৩১

لقمان

সূরা লুক্‌মান

Luqman

মক্কী ৩৫ আয়াত ৪ রুকু পারা ২১

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৩৫ আয়াত এবং ৪ রুকু আছে।

ذٰلِکَ بِاَنَّ اللّٰہَ ہُوَ الۡحَقُّ وَاَنَّ مَا یَدۡعُوۡنَ مِنۡ دُوۡنِہِ الۡبَاطِلُ ۙ وَاَنَّ اللّٰہَ ہُوَ الۡعَلِیُّ الۡکَبِیۡرُ ﴿٪۳۱﴾

৩১
ইহা এই জন্য যে, আল্লাহ্‌র সত্তাই সত্য এবং তাহারা তাঁহাকে ছাড়িয়া যাহাকে ডাকে তাহা নিশ্চয় মিথ্যা; বস্তুতঃ আল্লাহ্ই অতীব উচ্চ, অতীব মহান।
সূরা লুক্‌মান - রুকু ৩

اَلَمۡ تَرَ اَنَّ الۡفُلۡکَ تَجۡرِیۡ فِی الۡبَحۡرِ بِنِعۡمَتِ اللّٰہِ لِیُرِیَکُمۡ مِّنۡ اٰیٰتِہٖ ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیٰتٍ لِّکُلِّ صَبَّارٍ شَکُوۡرٍ ﴿۳۲﴾

৩২
তুমি কি দেখ না যে, নৌযানগুলি আল্লাহ্‌র নেয়ামত বহন করিয়া সমুদ্রে চলাচল করিতেছে২৩১৭ যেন তিনি তোমাদিগকে তাঁহার নিদর্শনসমূহ হইতে কিছু দেখান? নিশ্চয় ইহাতে প্রত্যেক ধৈর্যশীল, কৃতজ্ঞ বান্দার জন্য বহু নিদর্শন আছে।
২৩১৭। বড় বড় জাহাজের সমুদ্র গমন আল্লাহ্‌রই আশীর্বাদ বিশেষ। মানবজাতির কল্যাণ ও উন্নতির ক্ষেত্রে ইহার অবদান অনেক বেশী। যে জাতির সমুদ্রগামী শক্তি যত বেশী, সে জাতিই বিশ্বের মাঝে তত বেশী ধনী ও তত বেশী শক্তিশালী।

وَاِذَا غَشِیَہُمۡ مَّوۡجٌ کَالظُّلَلِ دَعَوُا اللّٰہَ مُخۡلِصِیۡنَ لَہُ الدِّیۡنَ ۬ۚ فَلَمَّا نَجّٰہُمۡ اِلَی الۡبَرِّ فَمِنۡہُمۡ مُّقۡتَصِدٌ ؕ وَمَا یَجۡحَدُ بِاٰیٰتِنَاۤ اِلَّا کُلُّ خَتَّارٍ کَفُوۡرٍ ﴿۳۳﴾

৩৩
এবং যখন কোন তরঙ্গ তাহাদিগকে ছায়ার ন্যায় আবৃত করিয়া ফেলে তখন তাহারা (একাগ্রচিত্তে) আল্লাহ্‌কে ডাকিতে থাকে ধর্মকে তাঁহারই জন্য বিশুদ্ধ করিয়া; অতঃপর যখন তিনি তাহাদিগকে উদ্ধার করিয়া স্থলের দিকে লইয়া আসেন তখন তাহাদের কেহ কেহ মধ্যপথ অবলম্বনকারী হয়।২৩১৮ এবং শুধু বিশ্বাসঘাতক, অকৃতজ্ঞ লোকই আমাদের নিদর্শনসমূহকে অস্বীকার করে।
২৩১৮। এই আয়াতে মোশরেকদের (বহু-ঈশ্বরবাদীদের) সাধারণ চারিত্রিক-বৈশিষ্ট্য বর্ণিত হইয়াছে। তাহারা অতি ক্ষণ-ভঙ্গুর বিশ্বাসের অধিকারী হয় এবং কুসংস্কারের বশবর্তী থাকে। সামান্য ভাগ্য বিপর্যয়েই তাহারা ভীত ও মূহ্যমান হইয়া পড়ে। কেননা শোনা-কথা, মনগড়া-বিশ্বাস ও কুসংস্কার হইল তাহাদের বিশ্বাসের উপাদান।

یٰۤاَیُّہَا النَّاسُ اتَّقُوۡا رَبَّکُمۡ وَاخۡشَوۡا یَوۡمًا لَّا یَجۡزِیۡ وَالِدٌ عَنۡ وَّلَدِہٖ ۫ وَلَا مَوۡلُوۡدٌ ہُوَ جَازٍ عَنۡ وَّالِدِہٖ شَیۡئًا ؕ اِنَّ وَعۡدَ اللّٰہِ حَقٌّ فَلَا تَغُرَّنَّکُمُ الۡحَیٰوۃُ الدُّنۡیَا ٝ وَلَا یَغُرَّنَّکُمۡ بِاللّٰہِ الۡغَرُوۡرُ ﴿۳۴﴾

৩৪
হে লোক সকল! তোমরা তোমাদের প্রভুর তাক্‌ওয়া অবলম্বন কর এবং সেই দিনকে ভয় কর যেদিন কোন পিতা তাহার পুত্রের কোন উপকারে আসিবে না এবং পুত্রও তাহার পিতার কোন উপকারে আসিবে না। নিশ্চয় আল্লাহ্‌র ওয়াদা সত্য। সুতরাং পার্থিব জীবন যেন তোমাদিগকে কোন ক্রমেই প্রতারিত না করে এবং প্রতারক শয়তানও যেন তোমাদিগকে আল্লাহ্ সম্বন্ধে আদৌ প্রতারিত না করে।

اِنَّ اللّٰہَ عِنۡدَہٗ عِلۡمُ السَّاعَۃِ ۚ وَیُنَزِّلُ الۡغَیۡثَ ۚ وَیَعۡلَمُ مَا فِی الۡاَرۡحَامِ ؕ وَمَا تَدۡرِیۡ نَفۡسٌ مَّاذَا تَکۡسِبُ غَدًا ؕ وَمَا تَدۡرِیۡ نَفۡسٌۢ بِاَیِّ اَرۡضٍ تَمُوۡتُ ؕ اِنَّ اللّٰہَ عَلِیۡمٌ خَبِیۡرٌ ﴿٪۳۵﴾

৩৫
কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ্‌র নিকটই আছে। তিনিই বৃষ্টি বর্ষণ করেন এবং জরায়ুতে যাহা কিছু আছে তাহা তিনিই জানেন। এবং কেহ জানে না যে আগামীকল্য সে কি উপার্জন করিবে, এবং কেহ জানে না যে কোন স্থানে সে মরিবে। নিশ্চয় আল্লাহ্‌ সর্বজ্ঞানী, সর্বজ্ঞাতা।২৩১৯
সূরা লুক্‌মান - রুকু ৪
২৩১৯। ইসলামের বিজয়ের মূল বিষয়টিতে ফিরিয়া, সূরাটি শেষ হইয়াছে। এই প্রসঙ্গে এখানে কয়েকটি প্রয়োজনীয় কথার উল্লেখ করা হইয়াছেঃ (১) ইসলামের বিজয় ও অবিশ্বাসের চূড়ান্ত পরাভব কখন হইবে, ইহার জ্ঞান কেবল আল্লাহ্‌র কাছেই রহিয়াছে। (২) মানুষের অবস্থাবলীর কোন্‌ পর্যায়ে বাণী প্রেরণ আবশ্যক তাহাও একমাত্র আল্লাহ্‌ই জানেন। সঠিক সময় বুঝিয়াই তিনি ‘কুরআন’ অবতীর্ণ করিয়াছেন। (৩) একমাত্র আল্লাহ্‌ই জানেন, অনাগত ভবিষ্যৎ বংশধরেরা ইসলাম গ্রহণ করিবে, না অবিশ্বাসের মধ্যেই পড়িয়া থাকিবে অর্থাৎ যেসব অবিশ্বাসী নেতারা এই মুহূর্তে ইসলামের বিরুদ্ধে প্রাণপণ সংগ্রাম চালাইতেছে, তাহাদের পুত্র-পৌত্ররা ইসলাম গ্রহণ পূর্বক ইহার সংরক্ষণ ও বর্ধনের জন্য স্বেচ্ছায় প্রাণ বিসর্জ্জন দিবে কিনা, উহার জ্ঞান একমাত্র আল্লাহ্‌র কাছেই রহিয়াছে। (৪) অবিশ্বাসীরা মোটেই অবগত নহে যে, ইসলামের বিরুদ্ধে তাহাদের সকল প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হইবে; অবিশ্বাসীদের নেতৃবৃন্দ যাহারা মহানবী (সাঃ) ও তাঁহার সাথী মুসলমানদিগকে নিজ নিজ জন্মভূমি ও গৃহ হইতে বলপূর্বক তাড়াইয়া দিয়াছে তাহারা নিজেরাই দেশান্তরে মৃত্যু বরণ করিবে।