২৬

الشعراء

সূরা আশ্‌ শো’আরা

Ash-Shu`ara'

মক্কী ২২৮ আয়াত ১১ রুকু পারা ১৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২২৮ আয়াত এবং ১১ রুকু আছে।

لَعَلَّنَا نَتَّبِعُ السَّحَرَۃَ اِنۡ کَانُوۡا ہُمُ الۡغٰلِبِیۡنَ ﴿۴۱﴾

৪১
যেন যাদুকরেরা বিজয়ী হইলে আমরা তাহাদের অনুসরণ করিতে পারি?’

فَلَمَّا جَآءَ السَّحَرَۃُ قَالُوۡا لِفِرۡعَوۡنَ اَئِنَّ لَنَا لَاَجۡرًا اِنۡ کُنَّا نَحۡنُ الۡغٰلِبِیۡنَ ﴿۴۲﴾

৪২
অতঃপর যখন যাদুকরগণ উপস্থিত হইল তখন তাহারা ফেরাউনকে বলিল, ‘যদি আমরা বিজয়ী হই তাহা হইলে আমাদের জন্য কি কোন বিশেষ পুরস্কার থাকিবে?’২১১২
২১১২। এই যাদুকরেরা যাদুবিদ্যার পেশাদার ব্যবসায়ী ছিল বলিয়া অনুমিত হয়, যাহাদের নৈতিকতা অত্যন্ত নিম্নস্তরের ছিল।

قَالَ نَعَمۡ وَاِنَّکُمۡ اِذًا لَّمِنَ الۡمُقَرَّبِیۡنَ ﴿۴۳﴾

৪৩
সে বলিল, ‘হাঁ, তদুপরি তখন তোমরা নিশ্চয় আমার দরবারে নৈকট্যপ্রাপ্তদের অন্তর্গত হইবে।’

قَالَ لَہُمۡ مُّوۡسٰۤی اَلۡقُوۡا مَاۤ اَنۡتُمۡ مُّلۡقُوۡنَ ﴿۴۴﴾

৪৪
মূসা তাহাদিগকে বলিল, ‘তোমাদের যাহা কিছু নিক্ষেপ করার আছে তাহা নিক্ষেপ কর।’

فَاَلۡقَوۡا حِبَالَہُمۡ وَعِصِیَّہُمۡ وَقَالُوۡا بِعِزَّۃِ فِرۡعَوۡنَ اِنَّا لَنَحۡنُ الۡغٰلِبُوۡنَ ﴿۴۵﴾

৪৫
তখন তাহারা তাহাদের রজ্জুসমূহ এবং লাঠিগুলিকে নিক্ষেপ করিল এবং বলিল, ‘ফেরাউনের সম্মানের শপথ! অবশ্যই আমরা বিজয়ী হইব।’

فَاَلۡقٰی مُوۡسٰی عَصَاہُ فَاِذَا ہِیَ تَلۡقَفُ مَا یَاۡفِکُوۡنَ ﴿ۚۖ۴۶﴾

৪৬
তখন মূসা তাহার লাঠি নিক্ষেপ করিল, তখন দেখ! সহসা উহা তাহাদের বানানো সকল ভেল্কীবাজীকে গ্রাস করিতে লাগিল।২১১৩
২১১৩। আয়াত এই বিষয়টিকে সুস্পষ্ট করিয়া দিয়াছে যে, হযরত মূসা (আঃ)-এর লাঠি যাদুকরদিগের লাঠি ও দড়িগুলিকে গিলিয়া ফেলে নাই, বরং তাহাদের সমস্ত মিথ্যা ভেলকিবাজীকে গিলিয়া ছিল। অর্থাৎ মূসা (আঃ)-এর যষ্টি তাহাদের সকল ভণ্ডামী ও প্রতারণা একেবারে নস্যাৎ করিয়া দিয়াছিল। অধিকন্তু ইহা মাত্র একটা লাঠি ছিল এবং কোন ‘আজদাহা’ বা সর্প ছিল না। ইহা যাদুকরদিগের ধোকাবাজীর মুখোস খুলিয়া দিয়াছিল, যাহা দর্শকগণকে প্রতারিত করিয়াছিল। যাদুবিদ্যার প্রভাবে দর্শকগণ যে ভূয়া বস্তুগুলিকে প্রকৃত সর্প মনে করিয়াছিল সেইগুলি ভাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ করিয়া দিয়াছিল।

فَاُلۡقِیَ السَّحَرَۃُ سٰجِدِیۡنَ ﴿ۙ۴۷﴾

৪৭
তখন যাদুকরগণকে সেজদায় প্রণত করা হইল;

قَالُوۡۤا اٰمَنَّا بِرَبِّ الۡعٰلَمِیۡنَ ﴿ۙ۴۸﴾

৪৮
তাহারা বলিল, ‘আমরা সমগ্র জগতের প্রতিপালকের উপর ঈমান আনিলাম,

رَبِّ مُوۡسٰی وَہٰرُوۡنَ ﴿۴۹﴾

৪৯
মূসা এবং হারূনের প্রতিপালকের উপর।’

قَالَ اٰمَنۡتُمۡ لَہٗ قَبۡلَ اَنۡ اٰذَنَ لَکُمۡ ۚ اِنَّہٗ لَکَبِیۡرُکُمُ الَّذِیۡ عَلَّمَکُمُ السِّحۡرَ ۚ فَلَسَوۡفَ تَعۡلَمُوۡنَ ۬ؕ لَاُقَطِّعَنَّ اَیۡدِیَکُمۡ وَاَرۡجُلَکُمۡ مِّنۡ خِلَافٍ وَّلَاُوصَلِّبَنَّکُمۡ اَجۡمَعِیۡنَ ﴿ۚ۵۰﴾

৫০
সে (ফেরাউন ক্রুদ্ধস্বরে) বলিল, ‘আমি তোমাদিগকে অনুমতি দেওয়ার পূর্বেই তোমরা তাহার উপর ঈমান আনিলে? নিশ্চয় এই ব্যক্তি তোমাদের গুরু যে তোমাদিগকে এই যাদুবিদ্যা শিক্ষা দিয়াছে। সুতরাং তোমরা অচিরেই (ইহার পরিণাম) জানিতে পারিবে। নিশ্চয় আমি তোমাদের হস্ত ও পদগুলি (অবাধ্যতার জন্য)২১১৩-ক উল্টা দিক হইতে কর্তন করিব এবং তোমাদের সকলকে শূলে বিদ্ধ করিব।’
২১১৩-ক। ‘মিন’ অর্থ কারণও হয় (লেইন)।