২৮

القصص

সূরা আল্‌ কাসাস্‌

Al-Qasas

মক্কী ৮৯ আয়াত ৯ রুকু পারা ২০

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৮৯ আয়াত এবং ৯ রুকু আছে।

وَمَاۤ اُوۡتِیۡتُمۡ مِّنۡ شَیۡءٍ فَمَتَاعُ الۡحَیٰوۃِ الدُّنۡیَا وَزِیۡنَتُہَا ۚ وَمَا عِنۡدَ اللّٰہِ خَیۡرٌ وَّاَبۡقٰی ؕ اَفَلَا تَعۡقِلُوۡنَ ﴿٪۶۱﴾

৬১
এবং তোমাদিগকে যাহা কিছু দেওয়া হইয়াছে উহা কেবল পার্থিব জীবনের ভোগ-বিলাসের সামগ্রী এবং ইহার সৌন্দর্য; এবং আল্লাহ্‌র নিকট যাহা আছে উহা উত্তম এবং চিরস্থায়ী। তবুও কি তোমরা বুঝিবে না?
সূরা আল্‌ কাসাস্‌ - রুকু ৬

اَفَمَنۡ وَّعَدۡنٰہُ وَعۡدًا حَسَنًا فَہُوَ لَاقِیۡہِ کَمَنۡ مَّتَّعۡنٰہُ مَتَاعَ الۡحَیٰوۃِ الدُّنۡیَا ثُمَّ ہُوَ یَوۡمَ الۡقِیٰمَۃِ مِنَ الۡمُحۡضَرِیۡنَ ﴿۶۲﴾

৬২
তবে কি সেই ব্যক্তি যাহার সহিত আমরা অতি উত্তম (পুরস্কারের) অঙ্গীকার করিয়াছি এবং যাহা সে নিশ্চয় (পূর্ণ অবস্থায়) পাইবে ঐ ব্যক্তির ন্যায় হইতে পারে যাহাকে আমরা শুধু পার্থিব জীবনের সুন্দর সামগ্রী দিয়াছি, অতঃপর কিয়ামতের দিন সে তাহাদের অন্তর্ভুক্ত হইবে যাহাদিগকে (আল্লাহ্‌র সমীপে জবাবদিহির জন্য) উপস্থিত করা হইবে?

وَیَوۡمَ یُنَادِیۡہِمۡ فَیَقُوۡلُ اَیۡنَ شُرَکَآءِیَ الَّذِیۡنَ کُنۡتُمۡ تَزۡعُمُوۡنَ ﴿۶۳﴾

৬৩
এবং (স্মরণ কর) যে দিন তিনি তাহাদিগকে আহ্বান করিবেন, অতঃপর জিজ্ঞাসা করিবেন, ‘আমার শরীকগণ কোথায় যাহাদিগকে তোমরা (শরীক) মনে করিতে?’

قَالَ الَّذِیۡنَ حَقَّ عَلَیۡہِمُ الۡقَوۡلُ رَبَّنَا ہٰۤؤُلَآءِ الَّذِیۡنَ اَغۡوَیۡنَا ۚ اَغۡوَیۡنٰہُمۡ کَمَا غَوَیۡنَا ۚ تَبَرَّاۡنَاۤ اِلَیۡکَ ۫ مَا کَانُوۡۤا اِیَّانَا یَعۡبُدُوۡنَ ﴿۶۴﴾

৬৪
তখন যাহাদের বিরুদ্ধে (শাস্তির) বাণী পূর্ণ হইবে তাহারা বলিবে, ‘হে আমাদের প্রভু! ইহারাই সেই সব লোক, যাহাদিগকে আমরা বিভ্রান্ত করিয়াছিলাম। আমরা তাহাদিগকে ঠিক সেইভাবে বিভ্রান্ত করিয়াছিলাম যেভাবে আমরা স্বয়ং বিভ্রান্ত হইয়াছিলাম। আজ আমরা তোমার সমক্ষে বিপথগামিতার প্রতি বিরাগ প্রকাশ করিতেছি। তাহারা আমাদের ইবাদত করিত না।’

وَقِیۡلَ ادۡعُوۡا شُرَکَآءَکُمۡ فَدَعَوۡہُمۡ فَلَمۡ یَسۡتَجِیۡبُوۡا لَہُمۡ وَرَاَوُا الۡعَذَابَ ۚ لَوۡ اَنَّہُمۡ کَانُوۡا یَہۡتَدُوۡنَ ﴿۶۵﴾

৬৫
এবং বলা হইবে, (এখন) ‘তোমরা তোমাদের শরীক দিগকে আহ্বান কর।’ তখন তাহারা উহাদিগকে আহ্বান করিবে, কিন্তু তাহারা তাহাদিগকে কোন উত্তর দিবে না। এবং তাহারা নির্ধারিত আযাব প্রত্যক্ষ করিবে। হায়! যদি তাহারা হেদায়াত পাইত।

وَیَوۡمَ یُنَادِیۡہِمۡ فَیَقُوۡلُ مَاذَاۤ اَجَبۡتُمُ الۡمُرۡسَلِیۡنَ ﴿۶۶﴾

৬৬
এবং সেই দিন তিনি তাহাদিগকে আহ্বান করিবেন এবং বলিবেন, ‘তোমরা রসূলগণকে কি উত্তর দিয়াছিলে?’

فَعَمِیَتۡ عَلَیۡہِمُ الۡاَنۡۢبَآءُ یَوۡمَئِذٍ فَہُمۡ لَا یَتَسَآءَلُوۡنَ ﴿۶۷﴾

৬৭
অতএব সেদিন সকল দলীল-প্রমাণ২২২৭ তাহাদের উপর ঘোলাটে হইয়া যাইবে;২২২৮ ফলে তাহারা একে অপরকে প্রশ্ন করিতে পারিবে না।
২২২৭। ‘আন্‌বা’ রেহাই পাওয়ার জন্য ওজর) বহুবচন, এক বচনে ‘নাবা’ যাহার অর্থ গুরুত্বপূর্ণ সংবাদ দলীল-প্রমাণ, বাণী ; ওজর (লেইন এবং কুল্লিইয়াত)। শেষ-বিচারের দিন অবিশ্বাসীগণ কিংকর্তব্যবিমূঢ় ও হতাশ হইবে এবং আত্মপক্ষ সমর্থনে সম্পূর্ণ ব্যর্থ হইবে। সমস্ত ওজর আপত্তির যুক্তিহীনতা স্পষ্ট প্রকাশের দরুন আত্মপক্ষ সমর্থনের জন্য তাহাদিগকে একে অন্যের সহিত পরামর্শ করিবার সুযোগ দেওয়া হইবে না।
২২২৮। ‘আমেয়া আলায়হিল আমরু’ অর্থাৎ বিষয়টি তাহার নিকট প্রচ্ছন্ন বা বিশৃংখল হইয়া গেল (লেইন)।

فَاَمَّا مَنۡ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًا فَعَسٰۤی اَنۡ یَّکُوۡنَ مِنَ الۡمُفۡلِحِیۡنَ ﴿۶۸﴾

৬৮
অনন্তর যে তওবা করিবে এবং ঈমান আনিবে এবং সৎ কর্ম করিবে, সে অবশ্যই সফলকাম ব্যক্তিগণের অন্তর্ভুক্ত হইবে।২২২৯
২২২৯। ইসলাম ধর্ম মতে অনুশোচনার দ্বার সর্বদা উন্মুক্ত রহিয়াছে। পাপী ব্যক্তি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তওবা ও অনুতাপ করিতে পারে। সে কখনও মুক্তির অতীত নহে, যদি না সেই ব্যক্তি বারবার সত্যের সহিত অস্বীকৃতির মাধ্যমে স্বেচ্ছাকৃতভাবে অনুশোচনার দ্বার নিজের উপর বন্ধ করিয়া দেয়।

وَرَبُّکَ یَخۡلُقُ مَا یَشَآءُ وَیَخۡتَارُ ؕ مَا کَانَ لَہُمُ الۡخِیَرَۃُ ؕ سُبۡحٰنَ اللّٰہِ وَتَعٰلٰی عَمَّا یُشۡرِکُوۡنَ ﴿۶۹﴾

৬৯
তোমার প্রতিপালক যাহা চাহেন সৃষ্টি করেন এবং যাহাকে চাহেন মনোনীত করেন, এই ব্যাপারে তাহাদের কোন অধিকার নাই। আল্লাহ্ পবিত্র এবং যাহাকে তাহারা শরীক করে উহা হইতে তিনি ঊর্ধ্বে।

وَرَبُّکَ یَعۡلَمُ مَا تُکِنُّ صُدُوۡرُہُمۡ وَمَا یُعۡلِنُوۡنَ ﴿۷۰﴾

৭০
এবং তোমার প্রতিপালক তাহাও জানেন যাহা তাহাদের বক্ষঃস্থল গোপন করে এবং তাহাও যাহা তাহারা প্রকাশ করে।