৩৭

الصافات

সূরা আস্ সাফ্‌ফাত

As-Saffat

মক্কী ১৮৩ আয়াত ৫ রুকু পারা ২৩

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৮৩ আয়াত এবং ৫ রুকু আছে।

فَہُمۡ عَلٰۤی اٰثٰرِہِمۡ یُہۡرَعُوۡنَ ﴿۷۱﴾

৭১
তথাপি তাহারাও তাহাদের পদাংক অনুসরণে প্রধাবিত হইতেছে।২৪৮৯
২৪৮৯। মানুষ সাধারণতঃ পুরাতন রীতি-নীতি, সংস্কার ও প্রচলনের দাস হইয়া থাকে। প্রচলিত প্রথা ও ধ্যান-ধারণার অবসান ঘটানো এক দুঃসাধ্য ব্যাপার। কুরআনে এই কথা বার বার বলা হইয়াছে যে, নূতন ধ্যান-ধারণার প্রতি অনীহাই মানুষের সত্যগ্রহণের পথে প্রধান অন্তরায় হইয়া দাঁড়ায়।

وَلَقَدۡ ضَلَّ قَبۡلَہُمۡ اَکۡثَرُ الۡاَوَّلِیۡنَ ﴿ۙ۷۲﴾

৭২
এবং ইহাদের পূর্বেও পূর্ববর্তীগণের অধিকাংশ বিপথগামী হইয়াছিল।

وَلَقَدۡ اَرۡسَلۡنَا فِیۡہِمۡ مُّنۡذِرِیۡنَ ﴿۷۳﴾

৭৩
এবং অবশ্যই আমরা তাহাদের মধ্যে সতর্ককারী পাঠাইয়াছিলাম।

فَانۡظُرۡ کَیۡفَ کَانَ عَاقِبَۃُ الۡمُنۡذَرِیۡنَ ﴿ۙ۷۴﴾

৭৪
অতএব দেখ, যাহাদিগকে সতর্ক করা হইয়াছিল তাহাদের পরিণাম কিরূপ (মন্দ) হইয়াছিল,

اِلَّا عِبَادَ اللّٰہِ الۡمُخۡلَصِیۡنَ ﴿٪۷۵﴾

৭৫
একমাত্র আল্লাহ্‌র শুদ্ধ-চিত্ত বান্দাগণ ব্যতীত।
সূরা আস্ সাফ্‌ফাত - রুকু ২

وَلَقَدۡ نَادٰٮنَا نُوۡحٌ فَلَنِعۡمَ الۡمُجِیۡبُوۡنَ ﴿۫ۖ۷۶﴾

৭৬
এবং নূহও আমাদিগকে ডাকিয়াছিল, অতএব দেখ, আমরা কত উত্তম উত্তরদাতা!

وَنَجَّیۡنٰہُ وَاَہۡلَہٗ مِنَ الۡکَرۡبِ الۡعَظِیۡمِ ﴿۫ۖ۷۷﴾

৭৭
এবং আমরা তাহাকে ও তাহার পরিবারবর্গকে মহা দুঃখ-দুর্দশা হইতে উদ্ধার করিয়াছিলাম।

وَجَعَلۡنَا ذُرِّیَّتَہٗ ہُمُ الۡبٰقِیۡنَ ﴿۫ۖ۷۸﴾

৭৮
এবং আমরা শুধু তাহার বংশধরগণকেই বাকি রাখিয়াছিলাম।২৪৯০
২৪৯০। নূহ (আঃ) মানবসভ্যতার ভিত্তিস্থাপন করিয়াছিলেন। ইহা একটি ঐতিহাসিক সত্য যে, কোন জাতি যখন সভ্যতার দিকে অগ্রসর হইতে থাকে, তাহাদের সংখ্যাও সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাইতে থাকে এবং আশপাশের অনগ্রসর সম্প্রদায়গুলির লোকসংখ্যা আনুপাতিকভাবে কমিতে থাকে। নূহ (আঃ)-এর বংশধরগণ অধিকতর সভ্য হওয়ার কারণে এবং জাগতিক সম্পদের দিক দিয়া তুলনামূলকভাবে অধিক সম্পদশালী হওয়ার কারণে তাহারা অন্যান্য দেশেও ছড়াইয়া পড়ে এবং পার্শ্ববর্তী অনুন্নত জাতিগুলিকে নিজেদের করায়ত্ত করিয়া, নিজেদের মধ্যে আত্মস্থ করিয়া নেয়, ফলে তাহারা নিশ্চিহ্ন হইয়া যায়।

وَتَرَکۡنَا عَلَیۡہِ فِی الۡاٰخِرِیۡنَ ﴿۫ۖ۷۹﴾

৭৯
এবং আমরা পরবর্তীগণের মধ্যে তাহাকে (সুখ্যাতিতে) প্রতিষ্ঠিত করিলাম।

سَلٰمٌ عَلٰی نُوۡحٍ فِی الۡعٰلَمِیۡنَ ﴿۸۰﴾

৮০
সকল জগদ্বাসীর মধ্যে নূহের উপর শান্তি বর্ষিত হউক।