৪৪

الدخان

সূরা আদ্‌ দুখান

Ad-Dukhan

মক্কী ৬০ আয়াত ৩ রুকু পারা ২৫

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৬০ আয়াত এবং ৩ রুকু আছে।

اِنَّ ہٰذَا مَا کُنۡتُمۡ بِہٖ تَمۡتَرُوۡنَ ﴿۵۱﴾

৫১
নিশ্চয় ইহা সেই বিষয়, যাহার সম্বন্ধে তোমরা সন্দেহ পোষণ করিতে।’

اِنَّ الۡمُتَّقِیۡنَ فِیۡ مَقَامٍ اَمِیۡنٍ ﴿ۙ۵۲﴾

৫২
নিশ্চয় মুত্তাকীগণ থাকিবে এক শান্তিপূর্ণস্থানে,

فِیۡ جَنّٰتٍ وَّعُیُوۡنٍ ﴿ۚۙ۵۳﴾

৫৩
বাগানসমূহ ও ঝরণাসমূহের মাঝে,

یَّلۡبَسُوۡنَ مِنۡ سُنۡدُسٍ وَّاِسۡتَبۡرَقٍ مُّتَقٰبِلِیۡنَ ﴿ۚۙ۵۴﴾

৫৪
তাহারা পরিধান করিবে চিক্কণ ও মোটা রেশমী বস্ত্র, তাহারা পরস্পর সম্মুখীন হইয়া থাকিবে;

کَذٰلِکَ ۟ وَزَوَّجۡنٰہُمۡ بِحُوۡرٍ عِیۡنٍ ﴿ؕ۵۵﴾

৫৫
এইরূপই হইবে। এবং আয়তলোচনা পরমাসুন্দরী মহিলাগণকে আমরা তাহাদের সঙ্গিণী করিয়া দিব।

یَدۡعُوۡنَ فِیۡہَا بِکُلِّ فَاکِہَۃٍ اٰمِنِیۡنَ ﴿ۙ۵۶﴾

৫৬
নিরাপদ অবস্থায় তাহারা সেখানে প্রত্যেক প্রকারের ফল-মূলের ফরমায়েশ দিবে।

لَا یَذُوۡقُوۡنَ فِیۡہَا الۡمَوۡتَ اِلَّا الۡمَوۡتَۃَ الۡاُوۡلٰی ۚ وَوَقٰہُمۡ عَذَابَ الۡجَحِیۡمِ ﴿ۙ۵۷﴾

৫৭
তথায় তাহারা কেবল প্রথম মৃত্যু ব্যতীত আর কোন মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে না;২৭০৪ এবং তিনি তাহাদিগকে জাহান্নামের আযাব হইতে রক্ষা করিবেন,
২৭০৪। এই আয়াতটি স্পষ্ট ও নিঃসন্ধিগ্ধভাবে বলিয়া দিতেছে যে, পরকালের জীবন চিরস্থায়ী ও অবিনশ্বর হইবে; কর্মবিহীন হইবে না বরং ক্রমোন্নতিশীল হইবে।

فَضۡلًا مِّنۡ رَّبِّکَ ؕ ذٰلِکَ ہُوَ الۡفَوۡزُ الۡعَظِیۡمُ ﴿۵۸﴾

৫৮
(এই সব) তোমার প্রতিপালকের পক্ষ হইতে অনুগ্রহস্বরূপ২৭০৫ হইবে। এবং ইহাই হইবে পরম সফলতা।
২৭০৫। মুক্তি ও বেহেশ্‌ত-লাভ মূলতঃ আল্লাহ্‌তা’লার কৃপা ও করুণার উপর নির্ভরশীল।

فَاِنَّمَا یَسَّرۡنٰہُ بِلِسَانِکَ لَعَلَّہُمۡ یَتَذَکَّرُوۡنَ ﴿۵۹﴾

৫৯
অবশ্যই আমরা ইহাকে (কুরআনকে) তোমার ভাষায় সহজ করিয়া দিয়াছি যেন তাহারা উপদেশ গ্রহণ করিতে পারে।

فَارۡتَقِبۡ اِنَّہُمۡ مُّرۡتَقِبُوۡنَ ﴿٪۶۰﴾

৬০
সুতরাং তুমি প্রতীক্ষা কর, নিশ্চয় তাহারাও অপেক্ষমান রহিয়াছে।
সূরা আদ্‌ দুখান - রুকু ৩