৪৬

الأحقاف

সূরা আল্‌ আহ্‌কাফ

Al-Ahqaf

মক্কী ৩৬ আয়াত ৪ রুকু পারা ২৫–২৬

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৩৬ আয়াত এবং ৪ রুকু আছে।

قُلۡ اَرَءَیۡتُمۡ اِنۡ کَانَ مِنۡ عِنۡدِ اللّٰہِ وَکَفَرۡتُمۡ بِہٖ وَشَہِدَ شَاہِدٌ مِّنۡۢ بَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ عَلٰی مِثۡلِہٖ فَاٰمَنَ وَاسۡتَکۡبَرۡتُمۡ ؕ اِنَّ اللّٰہَ لَا یَہۡدِی الۡقَوۡمَ الظّٰلِمِیۡنَ ﴿٪۱۱﴾

১১
তুমি বল, ‘তোমরা কি লক্ষ্য করিয়াছ, যদি ইহা আল্লাহ্‌র নিকট হইতে নাযেল হইয়া থাকে এবং তোমরা ইহাকে অস্বীকার কর অথচ বনী ইসরাঈল হইতে একজন সাক্ষী২৭২২ তাহার নিজের অনুরূপ একজনের (আবির্ভাবের) সাক্ষ্য দান করিয়াছে এবং সে স্বয়ং ঈমান আনিয়াছে, কিন্ত তোমরা অহংকার কর (তাহা হইলে ইহার পরিণাম কিরূপ হইবে)?’ আল্লাহ্‌ জালেম জাতিকে আদৌ হেদায়াত দেন না।
সূরা আল্‌ আহ্‌কাফ - রুকু ১
২৭২২। ইসরাঈল জাতির মধ্য হইতে মহানবী (সাঃ)-এর জন্য সাক্ষী রহিয়াছেন স্বয়ং মূসা (আঃ)। এই আয়াতে নবী করীম (সাঃ)-এর আগমন সম্বন্ধে মূসা (আঃ) যে ভবিষ্যদ্বাণী করিয়াছিলেন, সেই ভবিষ্যদ্বাণীর কথাই বলা হইয়াছে। ভবিষ্যদ্বাণীটি হইলঃ ‘আমি উহাদের জন্য উহাদের ভ্রাতৃগণের মধ্য হইতে তোমার সদৃশ একজন নবী আবির্ভূত করিব এবং তাহার মুখে আমার বাক্য দিব; আর আমি তাহাকে যাহা যাহা আজ্ঞা করিব তাহা সে উহাদিগকে বলিবে। আর আমার নামে সে আমার যে সকল বাক্য বলিবে, তাহাতে যে কেহ কর্ণপাত না করিবে তাহার কাছে আমি পরিশোধ লইব’ (দ্বিতীয় বিবরণ-১৮ঃ১৮-১৯)।

وَقَالَ الَّذِیۡنَ کَفَرُوۡا لِلَّذِیۡنَ اٰمَنُوۡا لَوۡ کَانَ خَیۡرًا مَّا سَبَقُوۡنَاۤ اِلَیۡہِ ؕ وَاِذۡ لَمۡ یَہۡتَدُوۡا بِہٖ فَسَیَقُوۡلُوۡنَ ہٰذَاۤ اِفۡکٌ قَدِیۡمٌ ﴿۱۲﴾

১২
এবং যাহারা অস্বীকার করে তাহারা উহাদিগকে বলে যাহারা ঈমান আনে, ‘যদি ইহা (কুরআন) কল্যাণময় হইত তাহা হইলে তাহারা আমাদের আগে ইহার উপর ঈমান আনিতে পারিত না।’ অতএব যখন তাহারা ইহা দ্বারা হেদায়াত গ্রহণ করিল না, তখন নিশ্চয় তাহারা এই কথাই বলিবে, ‘ইহা বহু পুরাতন মিথ্যা।’

وَمِنۡ قَبۡلِہٖ کِتٰبُ مُوۡسٰۤی اِمَامًا وَّرَحۡمَۃً ؕ وَہٰذَا کِتٰبٌ مُّصَدِّقٌ لِّسَانًا عَرَبِیًّا لِّیُنۡذِرَ الَّذِیۡنَ ظَلَمُوۡا ٭ۖ وَبُشۡرٰی لِلۡمُحۡسِنِیۡنَ ﴿ۚ۱۳﴾

১৩
এবং ইহার পূর্বে মূসার কিতাব ছিল পথ-প্রদর্শক ও রহমত স্বরূপ; এবং এই কিতাব যাহা (পূর্বে বর্ণিত ভবিষ্যদ্বাণীর) সত্যায়নকারী,২৭২৩ আরবী ভাষায় বর্ণিত, যেন ইহা যালেমদিগকে সতর্ক করে এবং সৎকর্মশীলগণকে সুসংবাদ দেয়।
২৭২৩। এই সূরার ১১ আয়াতে, তাওরাতের ১৮ঃ১৮ আয়াতের বরাত দিয়া বলা হইয়াছে যে, বনী ইসমাঈলের মধ্যেও একজন নবীর আসার কথা আছে। এখানে এই ১৩ আয়াতে বলা হইতেছে যে, মূসা (আঃ)-এর অনুরূপ যেই নবীর ভবিষ্যতে আগমনের কথা ছিল, আরবদেশই সেই নবীর আগমন-স্থল এবং মূসার গ্রন্থে ভবিষ্যতে অবতরণকারী যে গ্রন্থের উল্লেখ আছে, সেই গ্রন্থ ইহাই অর্থাৎ কুরআন। এই গ্রন্থ পূর্বে অবতীর্ণ সকল ধর্ম গ্রন্থকে বাতিল করিয়া উহাদের স্থান দখল করিল যেভাবে ভবিষ্যদ্বাণীতে আছে। সংশ্লিষ্ট ভবিষ্যদ্বাণীটি হইলঃ “আরবের উপর দায়িত্ব ভার। হে দর্দানীয় পথিকদলসমূহ, তোমরা আরবের বনের মধ্যে রাত্রি যাপন করিবে। তোমরা তৃষিতের কাছে জল আন; টেমা-দেশ বাসীরা, তোমরা অন্ন লইয়া পলাতকদের সহিত সাক্ষাৎ কর। কেননা তাহারা খড়গের সম্মুখ হইতে, নিষ্কোষিত খড়গের, আকর্ষিত ধনুর ও ভারী যুদ্ধের সম্মুখ হইতে পলায়ন করিল” (যিশাইয়-২১ঃ১৩-১৫)।
সম্পূর্ণ সূরা দেখুন