২৬

الشعراء

সূরা আশ্‌ শো’আরা

Ash-Shu`ara'

মক্কী ২২৮ আয়াত ১১ রুকু পারা ১৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২২৮ আয়াত এবং ১১ রুকু আছে।

قَالَ فَعَلۡتُہَاۤ اِذًا وَّاَنَا مِنَ الضَّآلِّیۡنَ ﴿ؕ۲۱﴾

২১
সে বলিল, ‘আমি ইহা তখন করিয়াছিলাম যখন আমি অজ্ঞদের অন্তর্গত ছিলাম;২১০২
২১০২। ‘যাল্লুন’ হইতে ‘যাল্লা’ গঠিত, যাহার অর্থ সে কিংকর্তব্যবিমূঢ় হইল, সে হতবুদ্ধি হইল, সে ভালবাসায় ডুবিয়া গেল (লেইন)। যখন ইসরাঈলী ব্যক্তিটি হযরত মূসা (আঃ)-কে তাহার সাহায্যার্থে আহ্বান করিয়াছিল, তখন তিনি বুঝিতে পারিতেছিলেন না কি করিতে হইবে এবং অস্থির হইয়া বেচারা অসহায় ইসরাঈলী ব্যক্তিকে সাহায্য করার জন্য (২৮ঃ১৬-২১) মূসা (আঃ) মিশরীয়কে এক মুষ্ঠাঘাত করিলেন যাহা তাহার মৃত্যু ঘটাইয়াছিল। এই মৃত্যু একটি আকস্মিক ঘটনা ছিল, কারণ এক মুষ্ঠির আঘাত কোন লোকের মৃত্যু ঘটাইতে পারে না। অথবা এই আয়াতের মর্ম এইরূপও হইতে পারে যে, তাঁহার জাতির লোকের প্রতি গভীর ভালবাসার কারণে মূসা (আঃ) ইসরাঈলী লোকটির সাহায্যার্থে অগ্রসর হইয়াছিলেন এবং মিশরীয় লোকটিকে ঘুষি মারিয়াছিলেন যাহার ফলে লোকটি মারা গিয়াছিল, যাহা ইচ্ছাকৃত ছিল না। এই অর্থ হইতে পারে যে, ব্যাপারটি যে এত দূর গড়াইবে তাহা তিনি জানিতেন না।

فَفَرَرۡتُ مِنۡکُمۡ لَمَّا خِفۡتُکُمۡ فَوَہَبَ لِیۡ رَبِّیۡ حُکۡمًا وَّجَعَلَنِیۡ مِنَ الۡمُرۡسَلِیۡنَ ﴿۲۲﴾

২২
অতএব যখন আমি তোমাদের পক্ষ হইতে ভয় অনুভব করিলাম তখন আমি তোমাদের নিকট হইতে পলাইয়া গেলাম; অতঃপর আমার প্রভু আমাকে সঠিক বিচার-বুদ্ধি দান করিলেন এবং আমাকে রসূলগণের অন্তর্ভুক্ত করিলেন।২১০৩
২১০৩। মিশরীয় ব্যক্তি নিহত হওয়ার পর হযরত মূসা (আঃ)-এর পলায়নের পরবর্তী সময়ে তাঁহার নবুওয়াত প্রাপ্তির ঐশী অনুগ্রহের ঘটনাই সন্দেহাতীত রূপে প্রমাণ করে যে, হযরত মূসা (আঃ) যাহা করিয়াছিলেন তাহা অনিচ্ছাকৃত এবং ক্ষণিকের উত্তেজনার মুহূর্তে ঘটিয়াছিল।

وَتِلۡکَ نِعۡمَۃٌ تَمُنُّہَا عَلَیَّ اَنۡ عَبَّدۡتَّ بَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ ﴿ؕ۲۳﴾

২৩
এবং (বাল্যকালে আমাকে লালন-পালন করার) এই অনুগ্রহ, যাহার উল্লেখ তুমি আমার নিকট করিতেছ এমন নাকি যে, (ইহার বিনিময়ে) তুমি সারা বনী ইসরাঈল জাতিকে দাস বানাইয়া রাখ?’২১০৪
২১০৪। ফেরাউনের উদ্ধৃত মন্তব্যের প্রতিবাদে হযরত মূসা (আঃ) বলিয়াছিলেন যে, তাঁহার দলের লোকদিগের কোন মঙ্গল করিয়াছিল এরূপ ভাবিয়া সেই উপকার সাধনের প্রতি ইঙ্গিত করিতে যাওয়াতে তাহার (ফেরাউন) নিজেরই লজ্জিত হওয়া উচিৎ ছিল। কারণ সে (ফেরাউন) বংশ পরম্পরাগতভাবে তাহাদিগকে হীন দাসত্ব বন্ধনে আবদ্ধ করিয়া রাখিয়াছিল, যাহার ফলশ্রুতিতে ইসরাঈলীগণের চারিত্রিক উৎকর্ষ সাধনের মাধ্যমে উন্নতি লাভের জন্য প্রয়োজনীয় কর্মোদ্দম, উচ্চাকাংখা এবং সর্ব প্রকার মর্যাদার অনুভূতি মরিয়া গিয়াছিল।

قَالَ فِرۡعَوۡنُ وَمَا رَبُّ الۡعٰلَمِیۡنَ ﴿ؕ۲۴﴾

২৪
ফেরাউন বলিল, ‘সমগ্র জগতের প্রতিপালক আবার কে?’২১০৫
২১০৫। মনে হয় পূর্ববর্তী আয়াতে উল্লেখিত, হযরত মুসা (আঃ)-এর এই প্রতি-উত্তরে ফেরাউন শোচনীয়ভাবে হতভম্ব হইয়া তৎক্ষণাৎ কথার মোড় বদলাইয়াছিল এবং সে আল্লাহ্‌তা’লার সিফ্‌ত, পবিত্র সত্তা ও তাঁহার অস্তিত্ব সম্বন্ধে দর্শন-শাস্ত্রীয় আলোচনায় হযরত মূসা (আঃ)-এর দৃষ্টি নিবদ্ধ রাখিতে চেষ্টা করিতেছিল।

قَالَ رَبُّ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَمَا بَیۡنَہُمَا ؕ اِنۡ کُنۡتُمۡ مُّوۡقِنِیۡنَ ﴿۲۵﴾

২৫
সে বলিল, ‘তিনি আকাশমণ্ডল ও এই পৃথিবীর২১০৬ এবং এতদুভয়ের মধ্যে যাহা কিছু আছে সকলের প্রভু, যদি তোমরা দৃঢ় বিশ্বাসী হও।’
২১০৬। ‘আকাশ মণ্ডল ও এই পৃথিবীর প্রভু’ এই শব্দগুলি আল্লাহ্‌তা’লার রাজ্যের অসীম পরিব্যাপ্তী বুঝায়।

قَالَ لِمَنۡ حَوۡلَہٗۤ اَلَا تَسۡتَمِعُوۡنَ ﴿۲۶﴾

২৬
সে তাহার আশ-পাশের লোকদিগকে বলিল, ‘তোমরা কি শুনিতেছ না?’২১০৭
২১০৭। হযরত মূসা (আঃ)-এর বিরুদ্ধে ফেরাউন তাহার লোকদিগকে এই বলিয়া উত্তেজিত করার চেষ্টা করিতেছিল যে, তিনি আকাশ ও পৃথিবীর আধিপত্য আল্লাহ্‌র প্রতি আরোপ করিয়া তাহাদের উপাস্য গুলিকে অপমান করিতেছিলেন। কেননা তাহাদের বিশ্বাস ছিল যে, তাহাদের খোদাগুলিই সমগ্র বিশ্বের নিয়ন্ত্রণ রক্ষা করিতেছে।

قَالَ رَبُّکُمۡ وَرَبُّ اٰبَآئِکُمُ الۡاَوَّلِیۡنَ ﴿۲۷﴾

২৭
সে বলিল, ‘তিনি তোমাদের প্রভু এবং তোমাদের পূর্ব পুরুষদেরও প্রভু।’২১০৮
২১০৮। ২৫ আয়াতে বর্ণিত উক্তিতে মূসা (আঃ) আল্লাহ্‌তা’লার নিয়ন্ত্রিত রাজ্যের আয়তনের অসীম ব্যাপ্তী বুঝাইয়াছিলেন, বর্তমান আয়াতের মধ্যে তিনি আল্লাহ্‌র আধিপত্যে সময়ের অসীম ব্যাপ্তী বুঝাইয়াছেন।

قَالَ اِنَّ رَسُوۡلَکُمُ الَّذِیۡۤ اُرۡسِلَ اِلَیۡکُمۡ لَمَجۡنُوۡنٌ ﴿۲۸﴾

২৮
সে বলিল, ‘নিশ্চয় তোমাদের রসূল, যাহাকে তোমাদের প্রতি প্রেরণ করা হইয়াছে, সে অবশ্যই পাগল।’২১০৯
২১০৯। ফেরাউন ভাবিয়াছিল যে, মূসা (আঃ) কাহারও কথা শুনিবেন না, বরঞ্চ পাগলের মত নিজের কথা বলিতেই থাকিবেন এবং সে এই ভাবেই এতগুলি কথা বলিয়াছিল।

قَالَ رَبُّ الۡمَشۡرِقِ وَالۡمَغۡرِبِ وَمَا بَیۡنَہُمَا ؕ اِنۡ کُنۡتُمۡ تَعۡقِلُوۡنَ ﴿۲۹﴾

২৯
সে বলিল, ‘তিনিই পূর্ব ও পশ্চিমের২১১০ এবং এতদুভয়ের মধ্যে যাহা আছে সব কিছুর প্রভু, যদি তোমরা বুদ্ধিমান হও।’
২১১০। এই আয়াত আল্লাহ্‌তা’লার সাম্রাজ্যের অসীমতা, উহার গতিপথ এবং বিভিন্ন দিক সংক্রান্ত অবস্থা বুঝায়।

قَالَ لَئِنِ اتَّخَذۡتَ اِلٰـہًا غَیۡرِیۡ لَاَجۡعَلَنَّکَ مِنَ الۡمَسۡجُوۡنِیۡنَ ﴿۳۰﴾

৩০
সে বলিল, ‘যদি তুমি আমার পরিবর্তে অন্য কাহাকেও মা’বূদরূপে গ্রহণ কর তাহা হইলে নিশ্চয় আমি তোমাকে কারাগারে আবদ্ধ করিব।’