৫২

الطور

সূরা আত্ তুর

At-Tur

মক্কী ৫০ আয়াত ২ রুকু পারা ২৭

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৫০ আয়াত এবং ২ রুকু আছে।

اَمۡ تَسۡـَٔلُہُمۡ اَجۡرًا فَہُمۡ مِّنۡ مَّغۡرَمٍ مُّثۡقَلُوۡنَ ﴿ؕ۴۱﴾

৪১
তুমি কি তাহাদের নিকট কোন পারিশ্রমিক২৮৬৪ চাহ যাহার ফলে তাহারা ঋণের বোঝায় ভারাক্রান্ত হইয়া পড়িয়াছে?
২৮৬৪। এই আয়াতটি কাফেরদিগকে তাহাদের বিবেচনা-শক্তির সদ্ব্যবহার করিবার আহ্বান জানাইয়া বলিতেছে যে, মহানবী (সাঃ) তো কেবল তাহাদেরই নৈতিক ও আত্মিক মঙ্গলের জন্য তাহাদিগকে ধর্ম ও ধার্মিকতার পথে বিনা পারিশ্রমিকে অক্লান্ত পরিশ্রম সহকারে আহবান জানাইতেছেন। এই আহ্বানকে সম্পূর্ণ নিঃস্বার্থ দেখিয়াও কি তাহারা ইহার সত্যতা বুঝে না? আহা! তাহারা এত নির্জলা সত্যকে কেন গ্রহণ করে না?

اَمۡ عِنۡدَہُمُ الۡغَیۡبُ فَہُمۡ یَکۡتُبُوۡنَ ﴿ؕ۴۲﴾

৪২
তাহাদের নিকট কি অদৃশ্য বিষয় (সম্পর্কিত জ্ঞান) আছে যাহা তাহারা লিপিবদ্ধ করিতেছে?

اَمۡ یُرِیۡدُوۡنَ کَیۡدًا ؕ فَالَّذِیۡنَ کَفَرُوۡا ہُمُ الۡمَکِیۡدُوۡنَ ﴿ؕ۴۳﴾

৪৩
তাহারা কি (তোমার বিরুদ্ধে) কোন ষড়যন্ত্র করিতে মনস্থ করিতেছে? তাহা হইলে যাহারা অস্বীকার করিয়াছে তাহারাই (তাহাদের) ষড়যন্ত্রের শিকার হইবে।

اَمۡ لَہُمۡ اِلٰہٌ غَیۡرُ اللّٰہِ ؕ سُبۡحٰنَ اللّٰہِ عَمَّا یُشۡرِکُوۡنَ ﴿۴۴﴾

৪৪
আল্লাহ্‌ ব্যতীত কি তাহাদের কোন মা’বূদ আছে? তাহারা যাহাকে শরীক করিতেছে আল্লাহ্ উহা হইতে পবিত্র।

وَاِنۡ یَّرَوۡا کِسۡفًا مِّنَ السَّمَآءِ سَاقِطًا یَّقُوۡلُوۡا سَحَابٌ مَّرۡکُوۡمٌ ﴿۴۵﴾

৪৫
এবং যদি তাহারা আকাশের কোন একটা খণ্ডকে পড়িতে দেখে তখন তাহারা বলে, ‘ইহা এক ঘন মেঘ।’২৮৬৫
২৮৬৫। কাফেরদের মিথ্যা নিরাপত্তা বোধ ও একান্ত উদাসীনতা তাহাদের মনকে এমনিভাবে ছাইয়া ফেলিয়াছে যে, উপযুক্ত সময়ের ঐশী সাবধান বাণী দ্বারাও তাহারা উপকৃত হইতে চাহে না। এমন কি একখণ্ড আকাশও যদি সত্য সত্যই তাহাদের উপরে পতিত হইতেছে দেখে, তখনও তাহারা আত্মপ্রবঞ্চনা করিয়া, এই বলিয়া স্বস্তিলাভ করিতে চায় যে, ইহাতো মেঘ-পুঞ্জ রূপে আল্লাহ্‌র করুণা স্বরূপ তাহাদের উপরে নামিয়া আসিতেছে।

فَذَرۡہُمۡ حَتّٰی یُلٰقُوۡا یَوۡمَہُمُ الَّذِیۡ فِیۡہِ یُصۡعَقُوۡنَ ﴿ۙ۴۶﴾

৪৬
সুতরাং তুমি তাহাদিগকে ছাড়িয়া দাও যতক্ষণ পর্যন্ত না তাহারা তাহাদের সেই দিনকে প্রত্যক্ষ করে যখন তাহাদিগকে বজ্রাঘাতে সংজ্ঞাহীন করা হইবে;

یَوۡمَ لَا یُغۡنِیۡ عَنۡہُمۡ کَیۡدُہُمۡ شَیۡئًا وَّلَا ہُمۡ یُنۡصَرُوۡنَ ﴿ؕ۴۷﴾

৪৭
যেদিন তাহাদের দুরভিসন্ধি তাহাদের কোন উপকারে আসিবে না এবং তাহাদিগকে কোন সাহায্যও করা হইবে না।

وَاِنَّ لِلَّذِیۡنَ ظَلَمُوۡا عَذَابًا دُوۡنَ ذٰلِکَ وَلٰکِنَّ اَکۡثَرَہُمۡ لَا یَعۡلَمُوۡنَ ﴿۴۸﴾

৪৮
এবং নিশ্চয় যাহারা যুলুম করিয়াছে তাহাদের জন্য ইহা ব্যতীত আরও আযাব আছে।২৮৬৬ কিন্তু তাহাদের অধিকাংশই জানে না।
২৮৬৬। ‘দূন’ অর্থ সময়ের পূর্বে বা পরে, স্থানের পূর্বে বা পরে; নিকটবর্তী, অন্য ব্যতীত (লেইন)।

وَاصۡبِرۡ لِحُکۡمِ رَبِّکَ فَاِنَّکَ بِاَعۡیُنِنَا وَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّکَ حِیۡنَ تَقُوۡمُ ﴿ۙ۴۹﴾

৪৯
এবং তুমি তোমার প্রতিপালকের হুকুমের জন্য ধৈর্য ধারণ কর, কারণ তুমি আমাদের দৃষ্টিতে আছ;২৮৬৭ এবং যখন তুমি (ইবাদতের জন্য) দণ্ডায়মান হও, তোমার প্রতিপালকের প্রশংসাসহ পবিত্রতা ও মহিমা ঘোষণা কর,
২৮৬৭। আমাদের ছত্রচ্ছায়ায় (৫ঃ৬৮)।

وَمِنَ الَّیۡلِ فَسَبِّحۡہُ وَاِدۡبَارَ النُّجُوۡمِ ﴿٪۵۰﴾

৫০
এবং রাত্রির বিভিন্ন অংশে এবং তারকারাজির অস্তগমনের সময়ও তুমি তাঁহার মহিমা ও পবিত্রতা ঘোষণা কর।
সূরা আত্ তুর - রুকু ২