৪৩

الزخرف

সূরা আয্‌ যুখ্‌রুফ

Az-Zukhruf

মক্কী ৯০ আয়াত ৭ রুকু পারা ২৫

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৯০ আয়াত এবং ৭ রুকু আছে।

وَلَمَّا ضُرِبَ ابۡنُ مَرۡیَمَ مَثَلًا اِذَا قَوۡمُکَ مِنۡہُ یَصِدُّوۡنَ ﴿۵۸﴾

৫৮
এবং যখনই দৃষ্টান্ত স্বরূপ মরিয়মের পুত্রের উল্লেখ করা হয়, তো দেখ! তখনই তোমার জাতি ইহাতে হৈ চৈ২৬৮২ আরম্ভ করে।
২৬৮২। সাদ্দা (ইয়াসদ্দু) মানে ‘সে বাধা দিল’ এবং সাদ্দা (ইয়াসিদ্দু) মানে ‘সে চীৎকার করিয়া গোলমাল বাধাইল’।

وَقَالُوۡۤاءَ اٰلِہَتُنَا خَیۡرٌ اَمۡ ہُوَ ؕ مَا ضَرَبُوۡہُ لَکَ اِلَّا جَدَلًا ؕ بَلۡ ہُمۡ قَوۡمٌ خَصِمُوۡنَ ﴿۵۹﴾

৫৯
এবং তাহারা বলে, ‘আমাদের মা’বূদ শ্রেষ্ঠ, না সে?’ এবং তাহারা কেবল বাক-বিতণ্ডা স্বরূপই তোমাকে এই কথা বলে। বরং তাহারা বড়ই ঝগড়াটে জাতি।২৬৮৩
২৬৮৩। ঈসা-মসীহ্ (আঃ)-এর আগমন এই বিষয়ের ইঙ্গিতবাহী ছিল যে, ইহুদীদের পতনের দিন ঘনাইয়া আসিয়াছে, তাহারা অসম্মান ও অপমানের অবস্থায় পতিত হইবে এবং নবুওয়াতের যে ‘নেয়ামত’ দীর্ঘকাল যাবৎ তাহাদের মধ্যে বিরাজিত ছিল, সেই নেয়ামত হইতে তাহারা চিরদিনের জন্য বঞ্চিত হইবে। ‘মাসাল’ শব্দটির অর্থ হইল, ‘অনুরূপ’ বস্তু বা ব্যক্তি, তুলনায় সর্বতোভাবে মিলিয়া যায় এরূপ বস্তু বা ব্যক্তি (৬ঃ৩৯)। এই হিসাবে, অত্র আয়াতের যে অর্থ মূল অনুবাদে দেওয়া হইয়াছে, সেই অর্থ ছাড়াও এই আয়াতের আরো একটি অর্থ রহিয়াছে। ইহা এই যে, যখন মহানবী (সাঃ)-এর উম্মতকে বলা হইবে যে, ঈসা (আঃ)-এর সহিত সর্বতোভাবে সামঞ্জস্য রাখিয়া অনুরূপ এক মহামানব মুহাম্মদী উম্মতে আগমন করিবেন এবং ইসলামের পুনর্জাগরণ দ্বারা ইহার হৃত গৌরব পুনরুদ্ধার করিবেন, তখন এই শুভ-বার্তা শুনিয়া তাহারা আনন্দিত হওয়ার পরিবর্তে কূট-তর্ক সৃষ্টি করিবে এবং অনর্থক উচ্চবাচ্য করিতে থাকিবে। এই দিক দিয়া দেখিলে, এই আয়াতে ঈসা (আঃ)-এর দ্বিতীয় আগমনের কথা বলা হইয়াছে বলিয়া মনে হয়।
সম্পূর্ণ সূরা দেখুন