৩৫

فاطر

সূরা আল্ ফাতের

Fatir

মক্কী ৪৬ আয়াত ৫ রুকু পারা ২২

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৪৬ আয়াত এবং ৫ রুকু আছে।

وَلَا الظُّلُمٰتُ وَلَا النُّوۡرُ ﴿ۙ۲۱﴾

২১
এবং না অন্ধকার ও না আলো

وَلَا الظِّلُّ وَلَا الۡحَرُوۡرُ ﴿ۚ۲۲﴾

২২
এবং না ছায়া এবং না রৌদ্র

وَمَا یَسۡتَوِی الۡاَحۡیَآءُ وَلَا الۡاَمۡوَاتُ ؕ اِنَّ اللّٰہَ یُسۡمِعُ مَنۡ یَّشَآءُ ۚ وَمَاۤ اَنۡتَ بِمُسۡمِعٍ مَّنۡ فِی الۡقُبُوۡرِ ﴿۲۳﴾

২৩
এবং সমান হইতে পারে না জীবিত ও মৃত।২৪১৫ নিশ্চয় আল্লাহ্‌ যাহাকে চাহেন শ্রবণ করান; কিন্তু যাহারা কবরে আছে তুমি তাহাদিগকে শুনাইতে পারিবে না।২৪১৬
২৪১৫। বিশ্বাসীদিগকে এখানে ‘জীবিত’ এবং অবিশ্বাসীগণকে ‘মৃত’ বলা হইয়াছে। কেননা সত্য গ্রহণ করার ফলে বিশ্বাসীগণের মধ্যে নবজীবনের স্পন্দন দেখা দিয়াছে। আর চিরস্থায়ী জীবনের স্পর্শমনি সত্যকে প্রত্যাখ্যান করিয়া, অবিশ্বাসীরা আধ্যাত্মিক মৃত্যুকে তাহাদের নিজ হাতে বরণ করিয়া লইয়াছে।
২৪১৬। যাহারা ইচ্ছা করিয়াই নিজেদের হৃদয় এবং কর্ণকে ঐশী-বাণী শ্রবণ ও গ্রহণে বন্ধ করিয়া রাখে, মহানবী (সাঃ)-এর সাধ্য নাই যে তিনি তাহাদের হৃদয় ও কর্ণ সত্য গ্রহণের পক্ষে খুলিয়া দেন। এই শ্রেণীর লোকেরা কবরে প্রোর্থিতদেরই মত মৃত ও অপাংক্তেয়।

اِنۡ اَنۡتَ اِلَّا نَذِیۡرٌ ﴿۲۴﴾

২৪
তুমি কেবল একজন সতর্ককারী।

اِنَّاۤ اَرۡسَلۡنٰکَ بِالۡحَقِّ بَشِیۡرًا وَّنَذِیۡرًا ؕ وَاِنۡ مِّنۡ اُمَّۃٍ اِلَّا خَلَا فِیۡہَا نَذِیۡرٌ ﴿۲۵﴾

২৫
নিশ্চয় আমরা তোমাকে সত্যসহকারে সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে প্রেরণ করিয়াছি; এবং এমন কোন জাতি নাই যাহার নিকট সতর্ককারী আগমন করে নাই।২৪১৭
২৪১৭। এই আয়াত এমন একটা মহান সত্যকে জগতের সামনে তুলিয়া ধরিয়াছে, যাহা কুরআন অবতীর্ণ হইবার পূর্ব পর্যন্ত মানব জাতির কাছে অজ্ঞাত ছিল। সেই সত্যটি হইলঃ অতীত জাতিগুলির প্রত্যেকের মধ্যেই আল্লাহ্‌র প্রেরিত-পুরুষগণের আগমন হইয়াছে, যাহারা নিজ নিজ জাতির মধ্যে নিজ নিজ যুগে একই আল্লাহ্‌র বাণী, একই সত্য ও ধর্মপরায়ণতার কথা প্রচার করিয়াছিলেন। এই মহান সত্য ও বিরাট তথ্য অন্যান্য ধর্মের ঐশী উৎপত্তিকে সাব্যস্ত করে এবং ধর্মগুলির প্রবর্তকগণকে আল্লাহ্‌র প্রেরিত পুরুষরূপে প্রমাণ করে। ইহা মুসলমানদের ধর্মের অংগ বিশেষ যে, তাহারা অন্যান্য ধর্মের সংস্থাপককে সমভাবে বিশ্বাস ও ভক্তি করে। বিশ্বমানবের কাছে এই মহাসত্যকে উপস্থাপন করিয়া, ইসলাম বিভিন্ন বিশ্বাস-অবলম্বী জাতির মধ্যে শুভেচ্ছা ও সমঝোতার ভিত্তি রচনা করিয়াছে। বিভিন্ন ধর্মাবলম্বী ও বিভিন্ন বিশ্বাসধারী জাতি ও জনগোষ্ঠির মধ্যে যে পারস্পরিক হিংসা ও রেষারেষি বিদ্যমান রহিয়াছে, তাহা দূরীকরণের জন্য এই পবিত্র সত্য অতি সুমহান অবদান রাখিতে পারে।

وَاِنۡ یُّکَذِّبُوۡکَ فَقَدۡ کَذَّبَ الَّذِیۡنَ مِنۡ قَبۡلِہِمۡ ۚ جَآءَتۡہُمۡ رُسُلُہُمۡ بِالۡبَیِّنٰتِ وَبِالزُّبُرِ وَبِالۡکِتٰبِ الۡمُنِیۡرِ ﴿۲۶﴾

২৬
এবং যদি তাহারা তোমাকে মিথ্যাবাদী বলিয়া প্রত্যাখ্যান করে, তাহা হইলে (স্মরণ রাখিও) নিশ্চয় তাহাদের পূর্ববর্তীরাও (রসূলগণকে) মিথ্যাবাদী বলিয়া প্রত্যাখ্যান করিয়াছিল। তাহাদের নিকট তাহাদের রসূলগণ সুস্পষ্ট প্রমাণসমূহ এবং ঐশী গ্রন্থসমূহ এবং জ্যোতির্ময় কিতাবসহ আগমন করিয়াছিল।

ثُمَّ اَخَذۡتُ الَّذِیۡنَ کَفَرُوۡا فَکَیۡفَ کَانَ نَکِیۡرِ ﴿٪۲۷﴾

২৭
অতঃপর আমি তাহাদিগকে পাকড়াও করিয়াছিলাম যাহারা অস্বীকার করিয়াছিল; অতএব (এখন তাহারা দেখিয়া লউক) আমাকে অস্বীকার করার ফল কিরূপ হইয়া থাকে!
সূরা আল্ ফাতের - রুকু ৩

اَلَمۡ تَرَ اَنَّ اللّٰہَ اَنۡزَلَ مِنَ السَّمَآءِ مَآءً ۚ فَاَخۡرَجۡنَا بِہٖ ثَمَرٰتٍ مُّخۡتَلِفًا اَلۡوَانُہَا ؕ وَمِنَ الۡجِبَالِ جُدَدٌۢ بِیۡضٌ وَّحُمۡرٌ مُّخۡتَلِفٌ اَلۡوَانُہَا وَغَرَابِیۡبُ سُوۡدٌ ﴿۲۸﴾

২৮
তুমি কি দেখ নাই যে, আল্লাহ্‌ মেঘমালা হইতে পানি বর্ষণ করেন, অতঃপর উহার দ্বারা আমরা বিচিত্র বর্ণের ফল উৎপাদন করি, এবং পর্বতসমূহের মধ্যে কতক পাহাড় আছে যাহাদের বর্ণ ভিন্ন ভিন্ন, কোনটি শুভ্র, কোনটি লোহিত, আবার কোনটি ঘোর কৃষ্ণবর্ণের।২৪১৮
২৪১৮। এই আয়াতের বর্ণিত বিষয়-বস্তু হইলঃ যখন শুষ্ক চৌচির মাটির উপর বৃষ্টি পতিত হয়, তখন কত রং বেরং এর শস্য, ফুল, ফল এই মাটিতে জন্মিয়া থাকে। ভিন্ন ভিন্ন জাতের, ভিন্ন স্বাদের, ভিন্ন ভিন্ন আকৃতির হইয়া থাকে এই ফল-ফুলগুলি অথচ ইহারা সবই একই পানি দ্বারা সিঞ্চিত ও উৎপাদিত হইয়াছে। ফুল-ফলের মধ্যে এই যে বিভিন্নতা, বীজের ও মৃত্তিকা গুণের বিভিন্নতাই ইহার স্বাভাবিক কারণ। ঠিক তেমনিভাবে, যখন মানুষের উপর ঐশী-বাণী-রূপ পানি বর্ষিত হয়, তখন মানুষভেদে এই পানির ক্রিয়াও ভিন্ন ফল প্রকাশ করে। কেননা মানুষের হৃদয়-মৃত্তিকার প্রকৃতি বিভিন্ন ধরণের হওয়ায়, তাহারা একই ঐশী-বাণীকে ভিন্ন ভিন্ন রূপে গ্রহণ করিয়া থাকে।

وَمِنَ النَّاسِ وَالدَّوَآبِّ وَالۡاَنۡعَامِ مُخۡتَلِفٌ اَلۡوَانُہٗ کَذٰلِکَ ؕ اِنَّمَا یَخۡشَی اللّٰہَ مِنۡ عِبَادِہِ الۡعُلَمٰٓؤُا ؕ اِنَّ اللّٰہَ عَزِیۡزٌ غَفُوۡرٌ ﴿۲۹﴾

২৯
এবং অনুরূপভাবে মানুষ, জীবজন্তু এবং চতুষ্পদ জন্তুর মধ্যেও এমন আছে যাহাদের বর্ণ ভিন্ন ভিন্ন। প্রকৃত পক্ষে আল্লাহ্‌কে তাঁহার বান্দাগণের মধ্যে কেবল জ্ঞানীগণই ভয় করে;২৪১৯ নিশ্চয় আল্লাহ্ মহাপরাক্রমশালী, অতীব ক্ষমাশীল।
২৪১৯। আয়না বা দূরবীণের মধ্যে দৃষ্ট বিভিন্ন ধরণের আকৃতি, রং ও বেরং-এর সমাহার, যাহা পূর্ববর্তী আয়াতে বর্ণিত হইয়াছে, তাহা যে কেবল ফুলে, ফলে ও পর্বতশিলায় দৃষ্ট হয়, এমন নহে। বরং এই দৃশ্যাবলী মানুষ, জন্তু ও পালিত পশুর মাঝেও দেখা যায়। ‘আন নাস’ (মানুষ) ‘আদ দাওয়াব’ (জন্তু) এবং ‘আল আন’আম (পলিত-পশু) শব্দগুলি দ্বারা বিভিন্ন শক্তির বিভিন্ন প্রকৃতির ও বিভিন্ন মেজাযের মানুষকেও বুঝাইতে পারে। ‘প্রকৃত পক্ষে আল্লাহ্‌কে তাঁহার বান্দাগণের মধ্যে কেবল জ্ঞানীগণই ভয় করে’ এই বাক্যটি দ্বারা বুঝা যায় যে, উপরোক্ত শব্দ তিনটি তিন শ্রেণীর মানুষের জন্য ব্যবহৃত হইয়াছে। ইহাদের মধ্যে যে শ্রেণী জ্ঞান-প্রাপ্ত সেই শ্রেণীর লোকই আল্লাহ্‌কে সঠিকভাবে ভয় করে। জ্ঞান বলিতে এখানে কেবল আধ্যাত্মিক জ্ঞান বুঝাইয়াছে এরূপ মনে করা ঠিক নয়। এখানে বরং প্রাকৃতিক-বিধানের জ্ঞানকেও বুঝাইয়াছে। প্রকৃতির বিধান ও নিয়মাবলীকে অনুধাবন সহকারে, ভক্তিমাখানো মনে পাঠ করিলে, অনিবার্যভাবে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে, আল্লাহ্‌র শক্তি কতই না সীমাহীন! এই উপলব্ধি মানুষকে আল্লাহ্‌র ভক্তি-ভালবাসায় উদ্ভুদ্ধ করিয়া তাঁহার সামনে মাথা ঝুঁকাইতে প্রবলভাবে আকৃষ্ট করে।

اِنَّ الَّذِیۡنَ یَتۡلُوۡنَ کِتٰبَ اللّٰہِ وَاَقَامُوا الصَّلٰوۃَ وَاَنۡفَقُوۡا مِمَّا رَزَقۡنٰہُمۡ سِرًّا وَّعَلَانِیَۃً یَّرۡجُوۡنَ تِجَارَۃً لَّنۡ تَبُوۡرَ ﴿ۙ۳۰﴾

৩০
নিশ্চয় যাহারা আল্লাহ্‌র কিতাব পাঠ করে এবং নামায কায়েম করে, এবং আমরা তাহাদিগকে যাহা দিয়াছি উহা হইতে গোপনে ও প্রকাশ্যে খরচ করে,২৪২০ তাহারা এমন এক বাণিজ্যের আশা রাখে যাহা কখনও বিফল হইবে না,
২৪২০। পূর্ববর্তী আয়াতে যে সব ‘উলামা’ (জ্ঞানীগণ)-এর উল্লেখ আছে, এই আয়াতে সেই সব উলামারও গুণাবলী বর্ণিত হইয়াছে।