২৮

القصص

সূরা আল্‌ কাসাস্‌

Al-Qasas

মক্কী ৮৯ আয়াত ৯ রুকু পারা ২০

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৮৯ আয়াত এবং ৯ রুকু আছে।

فَاَخَذۡنٰہُ وَجُنُوۡدَہٗ فَنَبَذۡنٰہُمۡ فِی الۡیَمِّ ۚ فَانۡظُرۡ کَیۡفَ کَانَ عَاقِبَۃُ الظّٰلِمِیۡنَ ﴿۴۱﴾

৪১
অতএব আমরা তাহাকে ও তাহার সেনাদলকে ধৃত করিলাম এবং তাহাদিগকে সমুদ্রে নিক্ষেপ করিলাম; অতএব দেখ, যালেমদের পরিণাম কিরূপ হইয়াছিল!

وَجَعَلۡنٰہُمۡ اَئِمَّۃً یَّدۡعُوۡنَ اِلَی النَّارِ ۚ وَیَوۡمَ الۡقِیٰمَۃِ لَا یُنۡصَرُوۡنَ ﴿۴۲﴾

৪২
এবং আমরা তাহাদিগকে অগ্রনায়ক করিয়াছিলাম যাহারা (লোকদিগকে) আগুনের দিকে আহ্বান করিত; কিয়ামতের দিন তাহাদের কোন সাহায্য করা হইবে না।

وَاَتۡبَعۡنٰہُمۡ فِیۡ ہٰذِہِ الدُّنۡیَا لَعۡنَۃً ۚ وَیَوۡمَ الۡقِیٰمَۃِ ہُمۡ مِّنَ الۡمَقۡبُوۡحِیۡنَ ﴿٪۴۳﴾

৪৩
এবং এই দুনিয়াতেও আমরা তাহাদের পশ্চাতে অভিসম্পাত লাগাইয়া দিয়াছি এবং কিয়ামতের দিনেও তাহারা দুর্দশাগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হইবে।২২১৭-ক
সূরা আল্‌ কাসাস্‌ - রুকু ৪
২২১৭-ক। ‘মাক্ববূহ’ অর্থ শুভ বা ভাল হইতে বঞ্চিত বা বিতাড়িত; ভাল কিছু হইতে কুকুরের মত বিতাড়িত হওয়া ; জঘন্যরূপে অংকিত (লেইন)।

وَلَقَدۡ اٰتَیۡنَا مُوۡسَی الۡکِتٰبَ مِنۡۢ بَعۡدِ مَاۤ اَہۡلَکۡنَا الۡقُرُوۡنَ الۡاُوۡلٰی بَصَآئِرَ لِلنَّاسِ وَہُدًی وَّرَحۡمَۃً لَّعَلَّہُمۡ یَتَذَکَّرُوۡنَ ﴿۴۴﴾

৪৪
এবং আমরা পূর্ববর্তী জাতিগণকে ধ্বংস করার পর মূসাকে কিতাব দিয়াছিলাম যাহা লোকদের জন্য অন্তর্দৃষ্টি, হেদায়াত এবং রহমতের কারণ ছিল যেন তাহারা উপদেশ গ্রহণ করে।

وَمَا کُنۡتَ بِجَانِبِ الۡغَرۡبِیِّ اِذۡ قَضَیۡنَاۤ اِلٰی مُوۡسَی الۡاَمۡرَ وَمَا کُنۡتَ مِنَ الشّٰہِدِیۡنَ ﴿ۙ۴۵﴾

৪৫
এবং তুমি (তূর পর্বতের) পশ্চিম পার্শ্বে উপস্থিত ছিলে না, যখন আমরা মূসাকে (নবুওয়াতের) দায়িত্ব অর্পণ করিয়াছিলাম এবং তুমি তখন সাক্ষীদের অন্তর্ভুক্তও ছিলে না৷২২১৮
২২১৮। এই আয়াতের অভিপ্রায় এই যে, হযরত নবী করীম (সাঃ)-এর আবির্ভাব সম্বন্ধে হযরত মূসা (আঃ)-এর ভবিষ্যদ্বাণী (দ্বিতীয় বিবরণ ১৮ঃ১৮) এত বিস্তারিত এবং সুস্পষ্টভাবে পূর্ণ হইয়াছে যেন তিনি ব্যক্তিগতভাবে মূসা (আঃ)-এর সঙ্গে ভবিষ্যদ্বাণী করার সময় উপস্থিত ছিলেন।

وَلٰکِنَّاۤ اَنۡشَاۡنَا قُرُوۡنًا فَتَطَاوَلَ عَلَیۡہِمُ الۡعُمُرُ ۚ وَمَا کُنۡتَ ثَاوِیًا فِیۡۤ اَہۡلِ مَدۡیَنَ تَتۡلُوۡا عَلَیۡہِمۡ اٰیٰتِنَا ۙ وَلٰکِنَّا کُنَّا مُرۡسِلِیۡنَ ﴿۴۶﴾

৪৬
কিন্তু আমরা বহু জাতিকে সৃষ্টি করিয়াছিলাম, অতঃপর তাহাদের উপর (তাহাদের) জীবন দীর্ঘ হইয়া গেল।২২১৯ এবং তুমি মিদিয়ানবাসীদের মধ্যেও২২১৯-ক কোন কালে অবস্থানকারী ছিলে না যে, তুমি তাহাদের নিকট আমাদের নিদর্শনসমূহ পাঠ করিয়া শুনাইতে; কিন্তু আমরাই রসূল প্রেরণকারী।
২২১৯। শত শত বৎসর পার হইয়া গেল, হযরত মূসা (আঃ)-এর পরবর্তীকালে নবীগণের এক সুদীর্ঘ শ্রেণীর আবির্ভাব ঘটিল এবং তাঁহারা নিজ নিজ বাণী প্রচার করিয়া গেলেন, কিন্তু দ্বিতীয় বিবরণ ১৮ঃ১৮ শ্লোকে উল্লিখিত (যাহার সম্বন্ধে হযরত মূসা (আঃ) ভবিষ্যদ্বাণী করিয়াছিলেন) ‘মূসার মত নবী’ হওয়ার দাবী ঐ সকল নবীগণের মধ্যে কেহই করিলেন না। পবিত্র কুরআন নাযেল হইয়া দাবী উপস্থাপন করিল যে, হযরত মূসা (আঃ)-এর মহান ভবিষ্যদ্বাণীটি মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর মধ্যে পূর্ণ হইয়াছে (৭৩ঃ১৬)। সুতরাং ভবিষ্যদ্বাণীটি প্রামাণ্যরূপে ঐশী-ভিত্তিকই ছিল এবং উহা মূসা (আঃ)-এর বহু শতাব্দী পরে আবির্ভূত নবী করীম (সাঃ) কর্তৃক তাঁহার মুখে প্রক্ষিপ্ত হইতে পারে না। হযরত মূসা (আঃ)-এর জাতির লোকেরা কালের ব্যবধানে পবিত্র নবী করীম (সাঃ) সম্পর্কে অন্যান্য ভবিষ্যদ্বাণীসহ উক্ত ভবিষ্যদ্বাণীটিও প্রায় ভুলিয়া গিয়াছিল।
২২১৯-ক। এই কথাগুলি হযরত মূসা (আঃ)-এর সহিত হযরত রসূল করীম (সাঃ)-এর লক্ষ্যণীয় সাদৃশ্যের প্রতি নির্দেশ করে। হযরত মূসা (আঃ) যেমন মিদিয়ানে অপরিচিত লোকের মধ্যে দশ বৎসর বাস করিবার পর তাঁহার জাতির নির্যাতিত লোকদিগকে ফেরাউনের দাসত্ব বন্ধন হইতে মুক্ত করার জন্য দাবী উত্থাপন করিতে মিশরে ফিরিয়া গিয়াছিলেন, সেইরূপ আঁ-হযরত (সাঃ) মদীনায় দশ বছর বাস করিয়াছিলেন এবং তৎপর বিজয় অভিযানে মক্কায় প্রত্যাবর্তন করিয়াছিলেন।

وَمَا کُنۡتَ بِجَانِبِ الطُّوۡرِ اِذۡ نَادَیۡنَا وَلٰکِنۡ رَّحۡمَۃً مِّنۡ رَّبِّکَ لِتُنۡذِرَ قَوۡمًا مَّاۤ اَتٰٮہُمۡ مِّنۡ نَّذِیۡرٍ مِّنۡ قَبۡلِکَ لَعَلَّہُمۡ یَتَذَکَّرُوۡنَ ﴿۴۷﴾

৪৭
এবং তুমি তখনও তূর পর্বতের পার্শ্বে উপস্থিত ছিলে না যখন আমরা (মূসাকে) ডাকিয়াছিলাম (এবং তাহার উপর তোমার আগমন সম্পর্কে ওহী২২২০ অবতীর্ণ করিয়াছিলাম); বস্তুতঃ এই সব কিছু তোমার প্রভুর তরফ হইতে রহমতস্বরূপ, যেন তুমি সেই জাতিকে সতর্ক করিয়া দাও যাহাদের নিকট তোমার পূর্বে কোন সতর্ককারী আসে নাই, যেন তাহারা উপদেশ গ্রহণ করিতে পারে।
২২২০। এই আয়াতের অন্তর্নিহিত অর্থ এই যে, নবীকরীম (সাঃ)-এর পক্ষে ইহা সম্ভব ছিল না যে, প্রথমে তাঁহার সম্পর্কে মূসা (আঃ) কর্তৃক ভবিষ্যদ্বাণী করা (দ্বিতীয় বিবরণ-১৮ঃ১৮) এবং পরে এই ভবিষ্যদ্বাণী পূর্ণ করিতে তিনি আবির্ভূত হইয়াছেন বলিয়া দাবী করা।

وَلَوۡلَاۤ اَنۡ تُصِیۡبَہُمۡ مُّصِیۡبَۃٌۢ بِمَا قَدَّمَتۡ اَیۡدِیۡہِمۡ فَیَقُوۡلُوۡا رَبَّنَا لَوۡلَاۤ اَرۡسَلۡتَ اِلَیۡنَا رَسُوۡلًا فَنَتَّبِعَ اٰیٰتِکَ وَنَکُوۡنَ مِنَ الۡمُؤۡمِنِیۡنَ ﴿۴۸﴾

৪৮
এবং যদি এইরূপ না হইত যে, তাহাদের কৃত-কর্মের ফলে তাহাদের উপর কোন বিপদ আসিলে তাহারা বলিবে, ‘হে আমাদের প্রভু! কেন তুমি আমাদের নিকট কোন রসূল পাঠাও নাই, যাহাতে আমরা তোমার নিদর্শনসমূহের অনুসরণ করিতে পারিতাম এবং আমরা মো’মেনদের অন্তর্ভুক্ত হইতে পারিতাম?’ (তাহা হইলে হয়তো আমরা তোমাকে রসূলরূপে কখনও পাঠাইতাম না)।

فَلَمَّا جَآءَہُمُ الۡحَقُّ مِنۡ عِنۡدِنَا قَالُوۡا لَوۡلَاۤ اُوۡتِیَ مِثۡلَ مَاۤ اُوۡتِیَ مُوۡسٰی ؕ اَوَلَمۡ یَکۡفُرُوۡا بِمَاۤ اُوۡتِیَ مُوۡسٰی مِنۡ قَبۡلُ ۚ قَالُوۡا سِحۡرٰنِ تَظٰہَرَا ۟ٝ وَقَالُوۡۤا اِنَّا بِکُلٍّ کٰفِرُوۡنَ ﴿۴۹﴾

৪৯
অতঃপর যখন তাহাদের নিকট আমাদের তরফ হইতে সত্য আসিল, তখন তাহারা বলিল, ‘মূসাকে যেরূপ (শিক্ষা) দেওয়া হইয়াছিল সেরূপ (শিক্ষা) এই ব্যক্তি কে (মুহাম্মদ) কেন দেওয়া হইল না?’ ইতিপূর্বে কি তাহারা উহাকে অস্বীকার করে নাই যাহা মূসাকে প্রদান করা হইয়াছিল? তাহারা বলিয়াছিল, ‘এই দুইজন বড় যাদুকর, তাহারা একে অপরকে সাহায্য করে।’ তাহারা আরও বলিয়াছিল, ‘আমরা তাহাদের উভয়কে অস্বীকার করি।’

قُلۡ فَاۡتُوۡا بِکِتٰبٍ مِّنۡ عِنۡدِ اللّٰہِ ہُوَ اَہۡدٰی مِنۡہُمَاۤ اَتَّبِعۡہُ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ ﴿۵۰﴾

৫০
তুমি বল, ‘যদি তোমরা সত্যবাদী হইয়া থাক, তাহা হইলে তোমরা আল্লাহ্‌র নিকট হইতে এমন এক কিতাব আন যাহা এতদুভয় (তাওরাত ও কুরআন) হইতে অধিকতর হেদায়াত সম্বলিত হইবে,২২২১ যাহাতে আমি উহার অনুসরণ করিতে পারি।’
২২২১। ঐশী কিতাবসমূহের মধ্যে কুরআন এবং তওরাতের উচ্চমার্গের পরোক্ষ উল্লেখ করিতেছে এই আয়াত। ঐশী গ্রন্থের মধ্যে কুরআন মজীদ পরোমৎকর্ষতার মানে উৎকৃষ্টতম এবং তাওরাত কিতাব দ্বিতীয় স্থানে রহিয়াছে।