৫২

الطور

সূরা আত্ তুর

At-Tur

মক্কী ৫০ আয়াত ২ রুকু পারা ২৭

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৫০ আয়াত এবং ২ রুকু আছে।

وَّتَسِیۡرُ الۡجِبَالُ سَیۡرًا ﴿ؕ۱۱﴾

১১
এবং পর্বতমালা দ্রুতগতিতে চলিতে থাকিবে,২৮৪৯
২৮৪৯। মহা বিচারের দিনে অবিশ্বাসীরা ভয়ঙ্কর পরিণতির সম্মুখীন হইবে। ঝড়ের মুখে ভূষির মত তাহারাও উড়িয়া যাইবে। এই আয়াতের অন্য অর্থ হইতে পারে যে, অতি শীঘ্রই বড় বড় সাম্রাজ্যগুলি খণ্ড-বিখণ্ড ও চূর্ণ-বিচূর্ণ হইয়া যাইবে। এই আয়াত ও পূর্ববর্তী আয়াত মিলিতভাবে একটি বিষয়ের প্রতি ইশারা দান করে যে, পুরাতন, ঘুণেধরা, অচল সমাজ-ব্যবস্থার দ্রুত অবসান হইতে চলিয়াছে এবং সেইস্থলে একটি নূতন, কার্যকরী ও সচল সমাজব্যবস্থা প্রবর্তিত হইতে যাইতেছে। এই আয়াতগুলি অবশ্য কিয়ামতের দিনের বেলায়ও সমভাবে প্রযোজ্য।

فَوَیۡلٌ یَّوۡمَئِذٍ لِّلۡمُکَذِّبِیۡنَ ﴿ۙ۱۲﴾

১২
অতএব সেইদিন দুর্ভোগ—সত্যকে মিথ্যা বলিয়া প্রত্যাখ্যান-কারীদের জন্য,

الَّذِیۡنَ ہُمۡ فِیۡ خَوۡضٍ یَّلۡعَبُوۡنَ ﴿ۘ۱۳﴾

১৩
ক্রীড়াচ্ছলে যাহারা বৃথা কথা-বার্তায় লিপ্ত থাকে,

یَوۡمَ یُدَعُّوۡنَ اِلٰی نَارِ جَہَنَّمَ دَعًّا ﴿ؕ۱۴﴾

১৪
সেদিন যখন তাহাদিগকে ধাক্কাইয়া ধাক্কাইয়া জাহান্নামের আগুনের২৮৫০ দিকে লইয়া যাওয়া হইবে,
২৮৫০। অবিশ্বাসীদের পাপ যেদিন সন্দেহাতীত ও চূড়ান্তভাবে সাব্যস্ত হইয়া যাইবে এবং অনুতাপের সময়ও অতীত হইয়া যাইবে, তখন তাহারা যে অবস্থায় নিপতিত হইবে, এই আয়াতে তাহাই বর্ণনা করা হইয়াছে।

ہٰذِہِ النَّارُ الَّتِیۡ کُنۡتُمۡ بِہَا تُکَذِّبُوۡنَ ﴿۱۵﴾

১৫
(এবং তাহাদিগকে বলা হইবে) ‘এই সেই আগুন যাহা তোমরা মিথ্যা বলিয়া অস্বীকার করিতে,

اَفَسِحۡرٌ ہٰذَاۤ اَمۡ اَنۡتُمۡ لَا تُبۡصِرُوۡنَ ﴿ۚ۱۶﴾

১৬
ইহা কি তবে যাদু, অথবা তোমরা (এখনও) কি দেখিতেছ না?

اِصۡلَوۡہَا فَاصۡبِرُوۡۤا اَوۡ لَا تَصۡبِرُوۡا ۚ سَوَآءٌ عَلَیۡکُمۡ ؕ اِنَّمَا تُجۡزَوۡنَ مَا کُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ ﴿۱۷﴾

১৭
তোমরা ইহাতে দগ্ধ হও; অতএব তোমরা সবুর কর বা সবুর না কর, তোমাদের জন্য উভয়ই সমান। তোমাদিগকে কেবল সেই কর্মেরই প্রতিফল দেওয়া হইতেছে যাহা তোমরা করিতে।’

اِنَّ الۡمُتَّقِیۡنَ فِیۡ جَنّٰتٍ وَّنَعِیۡمٍ ﴿ۙ۱۸﴾

১৮
নিশ্চয় মুত্তাকীগণ জান্নাতসমূহে ও নিয়ামতসমূহের মধ্যে থাকিবে,

فٰکِہِیۡنَ بِمَاۤ اٰتٰہُمۡ رَبُّہُمۡ ۚ وَوَقٰہُمۡ رَبُّہُمۡ عَذَابَ الۡجَحِیۡمِ ﴿۱۹﴾

১৯
অতএব তাহাদিগকে তাহাদের প্রতিপালক যাহা কিছু দান করিবেন উহাতে তাহারা আনন্দিত হইবে; এবং তাহাদের প্রতিপালক তাহাদিগকে (জাহান্নামের) আগুনের আযাব হইতে রক্ষা করিবেন,

کُلُوۡا وَاشۡرَبُوۡا ہَنِیۡٓـًٔۢا بِمَا کُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ ﴿ۙ۲۰﴾

২০
(এবং আল্লাহ্‌ তাহাদিগকে বলিবেন), ‘তোমরা তোমাদের কৃত-কর্মের বিনিময়ে সানন্দে রুচিসহকারে আহার কর এবং পান কর।’