৩৯

الزمر

সূরা আয্‌ যুমার

Az-Zumar

মক্কী ৭৬ আয়াত ৮ রুকু পারা ২৩–২৪

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৭৬ আয়াত এবং ৮ রুকু আছে।

اِنَّکَ مَیِّتٌ وَّاِنَّہُمۡ مَّیِّتُوۡنَ ﴿۫۳۱﴾

৩১
নিশ্চয় তুমিও মরণশীল এবং তাহারাও নিশ্চয় মরণশীল।

ثُمَّ اِنَّکُمۡ یَوۡمَ الۡقِیٰمَۃِ عِنۡدَ رَبِّکُمۡ تَخۡتَصِمُوۡنَ ﴿٪۳۲﴾

৩২
অতঃপর নিশ্চয় কিয়ামত দিবসে তোমরা তোমাদের প্রতিপালকের সম্মুখে পরস্পর কলহ-বিবাদ করিবে।
সূরা আয্‌ যুমার - রুকু ৩

فَمَنۡ اَظۡلَمُ مِمَّنۡ کَذَبَ عَلَی اللّٰہِ وَکَذَّبَ بِالصِّدۡقِ اِذۡ جَآءَہٗ ؕ اَلَیۡسَ فِیۡ جَہَنَّمَ مَثۡوًی لِّلۡکٰفِرِیۡنَ ﴿۳۳﴾

৩৩
অতএব ঐ ব্যক্তি অপেক্ষা বড় যালেম কে যে আল্লাহ্‌র বিরুদ্ধে মিথ্যা বলে এবং সত্যকে, যখন উহা তাহার নিকট আসে, মিথ্যা বলিয়া প্রত্যাখ্যান করে? জাহান্নামে কি কাফেরদের জন্য আবাসস্থল নাই?

وَالَّذِیۡ جَآءَ بِالصِّدۡقِ وَصَدَّقَ بِہٖۤ اُولٰٓئِکَ ہُمُ الۡمُتَّقُوۡنَ ﴿۳۴﴾

৩৪
এবং যে ব্যক্তি (আল্লাহ্‌র নিকট হইতে) সত্য আনে এবং যে ব্যক্তি উহার তস্‌দীক (সত্যায়ন) করে— তাহারাই মুত্তাকী।

لَہُمۡ مَّا یَشَآءُوۡنَ عِنۡدَ رَبِّہِمۡ ؕ ذٰلِکَ جَزٰٓوٴُا الۡمُحۡسِنِیۡنَ ﴿ۚۖ۳۵﴾

৩৫
তাহারা যাহা কিছু কামনা করিবে সব কিছু তাহাদের জন্য তাহাদের প্রতিপালকের সন্নিধানে মওজুদ থাকিবে; ইহাই সৎকর্মশীলগণের পুরস্কার,

لِیُکَفِّرَ اللّٰہُ عَنۡہُمۡ اَسۡوَاَ الَّذِیۡ عَمِلُوۡا وَیَجۡزِیَہُمۡ اَجۡرَہُمۡ بِاَحۡسَنِ الَّذِیۡ کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۳۶﴾

৩৬
যেন আল্লাহ্ তাহাদের কৃত-কর্মের অনিষ্টকে তাহাদের নিকট হইতে দূরীভূত করিয়া দেন এবং তাহাদের কৃত-কর্মের মধ্যে সর্বোত্তম কর্ম অনুযায়ী তাহাদিগকে তাহাদের পুরস্কার দান করেন।২৫৭৬
২৫৭৬। বিশ্বাসীর প্রত্যেকটি ছোট-বড় সৎকর্মের জন্য পুরস্কার দেওয়া হইবে; সর্বোত্তম কাজগুলির জন্য সর্বোত্তম পুরষ্কার তো আছেই। (আল্লাহ্‌তা’লার বদান্যতা অসীম)।

اَلَیۡسَ اللّٰہُ بِکَافٍ عَبۡدَہٗ ؕ وَیُخَوِّفُوۡنَکَ بِالَّذِیۡنَ مِنۡ دُوۡنِہٖ ؕ وَمَنۡ یُّضۡلِلِ اللّٰہُ فَمَا لَہٗ مِنۡ ہَادٍ ﴿ۚ۳۷﴾

৩৭
আল্লাহ্ কি তাঁহার বান্দার জন্য যথেষ্ট নহেন? তথাপি তাহারা তোমাকে তাঁহার পরিবর্তে লোকদের ভয় দেখায়। এবং যাহাকে আল্লাহ্‌ বিপথগামী সাব্যস্ত করেন— তাহার জন্য অন্য কেহ পথ-প্রদর্শক নাই।

وَمَنۡ یَّہۡدِ اللّٰہُ فَمَا لَہٗ مِنۡ مُّضِلٍّ ؕ اَلَیۡسَ اللّٰہُ بِعَزِیۡزٍ ذِی انۡتِقَامٍ ﴿۳۸﴾

৩৮
এবং আল্লাহ্ যাহাকে পথপ্রদর্শন করেন— তাহার জন্য কেহই পথভ্রষ্টকারী হইতে পারে না। আল্লাহ্ কি মহা পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী নহেন?

وَلَئِنۡ سَاَلۡتَہُمۡ مَّنۡ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ لَیَقُوۡلُنَّ اللّٰہُ ؕ قُلۡ اَفَرَءَیۡتُمۡ مَّا تَدۡعُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰہِ اِنۡ اَرَادَنِیَ اللّٰہُ بِضُرٍّ ہَلۡ ہُنَّ کٰشِفٰتُ ضُرِّہٖۤ اَوۡ اَرَادَنِیۡ بِرَحۡمَۃٍ ہَلۡ ہُنَّ مُمۡسِکٰتُ رَحۡمَتِہٖ ؕ قُلۡ حَسۡبِیَ اللّٰہُ ؕ عَلَیۡہِ یَتَوَکَّلُ الۡمُتَوَکِّلُوۡنَ ﴿۳۹﴾

৩৯
এবং যদি তুমি তাহাদিগকে জিজ্ঞাসা কর, ‘কে আকাশসমূহ ও পৃথিবীকে সৃষ্টি করিয়াছেন?’ তাহারা নিশ্চয় বলিবে, ‘আল্লাহ্।’২৫৭৭ তুমি বল, ‘তোমরা কি ভাবিয়া দেখিয়াছ, আল্লাহ্‌র পরিবর্তে তোমরা যাহাকে ডাক, আল্লাহ্‌ আমার অনিষ্ট করিতে চাহিলে, তাহারা কি তাঁহার অনিষ্টকে দূর করিতে পারিবে? অথবা আল্লাহ্ আমাকে রহমত দান করিতে চাহিলে, তাহারা কি তাঁহার রহমতকে রোধ করিতে পারিবে?’ তুমি বল ‘আল্লাহ্‌ আমার জন্য যথেষ্ট। তাঁহারই উপর নির্ভরশীলগণ নির্ভর করিয়া থাকে।’
২৫৭৭। যদিও পৌত্তলিকগণ চিরাচরিত কুসংস্কারের প্রভাবে মিথ্যা দেব-দেবীর পূজা করে, তথাপি যখন যুক্তি দ্বারা তাহাদিগকে উত্তমরূপে বুঝাইয়া দেওয়া হয়, তখন তাহারাও স্বীকার করে এবং স্বীকার করিতে বাধ্য হয় যে, এই আকাশমালা ও পৃথিবীর সৃষ্টিকর্তা একজনই এবং সর্বপ্রকার কর্তৃত্বও তাঁহারই।

قُلۡ یٰقَوۡمِ اعۡمَلُوۡا عَلٰی مَکَانَتِکُمۡ اِنِّیۡ عَامِلٌ ۚ فَسَوۡفَ تَعۡلَمُوۡنَ ﴿ۙ۴۰﴾

৪০
তুমি বল, ‘হে আমার জাতি! তোমরা নিজ নিজ সাধ্য কাজ করিতে থাক, আমিও (আমার সাধ্য অনুযায়ী কাজ) করিব, অতঃপর তোমরা শীঘ্রই জানিতে পারিবে,২৫৭৮
২৫৭৮। এই আয়াতে অবিশ্বাসীগণকে চ্যালেঞ্জ করিয়া বলা হইতেছে যে, তাহাদের সমস্ত ক্ষমতা, ধন-সম্পদ ও প্রভাব-প্রতিপত্তি খাটাইয়াও যদি তাহারা ইসলামকে ধ্বংস করার জন্য আগাইয়া আসে, তথাপি তাহারা কৃতকার্য হইতে পারিবে না। ইসলাম মানবতার শেষ আশা এবং চরম ভরসা স্থল। অতএব ইসলামের বিজয় অপ্রতিরোধ্য ও অবশ্যম্ভাবী।