৩৮

ص

সূরা সাদ

Sad

মক্কী ৮৯ আয়াত ৫ রুকু পারা ২৩

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৮৯ আয়াত এবং ৫ রুকু আছে।

وَاِنَّ لَہٗ عِنۡدَنَا لَزُلۡفٰی وَحُسۡنَ مَاٰبٍ ﴿٪۴۱﴾

৪১
এবং নিশ্চয় তাহার জন্য আমাদের দরবারে নৈকট্য এবং উত্তম আশ্রয়স্থল নির্ধারিত আছে।
সূরা সাদ - রুকু ৩

وَاذۡکُرۡ عَبۡدَنَاۤ اَیُّوۡبَ ۘ اِذۡ نَادٰی رَبَّہٗۤ اَنِّیۡ مَسَّنِیَ الشَّیۡطٰنُ بِنُصۡبٍ وَّعَذَابٍ ﴿ؕ۴۲﴾

৪২
এবং আমাদের বান্দা আইউবকে স্মরণ কর, যখন সে তাহার প্রতিপালককে এই বলিয়া ডাকিয়াছিল: ‘নিশ্চয় শয়তান (এক কাফের শত্রু) আমাকে অত্যন্ত দুঃখ ও কষ্ট দিয়াছে।’২৫৩৫
২৫৩৫। ‘নুস্‌ব’ অর্থ হয়রানি, কষ্টকর পরিশ্রম, যাতনা, রোগ, দুর্ভাগ্য (লেইন)। এই আয়াতে এবং পরবর্তী তিনটি আয়াতে ঐরূপ যথাযোগ্য, উপমাসূচক, আলঙ্কারিক ভাষাই ব্যবহৃত হইয়াছে যাহা পূর্ববর্তী আয়াতগুলিতে ব্যবহৃত হইয়া আসিয়াছে। প্রতীয়মান হয় যে, যে রাজ্যে আইউব (আঃ) বাস করিতেন, ইহার রাজা একজন নিষ্ঠুর, অত্যাচারী মূর্তি-পূজক ছিল। তাহাকে এই আয়াতে ‘শয়তান’ বলা হইয়াছে। আইউব(আঃ)-এর একত্ববাদিতার শিক্ষা তাহাকে ক্ষেপাইয়া তুলিয়াছিল। তাই সেই শয়তান-রাজা আইউব (আঃ) নবীকে যথেচ্ছা নির্যাতন ও অত্যাচার করিয়াছিল। আইউব (আঃ) মাতৃভূমি ত্যাগ করিতে বাধ্য হইয়াছিলেন। তিনি অন্য এক দেশে গিয়া আশ্রয় নিলেন, যার ফলে নিজ পরিবার-পরিজন ও অনুসারী হইতে বিচ্ছিন্ন হইয়া পড়িলেন। কেহ কেহ বলেন, এখানে ‘শয়তান’ শব্দের অর্থ ‘শয়তানুল ফালাৎ’ বা মরুভূমির শয়তান, যাহাকে বলে পিপাসা। এইভাবে বাক্যার্থ হইবে, মরু পথে দীর্ঘ ভ্রমণের ফলে আইউব (আঃ) অতিশয় ক্লান্ত, পরিশ্রান্ত ও তৃষ্ণার্থ হইয়াছিলেন। আবার অন্য কয়েকজন তফসীরকারী বলিয়াছেন, ‘শয়তান আমাকে পরিশ্রান্ত ও ওষ্ঠাগত প্রাণ করিয়া তুলিয়াছে’ এই বাক্যের অর্থ এক প্রকার অতি কষ্টকর যন্ত্রণাদায়ক, চর্ম্মরোগ বুঝাইয়াছে যাহা দ্বারা আইউব (আঃ) সাময়িকভাবে আক্রান্ত হইয়াছিলেন বলিয়া কথিত আছে।

اُرۡکُضۡ بِرِجۡلِکَ ۚ ہٰذَا مُغۡتَسَلٌۢ بَارِدٌ وَّشَرَابٌ ﴿۴۳﴾

৪৩
(তখন আমরা তাহাকে নির্দেশ দিয়াছিলাম): ‘তুমি তোমার (বাহনকে) পা দিয়া আঘাত কর (তাড়াতাড়ি হিজরত কর)। এই তো সামনে রহিয়াছে গোসলের সুশীতল পানি এবং পানীয়।২৫৩৬
২৫৩৬। আইউব (আঃ)-কে বলা হইল, ‘তুমি তোমার (বাহনকে) পা দিয়া আঘাত কর’(অর্থাৎ তাড়াতাড়ি হিজরত কর) যাহাতে তাড়াতাড়ি নিরাপদ স্থানে পৌঁছাইতে পার। যেহেতু যাত্রা-পথ অত্যন্ত কষ্টসাধ্য, দীর্ঘ ও প্রাণান্তকর ছিল, সেজন্য তাঁহাকে সান্ত্বনা বাক্য দ্বারা জানানো হইল যে, সম্মুখ পথে অদূরে সুমিষ্ট ঠাণ্ডা পানির ঝর্ণা রহিয়াছে, সেখানে পৌঁছিয়া তিনি তৃষ্ণা নিবারণ, গোসল করণ ও শ্রান্তি বিনোদন ইত্যাদি কাজ সম্পাদন করিতে পারিবেন ৷ অথবা ইহাও হইতে পারে যে, যেহেতু আইউব (আঃ) এক প্রকারের চর্মরোগে আক্রান্ত ছিলেন, সেইহেতু আল্লাহ্‌তা’লা তাঁহাকে একটি নির্দিষ্ট ঝর্ণায় যাইয়া গোসল করিতে উপদেশ দিলেন, উহার পানির মধ্যে উক্ত রোগনাশক রাসায়নিক পদার্থ ছিল। দেশত্যাগের জন্য যে রাস্তা দিয়া আইউব (আঃ) অতিক্রম করিয়াছিলেন, সেই রাস্তার পার্শ্বে কতিপয় জলাশয় ও ঝর্ণাধারা ছিল বলিয়া মনে হয়।

وَوَہَبۡنَا لَہٗۤ اَہۡلَہٗ وَمِثۡلَہُمۡ مَّعَہُمۡ رَحۡمَۃً مِّنَّا وَذِکۡرٰی لِاُولِی الۡاَلۡبَابِ ﴿۴۴﴾

৪৪
এবং আমরা তাহাকে তাহার পরিবার পরিজন দিয়াছিলাম এবং আমাদের নিকট হইতে রহমতস্বরূপ তাহাদের মত অন্য লোকও দিয়াছিলাম২৫৩৭ এবং ধীসম্পন্ন লোকদের জন্য স্মরণীয় সদুপদেশ দিয়াছিলাম।
২৫৩৭। আল্লাহ্‌র আদেশে আইউব (আঃ) সর্বস্ব ত্যাগ করিয়া যখন বিদেশের উদ্দ্যেশ্যে যাত্রা করিলেন, সেই ভ্রমণরত অবস্থায় আল্লাহ্ তাঁহাকে শুধু প্রয়োজনীয় খাদ্য-পানিই যোগান নাই বরং তাঁহার পরিবার ও আত্মীয় স্বজনকেও তাঁহার সাথে একত্রিত করিয়া ছিলেন, যাহাদের কাছ হইতে তিনি পৃথক হইয়া পড়িয়াছিলেন। ইহা সম্ভবপর যে, আউইব (আঃ)-এর চর্মরোগটিকে ছোঁয়াচে ও সংক্রামক মনে করিয়া তাঁহার স্বজনেরা তাঁহার সংসর্গ ত্যাগ করিয়াছিল।

وَخُذۡ بِیَدِکَ ضِغۡثًا فَاضۡرِبۡ بِّہٖ وَلَا تَحۡنَثۡ ؕ اِنَّا وَجَدۡنٰہُ صَابِرًا ؕ نِعۡمَ الۡعَبۡدُ ؕ اِنَّہٗۤ اَوَّابٌ ﴿۴۵﴾

৪৫
এবং (তাহাকে আমরা নির্দেশ দিয়াছিলাম:) ‘তুমি বৃক্ষের এক মুষ্টি শুষ্ক শাখা নিজ হাতে ধর এবং উহা দ্বারা (তোমার বাহনকে) আঘাত কর এবং২৫৩৮ মিথ্যার দিকে ঝুঁকিও না।২৫৩৯ নিশ্চয় আমরা তাহাকে ধৈর্যশীল পাইয়াছিলাম। সে বড়ই চমৎকার বান্দা ছিল। নিশ্চয় সে সদা আল্লাহ্‌র প্রতি ঝুঁকিত।
২৫৩৮। ৪৩ আয়াতে, আইউব (আঃ)-কে আদেশ করা হইয়াছিল যে, তিনি যেন তাঁহার বাহনকে অতিদ্রুত চালাইবার জন্য পায়ের দ্বারা আঘাত করেন আর এই আয়াতে তাঁহাকে আদেশ করা হইতেছে তিনি যেন বাহন পশুটিকে খর্জুর পত্রের দ্বারা তাড়াতাড়ি চলিবার তাড়া দেন, যাহাতে তাড়াতাড়ি ঈপ্সিত নিরাপদ স্থানে পৌঁছাইতে পারেন।
২৫৩৯। ‘লা তাহ্‌নাস্’ অর্থ মিথ্যার দিকে ঝুঁকিও না, মানে ‘মূর্তি-উপাসনা’ বা ‘বহু উপাস্যবাদের’ সাথে আপোষ করিও না’ বরং আল্লাহ্‌তা’লার একত্বের প্রতি দৃঢ় প্রতিষ্ঠিত থাক। ‘লা তাহনাস’-প্রতিজ্ঞা ভঙ্গ করিও না, এই অর্থ করিলে, সাকল্য বিষয়টা এই বুঝাইবে যে, যখন আইউব (আঃ)-কে ছাড়িয়া আপনজনেরা পৃথক হইয়া গিয়াছিল, তখন আইউব (আঃ) স্থির করিয়াছিলেন, যদি তাঁহারা আসিয়া তাহার সঙ্গে মিলিত হয়, তবে তিনি তাহাদের কঠোর শাস্তি দিবেন। কিন্তু যখন তাহারা আসিয়া তাঁহার সাথে মিলিত হইল, তখন তাঁহাকে বলা হইল,(আয়াতটিতে এই ইশারা পাওয়া যায়) তিনি যেন এই মিলনের আনন্দঘন মূহূর্তে তাহাদের সহিত কঠোর ব্যবহার না করেন। ইহা শোকর গুযারীর শুভ মুহূর্ত। অতএব, তিনি যদি কঠোরতা অবলম্বনের প্রতিজ্ঞাও করিয়া থাকেন, তথাপি তাহা এমনিভাবে পালন করিতে হইবে যেন নিম্নতম কষ্ট দানের মধ্য দিয়াই সেই প্রতিজ্ঞাটি পালিত হইয়া যায়।

وَاذۡکُرۡ عِبٰدَنَاۤ اِبۡرٰہِیۡمَ وَاِسۡحٰقَ وَیَعۡقُوۡبَ اُولِی الۡاَیۡدِیۡ وَالۡاَبۡصَارِ ﴿۴۶﴾

৪৬
এবং স্মরণ কর আমাদের বান্দা ইব্‌রাহীম ও ইসহাক এবং ইয়াকুবের কথা, তাহারা শক্তিশালী২৫৪০ এবং সূক্ষ্ম দূরদর্শী লোক ছিল।
২৫৪০। “ইয়াদ” শব্দের অর্থঃ (১) উপকার, (২) প্রভাব, (৩) প্রতাপ ও শক্তি, (৪) সেনাদল, (৫) ধন, (৬) প্রতিশ্রুতি, (৭) সমর্পণ (আকরাব)।

اِنَّاۤ اَخۡلَصۡنٰہُمۡ بِخَالِصَۃٍ ذِکۡرَی الدَّارِ ﴿ۚ۴۷﴾

৪৭
আমরা তাহাদিগকে এক বিশেষ উদ্দেশ্যে মনোনীত করিয়াছিলাম— (লোকদিগকে) পারলৌকিক বাসস্থান সম্বন্ধে স্মরণ করাইয়া দিতে।

وَاِنَّہُمۡ عِنۡدَنَا لَمِنَ الۡمُصۡطَفَیۡنَ الۡاَخۡیَارِ ﴿ؕ۴۸﴾

৪৮
এবং নিশ্চয় তাহারা আমাদের সন্নিধানে মনোনীত ও উত্তম বান্দাদের অন্তর্ভুক্ত ছিল।

وَاذۡکُرۡ اِسۡمٰعِیۡلَ وَالۡیَسَعَ وَذَا الۡکِفۡلِ ؕ وَکُلٌّ مِّنَ الۡاَخۡیَارِ ﴿ؕ۴۹﴾

৪৯
এবং স্মরণ কর, ইসমাঈল, ইয়াসা’আ২৫৪১ এবং যুল-কিফলের২৫৪২ বৃত্তান্ত, তাহারা সকলেই অতি উত্তম লোক ছিল।
২৫৪১। ‘ইয়াসাআ’ ছিলেন এলিজার শিষ্য ও খলীফা। তিনি খৃঃপূঃ ৯৩৮ হইতে ৮২৮ খুঃপূঃ পর্যন্ত ছিলেন (৮৭০ টীকা দেখুন)।
২৫৪২। যুল-কিফ্‌ল। হিযকিয়েল নবীকে আরবদেশে যুল-কিফ্‌ল বলিত বলিয়া মনে হয় (১৯১২ টীকা দ্রষ্টব্য)।

ہٰذَا ذِکۡرٌ ؕ وَاِنَّ لِلۡمُتَّقِیۡنَ لَحُسۡنَ مَاٰبٍ ﴿ۙ۵۰﴾

৫০
ইহা এক স্মরণীয় বিবরণ। এবং নিশ্চয় মুত্তাকীগণের জন্য পরম উৎকৃষ্ট প্রত্যাবর্তনস্থল নির্ধারিত আছে—