৪

النساء

সূরা আন্‌-নিসা

An-Nisa'

মাদানী ১৭৭ আয়াত ২৪ রুকু পারা ৪–৬

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৭৭ আয়াত এবং ২৪ রুকু আছে।

یَعِدُہُمۡ وَیُمَنِّیۡہِمۡ ؕ وَمَا یَعِدُہُمُ الشَّیۡطٰنُ اِلَّا غُرُوۡرًا ﴿۱۲۱﴾

১২১
সে তাহাদিগকে প্রতিশ্রুতি দেয় এবং তাহাদিগকে নানা প্রলোভন দেয়; বস্তুতঃ শয়তান তাহাদিগকে প্রকাশ্য ছলনা ব্যতিরেকে কোন প্রতিশ্রুতি দেয় না।

اُولٰٓئِکَ مَاۡوٰٮہُمۡ جَہَنَّمُ ۫ وَلَا یَجِدُوۡنَ عَنۡہَا مَحِیۡصًا ﴿۱۲۲﴾

১২২
এই সব লোক এমন যাহাদের আবাসস্থল জাহান্নাম, এবং তাহারা উহা হইতে নিষ্কৃতি লাভের কোন পথ খুঁজিয়া পাইবে না।

وَالَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَنُدۡخِلُہُمۡ جَنّٰتٍ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ خٰلِدِیۡنَ فِیۡہَاۤ اَبَدًا ؕ وَعۡدَ اللّٰہِ حَقًّا ؕ وَمَنۡ اَصۡدَقُ مِنَ اللّٰہِ قِیۡلًا ﴿۱۲۳﴾

১২৩
কিন্তু যাহারা ঈমান আনে এবং সৎকর্ম করে, আমরা নিশ্চয় তাহাদিগকে জান্নাতসমূহে দাখিল করিব, যাহাদের তলদেশ দিয়া নহরসমূহ প্রবাহিত থাকিবে, সেখানে তাহারা চিরকাল বসবাস করিবে। ইহা আল্লাহ্‌র অমোঘ প্রতিশ্রুতি; এবং আল্লাহ্ অপেক্ষা কথায় কে অধিকতর সত্যবাদী হইতে পারে?

لَیۡسَ بِاَمَانِیِّکُمۡ وَلَاۤ اَمَانِیِّ اَہۡلِ الۡکِتٰبِ ؕ مَنۡ یَّعۡمَلۡ سُوۡٓءًا یُّجۡزَ بِہٖ ۙ وَلَا یَجِدۡ لَہٗ مِنۡ دُوۡنِ اللّٰہِ وَلِیًّا وَّلَا نَصِیۡرًا ﴿۱۲۴﴾

১২৪
ইহা তোমাদের ইচ্ছানুযায়ীও হইবে না এবং আহ্‌লে-কিতাবদের ইচ্ছানুযায়ীও হইবে না; (বরং) যে ব্যক্তি কোন মন্দ কর্ম করিবে তাহাকে তদনুযায়ী প্রতিফল দেওয়া হইবে এবং সে নিজের জন্য আল্লাহ্ ব্যতীত না কোন বন্ধু পাইবে, না কোন সাহায্যকারী।

وَمَنۡ یَّعۡمَلۡ مِنَ الصّٰلِحٰتِ مِنۡ ذَکَرٍ اَوۡ اُنۡثٰی وَہُوَ مُؤۡمِنٌ فَاُولٰٓئِکَ یَدۡخُلُوۡنَ الۡجَنَّۃَ وَلَا یُظۡلَمُوۡنَ نَقِیۡرًا ﴿۱۲۵﴾

১২৫
এবং যে কেহ সৎকাজ করে, নর হউক বা নারী৬৭৪ এবং সে মো’মেন – এই প্রকারের ব্যক্তিগণ জান্নাতে প্রবেশ করিবে, এবং তাহাদের উপর খর্জুর-আঁটির ছিদ্র পরিমাণও অন্যায় করা হইবে না।
৬৭৪। নিজ নিজ কাজ অনুযায়ী পুরস্কার প্রাপ্তির ব্যাপারেও পুরুষ ও স্ত্রীলোককে সম-স্তরে রাখা হইয়াছে। সমান সমান সৎকর্মের জন্য উভয়েই সমান সমান পুরস্কার পাইবে।

وَمَنۡ اَحۡسَنُ دِیۡنًا مِّمَّنۡ اَسۡلَمَ وَجۡہَہٗ لِلّٰہِ وَہُوَ مُحۡسِنٌ وَّاتَّبَعَ مِلَّۃَ اِبۡرٰہِیۡمَ حَنِیۡفًا ؕ وَاتَّخَذَ اللّٰہُ اِبۡرٰہِیۡمَ خَلِیۡلًا ﴿۱۲۶﴾

১২৬
এবং ধর্মের ক্ষেত্রে ঐ ব্যক্তি অপেক্ষা কে উৎকৃষ্টতর হইতে পারে যে আল্লাহ্‌র সমীপে পূর্ণরূপে আত্মসমর্পণ করে এবং সে সৎকর্মশীল হয় এবং একনিষ্ঠ ইব্‌রাহীমের ধর্মাদর্শের অনুসরণ করে? নিশ্চয় আল্লাহ্ ইব্‌রাহীমকে বিশেষ বন্ধুরূপে৬৭৫ গ্রহণ করিয়াছিলেন।
৬৭৫। এই আয়াতে ইসলামের সঠিক মর্ম বিরত হইয়াছে। আল্লাহ্‌তা’লার ইচ্ছার কাছে সম্পূর্ণ আত্ম-সমর্পণ এবং নিজের সকল শক্তি, ক্ষমতা ও বৃত্তি সমূহ আল্লাহ্‌র সেবায় পূর্ণভাবে নিয়োজিত করার নাম ইসলাম। ইব্‌রাহীম (আঃ) এই দিক দিয়া মুসলমানের জন্য এক মহান আদর্শ, যাহাকে অনুকরণ ও অনুসরণ করা প্রত্যেক মুসলমানের কর্তব্য।

وَلِلّٰہِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الۡاَرۡضِ ؕ وَکَانَ اللّٰہُ بِکُلِّ شَیۡءٍ مُّحِیۡطًا ﴿۱۲۷﴾٪

১২৭
এবং যাহা কিছু আকাশসমূহে আছে এবং যাহাকিছু পৃথিবীতে আছে সবই আল্লাহ্‌র, বস্তুতঃ আল্লাহ্ সকল বস্তুকে পরিবেষ্টন করিয়া রহিয়াছেন।
সূরা আন্‌-নিসা - রুকু ১৮

وَیَسۡتَفۡتُوۡنَکَ فِی النِّسَآءِ ؕ قُلِ اللّٰہُ یُفۡتِیۡکُمۡ فِیۡہِنَّ ۙ وَمَا یُتۡلٰی عَلَیۡکُمۡ فِی الۡکِتٰبِ فِیۡ یَتٰمَی النِّسَآءِ الّٰتِیۡ لَا تُؤۡتُوۡنَہُنَّ مَا کُتِبَ لَہُنَّ وَتَرۡغَبُوۡنَ اَنۡ تَنۡکِحُوۡہُنَّ وَالۡمُسۡتَضۡعَفِیۡنَ مِنَ الۡوِلۡدَانِ ۙ وَاَنۡ تَقُوۡمُوۡا لِلۡیَتٰمٰی بِالۡقِسۡطِ ؕ وَمَا تَفۡعَلُوۡا مِنۡ خَیۡرٍ فَاِنَّ اللّٰہَ کَانَ بِہٖ عَلِیۡمًا ﴿۱۲۸﴾

১২৮
এবং তাহারা তোমার নিকট (একাধিক) নারীর (সহিত বিবাহ) সম্বন্ধে নির্দেশ৬৭৬ চাহিতেছে। তুমি বল, ‘আল্লাহ্ তাহাদের সম্বন্ধে তোমাদিগকে নির্দেশ দান করিতেছেন এবং যাহা তোমাদিগকে এই কিতাবের৬৭৭ অন্যত্র আবৃত্তি করিয়া শুনান হইতেছে উহা ঐ সকল এতীম নারীদের সম্বন্ধে, যাহাদিগকে তোমরা সেই অধিকার দিতেছ না যাহা তাহাদের জন্য বিধিবদ্ধ করা হইয়াছে, অথচ তোমরা আগ্রহ রাখ যেন তোমরা তাহাদিগকে বিবাহ কর, এবং দুর্বল সন্তানদের৬৭৭-ক সম্বন্ধেও। এবং (তোমাদিগকে এই আদেশ দেওয়া হইয়াছিল) যে, এতীম বালিকাদের সহিত তোমরা ন্যায় বিচারের উপর কায়েম হও। এবং যে কোন উত্তম কাজ তোমরা কর আল্লাহ্ উহা সবিশেষ জানেন।
৬৭৬। পরবর্তী তিনটি আয়াতে প্রার্থিত নির্দেশ দেওয়া হইয়াছে।
৬৭৭। “এবং যাহা তোমাদিগকে এই কিতাবের অন্যত্র পাঠ করিয়া শুনানো হইতেছে ” বাক্যাংশটি, এই সূরারই চতুর্থ আয়াতের প্রতি দৃষ্টি আকর্ষণ করিতেছে। মুসলমানগণকে ঐসব এতীম মেয়ের পাণি গ্রহণে নিষেধ করা হইয়াছিল, যাহাদের অধিকার সম্পূর্ণভাবে সংরক্ষণ করা তাহাদের জন্য সম্ভব নয়। দ্বিতীয় খলীফা হযরত উমর (রাঃ) ধনী, সুন্দরী, এতীম বালিকাগণকে তাহাদের অভিভাবকের সাথে বিবাহ দিতেন না। তিনি তাহাদের জন্য আরও উত্তম ও ভাল পাত্রের সন্ধান করার জন্য অভিভাবকগণকে তাকিদ দিতেন। এই আয়াত বলিতেছে যে, স্ত্রীলোক সম্বন্ধে কতকগুলি উপদেশ কুরআনে পূর্বেই দেওয়া হইয়াছে এবং আরও কিছু উপদেশ এখন দেওয়া হইতেছে।
৬৭৭-ক। ‘ওয়িল্‌দান’, ‘ওয়ালাদ’ শব্দের বহু বচন। ‘ওয়ালাদা’ অর্থ সন্তান। ‘বিল্‌দান’ দ্বারা এখানে বিবাহযোগ্যা মেয়েদের কথা বলা হইয়াছে।

وَاِنِ امۡرَاَۃٌ خَافَتۡ مِنۡۢ بَعۡلِہَا نُشُوۡزًا اَوۡ اِعۡرَاضًا فَلَا جُنَاحَ عَلَیۡہِمَاۤ اَنۡ یُّصۡلِحَا بَیۡنَہُمَا صُلۡحًا ؕ وَالصُّلۡحُ خَیۡرٌ ؕ وَاُحۡضِرَتِ الۡاَنۡفُسُ الشُّحَّ ؕ وَاِنۡ تُحۡسِنُوۡا وَتَتَّقُوۡا فَاِنَّ اللّٰہَ کَانَ بِمَا تَعۡمَلُوۡنَ خَبِیۡرًا ﴿۱۲۹﴾

১২৯
এবং যদি কোন নারী তাহার স্বামীর পক্ষ হইতে মন্দ ব্যবহার এবং উপেক্ষার আশংকা করে, তাহা হইলে তাহাদের উপর কোন অপরাধ৬৭৮ বর্তাইবে না, যদি তাহার আপোষে সন্তোষজনক মীমাংসা করিয়া লয়। বস্তুতঃ আপোষ-মীমাংসা উত্তম। মনুষ্য প্রকৃতিতে কৃপণতা (নিহিত) রাখা হইয়াছে।৬৭৯ এবং যদি তোমরা সৎকাজ কর এবং তাক্‌ওয়া অবলম্বন কর তাহা হইলে তোমরা যে কর্ম কর সেই বিষয়ে আল্লাহ্ সবিশেষ অবহিত।
৬৭৮। “তাহাদের উপর কোন অপরাধ বর্তাইবে না যদি তাহারা আপোষে সন্তোষজনক মীমাংসা করিয়া লয়” বাক্যাংশটি কুরআনের একটি বৈশিষ্ট্য-মণ্ডিত প্রকাশভঙ্গী, যাহাতে সদুপদেশও আছে এবং ভৎসনাও আছে। বাক্যটির তাৎপর্য হইল এইরূপঃ বিবদমান পক্ষগুলি কি মনে করে যে, তাহারা পরস্পরের সহিত মিলিয়া গেলে এবং বিবাদ মিটাইয়া ফেলিলে তাহাদের পাপ হইবে? এরূপ করা পাপতো নয়ই বরং প্রশংসনীয় বিষয়।
৬৭৯। এই বাক্যটিতে স্বামী-স্ত্রীর মনোমালিন্যের একটি বিশেষ কারণের কথা বলা হইয়াছে, যাহা প্রায়ই বিবাদ ঘটাইয়া থাকে। স্ত্রীর বেশী বেশী পাইবার লোভ বা আশা এবং স্বামীর কৃপণতা বা স্ত্রীর আকাঙ্খার প্রতি অনীহা প্রদর্শনই সেই কারণ।

وَلَنۡ تَسۡتَطِیۡعُوۡۤا اَنۡ تَعۡدِلُوۡا بَیۡنَ النِّسَآءِ وَلَوۡ حَرَصۡتُمۡ فَلَا تَمِیۡلُوۡا کُلَّ الۡمَیۡلِ فَتَذَرُوۡہَا کَالۡمُعَلَّقَۃِ ؕ وَاِنۡ تُصۡلِحُوۡا وَتَتَّقُوۡا فَاِنَّ اللّٰہَ کَانَ غَفُوۡرًا رَّحِیۡمًا ﴿۱۳۰﴾

১৩০
এবং স্ত্রীগণের মধ্যে তোমরা কখনও (পূর্ণ) সমতা৬৮০ রক্ষা করিতে পারিবে না, তোমরা যতই আকাঙ্খা কর না কেন। সুতরাং তোমরা (একই স্ত্রীর প্রতি) পূর্ণ রূপে ঝুকিয়া যাইও না যাহার ফলে তোমরা তাহাকে (অন্য স্ত্রীকে) দোদুল্যমান বস্তুর ন্যায় ছাড়িয়া দাও। এবং যদি তোমরা পরস্পরের মধ্যে মীমাংসা কর এবং তাক্‌ওয়া অবলম্বন কর, তাহা হইলে নিশ্চয় আল্লাহ্ অতীব ক্ষমাশীল, পরম দয়াময়।
৬৮০। মানসিকভাবে ইহা সম্ভবপর নহে যে, একজন মানুষ তাহার স্ত্রীগণের মধ্যে সর্বতোভাবে সমতা ও ভারসাম্য রক্ষা করিয়া চলে। ভালবাসা হৃদয়ের এমনই একটি বৃত্তি যাহার উপর মানুষের নিজেরই আধিপত্য খাটে না, এমতাবস্থায় একজনের সকল স্ত্রীর মধ্যে ইহার সমবন্টন সম্ভব নয়। তবে, ইহা নিশ্চয়ই সত্য যে, অন্যান্য সকল ব্যাপারেই যেমন খাওয়া, পরিধান করা ইত্যাদি ব্যাপারে তাহাদের সকলের সহিত সমতা ও ন্যায়-ভিত্তিক আচরণ করা স্বামীর পক্ষে সম্ভব, তাহা তাহাকে করিতেই হইবে। ইহাই এই আয়াত সম্পর্কে নবী করীম (সাঃ)-এর ব্যাখ্যা।