে তাহাদের অবস্থা এতই তুচ্ছ হইয়া পড়িল, যেমন বেড়া বা খোঁয়াড় তৈরীকারী তৃণ-গুল্মকে কর্তিত অবস্থায় একত্রে বাঁধে, কর্তন করিয়া বা চিরিয়া চূর্ণ-বিচূর্ণ করে।
সম্পূর্ণ সূরা দেখুন