২৬

الشعراء

সূরা আশ্‌ শো’আরা

Ash-Shu`ara'

মক্কী ২২৮ আয়াত ১১ রুকু পারা ১৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২২৮ আয়াত এবং ১১ রুকু আছে।

قَالَ اَوَلَوۡ جِئۡتُکَ بِشَیۡءٍ مُّبِیۡنٍ ﴿ۚ۳۱﴾

৩১
সে বলিল, ‘যদি আমি তোমার নিকট কোন সুস্পষ্ট নিদর্শন উপস্থাপন করি, তবুও কি!’

قَالَ فَاۡتِ بِہٖۤ اِنۡ کُنۡتَ مِنَ الصّٰدِقِیۡنَ ﴿۳۲﴾

৩২
সে বলিল, ‘যদি তুমি সত্যবাদী হও তাহা হইলে উহা উপস্থাপন কর।’

فَاَلۡقٰی عَصَاہُ فَاِذَا ہِیَ ثُعۡبَانٌ مُّبِیۡنٌ ﴿ۚۖ۳۳﴾

৩৩
তখন সে তাহার লাঠি নিক্ষেপ করিল, তখন দেখ! সহসা উহা এক সুস্পষ্ট অজগর হইয়া গেল।

وَّنَزَعَ یَدَہٗ فَاِذَا ہِیَ بَیۡضَآءُ لِلنّٰظِرِیۡنَ ﴿٪۳۴﴾

৩৪
এইরূপে সে তাহার হাত (স্বীয় বগল হইতে) টান দিয়া বাহির করিল, তখন দেখ! সহসা উহা দর্শকগণের দৃষ্টিতে সম্পূর্ণর্ণরূপে শুভ্র পরিদৃষ্ট হইল।২১১১
সূরা আশ্‌ শো’আরা - রুকু ২
২১১১। ১০২৪ টীকা দ্রষ্টব্য।

قَالَ لِلۡمَلَاِ حَوۡلَہٗۤ اِنَّ ہٰذَا لَسٰحِرٌ عَلِیۡمٌ ﴿ۙ۳۵﴾

৩৫
সে তাহার আশ-পাশের পরিষদবর্গকে বলিল, ‘নিশ্চয় এই ব্যক্তি একজন সুদক্ষ যাদুকর;

یُّرِیۡدُ اَنۡ یُّخۡرِجَکُمۡ مِّنۡ اَرۡضِکُمۡ بِسِحۡرِہٖ ٭ۖ فَمَاذَا تَاۡمُرُوۡنَ ﴿۳۶﴾

৩৬
সে তাহার যাদুবলে তোমাদিগকে তোমাদের দেশ হইতে বহিষ্কৃত করিতে চাহে। এখন তোমরা পরামর্শ দাও, কি করিতে হইবে?’

قَالُوۡۤا اَرۡجِہۡ وَاَخَاہُ وَابۡعَثۡ فِی الۡمَدَآئِنِ حٰشِرِیۡنَ ﴿ۙ۳۷﴾

৩৭
তাহারা বলিল, ‘তাহাকে ও তাহার ভাইকে কিছু কালের জন্য অবকাশ দাও এবং শহরে শহরে সমবেতকারীগণকে পাঠাও,

یَاۡتُوۡکَ بِکُلِّ سَحَّارٍ عَلِیۡمٍ ﴿۳۸﴾

৩৮
যেন তাহারা তোমার নিকট প্রত্যেক সুদক্ষ যাদুকরকে উপস্থিত করে।’

فَجُمِعَ السَّحَرَۃُ لِمِیۡقَاتِ یَوۡمٍ مَّعۡلُوۡمٍ ﴿ۙ۳۹﴾

৩৯
অতঃপর এক নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে যাদুকরদিগকে একত্রিত করা হইল,

وَّقِیۡلَ لِلنَّاسِ ہَلۡ اَنۡتُمۡ مُّجۡتَمِعُوۡنَ ﴿ۙ۴۰﴾

৪০
এবং লোকদিগকে বলা হইল, ‘তোমরাও কি সমবেত হইবে,