৪

النساء

সূরা আন্‌-নিসা

An-Nisa'

মাদানী ১৭৭ আয়াত ২৪ রুকু পারা ৪–৬

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৭৭ আয়াত এবং ২৪ রুকু আছে।

اِنَّ اللّٰہَ لَا یَظۡلِمُ مِثۡقَالَ ذَرَّۃٍ ۚ وَاِنۡ تَکُ حَسَنَۃً یُّضٰعِفۡہَا وَیُؤۡتِ مِنۡ لَّدُنۡہُ اَجۡرًا عَظِیۡمًا ﴿۴۱﴾

৪১
আল্লাহ্ কখনও (কাহারও প্রতি) অণু পরিমাণও৬০৬ যুলুম করেন না এবং যদি কাহারও কোন সৎকর্ম থাকে, তিনি উহাকে বাড়াইয়া দিবেন এবং তিনি স্বীয় সন্নিধান হইতেও মহা পুরস্কার দিবেন।
৬০৬। মানুষের এমন কোন কাজ নাই যাহার প্রতিফল দেওয়া হইবে না। যেখানে কুরআন এই কথা বলে যে, অবিশ্বাসীদের কাজকর্ম সব বিফল হইবে, সেখানে এই অর্থেই কথাটি বলা হইয়াছে যে, অবিশ্বাসীরা ইসলামের বিরুদ্ধে যতকিছুই করুক না কেন, তাহারা কৃতকার্য হইবে না। তাহাদের অসদুদ্দেশ্য কখনও সফল হইবে না।

فَکَیۡفَ اِذَا جِئۡنَا مِنۡ کُلِّ اُمَّۃٍۭ بِشَہِیۡدٍ وَّجِئۡنَا بِکَ عَلٰی ہٰۤؤُلَآءِ شَہِیۡدًا ﴿ؕ۴۲﴾؃

৪২
অতএব, তখন (তাহাদের) কেমন অবস্থা হইবে যখন আমরা প্রত্যেক উম্মত হইতে একজন সাক্ষী উপস্থিত করিব এবং তোমাকেও এইসব লোকের বিরুদ্ধে সাক্ষীরূপে উপস্থিত করিব?৬০৭
৬০৭। বিচারের দিন প্রত্যক নবী তাঁর নবুওয়াতের আওতার লোকদের সম্বন্ধে সাক্ষ্যদান করিবেন। মু’মেন, কাফের সকলের সম্বন্ধেই সাক্ষ্য নেওয়া হইবে, যদিও সাক্ষ্যের প্রকৃতিগত বিভিন্নতা থাকিবে।

یَوۡمَئِذٍ یَّوَدُّ الَّذِیۡنَ کَفَرُوۡا وَعَصَوُا الرَّسُوۡلَ لَوۡ تُسَوّٰی بِہِمُ الۡاَرۡضُ ؕ وَلَا یَکۡتُمُوۡنَ اللّٰہَ حَدِیۡثًا ﴿٪۴۳﴾

৪৩
যাহারা অস্বীকার করিয়াছে এবং এই রসূলের অবাধ্যতা করিয়াছে তাহারা সেই দিন কামনা করিবে যে, হায়! যদি তাহাদিগকে ভূপৃষ্ঠে মিশাইয়া দেওয়া হইত; এবং তাহারা আল্লাহ্ হইতে কোন কথা৬০৮ গোপন করিতে পারিবে না।
সূরা আন্‌-নিসা - রুকু ৬
৬০৮। ‘হাদীস’ অর্থ কথা; তাজা ফল; তথ্য; ঘোষণা; সংবাদ বা সুখবর (লেইন, মুফ্‌রাদাত)।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَقۡرَبُوا الصَّلٰوۃَ وَاَنۡتُمۡ سُکٰرٰی حَتّٰی تَعۡلَمُوۡا مَا تَقُوۡلُوۡنَ وَلَا جُنُبًا اِلَّا عَابِرِیۡ سَبِیۡلٍ حَتّٰی تَغۡتَسِلُوۡا ؕ وَاِنۡ کُنۡتُمۡ مَّرۡضٰۤی اَوۡ عَلٰی سَفَرٍ اَوۡ جَآءَ اَحَدٌ مِّنۡکُمۡ مِّنَ الۡغَآئِطِ اَوۡ لٰمَسۡتُمُ النِّسَآءَ فَلَمۡ تَجِدُوۡا مَآءً فَتَیَمَّمُوۡا صَعِیۡدًا طَیِّبًا فَامۡسَحُوۡا بِوُجُوۡہِکُمۡ وَاَیۡدِیۡکُمۡ ؕ اِنَّ اللّٰہَ کَانَ عَفُوًّا غَفُوۡرًا ﴿۴۴﴾

৪৪
হে যাহারা ঈমান আনিয়াছ! তোমরা অসচেতন৬০৯ অবস্থায় নামাযের নিকট যাইও না যতক্ষণ পর্যন্ত না তোমরা যাহা বল তাহা অনুধাবন কর, এবং অপবিত্র৬১০ হইলেও (নামাযের নিকট যাইও না) যতক্ষণ পর্যন্ত না তোমরা গোসল করিয়া লও, ইহা ব্যতিরেকে যে তোমরা মোসাফের অবস্থায় থাক;৬১১ এবং যদি তোমরা পীড়িত থাক অথবা সফরে থাক (এবং অপবিত্র অবস্থায় হও) অথবা তোমাদের মধ্যে যদি কেহ শৌচাগার হইতে আসিয়া থাকে অথবা তোমরা স্ত্রী-স্পর্শ করিয়া থাক৬১২ এবং তোমরা পানি না পাও তাহা হইলে তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম কর, এবং তোমাদের মুখ মণ্ডল এবং হস্ত সমূহকে মুছিয়া ফেল। নিশ্চয় আল্লাহ্‌ পরম মার্জনাকারী, ক্ষমাশীল।
৬০৯। ‘সুকারা’, সাকারান-এর বহুবচন, যাহার অর্থ হইল মাতাল; রাগোম্মত্ত; ভালবাসায় বিমোহিত; ভীতি-বিহ্বল; নিদ্রাবিষ্ট; যেকোন পরিস্থিতি যাহা তাহাকে অচেতন বা সংজ্ঞাচ্যুত করিয়াছে (লেইন)।
৬১০। “অপবিত্র হইলেও (নামাযের নিকট যাইও না)” অর্থ, যখন একজন লোক সম্পূর্ণ সচেতন অবস্থায় না থাকে, নামায পড়া তাহার জন্য সেই অবস্থায় যেমন নিষেধ, সেইরূপ অপবিত্র অবস্থায় থাকা কালেও তাহার জন্য নামায পড়া নিষেধ, যে পর্যন্ত না সে গোসলের মাধ্যমে নিজেকে পরিষ্কৃত করে। যৌন কর্ম একপ্রকার শারীরিক অপরিচ্ছন্নতা সৃষ্টি করে, যাহা গোসলের মাধ্যমে দূরীভূত করিয়া, শরীর-মনের পবিত্রতা, প্রফুল্লতা ও সজীবতা নিশ্চিত করিয়া, নামায পড়িতে হয়।
৬১১। “তোমরা মোসাফের অবস্থায় থাক” এই বাক্যাংশটি দ্বারা বুঝায়ঃ যদিও সাধারণ অবস্থায় ‘অপবিত্র-অপরিচ্ছন্ন’ হইলে, গোসলের মাধ্যমে পরিষ্কৃত হইয়া নামায পড়িতে হয়; তবে যদি কেহ ভ্রমণরত অবস্থায় ‘অপবিত্র-অপরিচ্ছন্ন’ হইয়া যায়, সেই ক্ষেত্রে গোসলের পরিবর্তে সে ‘তায়াম্মুম’ করিয়া নামায পড়িতে পারে। ‘তায়াম্মুম’ করার পদ্ধতিও এই আয়াতেরই শেষদিকে বিবৃত হইয়াছে।
৬১২। রুগ্ন, ভ্রমণরত, শৌচাগার হইতে প্রত্যাগত,স্ত্রী-স্পর্শ হইতে প্রত্যাগত—এই চার শ্রেণীর মধ্যে, শেষোক্ত দুই শ্রেণী যখন অশূচী অবস্থায় থাকে, তখন তাহাদের নিজেদেরকে অবস্থানুযায়ী ধৌত করিতে হয় বা গোসল করিতে হয়। কিন্তু পানির অভাবে বা পানির দুষ্‌প্রাপ্যতার ক্ষেত্রে, তাহারা ‘তায়াম্মুম’ করিতে পারে। তবে প্রথম দুই শ্রেণীর লোক, পানি পাওয়া-না-পাওয়ার শর্ত ব্যতিরেকেই তায়াম্মুম করিতে পারে। এইজন্যই, “তোমরা পীড়িত থাক বা সফরে থাক” কথাটির পরে “অপবিত্র অবস্থায়” শব্দ দুইটি ব্যবহার করা হইয়াছে। এখানে “সফরে থাক” এবং “তোমরা মোসাফের অবস্থায় থাক”, এই দুইটি বাক্যাংশই সমার্থক; অর্থাৎ ‘সফরের অবস্থায় থাক’। ধূলিকে পানির স্থলবর্তী করা হইয়াছে। কারণ, পানি যেমন মানুষকে তাহার সৃষ্টির মূল উপাদানের কথা স্বরণ করাইয়া দেয় এবং তাহার নগণ্য উৎপত্তির দিকে দৃষ্টি আকর্ষণ করে (৭৭ঃ২১), তেমনি ধূলিও তাহাকে তাহার সৃষ্টির দ্বিতীয় নগণ্য উপাদানটির কথা স্বরণ করাইয়া দেয় (৩০ঃ২১)।

اَلَمۡ تَرَ اِلَی الَّذِیۡنَ اُوۡتُوۡا نَصِیۡبًا مِّنَ الۡکِتٰبِ یَشۡتَرُوۡنَ الضَّلٰلَۃَ وَیُرِیۡدُوۡنَ اَنۡ تَضِلُّوا السَّبِیۡلَ ﴿ؕ۴۵﴾

৪৫
তোমরা কি তাহাদের প্রতি লক্ষ্য কর না যাহাদিগকে কিতাবের কিছু অংশ দেওয়া হইয়াছিল? তাহারা পথ ভ্রষ্টতা ক্রয় করে এবং আকাঙ্খা করে যেন তোমরাও পথ ভ্রষ্ট হও।

وَاللّٰہُ اَعۡلَمُ بِاَعۡدَآئِکُمۡ ؕ وَکَفٰی بِاللّٰہِ وَلِیًّا ٭۫ وَّکَفٰی بِاللّٰہِ نَصِیۡرًا ﴿۴۶﴾

৪৬
এবং আল্লাহ্ তোমাদের শত্রুদিগকে অধিক জানেন, এবং বন্ধু হিসাবে আল্লাহ্ যথেষ্ট এবং সাহায্যকারী হিসাবেও আল্লাহ্ যথেষ্ট।

مِنَ الَّذِیۡنَ ہَادُوۡا یُحَرِّفُوۡنَ الۡکَلِمَ عَنۡ مَّوَاضِعِہٖ وَیَقُوۡلُوۡنَ سَمِعۡنَا وَعَصَیۡنَا وَاسۡمَعۡ غَیۡرَ مُسۡمَعٍ وَّرَاعِنَا لَـیًّۢا بِاَلۡسِنَتِہِمۡ وَطَعۡنًا فِی الدِّیۡنِ ؕ وَلَوۡ اَنَّہُمۡ قَالُوۡا سَمِعۡنَا وَاَطَعۡنَا وَاسۡمَعۡ وَانۡظُرۡنَا لَکَانَ خَیۡرًا لَّہُمۡ وَاَقۡوَمَ ۙ وَلٰکِنۡ لَّعَنَہُمُ اللّٰہُ بِکُفۡرِہِمۡ فَلَا یُؤۡمِنُوۡنَ اِلَّا قَلِیۡلًا ﴿۴۷﴾

৪৭
ইহুদীদের মধ্য হইতে কতকজন (আল্লাহ্‌র) কালাম সমূহকে যথাস্থান হইতে অদল-বদল করে এবং তাহারা বলে, ‘আমরা শুনিলাম৬১৩ এবং অমান্য করিলাম’ এবং (আরও বলে) ‘তুমি আমাদের কথা শুন, (আল্লাহ্‌র কালাম) তোমাকে যেন কখনও শুনানো না হয়’, এবং তাহারা তাহাদের জিহ্বাকে বিকৃত করিয়া এবং দীনের প্রতি খোঁচা দিয়া বলিত, ‘রায়েনা’৬১৩-ক এবং তাহারা যদি এইরূপ বলিত, ‘আমরা শুনিলাম এবং মান্য করিলাম’, এবং তুমি শুন এবং ‘উনযুরনা’ (আমাদের প্রতি কৃপাদৃষ্টি দাও); তাহা হইলে ইহা তাহাদের জন্য উত্তম এবং সুসংগত হইত। কিন্তু আল্লাহ্ তাহাদের অবিশ্বাসের জন্য তাহাদের উপর অভিসম্পাত করিলেন; অতএব, তাহারা অল্প সংখ্যক ব্যতিরেকে ঈমান আনে না।
৬১৩। “গাইরা মুস্‌মাইন” এর অর্থ (১) বধিরতাবশতঃ তোমরা যেন শুনিতে না পাও, (২) তোমরা যেন শ্রুতিমধুর কিছু শুনিতে না পাও, (৩) তোমাকে যেন মান্য করা না হয়।
৬১৩-ক। ১৩১ টীকা দ্রষ্টব্য।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ اٰمِنُوۡا بِمَا نَزَّلۡنَا مُصَدِّقًا لِّمَا مَعَکُمۡ مِّنۡ قَبۡلِ اَنۡ نَّطۡمِسَ وُجُوۡہًا فَنَرُدَّہَا عَلٰۤی اَدۡبَارِہَاۤ اَوۡ نَلۡعَنَہُمۡ کَمَا لَعَنَّاۤ اَصۡحٰبَ السَّبۡتِ ؕ وَکَانَ اَمۡرُ اللّٰہِ مَفۡعُوۡلًا ﴿۴۸﴾

৪৮
হে যাহারা কিতাব প্রদত্ত হইয়াছ! তোমরা উহার উপর ঈমান আন যাহা আমরা নাযেল করিয়াছি, ইহা উহার সত্যায়ন করে যাহা তোমাদের নিকট রহিয়াছে, সেই সময় আসিবার পূর্বে যখন আমরা (তোমাদের কতক) নেতাকে ধ্বংস করিব এবং তাহাদিগকে তাহাদের পশ্চাতে ফিরাইয়া দিব বা তাহাদিগকে সেইরূপে অভিশপ্ত করিব৬১৪ যেইভাবে আমরা ‘সাবাত’-এর লোকদিগকে অভিশপ্ত করিয়াছিলাম, এবং আল্লাহ্‌র আদেশ নিশ্চয় কার্যকরী হইবে।
৬১৪। কথাগুলির অর্থ বা তাৎপর্য হইলঃ (১) দুইটি শাস্তির উভয়টিই ইহুদীদের উপর নিপতিত হইবে, (২) ইহুদীদের মধ্যে অনেকে এক ধরণের শাস্তির শিকার হইবে এবং অন্যেরা অন্য ধরণের শাস্তির শিকার হইবে।

اِنَّ اللّٰہَ لَا یَغۡفِرُ اَنۡ یُّشۡرَکَ بِہٖ وَیَغۡفِرُ مَا دُوۡنَ ذٰلِکَ لِمَنۡ یَّشَآءُ ۚ وَمَنۡ یُّشۡرِکۡ بِاللّٰہِ فَقَدِ افۡتَرٰۤی اِثۡمًا عَظِیۡمًا ﴿۴۹﴾

৪৯
আল্লাহ্ ইহা আদৌ ক্ষমা করিবেন না যে, তাহার সহিত কাহাকেও শরীক করা৬১৫ হউক; এবং ইহা অপেক্ষা লঘু অপরাধকে তিনি যাহার জন্য চাহিবেন ক্ষমা করিবেন, এবং যে ব্যক্তি আল্লাহ্‌র সহিত কাহাকেও শরীক করে সে এক মহা পাপ করে।
৬১৫। ‘শির্‌ক্‌’ আধ্যাত্মিক পরিভাষায় রাষ্ট্রদ্রোহিতার সমান। এই পরিভাষাগত শব্দটির অর্থ হইল কোনও বস্তুকে বা অস্তিত্বকে এমনভাবে ভালবাসা বা বিশ্বাস করা, যেভাবে আল্লাহ্‌কে ভালবাসিতে বা বিশ্বাস করিতে হয়, আল্লাহ্‌র প্রাপ্য ভক্তি, প্রেম, বিশ্বাস ও ভালবাসাকে আল্লাহ্‌র জন্য সর্বাগ্রগণ্য না করিয়া, এইগুলি অন্যকে দান করার নাম ‘শির্‌ক’। ‘লা ইয়াগ্‌ফেরু’ কথাটি এখানে পারলৌকিক ব্যাপারে বলা হইয়াছে। অর্থাৎ যে ব্যক্তি ‘শির্‌কের’ অবস্থায় জীবন কাটাইয়া, মৃত্যুর দরজা দিয়া পরপারে উপস্থিত হয়, তাহাকে ক্ষমা করা হইবে না।

اَلَمۡ تَرَ اِلَی الَّذِیۡنَ یُزَکُّوۡنَ اَنۡفُسَہُمۡ ؕ بَلِ اللّٰہُ یُزَکِّیۡ مَنۡ یَّشَآءُ وَلَا یُظۡلَمُوۡنَ فَتِیۡلًا ﴿۵۰﴾

৫০
তুমি কি তাহাদের প্রতি লক্ষ্য করিয়াছ যাহারা নিজদিগকে পবিত্র বলিয়া দাবী করে? বরং আল্লাহ্ যাহাকে চাহেন পবিত্র করেন, এবং তাহাদের উপর খর্জুর-বীজের ঝিল্লী পরিমাণও যুলুম করা হইবে না।