৪৭

محمد

সূরা মুহাম্মদ

Muhammad

মাদানী ৩৯ আয়াত ৪ রুকু পারা ২৬

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৩৯ আয়াত এবং ৪ রুকু আছে।

وَیَقُوۡلُ الَّذِیۡنَ اٰمَنُوۡا لَوۡلَا نُزِّلَتۡ سُوۡرَۃٌ ۚ فَاِذَاۤ اُنۡزِلَتۡ سُوۡرَۃٌ مُّحۡکَمَۃٌ وَّذُکِرَ فِیۡہَا الۡقِتَالُ ۙ رَاَیۡتَ الَّذِیۡنَ فِیۡ قُلُوۡبِہِمۡ مَّرَضٌ یَّنۡظُرُوۡنَ اِلَیۡکَ نَظَرَ الۡمَغۡشِیِّ عَلَیۡہِ مِنَ الۡمَوۡتِ ؕ فَاَوۡلٰی لَہُمۡ ﴿ۚ۲۱﴾

২১
এবং যাহারা ঈমান আনিয়াছে তাহারা বলে, ‘কোন সূরা কেন নাযেল করা হইল না?’ অতঃপর যখন এমন দ্ব্যর্থহীন সুদৃঢ় সূরা নাযেল করা হয় যাহার মধ্যে যুদ্ধের উল্লেখ থাকে, তখন যাহাদের অন্তরে ব্যাধি আছে তুমি তাহাদিগকে দেখিতে পাইবে যে, তাহারা তোমার দিকে এমনভাবে তাকায় যেমন ভাবে মৃত্যুর ঘোরে অচৈতন্য ব্যক্তি তাকায়। সুতরাং তাহাদের জন্য ধ্বংস!

طَاعَۃٌ وَّقَوۡلٌ مَّعۡرُوۡفٌ ۟ فَاِذَا عَزَمَ الۡاَمۡرُ ۟ فَلَوۡ صَدَقُوا اللّٰہَ لَکَانَ خَیۡرًا لَّہُمۡ ﴿ۚ۲۲﴾

২২
(তাহাদের আচরণ হওয়া উচিত ছিল) আনুগত্য করা এবং সংগত কথা বলা। অতঃপর যখন (যুদ্ধের) বিষয় চূড়ান্ত হয় তখন যদি তাহারা আল্লাহ্‌র সঙ্গে সত্যপরায়ণতা দেখাইত তাহা হইলে ইহা তাহাদের জন্য অতি উত্তম হইত।

فَہَلۡ عَسَیۡتُمۡ اِنۡ تَوَلَّیۡتُمۡ اَنۡ تُفۡسِدُوۡا فِی الۡاَرۡضِ وَتُقَطِّعُوۡۤا اَرۡحَامَکُمۡ ﴿۲۳﴾

২৩
অতএব, যদি তোমরা শাসন-ক্ষমতায় অধিষ্ঠিত হও তাহা হইলে সম্ভবতঃ তোমরা কি পৃথিবীতে ফাসাদ করিয়া এবং নিজেদের আত্মীয়তার বন্ধন ছিন্ন করিয়া বেড়াইবে না?২৭৫৪
২৭৫৪। মুসলমানদিগকে যুদ্ধ করিতে অনুমতি দেওয়া হইয়াছে এই কারণে যে, কাফেরগণের ক্ষমতাকে চূর্ণ-বিচূর্ণ না করিলে, তাহারা সকল স্থলেই অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করিয়া জনজীবনকে অতীষ্ট করিয়া তুলিত। তাহারা আত্মীয়তার বন্ধনকে কর্তন করিত এবং মানবাধিকার ও ন্যায্য দাবী-দাওয়াকে পদদলিত করিত।

اُولٰٓئِکَ الَّذِیۡنَ لَعَنَہُمُ اللّٰہُ فَاَصَمَّہُمۡ وَاَعۡمٰۤی اَبۡصَارَہُمۡ ﴿۲۴﴾

২৪
ইহারাই সেই সব লোক, যাহাদিগকে আল্লাহ্ অভিসম্পাত করিয়াছেন এবং তাহাদিগকে বধির এবং তাহাদের চক্ষুগুলিকে অন্ধ করিয়া দিয়াছেন।

اَفَلَا یَتَدَبَّرُوۡنَ الۡقُرۡاٰنَ اَمۡ عَلٰی قُلُوۡبٍ اَقۡفَالُہَا ﴿۲۵﴾

২৫
তবে কি তাহারা কুরআনের উপর মনোনিবেশ করে না, অথবা তাহাদের অন্তরগুলির উপর তালা লাগানো আছে?

اِنَّ الَّذِیۡنَ ارۡتَدُّوۡا عَلٰۤی اَدۡبَارِہِمۡ مِّنۡۢ بَعۡدِ مَا تَبَیَّنَ لَہُمُ الۡہُدَی ۙ الشَّیۡطٰنُ سَوَّلَ لَہُمۡ ؕ وَاَمۡلٰی لَہُمۡ ﴿۲۶﴾

২৬
যাহারা নিজেদের পৃষ্ঠ প্রদর্শন করিয়া ফিরিয়া যায়, তাহাদের উপর হেদায়াত সুস্পষ্টভাবে প্রকাশিত হওয়ার পর, নিশ্চয় শয়তান তাহাদিগকে বিপথে প্রলুব্ধ করে এবং তাহাদিগকে মিথ্যা আশ্বাস দেয়।

ذٰلِکَ بِاَنَّہُمۡ قَالُوۡا لِلَّذِیۡنَ کَرِہُوۡا مَا نَزَّلَ اللّٰہُ سَنُطِیۡعُکُمۡ فِیۡ بَعۡضِ الۡاَمۡرِ ۚۖ وَاللّٰہُ یَعۡلَمُ اِسۡرَارَہُمۡ ﴿۲۷﴾

২৭
ইহা এইজন্য যে, আল্লাহ্ যাহা নাযেল করিয়াছেন উহাকে যাহারা ঘৃণা করে তাহাদিগকে ইহারা বলে, ‘আমরা কোন কোন বিষয়ে অবশ্যই তোমাদের আনুগত্য করিব২৭৫৫ এবং আল্লাহ্ তাহাদের সকল গোপন রহস্য জানেন।’
২৭৫৫। মদীনার মোনাফেকরা কাফেরদের খোলা খুলি ও নিঃশর্তভাবে পক্ষাবলম্বন করিত না। যে কোন মোনাফেক এতই ধুরন্ধর যে, তাহার নিজের নৌকা কখনও আগুনে পোড়াইতে চায় না। কারণ সে দ্বিমুখী নীতি অবলম্বন করে।

فَکَیۡفَ اِذَا تَوَفَّتۡہُمُ الۡمَلٰٓئِکَۃُ یَضۡرِبُوۡنَ وُجُوۡہَہُمۡ وَاَدۡبَارَہُمۡ ﴿۲۸﴾

২৮
সুতরাং যখন ফিরিশ্‌তাগণ তাহাদের মুখমণ্ডলে ও তাহাদের পৃষ্ঠদেশে আঘাত করিতে করিতে তাহাদের প্রাণ বাহির করিয়া লইবে তখন তাহাদের কেমন শোচনীয় অবস্থা হইবে!

ذٰلِکَ بِاَنَّہُمُ اتَّبَعُوۡا مَاۤ اَسۡخَطَ اللّٰہَ وَکَرِہُوۡا رِضۡوَانَہٗ فَاَحۡبَطَ اَعۡمَالَہُمۡ ﴿٪۲۹﴾

২৯
ইহা এইজন্য হইবে যে, যাহা আল্লাহ্‌কে অসন্তুষ্ট করে তাহারা উহার অনুসরণ করে এবং তাঁহার সন্তুষ্টিকে (সন্তুষ্টি লাভের চেষ্টা-সাধনাকে) তাহারা ঘৃণা করে। সুতরাং তিনিও তাহাদের কৃত-কর্মসমূহকে বিনষ্ট করিয়া দিয়াছেন।
সূরা মুহাম্মদ - রুকু ৩

اَمۡ حَسِبَ الَّذِیۡنَ فِیۡ قُلُوۡبِہِمۡ مَّرَضٌ اَنۡ لَّنۡ یُّخۡرِجَ اللّٰہُ اَضۡغَانَہُمۡ ﴿۳۰﴾

৩০
যাহাদের অন্তরে ব্যাধি আছে, তাহারা কি মনে করে যে, আল্লাহ্‌ তাহাদের (অন্তর্নিহিত) হিংসা-বিদ্বেষকে কখনও প্রকাশ করিবেন না?