৩৭

الصافات

সূরা আস্ সাফ্‌ফাত

As-Saffat

মক্কী ১৮৩ আয়াত ৫ রুকু পারা ২৩

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৮৩ আয়াত এবং ৫ রুকু আছে।

اِلَّا مَنۡ خَطِفَ الۡخَطۡفَۃَ فَاَتۡبَعَہٗ شِہَابٌ ثَاقِبٌ ﴿۱۱﴾

১১
কিন্তু (তাহাদের মধ্যে) যে কেহ গোপনে কিছু ছোঁ মারিয়া লইয়া যায়, তৎক্ষণাৎ তাহার পিছনে এক জ্বলন্ত উল্কা ধাবমান হয়।২৪৭৩
২৪৭৩। যতক্ষণ পর্যন্ত আল্লাহ্‌র বাক্য আকাশে সংরক্ষিত থাকে, ততক্ষণ ইহা অপরের হস্তক্ষেপ হইতে সম্পূর্ণ নিরাপদ থাকে কিন্তু নবীদের কাছে আল্লাহ্‌র এইসব বাণী অবতীর্ণ হইবার পরে, শয়তান অথবা নবীর শত্রুরা ইহার শব্দাবলী ও অর্থের পরিবর্তন ঘটাইয়া, নবীর প্রতি আরোপ করিয়া থাকে অথবা তাহারা অবতীর্ণ কয়েকটি বাক্যের স্থানচুত অবস্থান উদ্ধৃত করিয়া ইহাদের সাথে মিথ্যা মিশাইয়া পরিবেশন করে। এমনকি নবীর শিক্ষাকে তাহাদের নিজের শিক্ষা বলিয়া চালাইয়া দিতে চেষ্টা করে। কিন্তু তাহাদের এই সব মিথ্যা চালাকি ও চতুরতা তখনই ধরা পড়িয়া যায়, যখন ধর্ম সংস্কারকগণ আসিয়া অবতীর্ণ বাক্যাবলী ও উহার ব্যাখ্যার সঠিকতা নিজেরা ঐশী আলোকে যাচাই করিয়া দেখান।

فَاسۡتَفۡتِہِمۡ اَہُمۡ اَشَدُّ خَلۡقًا اَمۡ مَّنۡ خَلَقۡنَا ؕ اِنَّا خَلَقۡنٰہُمۡ مِّنۡ طِیۡنٍ لَّازِبٍ ﴿۱۲﴾

১২
অতএব তুমি তাহাদিগকে জিজ্ঞাসা কর, তাহাদিগকে২৪৭৪ সৃষ্টি করা বেশী কঠিন অথবা (তাহাদের ছাড়া বিশ্বচরাচরের সৃষ্টি) যাহা আমরা সৃষ্টি করিয়াছি, বেশী কঠিন? নিশ্চয় আমরা তাহাদিগকে আঁঠালো কর্দম হইতে সৃষ্টি করিয়াছি।
২৪৭৪। এই ‘মান’ শব্দটি দ্বারা মহানবী (সাঃ)-এর সাহাবীগণের কথা বুঝাইয়াছেন। ২ হইতে ৫ আয়াতেও সাহাবীগণকে বুঝাইয়াছে। অথবা এই বাক্যাংশটির দ্বারা এই “বিশ্ব চরাচরের অপরূপ সৃষ্টি ও বিধান” বুঝাইতে পারে।

بَلۡ عَجِبۡتَ وَیَسۡخَرُوۡنَ ﴿۪۱۳﴾

১৩
বরং প্রকৃত কথা এই যে তুমি (তাহাদের কথায়) বিস্ময় বোধ করিতেছ২৪৭৫ এবং তাহারা (তোমার কথায়) হাসি-বিদ্রূপ করিতেছে।
২৪৭৫। মহানবী (সাঃ)-এর চেষ্টার ফলে যে একদল ধর্মপরায়ণ ও আল্লাহ্‌-ভীরু সৎকর্মশীল লোকের উদ্ভব হইল এবং ইসলাম সমগ্র আরবে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হইল, ইহাতে হযরত মুহাম্মদ (সাঃ) স্বয়ং বিস্ময় বোধ করিলেন।

وَاِذَا ذُکِّرُوۡا لَا یَذۡکُرُوۡنَ ﴿۪۱۴﴾

১৪
এবং যখন তাহাদিগকে উপদেশ দান করা হয় তখন তাহারা উপদেশ গ্রহণ করে না।

وَاِذَا رَاَوۡا اٰیَۃً یَّسۡتَسۡخِرُوۡنَ ﴿۪۱۵﴾

১৫
এবং যখন তাহারা কোন নিদর্শন দেখে তখন তাহারা (উহা লইয়া) হাসি-বিদ্রূপ করে।

وَقَالُوۡۤا اِنۡ ہٰذَاۤ اِلَّا سِحۡرٌ مُّبِیۡنٌ ﴿ۚۖ۱۶﴾

১৬
এবং তাহারা বলে, ‘ইহা তো প্রকাশ্য যাদু বই কিছুই নহে,

ءَاِذَا مِتۡنَا وَکُنَّا تُرَابًا وَّعِظَامًا ءَاِنَّا لَمَبۡعُوۡثُوۡنَ ﴿ۙ۱۷﴾

১৭
কী! যখন আমরা মরিয়া মাটি হইয়া যাইব এবং অস্থিপুঞ্জে পরিণত হইব, তখনও কি সত্যিই আমাদিগকে পুনরুত্থিত করা হইবে?

اَوَاٰبَآؤُنَا الۡاَوَّلُوۡنَ ﴿ؕ۱۸﴾

১৮
এবং আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষগণকেও?’

قُلۡ نَعَمۡ وَاَنۡتُمۡ دَاخِرُوۡنَ ﴿ۚ۱۹﴾

১৯
তুমি বল, ‘হাঁ, এবং তোমরা তখন লাঞ্ছিত হইবে।’

فَاِنَّمَا ہِیَ زَجۡرَۃٌ وَّاحِدَۃٌ فَاِذَا ہُمۡ یَنۡظُرُوۡنَ ﴿۲۰﴾

২০
উহা হইবে একটি বিকট গর্জন মাত্র, তখন অকস্মাৎ তাহারা (জীবিত হইয়া) দেখিতে থাকিবে।