২৬

الشعراء

সূরা আশ্‌ শো’আরা

Ash-Shu`ara'

মক্কী ২২৮ আয়াত ১১ রুকু পারা ১৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২২৮ আয়াত এবং ১১ রুকু আছে।

فَاَتۡبَعُوۡہُمۡ مُّشۡرِقِیۡنَ ﴿۶۱﴾

৬১
অতএব তাহারা সূর্যোদয়কালে তাহাদের পশ্চাদ্ধাবন করিল।

فَلَمَّا تَرَآءَ الۡجَمۡعٰنِ قَالَ اَصۡحٰبُ مُوۡسٰۤی اِنَّا لَمُدۡرَکُوۡنَ ﴿ۚ۶۲﴾

৬২
অতঃপর যখন দুইদল পরস্পরকে দেখিল, তখন মূসার সংগীগণ বলিল, ‘আমরা নিশ্চয় ধরা পড়িয়া গিয়াছি।’২১১৭
২১১৭। হযরত মূসা (আঃ)-এর সঙ্গীগণ দুর্বল ঈমানের অধিকারী ছিলেন বলিয়া প্রতিভাত হয়। ইহা অন্যান্য আয়াতসমূহ হইতেও স্পষ্ট প্রতীয়মান হয়ঃ-৫ঃ২২-২৩; ৭ঃ১৪৯; ২০ঃ৮৭-৯২।

قَالَ کَلَّا ۚ اِنَّ مَعِیَ رَبِّیۡ سَیَہۡدِیۡنِ ﴿۶۳﴾

৬৩
সে বলিল, ‘কখনও নহে, নিশ্চয় আমার প্রভু আমার সঙ্গে আছেন; তিনি অবশ্যই আমাকে নিরাপদ পথ দেখাইবেন।’

فَاَوۡحَیۡنَاۤ اِلٰی مُوۡسٰۤی اَنِ اضۡرِبۡ بِّعَصَاکَ الۡبَحۡرَ ؕ فَانۡفَلَقَ فَکَانَ کُلُّ فِرۡقٍ کَالطَّوۡدِ الۡعَظِیۡمِ ﴿ۚ۶۴﴾

৬৪
তখন আমরা মূসার প্রতি ওহী করিলাম: ‘তুমি তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত কর।’ ফলে উহা বিভক্ত হইয়া গেল, এবং প্রত্যেকটি খণ্ড বড় বড় ঢিপির ন্যায় দেখাইতে লাগিল।২১১৭-ক
২১১৭-ক। এই শব্দগুলির মর্ম ‘তোমার জাতিকে সাগরে লইয়া চল’ এরূপও হয়। ‘আসা’ অর্থ গোত্র বা সম্প্রদায় (লেইন)।

وَاَزۡلَفۡنَا ثَمَّ الۡاٰخَرِیۡنَ ﴿ۚ۶۵﴾

৬৫
এবং আমরা অপর দলকে নিকটে আনিলাম।

وَاَنۡجَیۡنَا مُوۡسٰی وَمَنۡ مَّعَہٗۤ اَجۡمَعِیۡنَ ﴿ۚ۶۶﴾

৬৬
এবং আমরা মূসা ও তাহার সংগীগণকে উদ্ধার করিলাম।

ثُمَّ اَغۡرَقۡنَا الۡاٰخَرِیۡنَ ﴿ؕ۶۷﴾

৬৭
অতঃপর অপর দলটিকে আমরা নিমজ্জিত করিলাম।

اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیَۃً ؕ وَمَا کَانَ اَکۡثَرُہُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿۶۸﴾

৬৮
নিশ্চয় ইহার মধ্যে বড় নিদর্শন আছে, কিন্তু তাহাদের অধিকাংশ লোকই ঈমান আনে না।

وَاِنَّ رَبَّکَ لَہُوَ الۡعَزِیۡزُ الرَّحِیۡمُ ﴿٪۶۹﴾

৬৯
বস্তুতঃ তোমার প্রভু নিশ্চয়ই মহা পরাক্রমশালী, পরম দয়াময়।২১১৮
সূরা আশ্‌ শো’আরা - রুকু ৪
২১১৮। কুরআনের সর্বাংশে প্রতিমা-পূজার বিরুদ্ধে তেজস্বী প্রচারাভিযানের সহিত হযরত ইব্‌রাহীম (আঃ)-কে সম্পৃক্ত করা হইয়াছে। তিনিই প্রথম পূজা-বিরোধী আপোষহীন ব্যক্তি যাহার কার্য-কলাপ ইতিহাস সংরক্ষিত করিয়াছে।

وَاتۡلُ عَلَیۡہِمۡ نَبَاَ اِبۡرٰہِیۡمَ ﴿ۘ۷۰﴾

৭০
এবং তুমি তাহাদের নিকট ইব্‌রাহীমের বৃত্তান্ত আবৃত্তি করিয়া শুনাও।