৩৭

الصافات

সূরা আস্ সাফ্‌ফাত

As-Saffat

মক্কী ১৮৩ আয়াত ৫ রুকু পারা ২৩

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৮৩ আয়াত এবং ৫ রুকু আছে।

اِنَّ ہٰذَا لَہُوَ الۡفَوۡزُ الۡعَظِیۡمُ ﴿۶۱﴾

৬১
নিশ্চয় ইহা এক মহান সফলতা।’২৪৮৫
২৪৮৫। মহান সফলতা অমর জীবনের সুখভোগ এবং আবহমান কাল ধরিয়া নিরবচ্ছিন্ন ধারায় তৃপ্তিলাভ ও আধ্যাত্মিক মনষ্কামনা সিদ্ধির মাঝে মানুষ চরম সফলতা ও বিজয়কে উপভোগ করে।

لِمِثۡلِ ہٰذَا فَلۡیَعۡمَلِ الۡعٰمِلُوۡنَ ﴿۶۲﴾

৬২
এইরূপ সফলতা অর্জনের জন্যই সাধনাকারীগণের সাধনা করা উচিত।

اَذٰلِکَ خَیۡرٌ نُّزُلًا اَمۡ شَجَرَۃُ الزَّقُّوۡمِ ﴿۶۳﴾

৬৩
আপ্যায়ন হিসাবে কি ইহা উত্তম, না যাক্কুম (ফনীমনসা) বৃক্ষ?২৪৮৬
২৪৮৬। ‘যাক্কুম বৃক্ষ’ অবিশ্বাসের বৃক্ষকে নির্দেশ করে। কুরআন সত্যিকার বিশ্বাসকে সেই পবিত্র রক্ষের সাথে তুলনা করিয়াছে, যে বৃক্ষ সব সময় সুমিষ্ট ফল দান করিয়া থাকে (১৪ঃ২৫-২৬) এবং অবিশ্বাস বা কুফরীকে অপবিত্র বৃক্ষ বলিয়া অভিহিত করিয়াছে(১৪ঃ২৭)। যাক্কুমকে বিষবৃক্ষ অর্থে গ্রহণ করিলে ইহাই বুঝায় যে, অবিশ্বাসের অভিশপ্ত বৃক্ষের ফল খাইলে মানুষের আধ্যাত্মিক জীবনের অপমৃত্যু বা অবসান ঘটবে।

اِنَّا جَعَلۡنٰہَا فِتۡنَۃً لِّلظّٰلِمِیۡنَ ﴿۶۴﴾

৬৪
নিশ্চয় আমরা ইহাকে যালেমদের জন্য এক পরীক্ষার কারণ করিয়াছি।২৪৮৭
২৪৮৭। অবিশ্বাসের বিষবৃক্ষ সর্বদাই মানবের মারাত্মক দুঃখ-দুর্দশার কারণ বলিয়া প্রমাণিত হইয়াছে।

اِنَّہَا شَجَرَۃٌ تَخۡرُجُ فِیۡۤ اَصۡلِ الۡجَحِیۡمِ ﴿ۙ۶۵﴾

৬৫
নিশ্চয় ইহা এমন এক বৃক্ষ যাহা জাহান্নামের মূল দেশ হইতে উদ্‌গত হয়।২৪৮৮
২৪৮৮। অবিশ্বাসের বিষবৃক্ষের অভিশপ্ত ফল খাওয়ার অপরাধ মানুষকে দোযখের অতল গর্ভে নিক্ষেপ করে।

طَلۡعُہَا کَاَنَّہٗ رُءُوۡسُ الشَّیٰطِیۡنِ ﴿۶۶﴾

৬৬
উহার মুকুল যেন বহু ফনাধর সাপের মাথা।

فَاِنَّہُمۡ لَاٰکِلُوۡنَ مِنۡہَا فَمَالِـُٔوۡنَ مِنۡہَا الۡبُطُوۡنَ ﴿ؕ۶۷﴾

৬৭
সুতরাং তাহারা সেই বৃক্ষ হইতে আহার করিবে এবং উহা দ্বারা তাহারা নিজেদের উদর পূর্ণ করিবে।

ثُمَّ اِنَّ لَہُمۡ عَلَیۡہَا لَشَوۡبًا مِّنۡ حَمِیۡمٍ ﴿ۚ۶۸﴾

৬৮
অতঃপর নিশ্চয় তাহাদের জন্য উহার উপর ফুটন্ত পানির মিশ্রণ থাকিবে।

ثُمَّ اِنَّ مَرۡجِعَہُمۡ لَا۠اِلَی الۡجَحِیۡمِ ﴿۶۹﴾

৬৯
অতঃপর নিশ্চয় তাহাদের প্রত্যাবর্তন ঘটবে জাহান্নামের দিকে।

اِنَّہُمۡ اَلۡفَوۡا اٰبَآءَہُمۡ ضَآلِّیۡنَ ﴿ۙ۷۰﴾

৭০
তাহারা নিশ্চয় তাহাদের পিতৃপুরুষগণকে বিপথগামী পাইয়াছিল।