النساء
An-Nisa'
ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্সহ ইহাতে ১৭৭ আয়াত এবং ২৪ রুকু আছে।
অবতীর্ণ (নাযেল) হওয়ার তারিখ ও প্রসঙ্গঃ
এই সূরার নামকরণ যথার্থ অর্থেই আন্ নিসা (নারী জাতি) করা হইয়াছে, কেননা ইহাতে প্রধানতঃ নারী জাতির অধিকার ও দায়িত্ব সম্পর্কে আলোকপাত করিয়া সমাজে তাহাদের স্থান ও মর্যাদা কতখানি তাহা বর্ণিত হইয়াছে। ওহুদের যুদ্ধের পরে হিজরতের তৃতীয় এবং পঞ্চম বৎসরের মধ্যে এই সূরা মদীনায় অবতীর্ণ হয় এবং বিশেষ করিয়া উক্ত যুদ্ধের কারণে সমাজে যে এক উল্লেখযোগ্য সংখ্যক বিধবা এবং এতীমের উদ্ভব হয়, তাহাদেরকে নিয়াই ইহার মূল বিষয়বস্তু বিবৃত হইয়াছে। এবং এই বিষয়ে মুসলমান এবং ইউরোপীয় পণ্ডিত সকলেই একমত পোষণ করেন। নলডিকি, যিনি একজন বিশিষ্ট জার্মান এবং প্রাচ্য ভাষাবিদ, তিনি এই সূরার কোন কোন আয়াতকে মক্কী সূরার অন্তর্ভুক্ত করিতে পক্ষপাতী। কেননা, তাঁহার মতে ঐ ধরণের আয়াতে ইহুদীদেরকে বন্ধুসুলভ দৃষ্টিকোণ হইতে আহবান করা হইয়াছে, যেহেতু তাহারা কখনো মুসলমানদের সহিত কোন রূপ সংগ্রামে অবতীর্ণ হয় নাই। হোয়েরীর মতে এই সূরার ১৩৪ আয়াতে উল্লেখিত ‘হে মানব জাতি’ ধরণের সম্বোধন দেখিয়া মনে হয় যে, অন্ততঃ এই আয়াতটি (অর্থাৎ ১৩৪ আয়াত) মক্কায় অবতীর্ণ হইয়াছে, কেননা, এই ধরণের সম্বোধন মক্কী সূরা সমূহেই প্রধানতঃ ব্যবহৃত হইয়াছে। কিন্তু বস্তুনিষ্ঠ বিশ্লেষণে শুধুমাত্র একটি আয়াতে ‘হে মানবজাতি’ সম্বোধন দেখিয়াই উহাকে মক্কী সূরার অন্তর্ভুক্ত করা যায় না, যেখানে আর সমস্ত প্রমাণাদিই এই ধারণার পরিপন্থী। আসল কথা হইতেছে যে, মক্কাতে মুসলমানদের সংখ্যা ছিল খুবই অল্প, যেজন্য তখনো তাহারা আলাদা কোন বিশিষ্ট সম্প্রদায়রূপে পরিণত হইতে পারে নাই এবং তখন পর্যন্ত শরীয়াতের খুব কম সংখ্যক নির্দেশাবলীই নাযেল হইয়াছিল। ফলে, মক্কাতে বিশ্বাসী অবিশ্বাসী নির্বিশেষে সকলকেই ‘হে মানব জাতি’ শব্দাবলী দ্বারা সম্বোধন করা হইয়াছে। কিন্তু মদীনাতে হিজরতের পরে যেহেতু হযরত মুহাম্মদ (সাঃ)-এর নিকট দ্রুত ও অধিক সংখ্যক শরীয়াতের নির্দেশাবলী অবতীর্ণ হইতে থাকে এবং অবিশ্বাসীগণ হইতে আলাদা ও স্বতন্ত্র বৈশিষ্ট্যাবলীসহ বিশ্বাসীদের একটি সম্প্রদায় সুসংগঠিত হয়, তখন তাহাদেরকে ‘হে বিশ্বাসীগণ!’ বলিয়া সম্বোধন করা হয়। কিন্তু যেখানে বিশ্বাসী অবিশ্বাসী নির্বিশেষে সাধারণ ভাবে সকলকেই আহবান করা হইয়াছে, সেখানে ‘হে মানবজাতি’ বলিয়াও সম্বোধন করা হইয়াছে।
পূর্ববর্তী সূরার সহিত এই সূরার সম্পর্ক এই যে, পূর্ববর্তী সূরার অন্যতম অধ্যায় ছিল ওহুদের যুদ্ধ প্রসঙ্গ, কিন্তু বর্তমান সূরাতে উক্ত যুদ্ধের ফলে সৃষ্ট সমস্যাবলী ও উহার ব্যাপ্তী এবং গভীরতা সম্পর্কে আলোকপাত করা হইয়াছে। সুরাটিতে মদীনার ইহুদী ও মোনাফেকদের অশুভ চক্রান্ত ও তৎপরতা সম্পর্কেও অবহিত করা হইয়াছে, যাহারা, ওইদ যুদ্ধোত্তর মুসলমানদের ঐক্যবদ্ধ শক্তি ও কার্যক্রমে শঙ্কিত হইয়া ইসলামের সমস্ত শাখা-প্রশাখাকে সমূলে উৎপাটনের জন্য তাহাদের সমস্ত সম্পদকে একত্র করিয়া সম্মিলিত প্রচেষ্টা চালাইয়াছিল। এছাড়া এই দিক হইতেও সূরাটিতে পূর্ববর্তী সূরার বিষয়বস্তুর সম্প্রসারণ লক্ষ্য করা যায় যে ইহাতে প্রায়শ্চিত্তবাদের মূল মতবাদকে ধূলিসাৎ করিয়া এই সত্যকে প্রতিষ্ঠিত করা হইয়াছে যে, হযরত ঈসা (আঃ) ক্রুশে প্রাণ ত্যাগ করেন নাই।
বিষয়বস্তুর সারসংক্ষেপঃ
পূর্ববর্তী সূরার মত এই সূরারও অন্যতম প্রধান বিষয়বস্তু হইতেছে খৃষ্টধর্মের বুনিয়াদি মতবাদ সমূহ। এই সূরাতে ইসলাম ও খৃষ্টধর্ম এই দুইয়ের শিক্ষার তুলনামূলক আলোচনার উপর অধিক গুরুত্ব প্রদান করা হইয়াছে এবং বিশেষ করিয়া আখেরী যুগে খৃষ্টধর্মের বিস্তার ও উন্নতির উল্লেখ করা হইয়াছে। যেহেতু আখেরী যমানায় খৃষ্টান পণ্ডিত ও লেখকগণ নারী জাতির প্রতি অসম্মান ও পুরুষদের তুলনায় তাহাদেরকে নিম্ন মর্যাদা প্রদানের অজুহাতে অত্যন্ত সোচ্চার ও উচ্চকণ্ঠে ইসলামকে দোষারোপ করিবে, সেহেতু এই সূরাতে নারীজাতির সমস্যা ও উহার সমাধান মূলক বিষয়াবলী লইয়া বিস্তারিত আলোচনা করা হইয়াছে। আসলে নারী জাতির অধিকার সম্বন্ধে পবিত্র কুরআনে যে শিক্ষা রহিয়াছে উহার গভীরে না গিয়া সামান্য ভাসাভাসা উপলব্ধিও এই সত্য প্রতিষ্ঠিত করে যে, খৃষ্টধর্মের তুলনায় এই ক্ষেত্রে ইসলামের শিক্ষা অনেক বেশী উৎকৃষ্ট। তাছাড়া, নারী জাতির সাথেই যেহেতু এতীমের বিষয়টিও গভীরভাবে সম্পর্কযুক্ত, তাই এই সূরাতে এতীমের প্রসঙ্গও বিশেষভাবে বর্ণিত হইয়াছে এবং এই লক্ষ্যে বস্তুতঃ ইহাই প্রথম ঐশী-বাণী যাহা এতীম ও নারী জাতির অধিকারের রক্ষাকবচ হিসাবে চিহ্নিত হইতে পারে। বস্তুতঃ ইসলামে নারীদেরকে তাহাদের বৈধ অধিকারতো প্রদান করা হইয়াছেই সেই অধিকার প্রয়োগে মূল ক্ষমতাও দান করা হইয়াছে,যেমন তাহাদের জন্য নির্দিষ্ট সম্পত্তির উত্তরাধিকার ও উহার ব্যবহারে তাহারাই প্রকৃত মালিক ও মধ্যস্থতাকারী। এই সূরার দ্বিতীয় প্রধান আলোচ্য বিষয় হইতেছে মুনাফেকাত বা কপটাচার। যেহেতু আখেরী যমানায় খৃষ্টধর্ম সারা পৃথিবীতে প্রাধান্য লাভ করিবে এবং রাজনৈতিক দিক হইতে বিপুল সংখ্যক মুসলমান খৃষ্টীয় সরকারের অধীনে থাকিবে, তাই খৃষ্টীয় শাসকদের বশবর্তীতার দরুন এবং ইসলাম ধর্মকে খৃষ্টান কর্তৃক আক্রমণ ও সমালোচনার ভয়ে অনেক দুর্বল প্রকৃতির) মুসলমান নিজেদের ধর্মবিশ্বাসের প্রতি কপট মনোভাব পোষণ করিবে। এই ঘৃণ্য মানসিকতার বিষয়টি বর্তমানে সূরাতে নারীজাতির অধিকারের সহিত আলোচিত হইয়াছে এবং একজন মানুষকে নৈতিক ও আধ্যাত্মিক অধঃপতনের কত অতলে নিমজ্জিত হইতে পারে সেই দিকে আলোকপাত করা হইয়াছে। মুনাফেকদের সতর্ক করা হইয়াছে যে, শীঘ্রই লজ্জা এবং অসম্মানের বেড়াজালে তাহারা অবরুদ্ধ হইবে, যেহেতু তাহারা তাহাদের স্রষ্টার চাইতে মানুষকেই ভয় করিয়া চলিয়াছে। সূরাটির শেষের দিকে হযরত ঈসা (আঃ)-এর ক্রুশীয় ঘটনার প্রতি কিছুটা আলোকপাত করা হইয়াছে এবং অত্যন্ত জোরালো ভাষায় অকাট্য প্রমাণ দ্বারা এই সত্যকে প্রতিষ্ঠিত করা হইয়াছে যে, ক্রুশে হযরত ঈসা (আঃ)-এর মৃত্যু সম্পর্কত বিশ্বাস জঘন্য মিথ্যা ও ভিত্তিহীন ধারণা মাত্র। অন্যান্য মানুষের মতই হযরত ঈসা (আঃ) স্বাভাবিক মৃত্যু বরণ করিয়াছেন। এবং ক্রুশে তাঁহার মৃত্যু হইয়াছে, এই বিশ্বাসের পশ্চাতে ঐতিহাসিক সত্যতা,বাইবেলের অনুকূল সমর্থন কোনটিই নাই। পরিশেষে, পুনরায় উত্তরাধিকার বিষয়ে আলোকপাত করিয়া ‘কালালাহ্’ বা পিতা-মাতাহীন নিঃসন্তান ব্যক্তির উত্তরাধিকার প্রসঙ্গ উত্থাপন করা হইয়াছে। ‘কালালাহ’ সম্বন্ধে দৃষ্টি আকর্ষণের মাধ্যমে হযরত ঈসা (আঃ)-এর আধ্যাত্মিক উত্তরাধিকার রহিত হওয়ার প্রতি ইঙ্গিত করা হইয়াছে। বস্তুতঃ হযরত ঈসা (আঃ)ও আধ্যাত্মিক দিক হইতে একজন ‘কালালাহ’ ছিলেন, যেহেতু তাঁহার কোন আধ্যাত্মিক উত্তরসূরী ছিল না এবং তাঁহার পর নবুওয়াতের ধারা বনী ইস্রাঈল হইতে বনী ইস্মাঈলে স্থানান্তরিত হইয়াছে।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
یٰۤاَیُّہَا النَّاسُ اتَّقُوۡا رَبَّکُمُ الَّذِیۡ خَلَقَکُمۡ مِّنۡ نَّفۡسٍ وَّاحِدَۃٍ وَّخَلَقَ مِنۡہَا زَوۡجَہَا وَبَثَّ مِنۡہُمَا رِجَالًا کَثِیۡرًا وَّنِسَآءً ۚ وَاتَّقُوا اللّٰہَ الَّذِیۡ تَسَآءَلُوۡنَ بِہٖ وَالۡاَرۡحَامَ ؕ اِنَّ اللّٰہَ کَانَ عَلَیۡکُمۡ رَقِیۡبًا ﴿۲﴾
وَاٰتُوا الۡیَتٰمٰۤی اَمۡوَالَہُمۡ وَلَا تَتَبَدَّلُوا الۡخَبِیۡثَ بِالطَّیِّبِ ۪ وَلَا تَاۡکُلُوۡۤا اَمۡوَالَہُمۡ اِلٰۤی اَمۡوَالِکُمۡ ؕ اِنَّہٗ کَانَ حُوۡبًا کَبِیۡرًا ﴿۳﴾
وَاِنۡ خِفۡتُمۡ اَلَّا تُقۡسِطُوۡا فِی الۡیَتٰمٰی فَانۡکِحُوۡا مَا طَابَ لَکُمۡ مِّنَ النِّسَآءِ مَثۡنٰی وَثُلٰثَ وَرُبٰعَ ۚ فَاِنۡ خِفۡتُمۡ اَلَّا تَعۡدِلُوۡا فَوَاحِدَۃً اَوۡ مَا مَلَکَتۡ اَیۡمَانُکُمۡ ؕ ذٰلِکَ اَدۡنٰۤی اَلَّا تَعُوۡلُوۡا ؕ﴿۴﴾
وَاٰتُوا النِّسَآءَ صَدُقٰتِہِنَّ نِحۡلَۃً ؕ فَاِنۡ طِبۡنَ لَکُمۡ عَنۡ شَیۡءٍ مِّنۡہُ نَفۡسًا فَکُلُوۡہُ ہَنِیۡٓــًٔا مَّرِیۡٓــًٔا ﴿۵﴾
وَلَا تُؤۡتُوا السُّفَہَآءَ اَمۡوَالَکُمُ الَّتِیۡ جَعَلَ اللّٰہُ لَکُمۡ قِیٰمًا وَّارۡزُقُوۡہُمۡ فِیۡہَا وَاکۡسُوۡہُمۡ وَقُوۡلُوۡا لَہُمۡ قَوۡلًا مَّعۡرُوۡفًا ﴿۶﴾
وَابۡتَلُوا الۡیَتٰمٰی حَتّٰۤی اِذَا بَلَغُوا النِّکَاحَ ۚ فَاِنۡ اٰنَسۡتُمۡ مِّنۡہُمۡ رُشۡدًا فَادۡفَعُوۡۤا اِلَیۡہِمۡ اَمۡوَالَہُمۡ ۚ وَلَا تَاۡکُلُوۡہَاۤ اِسۡرَافًا وَّبِدَارًا اَنۡ یَّکۡبَرُوۡا ؕ وَمَنۡ کَانَ غَنِیًّا فَلۡیَسۡتَعۡفِفۡ ۚ وَمَنۡ کَانَ فَقِیۡرًا فَلۡیَاۡکُلۡ بِالۡمَعۡرُوۡفِ ؕ فَاِذَا دَفَعۡتُمۡ اِلَیۡہِمۡ اَمۡوَالَہُمۡ فَاَشۡہِدُوۡا عَلَیۡہِمۡ ؕ وَکَفٰی بِاللّٰہِ حَسِیۡبًا ﴿۷﴾
لِلرِّجَالِ نَصِیۡبٌ مِّمَّا تَرَکَ الۡوَالِدٰنِ وَالۡاَقۡرَبُوۡنَ ۪ وَلِلنِّسَآءِ نَصِیۡبٌ مِّمَّا تَرَکَ الۡوَالِدٰنِ وَالۡاَقۡرَبُوۡنَ مِمَّا قَلَّ مِنۡہُ اَوۡ کَثُرَ ؕ نَصِیۡبًا مَّفۡرُوۡضًا ﴿۸﴾
وَاِذَا حَضَرَ الۡقِسۡمَۃَ اُولُوا الۡقُرۡبٰی وَالۡیَتٰمٰی وَالۡمَسٰکِیۡنُ فَارۡزُقُوۡہُمۡ مِّنۡہُ وَقُوۡلُوۡا لَہُمۡ قَوۡلًا مَّعۡرُوۡفًا ﴿۹﴾
وَلۡیَخۡشَ الَّذِیۡنَ لَوۡ تَرَکُوۡا مِنۡ خَلۡفِہِمۡ ذُرِّیَّۃً ضِعٰفًا خَافُوۡا عَلَیۡہِمۡ ۪ فَلۡیَتَّقُوا اللّٰہَ وَلۡیَقُوۡلُوۡا قَوۡلًا سَدِیۡدًا ﴿۱۰﴾