২৬

الشعراء

সূরা আশ্‌ শো’আরা

Ash-Shu`ara'

মক্কী ২২৮ আয়াত ১১ রুকু পারা ১৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২২৮ আয়াত এবং ১১ রুকু আছে।

قَالُوۡا لَا ضَیۡرَ ۫ اِنَّاۤ اِلٰی رَبِّنَا مُنۡقَلِبُوۡنَ ﴿ۚ۵۱﴾

৫১
তাহারা বলিল, ‘ইহাতে কোন ক্ষতি নাই, নিশ্চয় আমরা আমাদের প্রভুর নিকট ফিরিয়া যাইব;২১১৪
২১১৪। পূর্বের পেশাজীবী যাদুকররা, কয়েক মিনিট আগেই যাহারা ধন-দৌলত লাভের জন্য যে কোন নোংরা কৌশল অবলম্বনে প্রস্তুত ছিল, তাহারাই এখন মৃত্যুকে উপেক্ষা করিয়া ঈমান আনিতে আগাইয়া আসিল।

اِنَّا نَطۡمَعُ اَنۡ یَّغۡفِرَ لَنَا رَبُّنَا خَطٰیٰنَاۤ اَنۡ کُنَّاۤ اَوَّلَ الۡمُؤۡمِنِیۡنَ ﴿ؕ٪۵۲﴾

৫২
নিশ্চয় আমরা আশা রাখি যে, আমাদের প্রভু আমাদের অপরাধসমূহ ক্ষমা করিয়া দিবেন, যেহেতু আমরা হইলাম ঈমান আনয়নকারীদের মধ্যে সর্বপ্রথম।’
সূরা আশ্‌ শো’আরা - রুকু ৩

وَاَوۡحَیۡنَاۤ اِلٰی مُوۡسٰۤی اَنۡ اَسۡرِ بِعِبَادِیۡۤ اِنَّکُمۡ مُّتَّبَعُوۡنَ ﴿۵۳﴾

৫৩
এবং আমরা মূসার প্রতি ওহী করলাম, ‘তুমি আমার বান্দাগণকে লইয়া রাত্রিযোগে সফর কর, নিশ্চয় তোমাদের পশ্চাদ্ধাবন করা হইবে।’

فَاَرۡسَلَ فِرۡعَوۡنُ فِی الۡمَدَآئِنِ حٰشِرِیۡنَ ﴿ۚ۵۴﴾

৫৪
ইহাতে ফেরাউন শহরে শহরে সমবেতকারীগণকে পাঠাইল;

اِنَّ ہٰۤؤُلَآءِ لَشِرۡذِمَۃٌ قَلِیۡلُوۡنَ ﴿ۙ۵۵﴾

৫৫
(এই বলিয়া যে) ‘নিশ্চয় ইহারা একটি ক্ষুদ্র দল,

وَاِنَّہُمۡ لَنَا لَغَآئِظُوۡنَ ﴿ۙ۵۶﴾

৫৬
তথাপি ইহারা আমাদিগকে উত্তেজিত ও ক্রোধান্বিত করিয়া তুলিয়াছে;২১১৫
২১১৫। কোন এক জাতির মধ্যে আল্লাহ্‌র প্রেরিত নবীর আবির্ভাব সেই জাতির গৌরবময় উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চিত জামিন, যদি তাহারা কেবল তাঁহার উপর বিশ্বাস স্থাপন করে এবং তাঁহাকে অনুসরণ করিয়া চলে। নবী তাহাদের মধ্যে এক নূতন জীবন সঞ্চার করেন, যাহা তাহাদের জীবনের সকল দৃষ্টি-ভঙ্গী বদলাইয়া দেয়। হযরত মূসা (আঃ)-এর আবির্ভাবের পর ফেরাউন ইসরাঈল জাতির লোকের মধ্যে এক বিরাট পরিবর্তন লক্ষ্য করিয়াছিল এবং ইহা তাহাকে অত্যন্ত মর্মপীড়া দিয়াছিল।

وَاِنَّا لَجَمِیۡعٌ حٰذِرُوۡنَ ﴿ؕ۵۷﴾

৫৭
অথচ আমরা এক সতর্ক ও হুশিয়ার জনগোষ্ঠি।’

فَاَخۡرَجۡنٰہُمۡ مِّنۡ جَنّٰتٍ وَّعُیُوۡنٍ ﴿ۙ۵۸﴾

৫৮
ফলে আমরা তাহাদিগকে বাহির করিয়া দিলাম উদ্যানরাজি ও ঝরণাসমূহ হইতে,

وَّکُنُوۡزٍ وَّمَقَامٍ کَرِیۡمٍ ﴿ۙ۵۹﴾

৫৯
এবং ধনভাণ্ডার এবং সম্মানজনক আবাসস্থল হইতে।

کَذٰلِکَ ؕ وَاَوۡرَثۡنٰہَا بَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ ﴿ؕ۶۰﴾

৬০
এইরূপই ঘটিয়াছিল; এবং আমরা বনী ঈসরাঈলকে ঐ সকল বস্তুর উত্তরাধিকারী করিয়াছিলাম।২১১৬
২১১৬। তফসীরাধীন আয়াতের এই অর্থ নহে যে, মিশরীয় জাতির এবং ফেরাউনের পানির ফোয়ারাসমূহ, উদ্যানরাশি এবং ধনভাণ্ডারগুলি ইসরাঈলীদিগকে অর্পণ করা হইয়াছিল। ইসরাঈল জাতি মিশর ত্যাগ করিয়াছিল, প্রতিশ্রুত ভূখণ্ড কেনানের উদ্দেশ্যে, ‘যেখানে দুধ এবং মধু প্রবহমান’ ছিল। সেখানেই তাহাদিগকে সেই সমস্ত বস্তুগুলি প্রদান করা হইয়াছিল। বস্তুতঃপক্ষে প্যালেষ্টাইন উদ্যান ও ঝর্ণাসমূহের প্রাচুর্যে মিশরের সদৃশ।