৩

آل عمران

সূরা আ লে ‘ইম্‌রান

Aal-e-`Imran

মাদানী ২০১ আয়াত ২০ রুকু পারা ৩–৪

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২০১ আয়াত এবং ২০ রুকু আছে।

یٰۤاَہۡلَ الۡکِتٰبِ لِمَ تَکۡفُرُوۡنَ بِاٰیٰتِ اللّٰہِ وَاَنۡتُمۡ تَشۡہَدُوۡنَ ﴿۷۱﴾

৭১
হে আহ্‌লে কিতাব! কেন তোমরা আল্লাহ্‌র নিদর্শনাবলীকে অস্বীকার করিতেছ, অথচ তোমরাই ইহার (সত্যতার) সাক্ষ্য দান করিতেছিলে?৪২৭-খ
৪২৭-খ। আল্লাহ্‌র নিদর্শনকে প্রত্যাখ্যান করা জঘন্য অপরাধ। কিন্তু তাহার জন্য ইহা অধিকতর জঘন্য, যে নিজে ঐ নিদর্শনের সাক্ষী হইয়াও তাহা প্রত্যাখ্যান করে।

یٰۤاَہۡلَ الۡکِتٰبِ لِمَ تَلۡبِسُوۡنَ الۡحَقَّ بِالۡبَاطِلِ وَتَکۡتُمُوۡنَ الۡحَقَّ وَاَنۡتُمۡ تَعۡلَمُوۡنَ ﴿٪۷۲﴾

৭২
হে আহ্‌লে কিতাব! কেন তোমরা জানিয়া বুঝিয়া৪২৭-গ সত্যকে মিথ্যার সহিত মিশ্রিত কর এবং সত্যকে গোপন কর?
সূরা আ লে ‘ইম্‌রান - রুকু ৭
৪২৭-গ। আহলে-কিতাবগণের ধর্মগ্রন্থগুলিতে আঁ-হযরত (সাঃ)-এর যে সকল চিহ্ন ও নিদর্শন বর্ণিত হইয়াছে, সেইগুলির আলোকে বিচার করিলে তাহারা নিশ্চয় বুঝিতে পারিত যে, হযরত মুহাম্মদ (সাঃ)-ই সেই প্রতিশ্রুত নবী। কিন্তু ঈর্ষা ও শত্রুতার মনোভাব, ঔদ্ধত্য ও পূর্ব ধারণা তাহাদের সত্য-গ্রহণের পথে বাধা হইয়া দাঁড়াইল। তাহারা সত্য-মিথ্যার সংমিশ্রণ করিয়া, অমিশ্র সত্যকে বর্জন করিল।

وَقَالَتۡ طَّآئِفَۃٌ مِّنۡ اَہۡلِ الۡکِتٰبِ اٰمِنُوۡا بِالَّذِیۡۤ اُنۡزِلَ عَلَی الَّذِیۡنَ اٰمَنُوۡا وَجۡہَ النَّہَارِ وَاکۡفُرُوۡۤا اٰخِرَہٗ لَعَلَّہُمۡ یَرۡجِعُوۡنَ ﴿ۚۖ۷۳﴾

৭৩
আহ্‌লে কিতাবের মধ্য হইতে একদল বলে, ‘ঈমান আনিয়াছে যাহারা তাহাদের উপর যাহা কিছু নাযেল করা হইয়াছে উহার উপর তোমরা দিবসের প্রথম ভাগে ঈমান আন এবং উহার উহার শেষ ভাগে অস্বীকার কর, যেন তাহারা ফিরিয়া৪২৮ আসে;
৪২৮। ইহুদীদের ধর্মজ্ঞানের জন্য, পৌত্তলিক আরবেরাও তাহাদিগকে সম্মানের চোখে দেখিত। এই অবস্থার সুযোগ নিয়া, ইহুদীরা দুরভিসন্ধি করিল যে, দিনের সকালবেলা তাহারা ইসলাম ধর্ম গ্রহণ করিবে এবং দিনের শেষদিকে তাহারা ইহা ত্যাগ করিবে। এইরূপভাবে কিছু দিন চলিলে, ইসলাম গ্রহণকারী সরলমনা আরবেরা মনে করিবে, ইসলামের মাঝে নিশ্চয় গুরুতর কোনও দোষ আছে, তাহা না হইলে এই ইহুদী আলেমগণ তাহা গ্রহণপূর্বক এত তাড়াতাড়ি বর্জন করিলেন কেন। কিন্তু পরিতাপ ইহুদী ওলামাদের জন্য! তাহারা বুঝিতে পারে নাই, কি ইস্পাত-কঠিন দৃঢ়তা নিয়া মহানবী (সাঃ)-এর সাহাবীগণ ইসলাম গ্রহণ করিয়াছিলেন, আর ইসলাম গ্রহণের সাথে সাথে, জ্যোতিষ্ময় হইয়া গিয়াছিল তাহাদের হৃদয়! তাহারা আর কি কখনও অন্ধকারে ফিরিতে পারে!

وَلَا تُؤۡمِنُوۡۤا اِلَّا لِمَنۡ تَبِعَ دِیۡنَکُمۡ ؕ قُلۡ اِنَّ الۡہُدٰی ہُدَی اللّٰہِ ۙ اَنۡ یُّؤۡتٰۤی اَحَدٌ مِّثۡلَ مَاۤ اُوۡتِیۡتُمۡ اَوۡ یُحَآجُّوۡکُمۡ عِنۡدَ رَبِّکُمۡ ؕ قُلۡ اِنَّ الۡفَضۡلَ بِیَدِ اللّٰہِ ۚ یُؤۡتِیۡہِ مَنۡ یَّشَآءُ ؕ وَاللّٰہُ وَاسِعٌ عَلِیۡمٌ ﴿ۚۙ۷۴﴾

৭৪
এবং (তাহারা ইহাও বলে) ঐ ব্যক্তি ছাড়া যে তোমাদের দীনের অনুসরন করে, অন্য কাহাকেও মান্য করিও না।’ তুমি বল, ‘নিশ্চয় আল্লাহ্‌র হেদায়াতই প্রকৃত হেদায়াত, উহা এই যে, কাহাকেও তদনুযায়ী দেওয়া হউক যাহা তোমাদিগকে দেওয়া হইয়াছে, অথবা তাহারা তোমাদের প্রভুর সম্মুখে তোমাদের নিকট দলিলাদি৪২৮-ক পেশ করুক।’ তুমি বল, ‘নিশ্চয় সকল ফজল৪২৮-খ আল্লাহ্‌র হাতে, তিনি যাহাকে চাহেন উহা দান করেন। বস্তুতঃ আল্লাহ্‌ প্রাচুর্যদানকারী, সর্বজ্ঞানী;৪২৮-গ
৪২৮-ক। যদি আমাদের এই ধারণা ভুল হইয়া থাকে, তাহা হইলে, তাহাদের কর্তব্য হইবে স্বর্গীয় যুক্তিবলে আমাদের ভুল ধারণাকে দূরীভূত করা।
৪২৮-খ। ‘ফযল’ বা অনুগ্রহ বলিতে এখানে ‘নবুওয়াতকে বুঝাইতে পারে।
৪২৮-গ। (১) “এবং (তাহারা ইহাও বলে) ঐ ব্যক্তি ছাড়া, যে তোমাদের দীনের অনুসরণ করে, অন্য কাহাকেও মান্য করিও না”—এই বাক্যটি পূর্ব বাক্যটিরই সম্প্রসারিত অংশ। তৎপর আসিয়াছে একটি অন্তর্বর্তী বাক্য “নিশ্চয় আল্লাহ্‌র হেদায়াতই প্রকৃত হেদায়াত; উহা এই যে, কাহাকেও তদনুযায়ী দেওয়া হউক যাহা তোমাদিগকে দেওয়া হইয়াছে।” অতঃপর, ইহুদীদের বক্তব্য আবার শুরু হইল, “অন্যথায় তাহারা তোমাদের প্রভুর সম্মুখে তোমাদের নিকট দলিলাদি পেশ করুক।” সর্বশেষে আয়াতটি আল্লাহ্‌র নির্দেশ দ্বারা সমাপ্ত হইল - “নিশ্চয় সকল ফযল আল্লাহ্‌র হাতে ........ প্রাচুর্য দানকারী, সর্বজ্ঞানী।” এইরূপ প্রকাশ-ভঙ্গি কুরআনের একটি স্বকীয় বৈশিষ্ট্য, যাহা দ্বারা মনস্তাত্বিক প্রভাব-বিস্তার সম্ভব হইয়া থাকে। (২) অন্য ব্যাখ্যা মতে, ‘আল্লাহ্‌র হেদায়াতই প্রকৃত হেদায়াত’ বাক্যটি অন্তর্বতী এবং পরবর্তী কথাগুলি যথা, ‘কাহাকেও তদনুযায়ী দেওয়া হউক যাহা তোমাদিগকে দেওয়া হইয়াছে’ অথবা ‘তাহারা তোমাদের প্রভুর সম্মুখে তোমাদের নিকট দলিলাদি পেশ করুক’ ইহুদীদের বক্তব্যের অংশ গণ্য হইবে। (৩) আবার তৃতীয় ব্যাখ্যানুসারে, ইহুদীদের বক্তব্য, ‘ঐ ব্যক্তি ছাড়া, যে তোমাদের দীনের অনুসরণ করে, অন্য কাহাকেও মান্য করিও না’ এই বাক্যটি দ্বারাই সমাপ্ত হইয়া গিয়াছে। এই বাকী সবকথাই আল্লাহ্‌তা’লার স্বীয় বক্তব্য। বিস্তারিত জানার জন্য ইংরেজি বা উর্দু তাফসীরের বৃহত্তর সংস্করণ দেখুন।

یَّخۡتَصُّ بِرَحۡمَتِہٖ مَنۡ یَّشَآءُ ؕ وَاللّٰہُ ذُو الۡفَضۡلِ الۡعَظِیۡمِ ﴿۷۵﴾

৭৫
তিনি যাহাকে চাহেন আপন রহমতের জন্য বাছিয়া লন, এবং আল্লাহ্‌ মহা ফজলের অধিকারী।’

وَمِنۡ اَہۡلِ الۡکِتٰبِ مَنۡ اِنۡ تَاۡمَنۡہُ بِقِنۡطَارٍ یُّؤَدِّہٖۤ اِلَیۡکَ ۚ وَمِنۡہُمۡ مَّنۡ اِنۡ تَاۡمَنۡہُ بِدِیۡنَارٍ لَّا یُؤَدِّہٖۤ اِلَیۡکَ اِلَّا مَا دُمۡتَ عَلَیۡہِ قَآئِمًا ؕ ذٰلِکَ بِاَنَّہُمۡ قَالُوۡا لَیۡسَ عَلَیۡنَا فِی الۡاُمِّیّٖنَ سَبِیۡلٌ ۚ وَیَقُوۡلُوۡنَ عَلَی اللّٰہِ الۡکَذِبَ وَہُمۡ یَعۡلَمُوۡنَ ﴿۷۶﴾

৭৬
আহ্‌লে কিতাবের মধ্য হইতে কেহ কেহ এমন আছে যাহার নিকট তুমি রাশিকৃত ধন-সম্পদ আমানত রাখিলেও সে উহা তোমাকে ফেরৎ দিয়া দিবে, তাহাদের মধ্যে আবার কেহ কেহ এমন আছে, যাহার নিকট তুমি এক দীনার আমানত রাখিলেও সে উহা তোমাকে ফেরৎ দিবে না যতক্ষণ পর্যন্ত না তুমি তাহার (মাথার) উপর দাঁড়াইয়া থাক। ইহা এই কারনে যে, তাহারা বলে, ‘নিরক্ষরগণের৪২৯ ব্যাপারে আমাদের বিরুদ্ধে কোন কৈফিয়ত নাই;’ এবং তাহারা জানিয়া শুনিয়া আল্লাহ্‌র বিরুদ্ধে মিথ্যা কথা বলে।
৪২৯। মহানবী (সাঃ)-এর আগমনকালে, ইহুদীদের মধ্যে একটা ধারণা শিকড় গাড়িয়াছিল যে, অ-ইহুদী আরবদের ধন-সম্পদ লুট করিলে তাহাদের কোনও পাপ হইবে না, কেননা তাহারা বিধর্মী। সম্ভবতঃ ইহুদীদের সুদ গ্রহণ আইনের মধ্যেই এই ধারণাটির জন্ম হইয়াছিল, কেননা এই আইনে ইহুদী ও অ-ইহুদীর মধ্যে ভীষণ হিংসাভরা তারতম্য রহিয়াছে (যাত্রাপুস্তক-২২ঃ২৫, লেডী-২৫ঃ৩৬,৩৭, দ্বিতীয়-২৩ঃ২০)।

بَلٰی مَنۡ اَوۡفٰی بِعَہۡدِہٖ وَاتَّقٰی فَاِنَّ اللّٰہَ یُحِبُّ الۡمُتَّقِیۡنَ ﴿۷۷﴾

৭৭
না, বরং যে নিজের অঙ্গীকার পূর্ণ করে এবং আল্লাহ্‌র তাক্‌ওয়া অবলম্বন করে, তাহা হইলে নিশ্চয় আল্লাহ্‌ মুত্তাকীগণকে ভালবাসেন।

اِنَّ الَّذِیۡنَ یَشۡتَرُوۡنَ بِعَہۡدِ اللّٰہِ وَاَیۡمَانِہِمۡ ثَمَنًا قَلِیۡلًا اُولٰٓئِکَ لَا خَلَاقَ لَہُمۡ فِی الۡاٰخِرَۃِ وَلَا یُکَلِّمُہُمُ اللّٰہُ وَلَا یَنۡظُرُ اِلَیۡہِمۡ یَوۡمَ الۡقِیٰمَۃِ وَلَا یُزَکِّیۡہِمۡ ۪ وَلَہُمۡ عَذَابٌ اَلِیۡمٌ ﴿۷۸﴾

৭৮
নিশ্চয় যাহারা আল্লাহ্‌র সংগে কৃত (নিজেদের) অঙ্গিকারকে এবং কসমসমূহকে অল্প মূল্যে বিক্রয় করে তাহারা এমন লোক যাহাদের জন্য পরকালে কোন অংশ থাকিবে না এবং কিয়ামতের দিনে না আল্লাহ্‌ তাদের সঙ্গে কথা বলিবেন এবং না তাহাদের প্রতি৪৩০ দৃষ্টিপাত করিবেন এবং না তিনি তাহাদিগকে পবিত্র করিবেন; পরন্তু তাহাদের জন্য রহিয়াছে যন্ত্রণাদায়ক আযাব।
৪৩০। আল্লাহ্ তাহাদের প্রতি দয়ার বাক্য, প্রীতির চাহনি ও অনুগ্রহের চিহ্ন পর্যন্ত দেখাইবেন না। তাহাদিগকে পাপ-মুক্ত বলিয়াও ঘোষণা করিবেন না।

وَاِنَّ مِنۡہُمۡ لَفَرِیۡقًا یَّلۡوٗنَ اَلۡسِنَتَہُمۡ بِالۡکِتٰبِ لِتَحۡسَبُوۡہُ مِنَ الۡکِتٰبِ وَمَا ہُوَ مِنَ الۡکِتٰبِ ۚ وَیَقُوۡلُوۡنَ ہُوَ مِنۡ عِنۡدِ اللّٰہِ وَمَا ہُوَ مِنۡ عِنۡدِ اللّٰہِ ۚ وَیَقُوۡلُوۡنَ عَلَی اللّٰہِ الۡکَذِبَ وَہُمۡ یَعۡلَمُوۡنَ ﴿۷۹﴾

৭৯
এবং নিশ্চয় তাহাদের মধ্যে এমন এক দল আছে যাহারা কিতাব৪৩১ (পাঠ)-এর সঙ্গে নিজেদের জিহ্বাসমূহকে এমন ভাবে মোচড়ায় যেন তোমরা উহাকে কিতাবের অংশ বলিয়া মনে কর, অথচ উহা কিতাবের অংশ নহে। এবং তাহারা বলে, ‘উহা আল্লাহ্‌র তরফ হইতে;’ অথচ উহা আল্লাহ্‌র তরফ হইতে নহে; এবং তাহারা জানিয়া শুনিয়া আল্লাহ্‌র বিরুদ্ধে মিথ্যা কথা বলে।
৪৩১। রসূলে করীম (সাঃ)-এর সময়ে ইহুদীদের একটি কদাচার এই ছিল যে, তাহারা এমনিভাবে উচ্চারণ ও ভঙ্গি করিয়া হিব্রু বাক্যমালা পাঠ করিত বা উদ্ধৃত করিত, যাহাতে শ্রোতৃমণ্ডলী মনে করিত তাহারা তওরাত পাঠ করিতেছে। অথচ এই বাক্যমালা বা পঠিত অংশ মোটেই তওরাতের অংশ ছিল না। এই আয়াতে ইহুদীদের সেই মিথ্যা ও কদাচারের কথা বলা হইয়াছে। ‘কিতাব’ শব্দটি এখানে তিনবার ব্যবহাত হইয়াছে। প্রথমবার ‘হিব্রুভাষার পুস্তকাংশ’ অর্থে এবং দ্বিতীয় ও তৃতীয়বার ‘তওরাত’ অর্থে। হিব্রু ভাষার পুস্তকাংশকে ‘গ্রন্থ’ নামে অভিহিত করিবার কারণ এই যে, ইহুদীরা ইহাকে তওরাত পাঠ নামেই চালাইয়া দিতে চাহিত।

مَا کَانَ لِبَشَرٍ اَنۡ یُّؤۡتِیَہُ اللّٰہُ الۡکِتٰبَ وَالۡحُکۡمَ وَالنُّبُوَّۃَ ثُمَّ یَقُوۡلَ لِلنَّاسِ کُوۡنُوۡا عِبَادًا لِّیۡ مِنۡ دُوۡنِ اللّٰہِ وَلٰکِنۡ کُوۡنُوۡا رَبّٰنِیّٖنَ بِمَا کُنۡتُمۡ تُعَلِّمُوۡنَ الۡکِتٰبَ وَبِمَا کُنۡتُمۡ تَدۡرُسُوۡنَ ﴿ۙ۸۰﴾

৮০
কোন সত্যপরায়ণ মানুষের পক্ষেই ইহা সমীচীন৪৩২ নহে যে, আল্লাহ্‌ তাহাকে কিতাব, প্রজ্ঞা এবং নবুওয়াত দান করেন, অতঃপর সে লোকদিগকে বলে, ‘আল্লাহ্‌কে ছাড়িয়া তোমরা আমার ইবাদতকারী হও, বরং (সে ইহাই বলিবে) তোমরা রব্বানী৪৩২-ক (প্রভুর ইবাদতকারী) হও, কেননা তোমরা কিতাব শিক্ষা দিয়া থাক এবং এইজন্য যে, তোমরা কিতাব অধ্যয়ন৪৩২-খ করিয়া থাক।’
৪৩২। “মা কানা লাহু” শব্দমালাটি তিন অর্থে ব্যবহৃত হইয়া থাকেঃ (১) এই কাজ করা তাহার শোভা পায় না, (২) ইহা বা এইরূপ করা তাহার পক্ষে সম্ভব নয় বা যুক্তিতে আসে না যে, সে ইহা করিয়াছে, (৩) সে ইহা বা এইরূপ করিতে দৈহিক বা মানসিকভাবে) অক্ষম।
৪৩২-ক। ‘রাব্বানীয়ীন’, ‘রাব্বানী’ শব্দের বহুবচন, যাহার অর্থ হইলঃ (১) যিনি ধর্ম কাজে নিয়োজিত থাকেন কিংবা ধর্মীয় সাধনায় নিমগ্ন থাকেন, (২) আল্লাহ্ সম্বন্ধে যাহার জ্ঞান আছে; (৩) যিনি ধর্মজ্ঞানে পাণ্ডিত্য রাখেন; ভাল ও ধার্মিক লোক, (৪) প্রাথমিক পর্যায়ের শিক্ষক যিনি জ্ঞান-বিজ্ঞানের প্রথম ধাপগুলি শিক্ষা দিয়া মানুষকে উচ্চধাপের শিক্ষার জন্য প্রস্তুত করেন; (৫) প্রভু বা নেতা; (৬) সংস্কারক (লেইন, সিবাউয়াই এবং মুবাররাদ)।
৪৩২-খ। ‘কেননা, তোমরা কিতাব শিক্ষা দিয়া থাক এবং এইজন্য যে, তোমরা কিতাব অধ্যয়ণ করিয়া থাক’ বাক্যটি এই উপদেশ দিতেছে যে, যাহারা ধর্মগ্রন্থ পাঠ করিয়া আধ্যাত্মিক জ্ঞান লাভ করিয়াছেন, তাহাদের উচিত অন্যান্যদেরকেও তাহা শিখাইয়া দেওয়া, যাহাতে মানুষ অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত না থাকে।