৪

النساء

সূরা আন্‌-নিসা

An-Nisa'

মাদানী ১৭৭ আয়াত ২৪ রুকু পারা ৪–৬

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৭৭ আয়াত এবং ২৪ রুকু আছে।

وَمَنۡ یَّفۡعَلۡ ذٰلِکَ عُدۡوَانًا وَّظُلۡمًا فَسَوۡفَ نُصۡلِیۡہِ نَارًا ؕ وَکَانَ ذٰلِکَ عَلَی اللّٰہِ یَسِیۡرًا ﴿۳۱﴾

৩১
এবং যে কেহ সীমালঙ্ঘন ও যুলুম করিয়া ইহা করিবে, আমরা অচিরেই তাহাকে আগুনে প্রবিষ্ট করিব, এবং ইহা আল্লাহ্‌র পক্ষে সহজ।

اِنۡ تَجۡتَنِبُوۡا کَبَآئِرَ مَا تُنۡہَوۡنَ عَنۡہُ نُکَفِّرۡ عَنۡکُمۡ سَیِّاٰتِکُمۡ وَنُدۡخِلۡکُمۡ مُّدۡخَلًا کَرِیۡمًا ﴿۳۲﴾

৩২
তোমাদিগকে যাহা হইতে নিষেধ করা হইতেছে যদি তোমরা সেগুলির মধ্যে গুরুতর পাপ৫৯৪ হইতে বিরত থাক, তাহা হইলে আমরা তোমাদের কর্মের অনিষ্টসমূহকে তোমাদের নিকট হইতে দূরীভূত করিয়া দিব এবং তোমাদিগকে সম্মানজনক স্থানে প্রবিষ্ট করিব।
৫৯৪। কুরআন শরীফে বড় পাপ, ছোট পাপ বা গুরুতর পাপ ও লঘু পাপ বলিয়া কোন শ্রেণী বিভাগ নাই। ইহা একটি আপেক্ষিক ব্যাপার। আল্লাহ্ কর্তৃক নিষিদ্ধ যে কোন কাজই পাপ, এবং সর্ব প্রকার পাপ যাহা কোন ব্যক্তির মজ্জাগত হইয়া দাঁড়ায়, তাহাই ঐ ব্যক্তির জন্য গুরুতর ও মারাত্মক। এই আয়াতের বক্তব্যটা এইরূপ বলিয়া মনে হয়। যে ব্যক্তি ঐ পাপ-সমূহ বর্জন করে, যেগুলি বর্জন করা তাহার জন্য কষ্টসাধ্য, তাহা হইলে তাহার জন্য অন্যান্য পাপ হইতে মুক্তি লাভ সহজতর হইয়া যায়। আলেমগণের কেহ কেহ মনে করেন, ‘কাবায়ের’ (গুরুতর পাপ)-এর অর্থ হইল কোনও পাপের চরম মাত্রার কাজ। এই চরম মাত্রার কাজটা না করিলে, আনুসঙ্গিক ও পূর্বপ্রস্তুতির কাজের পাপ গুলি ক্ষমা করিয়া দেওয়া হয়।

وَلَا تَتَمَنَّوۡا مَا فَضَّلَ اللّٰہُ بِہٖ بَعۡضَکُمۡ عَلٰی بَعۡضٍ ؕ لِلرِّجَالِ نَصِیۡبٌ مِّمَّا اکۡتَسَبُوۡا ؕ وَلِلنِّسَآءِ نَصِیۡبٌ مِّمَّا اکۡتَسَبۡنَ ؕ وَسۡئَلُوا اللّٰہَ مِنۡ فَضۡلِہٖ ؕ اِنَّ اللّٰہَ کَانَ بِکُلِّ شَیۡءٍ عَلِیۡمًا ﴿۳۳﴾

৩৩
এবং তোমরা উহার আকাঙ্খা করিও না যদ্বারা আল্লাহ্ তোমাদের কতককে কতকের উপর শ্রেষ্ঠত্ব প্রদান করিয়াছেন। পুরুষগণের জন্য উহা হইতে অংশ রহিয়াছে যাহা তাহারা অর্জন করে এবং মহিলাগণের জন্যও উহা হইতে অংশ রহিয়াছে যাহা তাহারা অর্জন করে৫৯৫ এবং তোমরা আল্লাহ্‌র নিকট কামনা কর তাঁহার ফযল হইতে। আল্লাহ্ প্রত্যেক বিষয়ে সবিশেষ অবহিত।
৫৯৫। কর্মের ফলাফলের দিক হইতে, এই আয়াত স্ত্রী-পুরুষকে সমতার উপর প্রতিষ্ঠিত করিয়াছে।

وَلِکُلٍّ جَعَلۡنَا مَوَالِیَ مِمَّا تَرَکَ الۡوَالِدٰنِ وَالۡاَقۡرَبُوۡنَ ؕ وَالَّذِیۡنَ عَقَدَتۡ اَیۡمَانُکُمۡ فَاٰتُوۡہُمۡ نَصِیۡبَہُمۡ ؕ اِنَّ اللّٰہَ کَانَ عَلٰی کُلِّ شَیۡءٍ شَہِیۡدًا ﴿٪۳۴﴾

৩৪
এবং আমরা প্রত্যেককে উত্তরাধিকারী৫৯৬ করিয়াছি উহাতে যাহা পরিত্যাগ করে৫৯৭ পিতামাতা এবং আত্মীয়স্বজন এবং তাহারাও যাহাদের সহিত তোমরা দৃঢ় প্রতিজ্ঞায় আবদ্ধ হইয়াছ। সুতরাং তাহাদিগকে তাহাদের অংশ দাও। নিশ্চয় আল্লাহ্ সকল বিষয়ে সাক্ষী।
সূরা আন্‌-নিসা - রুকু ৫
৫৯৬। ‘মাওয়ালী’, ‘মাওলা’র বহুবচন, যাহার (অন্যান্য অর্থ ছাড়াও) একটি অর্থ হইল উত্তরাধিকারী।
৫৯৭। মূল অনুবাদে যাহা লিখিত হইয়াছে, তাহা ছাড়াও শব্দগুলির অর্থ নিম্নরূপও হইতে পারেঃ প্রত্যেক ব্যক্তির পরিত্যক্ত বিত্তের জন্য আমরা উত্তরাধিকারী রাখিয়াছি তাহারা পিতামাতা, আত্মীয় স্বজন এবং শপথযুক্ত চুক্তি-নামার অধিকারী ব্যক্তিগণ। অতএব, তাহাদিগকে তাহাদের প্রাপ্য অংশ দান কর। শব্দগুলিকে আরও একভাবে অনুবাদ করা যায়, যেমন— যাহা যাহা পিতা ও আত্মীয়রা ছাড়িয়া গিয়াছে, উহার সবকিছুরই উত্তরাধিকারী নিযুক্ত করিয়াছি ইত্যাদি।

اَلرِّجَالُ قَوّٰمُوۡنَ عَلَی النِّسَآءِ بِمَا فَضَّلَ اللّٰہُ بَعۡضَہُمۡ عَلٰی بَعۡضٍ وَّبِمَاۤ اَنۡفَقُوۡا مِنۡ اَمۡوَالِہِمۡ ؕ فَالصّٰلِحٰتُ قٰنِتٰتٌ حٰفِظٰتٌ لِّلۡغَیۡبِ بِمَا حَفِظَ اللّٰہُ ؕ وَالّٰتِیۡ تَخَافُوۡنَ نُشُوۡزَہُنَّ فَعِظُوۡہُنَّ وَاہۡجُرُوۡہُنَّ فِی الۡمَضَاجِعِ وَاضۡرِبُوۡہُنَّ ۚ فَاِنۡ اَطَعۡنَکُمۡ فَلَا تَبۡغُوۡا عَلَیۡہِنَّ سَبِیۡلًا ؕ اِنَّ اللّٰہَ کَانَ عَلِیًّا کَبِیۡرًا ﴿۳۵﴾

৩৫
পুরুষগণ স্ত্রীলোকগণের উপর অভিভাবক,৫৯৮ কেননা আল্লাহ্ তাহাদের কতককে কতকের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং এই কারণেও যে, তাহারা নিজেদের ধন-সম্পদ হইতে (স্ত্রীলোকের জন্য) খরচ করে। সুতরাং পুণ্যবতী স্ত্রীলোক তাহারা যাহারা অনুগতা, (স্বামীদের) ঐসকল গোপনীয় বিষয়ের হিফাযতকারিণী যাহার হিফাযত আল্লাহ্‌ করিয়াছেন; এবং তোমরা যে সব স্ত্রীলোকের অবাধ্যতার৫৯৯ আশঙ্কা কর তাহাদিগকে সদুপদেশ দাও এবং তাহাদিগকে শয্যায় পৃথক করিয়া দাও৬০০ এবং তাহাদিগকে প্রহার কর।৬০১ অতঃপর, তাহারা যদি তোমাদের আনুগত্য করে তাহা হইলে তাহাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করিও না। নিশ্চয় আল্লাহ্‌ অতীব উচ্চ, মহা গৌরবান্বিত।
৫৯৮। ‘কাওয়ামূন’ কা-মা হইতে উৎপন্ন। ‘কা-মা আলাল মারআতি’ অর্থ সে স্ত্রীলোকটির ভরণ-পোষণের বা রক্ষার দায়িত্ব নিল। অতএব, কাওউয়ামূন অর্থ ভরণ-পোষণকারী, রক্ষণাবেক্ষণকারী ও ব্যবস্থাপক (লিসান)। পুরুষকে দুইটি কারণে পরিবারের কর্তা বানানো হইয়াছে বলিয়া এই আয়াতে বলা হইয়াছেঃ (ক) পুরুষের মানসিক ও শারীরিক শক্তির আধিক্য এবং (খ) রুজি-রোজগারও পরিবার পালনের সার্বিক দায়িত্ব বহন। ইহাই স্বাভাবিক—যে ব্যক্তি রোজগার করে ও পরিবারের প্রতিপালনেরও রক্ষণাবেক্ষণে নিজের উপার্জন ও শারীরিক-মানসিক শক্তি নিয়োজিত করে, সে-ই পরিবারের সার্বিক তত্বাবধায়ক হইয়া থাকে।
৫৯৯। ‘নাশাযাতুল মারআতু আলা যাওজিহা’ অর্থ স্ত্রী তাহার স্বামীর বিরুদ্ধাচরণ করিল, স্বামীকে প্রতিহত করিল, পরিত্যাগ করিল (লেইন এবং তাজ)।
৬০০। এই বাক্যটির অর্থ এই রূপও হইতে পারে (ক) স্ত্রী-সহবাস হইতে বিরত থাকা, (খ) পৃথক বিছানায় শয়ন করা, (গ) কথা বার্তা না বলা। তবে এইরূপ ব্যবস্থা সাময়িক ধরণের মাত্র, অনির্দিষ্ট কালের জন্য নহে। কেননা স্ত্রীকে দোদুল্যমান অবস্থায় রাখা নিষেধ (৪ঃ১৩০)। কুরআন অনুযায়ী সব মিলাইয়া সর্বাধিক চারমাস পর্যন্ত উপরোক্ত (ক), (খ) ও (গ) এর ব্যবস্থাদি চলিতে পারে (২ঃ২২৭)। স্বামী যদি সত্যই বিষয়টিকে অত্যন্ত গুরুতর মনে করে, তাহা হইলে ৪ঃ১৬ অনুযায়ী তাহাকে ব্যবস্থা গ্রহণ করিতে হইবে।
৬০১। মহানবী (সাঃ) বলিয়াছেন কোনও মুসলমান কদাচিত যদি তাহার স্ত্রীকে অগত্যা প্রহার করিতে বাধ্যই হয়, তাহা হইলে এমন ভাবে প্রহার করিবে যাহাতে স্ত্রীর গায়ে কোন দাগ না পড়ে (তিরমিযী ও মুসলিম)। কিন্তু যে স্বামী স্ত্রীকে প্রহার করে, সে ভাল মানুষ নহে (কাসীর, ৩য় খণ্ড)।

وَاِنۡ خِفۡتُمۡ شِقَاقَ بَیۡنِہِمَا فَابۡعَثُوۡا حَکَمًا مِّنۡ اَہۡلِہٖ وَحَکَمًا مِّنۡ اَہۡلِہَا ۚ اِنۡ یُّرِیۡدَاۤ اِصۡلَاحًا یُّوَفِّقِ اللّٰہُ بَیۡنَہُمَا ؕ اِنَّ اللّٰہَ کَانَ عَلِیۡمًا خَبِیۡرًا ﴿۳۶﴾

৩৬
এবং যদি তোমরা৬০২ তাহাদের উভয়ের মধ্যে বিচ্ছেদের আশঙ্কা কর তাহা হইলে স্বামীর স্বজনগণ হইতে একজন সালিস এবং স্ত্রীর স্বজনগণ হইতে একজন সালিস নিযুক্ত কর৬০৩। যদি তাহারা উভয়ে (সালিস) আপোষ করাইতে চাহে তাহা হইলে আল্লাহ্ তাহাদের উভয়ের মধ্যে মিল করিয়া দিবেন। নিশ্চয় আল্লাহ্ সর্বজ্ঞানী, সকল বিষয়ে সবিশেষ অবহিত।
৬০২। ‘যদি তোমরা আশঙ্কা কর’-এই বাক্যাংশে ‘তোমরা’ সর্বনামটি দ্বারা মুসলিম রাষ্ট্র, মুসলিম সমাজ বা গোষ্ঠী অথবা সাধারণ সমাজকে বুঝাইয়াছে।
৬০৩। মধ্যস্থতাকারী সালিশগণ বিবদমান স্বামী-স্ত্রীর আত্মীয়স্বজন হইতে নেওয়া ভাল। কেননা তাহারা স্বামী-স্ত্রীর মতপার্থক্যের সম্বন্ধে সবিশেষ ওয়াকিফহাল থাকার কথা। তাহাছাড়া স্বামী ও স্ত্রী উভয়েই তাহাদের কাছে সহজে ও নিঃসঙ্কোচে নিজেদের বিভেদের কারণাদি বলিতে পারিবেন।

وَاعۡبُدُوا اللّٰہَ وَلَا تُشۡرِکُوۡا بِہٖ شَیۡئًا وَّبِالۡوَالِدَیۡنِ اِحۡسَانًا وَّبِذِی الۡقُرۡبٰی وَالۡیَتٰمٰی وَالۡمَسٰکِیۡنِ وَالۡجَارِ ذِی الۡقُرۡبٰی وَالۡجَارِ الۡجُنُبِ وَالصَّاحِبِ بِالۡجَنۡۢبِ وَابۡنِ السَّبِیۡلِ ۙ وَمَا مَلَکَتۡ اَیۡمَانُکُمۡ ؕ اِنَّ اللّٰہَ لَا یُحِبُّ مَنۡ کَانَ مُخۡتَالًا فَخُوۡرَا ﴿ۙ۳۷﴾

৩৭
এবং তোমরা আল্লাহ্‌র ইবাদত কর এবং তাঁহার সহিত কোন কিছুকে শরীক করিও না এবং সদয় ব্যবহার কর— পিতামাতার সহিত এবং আত্মীয়-স্বজন এবং এতীম এবং মিসকীন এবং আত্মীয় প্রতিবেশী এবং অনাত্মীয়৬০৪ প্রতিবেশী গণের সহিত এবং সঙ্গী-সহচর এবং পথচারীগণের সহিত এবং তোমাদের ডান হাত যাহাদের মালিক হইয়াছে;৬০৫ তাহাদের সহিত। আল্লাহ্ তাহাদিগকে আদৌ ভালবাসেন না যাহারা অহংকারী, দাম্ভিক;
৬০৪। পূর্ববর্তী আয়াতগুলিতে স্ত্রীর প্রতি দয়ালু ও সহানুভূতিশীল থাকিবার উপদেশ দানের পর, কুরআন একজন মুসলমানকে তাহার দয়া-দাক্ষিণ্যের পরিধিকে সব মানুষের মধ্যে বিস্তৃতি ও প্রসার দানের তাকিদ দেয়; নিকটতম আত্মীয় হইতে দূরতম অজানা ব্যক্তিও যেন তাহার দয়া-দাক্ষিণ্য হইতে বঞ্চিত না হয়।
৬০৫। দাস, দাসী-বাঁদি, চাকর-চাকরানী ও নিম্ন-পদস্থ, অধীনস্থ কর্মচারী।

ۣالَّذِیۡنَ یَبۡخَلُوۡنَ وَیَاۡمُرُوۡنَ النَّاسَ بِالۡبُخۡلِ وَیَکۡتُمُوۡنَ مَاۤ اٰتٰہُمُ اللّٰہُ مِنۡ فَضۡلِہٖ ؕ وَاَعۡتَدۡنَا لِلۡکٰفِرِیۡنَ عَذَابًا مُّہِیۡنًا ﴿ۚ۳۸﴾

৩৮
যাহারা স্বয়ং কৃপণতা করে এবং লোকাদিগকেও কৃপণতার নির্দেশ দেয় এবং আল্লাহ্ তাহাদিগকে নিজ ফযল হইতে যাহা কিছু দান করিয়াছেন উহা গোপন করে। বস্তুতঃ আমরা কাফেরদের জন্য লাঞ্ছনাজনক আযাব প্রস্তুত করিয়া রাখিয়াছি;

وَالَّذِیۡنَ یُنۡفِقُوۡنَ اَمۡوَالَہُمۡ رِئَآءَ النَّاسِ وَلَا یُؤۡمِنُوۡنَ بِاللّٰہِ وَلَا بِالۡیَوۡمِ الۡاٰخِرِ ؕ وَمَنۡ یَّکُنِ الشَّیۡطٰنُ لَہٗ قَرِیۡنًا فَسَآءَ قَرِیۡنًا ﴿۳۹﴾

৩৯
এবং যাহারা লোকদিগকে দেখাইবার উদ্দেশ্যে নিজ ধন-সম্পদ খরচ করে এবং তাহারা আল্লাহ্ ও শেষ দিবসে ঈমান রাখে না (তাহারা শয়তানের সঙ্গী)। এবং শয়তান যাহার সঙ্গী হয়, ফলতঃ সে মন্দ সঙ্গী হইল।

وَمَاذَا عَلَیۡہِمۡ لَوۡ اٰمَنُوۡا بِاللّٰہِ وَالۡیَوۡمِ الۡاٰخِرِ وَاَنۡفَقُوۡا مِمَّا رَزَقَہُمُ اللّٰہُ ؕ وَکَانَ اللّٰہُ بِہِمۡ عَلِیۡمًا ﴿۴۰﴾

৪০
এবং তাহাদের উপর কি (বিপৎপাত) হইত যদি তাহারা আল্লাহ্ ও শেষ দিবসের উপর ঈমান আনিত এবং আল্লাহ্ তাহাদিগকে যাহা কিছু দান করিয়াছেন উহা হইতে তাহারা খরচ করিত? এবং আল্লাহ্ তাহাদের সম্বন্ধে ভালভাবে জানেন।