৩৮

ص

সূরা সাদ

Sad

মক্কী ৮৯ আয়াত ৫ রুকু পারা ২৩

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৮৯ আয়াত এবং ৫ রুকু আছে।

جَنّٰتِ عَدۡنٍ مُّفَتَّحَۃً لَّہُمُ الۡاَبۡوَابُ ﴿ۚ۵۱﴾

৫১
চিরস্থায়ী বাগানসমূহ, তাহাদের জন্য সকল দ্বার সতত উন্মুক্ত থাকিবে,

مُتَّکِـِٕیۡنَ فِیۡہَا یَدۡعُوۡنَ فِیۡہَا بِفَاکِہَۃٍ کَثِیۡرَۃٍ وَّشَرَابٍ ﴿۵۲﴾

৫২
তথায় তাহারা তাকিয়াতে হেলান দিয়া উপবিষ্ট থাকিবে, তথায় তাহারা প্রচুর পরিমাণে ফল-মূল এবং পানীয় বস্তুর জন্য ফরমায়েশ করিবে;

وَعِنۡدَہُمۡ قٰصِرٰتُ الطَّرۡفِ اَتۡرَابٌ ﴿۵۳﴾

৫৩
এবং তাহাদের পার্শ্বে থাকিবে আনতনয়না সমবয়স্কা নারীগণ।

ہٰذَا مَا تُوۡعَدُوۡنَ لِیَوۡمِ الۡحِسَابِ ﴿ؓ۵۴﴾

৫৪
এই হইল সেই সব জিনিষ যাহা তোমাদিগকে হিসাবের দিনে দান করার প্রতিশ্রুতি দেওয়া হইতেছে।২৫৪৩
২৫৪৩। হিসাবের দিন। প্রত্যেক জাতির জন্যই জাতীয় হিসাবের দিন আসে, সে দিন সেই জতি ইহার কাজকর্মের ফলশ্রুতি রূপে পুরস্কার বা শাস্তি প্রাপ্ত হইয়া থাকে। প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক সম্প্রদায় এবং প্রত্যেক জাতির জন্য ইহলোকেই এইরূপ একটি হিসাবের দিন আসে। পরলোকে তো আছেই।

اِنَّ ہٰذَا لَرِزۡقُنَا مَا لَہٗ مِنۡ نَّفَادٍ ﴿ۚۖ۵۵﴾

৫৫
নিশ্চয় ইহা আমাদের দেওয়া রিয্‌ক, যাহা কখনও নিঃশেষ হইবে না।

ہٰذَا ؕ وَاِنَّ لِلطّٰغِیۡنَ لَشَرَّ مَاٰبٍ ﴿ۙ۵۶﴾

৫৬
এই তো হইল (মো’মেনদের জন্য পুরস্কার)। কিন্তু বিদ্রোহপোষণকারী উদ্ধত লোকদের জন্য নির্ধারিত আছে নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থল—

جَہَنَّمَ ۚ یَصۡلَوۡنَہَا ۚ فَبِئۡسَ الۡمِہَادُ ﴿۵۷﴾

৫৭
জাহান্নাম, যাহাতে তাহারা জ্বলিবে। ইহা কতই না মন্দ বিশ্রামস্থল!

ہٰذَا ۙ فَلۡیَذُوۡقُوۡہُ حَمِیۡمٌ وَّغَسَّاقٌ ﴿ۙ۵۸﴾

৫৮
ইহা হইল (কাফেরদের জন্য প্রতিশ্রুত বস্তু), সুতরাং তাহাদিগকে উহার স্বাদ গ্রহণ করিতে হইবে— অত্যধিক গরম পানি এবং অত্যধিক দুর্গন্ধযুক্ত ঠাণ্ডা পানি দেওয়া হইবে।২৫৪৪
২৫৪৪। দোযখের অধিবাসীগণকে ফুটন্ত গরম পানি অথবা দুর্গন্ধ শীতল পানি পান করিতে বাধ্য করা হইবে। যেহেতু তাহারা আল্লাহ্‌র দেওয়া গুণাবলী ও কর্মশক্তিকে সঠিকভাবে ব্যবহার করে নাই বরং এইগুলি ব্যবহার করিতে গিয়া, মধ্যপথ অবলম্বন না করিয়া, একেবারে সীমা ছাড়াইয়া গিয়াছে, সেজন্য তাহাদিগকে সীমাহীন গরম বা সীমাহীন ঠাণ্ডা পানি পান করিতে হইবে। শব্দটির অন্যান্য অর্থঃ পুঁজ, জখম ধোয়া পানি (মুফরাদাত)।

وَّاٰخَرُ مِنۡ شَکۡلِہٖۤ اَزۡوَاجٌ ﴿ؕ۵۹﴾

৫৯
এবং তদনুরূপ আরও থাকিবে বিভিন্ন প্রকারের যন্ত্রণা।২৫৪৫
২৫৪৫। অনুবাদে যে অর্থ দেওয়া হইয়াছে, তাহা ছাড়াও আরেকটি অর্থ এইরূপ হইতে পারে, যেমন “এবং তাহাদের মত একই ধরণের আমলের কৃত-কর্মের রেকর্ডধারী অন্যান্য দলও সেখানে থাকিবে।”

ہٰذَا فَوۡجٌ مُّقۡتَحِمٌ مَّعَکُمۡ ۚ لَا مَرۡحَبًۢا بِہِمۡ ؕ اِنَّہُمۡ صَالُوا النَّارِ ﴿۶۰﴾

৬০
(অবিশ্বাসীদের নেতাদিগকে লক্ষ্য করিয়া বলা হইবে:) ‘ইহারাও এক দল,২৫৪৬ যাহারা তোমাদের সহিত জাহান্নামে দাখিল হইবে। তাহাদিগকে কেহ স্বাগত জানাইবে না। তাহারা অবশ্যই আগুনে জ্বলিবে।
২৫৪৬। যখন অবিশ্বাসীদের নেতাগণ তাহাদের অনুসারীর একদলকে দোযখের দিকে আসিতে দেখিবে, তখন তাহাদিগকে বলা হইবে, তাহাদের অনুসারীদের বিরাট বাহিনী তাহাদের সাথে নরকাগ্নিতে প্রবেশ করিবে। যেহেতু অনুসারীরা অন্ধের মত যুক্তিহীনভাবে তাহাদের নেতাগণের পিছনে পিছনে ছুটিয়াছে এবং সত্যকে বুঝার জন্য একটু চিন্তা করারও প্রয়াস পায় নাই, সেইহেতু তাহারা এখন নরকাগ্নির দিকে দ্রুতবেগে প্রবেশ করিবে।