المائدة
Al-Ma'idah
ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্সহ ইহাতে ১২১ আয়াত এবং ১৬ রুকু আছে।
নাযেল হওয়ার তারিখ
কুরআন মজীদের তফসীরকারকদের মতে এই সূরা মদীনায় নাযেল হইয়াছে। হযরত আয়েশার (রাঃ) বরাত দিয়া হাকিম এবং ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন যে, হযরত মুহাম্মদ (সাঃ)-এর নিকট অবতীর্ণ সূরাসমূহের মধ্যে ইহা সর্বশেষ। অবশ্য প্রাসঙ্গিক তথ্যাদি বিবেচনা করিয়া এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে, আলোচ্য সূরাটি হযরত রসূলে পাক (সাঃ)-এর নবুওয়াতের শেষের বছরগুলিতে নাযেল হইয়াছিল এবং ইহার কোন কোন আয়াত আসলেই হযরত নবী করীম (সাঃ)-এর নিকট অবতীর্ণ শেষ আয়াতসমূহের অন্তর্ভুক্ত ছিল। যদিও ইয়াযীদের কন্যা আসমার বরাত দিয়া ইমাম আহমদ এই সূরাটির সমস্ত অংশ একসাথেই অবতীর্ণ হইয়াছে বলিয়া বর্ণনা করিয়াছেন, তথাপি প্রতীয়মান হয় যে, সূরাটির উল্লেখযোগ্য অংশ একসাথেই নাযেল হইয়াছিল, এবং সেই সুবাদে সমস্ত সূরাটিই একসাথে নাযেল হইয়াছে বলিয়া পরবর্তীতে প্রসিদ্ধি লাভ করিয়াছে। সম্ভবতঃ এই কারণেই অবতীর্ণ হওয়ার ক্রম অনুসারে রডওয়েল এই সূরাকে সমস্ত সূরার শেষে স্থান দিয়াছেন।
বিষয়বস্তু
সূরা আলে ইমরান এবং আল্ নিসার মত বর্তমান সূরাতেও প্রধানতঃ খৃষ্টধর্ম মতের উপর আলোকপাত করা হইয়াছে এবং বিশেষ করিয়া (তাহাদের মতানুযায়ী) ‘বিধি ব্যবস্থা বা শরীয়াত যে অভিশাপ’-এই মতবাদকে প্রকাশ্য ভাবে নিন্দা করা হইয়াছে। অংগীকার পূর্ণ করিবার নির্দেশ সহ সূরাটি শুরু হইয়াছে এবং শিকার এবং খাদ্যবস্তু হিসাবে) কোন কোন জিনিষ হালাল (বৈধ) এবং কোনগুলি হারাম (অবৈধ) বলিয়া বিবেচিত হইবে তাহা বর্ণিত হইয়াছে। সূরাটিতে এই দাবীও রহিয়াছে যে, মানুষের পরিপূর্ণ নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা কুরআনে নিহিত আছে এবং এই পরিপ্রেক্ষিতে সমস্ত মানবজাতির চূড়ান্ত ও অপরিবর্তণীয় শরীয়াত হিসাবে বর্তমানে কুরআনই একমাত্র ঐশী-বিধান। পবিত্র কুরআনের এই দাবীর যথার্থরূপ সূরাটির ৪ আয়াতে বর্ণিত হইয়াছে এবং ইহার সমর্থনে বলা হইয়াছে যে, মানুষের নৈতিক উন্নতি এবং আধ্যাত্মিক পথনির্দেশ দেওয়ার জন্য বিধি-ব্যবস্থা বা আইন-কানুন অত্যন্ত জরুরী, তাই ইহাকে অভিশাপ বলিয়া অভিহিত করা অন্যায়। উক্ত আয়াতে এই আভাষও রহিয়াছে যে, যেখানে খৃষ্টানদের নিকট প্রতিমার প্রসাদ হিসাবে উৎসর্গীকৃত মাংস, রক্ত এবং শ্বাসরুদ্ধ করিয়া মারা প্রাণী ভক্ষণ নিষিদ্ধ ছিল এবং ইহা তাহাদের বিধি-ব্যবস্থার অন্তর্ভুক্ত ছিল ( যেমন প্রেরিতদের কার্য-১৫ঃ২০, ২৯), সেক্ষেত্রে তাহাদের পক্ষে শরীয়াতকে দোষারোপ করা বা ইহাকে অভিশাপ বলিয়া আখ্যায়িত করা শোভা পায় না। অতঃপর, ইসলামী দৃষ্টিভঙ্গী হইতে খাদ্যদ্রব্যের বৈশিষ্ট্য বর্ণনাপূর্বক বলা হইয়াছে যে, একদিকে যেমন খাদ্যবস্তুকে হইতে হইবে ‘হালাল’ অর্থাৎ আইনসিদ্ধ, অপরদিকে সেইগুলি হইবে ‘তৈয়্যেব’ অর্থাৎ উপাদেয় ও রুচী-সম্মত, যাহাতে উহাদের ব্যবহার কোন দিক হইতেই ডাক্তারী বা স্বাস্থ্য সংক্রান্ত বিধি বিধানের বিরুদ্ধে না যায়। এই দিক হইতে ইসলামই একমাত্র ধর্ম যাহা খাদ্যদ্রব্যের হালাল-হারাম সংক্রান্ত বিধি বর্ণনায় অতি সুন্দরভাবে কোন খাদ্যবস্তু শুধুমাত্র বৈধ এবং কোনটি বৈধ ও উপাদেয় এই উভয়ের মধ্যে পার্থক্য নির্ধারণ করিয়াছে। অতঃপর, ইহুদী এবং খৃষ্টান কর্তৃক আল্লাহ্তা’লার সহিত আবদ্ধ অংগীকার ভংগ এবং ঐশী নির্দেশাবলীর অস্বীকারের প্রসঙ্গ বর্ণিত হইয়াছে যাহার পরিণতিতে তাহাদের নৈতিক ও আধ্যাত্মিক অধঃপতন ঘটিয়াছে এবং আল্লাহর অনুগ্রহ হইতে বঞ্চিত হইয়া তাহারা অপমানিত ও নিগৃহীত হইয়াছে। কিন্তু পুনরায় এখন হযরত মুহাম্মদ (সাঃ)-কে গ্রহণ করিবার মাধ্যমে তাহারা আধ্যাত্মিক ভাবে পুনর্বাসিত এবং আল্লাহ্র অনুগ্রহের অধিকারী হইতে পারে। খৃষ্টানদেরকে আরো সতর্ক করিয়া বলা হইয়াছে যে, প্রথমতঃ তাহারা হযরত ঈসা (আঃ)-কে ঈশ্বর রূপে গ্রহণ করিয়া অভিসম্পাত কুড়াইয়াছে এবং বর্তমানে তাহারা হযরত মুহাম্মদ (সাঃ)-এর প্রতি ঈর্ষান্বিত হইয়াছে এই কারণে যে, আল্লাহ্ তাঁহাকে তাঁহার অনুগ্রহ প্রদানের জন্য পসন্দ করিয়া লইয়াছেন। হযরত রসূলে পাক (সাঃ)-এর প্রতি তাহাদের এই ঈর্ষাপরায়ণতা হাবিলের প্রতি কাবিলের ঈর্ষান্বিত হওয়ার অনুরূপ মনোভাবেরই বহিঃপ্রকাশ। সূরাটিতে অতঃপর বলা হইয়াছে যে, ইহুদী ও খৃষ্টানগণ ইসলামের বিরোধিতায় সম্ভাব্য সকল প্রকার সুযোগের ব্যবহার করিতেছে, অথচ, তাহারা নিজেরাই এমন নীতিভ্রষ্ট যে, নিজেদের ধর্মীয় কিতাব অনুযায়ী কাজ করা হইতে বিরত থাকিতেছে এবং নিজেদের ধর্মীয় বিধান সম্পর্কে জ্ঞানও দিন দিন হারাইয়া ফেলিতেছে। তাহাদেরকে বলা হইয়াছে যে, তাহারা যদি ইসলামের অনুসারী না-ও হয়, অন্ততঃ তাহাদের উচিত নিজেদের ধর্মমতে বিশ্বাস করিয়া সেই অনুযায়ী কাজ করা। কিন্তু যদি কখনো ইসলামের রাজনৈতিক প্রাধান্যের কারণে তাহারা ইসলামী সরকারের নিকট কোন বিষেয়ে বিচার প্রার্থনা করে তাহা হইলে সেই বিচার অবশ্যই কুরআনের বিধান অনুযায়ী সম্পন্ন হইবে। অতঃপর, মুসলমানদের রাজনৈতিক অবস্থানে যে মহা পরিবর্তন সূচিত হইয়াছে সেই দিকে ইঙ্গিত করিয়া বলা হইয়াছে যে, অবিশ্বাসীদের শক্তি তাহাদের নিকট চূড়ান্তভাবে খর্ব হইয়াছে, এবং খৃষ্টানরাই এখন তাহাদের প্রধান শত্রুপক্ষ। কেননা, ইহুদীরা, খৃষ্টানদের সহিত তাহদের শত্রুতা সত্বেও, মুসলমানদের সহিত বিরোধিতায় খৃষ্টানদের পক্ষই অবলম্বন করিবে। সেইজন্য, মুসলমানদের এই উভয়ের (ইহুদী ও খৃষ্টান) মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকা উচিত। অতঃপর, ইসলামের অবমাননা ও তাহাদের ধর্ম বিশ্বাস হইতে বিচ্যুত করিবার বিভিন্ন কলা-কৌশল ও ষড়যন্ত্রের প্রতি আলোকপাত করা হইয়াছে। এই প্রসঙ্গে মুসলমানদেরকে তবলীগ বা প্রচারের প্রয়োজনীয়তার কথা স্বরণ করানো হইয়াছে। তাহাদিগকে বলা হইয়াছে যে, ইহুদী ও খৃষ্টানদের ঘৃণ্য প্রচেষ্টা মোকাবিলা করিবার একটি ফলপ্রসূ পদ্ধতি হইতেছে তাহাদের নিকট ইসলামের বাণীকে প্রচার করা এবং তাহাসের স্ব স্ব ধর্মগ্রন্থ হইতে ইসলামের সত্যতাকে উদঘাটিত করা। তাহাদের নিকট এই বিষয়কে পরিষ্কার ভাবে তুলিয়া ধরিতে হইবে যে, এখন তাহাদের মুক্তি শুধু মাত্র ইসলামের অনুসরণের মাধ্যমেই সম্ভব, আর তাহাদের সমস্ত প্রকার পৌত্তলিক বিশ্বাস, বিশেষ করিয়া এই মতবাদ যে, হযরত ঈসা (আঃ) আল্লাহ্র পুত্র, তাহা জঘন্য মিথ্যা ছাড়া আর কিছু নয়। অনুরূপভাবে, ইহুদীদের উদ্দেশ্যে বলা হইয়াছে যে, তাহারা আল্লাহ্র দুইজন মহান নবী হয়রত দাউদ (আঃ) ও হযরত ঈসা (আঃ)-এর বিরোধিতা করায় ও তাহাদিগকে বিভিন্ন কষ্ট দেওয়ায় আল্লাহর কোপ-গ্রস্ত হইয়াছে । অতঃপর, তাহাদের অতীত অপরাধ ও নিকৃষ্ট কৃতকর্মের কথা স্মরণ করাইয়া বিশেষ করিয়া খৃষ্টানদের উদ্দেশ্যে কতিপয় আদেশাবলীর উল্লেখ করা হইয়াছে-কেননা, সত্য গ্রহণে খৃষ্টানরা ইহুদীদের চাইতে অপেক্ষাকৃত নমনীয়। এই সমস্ত আদেশাবলীর মধ্যে রহিয়াছে কোন্ কোন্ বস্তু হালাল ও কোনগুলি হারাম, শপথ ও ইহার প্রায়শ্চিত্ত, মদ, জুয়া ও শিকার, ধর্মের সমালোচনা, ধর্মীয় আচার অনুষ্ঠান বিধি এবং সাক্ষ্যদান। পরিশেষে, কিছুটা বিস্তৃত ভাবে ঈসা (আঃ)-এর জীবনের কোন কোন ঘটনার প্রতি আলোকপাত করা হইয়াছে যে, ঐগুলি আল্লাহ্র অন্যান্য নবীদের জীবনের বিভিন্ন ঘটনাবলীর সহিত সামঞ্জস্যপূর্ণ এবং সেইদিক হইতে ঈসা (আঃ)-এর মধ্যে ঈশ্বরত্ব বা এই জাতীয় বিশেষ কোন বৈশিষ্ট্য বিদ্যমান ছিল না। অবশ্য, খৃষ্টান জাতির পার্থিব উন্নতিও হযরত ঈসা (আঃ)-এর দোয়ার কবুলিয়তের ফলে হইয়াছে। কিন্তু তাহারা এই পার্থিব উন্নতি ও সমৃদ্ধির সদ্ব্যবহার করে নাই, উপরন্তু আল্লাহ্ ছাড়া অন্যকে ইলাহ (উপাস্য) রূপে গ্রহণ করিয়াছে। আল্লাহ্ এই জন্য শেষ বিচারের দিন খৃষ্টানদের অপরাধী সাব্যস্ত করিবেন এবং স্বয়ং হযরত ঈসা (আঃ)-এর কথা দ্বারাই তাহাদিগকে লাঞ্ছিত করিবেন। অতঃপর, এই ঘোষণা দ্বারা সূরাটি শেষ করা হইয়াছে যে, আকাশ ও পৃথিবী এবং উহাদিগের মধ্যে যাহা কিছু আছে উহার সার্বভৌমত্ব আল্লাহ্রই এবং তিনি সর্ববিষয়ে শক্তিমান। ইহা এই বিষয়ের দিকে ইঙ্গিত করে যে, খৃষ্টানদের বিশ্বাস আল্লাহ্র রাজত্ব শুধু আকাশেই (অন্যত্র নয়), উহার কোন ভিত্তি নাই।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اَوۡفُوۡا بِالۡعُقُوۡدِ ۬ؕ اُحِلَّتۡ لَکُمۡ بَہِیۡمَۃُ الۡاَنۡعَامِ اِلَّا مَا یُتۡلٰی عَلَیۡکُمۡ غَیۡرَ مُحِلِّی الصَّیۡدِ وَاَنۡتُمۡ حُرُمٌ ؕ اِنَّ اللّٰہَ یَحۡکُمُ مَا یُرِیۡدُ ﴿۲﴾
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تُحِلُّوۡا شَعَآئِرَ اللّٰہِ وَلَا الشَّہۡرَ الۡحَرَامَ وَلَا الۡہَدۡیَ وَلَا الۡقَلَآئِدَ وَلَاۤ آٰمِّیۡنَ الۡبَیۡتَ الۡحَرَامَ یَبۡتَغُوۡنَ فَضۡلًا مِّنۡ رَّبِّہِمۡ وَرِضۡوَانًا ؕ وَاِذَا حَلَلۡتُمۡ فَاصۡطَادُوۡا ؕ وَلَا یَجۡرِمَنَّکُمۡ شَنَاٰنُ قَوۡمٍ اَنۡ صَدُّوۡکُمۡ عَنِ الۡمَسۡجِدِ الۡحَرَامِ اَنۡ تَعۡتَدُوۡا ۘ وَتَعَاوَنُوۡا عَلَی الۡبِرِّ وَالتَّقۡوٰی ۪ وَلَا تَعَاوَنُوۡا عَلَی الۡاِثۡمِ وَالۡعُدۡوَانِ ۪ وَاتَّقُوا اللّٰہَ ؕ اِنَّ اللّٰہَ شَدِیۡدُ الۡعِقَابِ ﴿۳﴾
حُرِّمَتۡ عَلَیۡکُمُ الۡمَیۡتَۃُ وَالدَّمُ وَلَحۡمُ الۡخِنۡزِیۡرِ وَمَاۤ اُہِلَّ لِغَیۡرِ اللّٰہِ بِہٖ وَالۡمُنۡخَنِقَۃُ وَالۡمَوۡقُوۡذَۃُ وَالۡمُتَرَدِّیَۃُ وَالنَّطِیۡحَۃُ وَمَاۤ اَکَلَ السَّبُعُ اِلَّا مَا ذَکَّیۡتُمۡ ۟ وَمَا ذُبِحَ عَلَی النُّصُبِ وَاَنۡ تَسۡتَقۡسِمُوۡا بِالۡاَزۡلَامِ ؕ ذٰلِکُمۡ فِسۡقٌ ؕ اَلۡیَوۡمَ یَئِسَ الَّذِیۡنَ کَفَرُوۡا مِنۡ دِیۡنِکُمۡ فَلَا تَخۡشَوۡہُمۡ وَاخۡشَوۡنِ ؕ اَلۡیَوۡمَ اَکۡمَلۡتُ لَکُمۡ دِیۡنَکُمۡ وَاَتۡمَمۡتُ عَلَیۡکُمۡ نِعۡمَتِیۡ وَرَضِیۡتُ لَکُمُ الۡاِسۡلَامَ دِیۡنًا ؕ فَمَنِ اضۡطُرَّ فِیۡ مَخۡمَصَۃٍ غَیۡرَ مُتَجَانِفٍ لِّاِثۡمٍ ۙ فَاِنَّ اللّٰہَ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۴﴾
یَسۡـَٔلُوۡنَکَ مَاذَاۤ اُحِلَّ لَہُمۡ ؕ قُلۡ اُحِلَّ لَکُمُ الطَّیِّبٰتُ ۙ وَمَا عَلَّمۡتُمۡ مِّنَ الۡجَوَارِحِ مُکَلِّبِیۡنَ تُعَلِّمُوۡنَہُنَّ مِمَّا عَلَّمَکُمُ اللّٰہُ ۫ فَکُلُوۡا مِمَّاۤ اَمۡسَکۡنَ عَلَیۡکُمۡ وَاذۡکُرُوا اسۡمَ اللّٰہِ عَلَیۡہِ ۪ وَاتَّقُوا اللّٰہَ ؕ اِنَّ اللّٰہَ سَرِیۡعُ الۡحِسَابِ ﴿۵﴾
اَلۡیَوۡمَ اُحِلَّ لَکُمُ الطَّیِّبٰتُ ؕ وَطَعَامُ الَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ حِلٌّ لَّکُمۡ ۪ وَطَعَامُکُمۡ حِلٌّ لَّہُمۡ ۫ وَالۡمُحۡصَنٰتُ مِنَ الۡمُؤۡمِنٰتِ وَالۡمُحۡصَنٰتُ مِنَ الَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ مِنۡ قَبۡلِکُمۡ اِذَاۤ اٰتَیۡتُمُوۡہُنَّ اُجُوۡرَہُنَّ مُحۡصِنِیۡنَ غَیۡرَ مُسٰفِحِیۡنَ وَلَا مُتَّخِذِیۡۤ اَخۡدَانٍ ؕ وَمَنۡ یَّکۡفُرۡ بِالۡاِیۡمَانِ فَقَدۡ حَبِطَ عَمَلُہٗ ۫ وَہُوَ فِی الۡاٰخِرَۃِ مِنَ الۡخٰسِرِیۡنَ ﴿٪۶﴾
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِذَا قُمۡتُمۡ اِلَی الصَّلٰوۃِ فَاغۡسِلُوۡا وُجُوۡہَکُمۡ وَاَیۡدِیَکُمۡ اِلَی الۡمَرَافِقِ وَامۡسَحُوۡا بِرُءُوۡسِکُمۡ وَاَرۡجُلَکُمۡ اِلَی الۡکَعۡبَیۡنِ ؕ وَاِنۡ کُنۡتُمۡ جُنُبًا فَاطَّہَّرُوۡا ؕ وَاِنۡ کُنۡتُمۡ مَّرۡضٰۤی اَوۡ عَلٰی سَفَرٍ اَوۡ جَآءَ اَحَدٌ مِّنۡکُمۡ مِّنَ الۡغَآئِطِ اَوۡ لٰمَسۡتُمُ النِّسَآءَ فَلَمۡ تَجِدُوۡا مَآءً فَتَیَمَّمُوۡا صَعِیۡدًا طَیِّبًا فَامۡسَحُوۡا بِوُجُوۡہِکُمۡ وَاَیۡدِیۡکُمۡ مِّنۡہُ ؕ مَا یُرِیۡدُ اللّٰہُ لِیَجۡعَلَ عَلَیۡکُمۡ مِّنۡ حَرَجٍ وَّلٰکِنۡ یُّرِیۡدُ لِیُطَہِّرَکُمۡ وَلِیُتِمَّ نِعۡمَتَہٗ عَلَیۡکُمۡ لَعَلَّکُمۡ تَشۡکُرُوۡنَ ﴿۷﴾
وَاذۡکُرُوۡا نِعۡمَۃَ اللّٰہِ عَلَیۡکُمۡ وَمِیۡثَاقَہُ الَّذِیۡ وَاثَقَکُمۡ بِہٖۤ ۙ اِذۡ قُلۡتُمۡ سَمِعۡنَا وَاَطَعۡنَا ۫ وَاتَّقُوا اللّٰہَ ؕ اِنَّ اللّٰہَ عَلِیۡمٌۢ بِذَاتِ الصُّدُوۡرِ ﴿۸﴾
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا کُوۡنُوۡا قَوّٰمِیۡنَ لِلّٰہِ شُہَدَآءَ بِالۡقِسۡطِ ۫ وَلَا یَجۡرِمَنَّکُمۡ شَنَاٰنُ قَوۡمٍ عَلٰۤی اَلَّا تَعۡدِلُوۡا ؕ اِعۡدِلُوۡا ۟ ہُوَ اَقۡرَبُ لِلتَّقۡوٰی ۫ وَاتَّقُوا اللّٰہَ ؕ اِنَّ اللّٰہَ خَبِیۡرٌۢ بِمَا تَعۡمَلُوۡنَ ﴿۹﴾
وَعَدَ اللّٰہُ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ۙ لَہُمۡ مَّغۡفِرَۃٌ وَّاَجۡرٌ عَظِیۡمٌ ﴿۱۰﴾