২৬

الشعراء

সূরা আশ্‌ শো’আরা

Ash-Shu`ara'

মক্কী ২২৮ আয়াত ১১ রুকু পারা ১৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২২৮ আয়াত এবং ১১ রুকু আছে।

وَمَا تَنَزَّلَتۡ بِہِ الشَّیٰطِیۡنُ ﴿۲۱۱﴾

২১১
এবং শয়তানগণ ইহাকে লইয়া নাযেল হয় নাই;

وَمَا یَنۡۢبَغِیۡ لَہُمۡ وَمَا یَسۡتَطِیۡعُوۡنَ ﴿۲۱۲﴾ؕ

২১২
এবং ইহা তাহাদের অবস্থাসম্মতও ছিল না, এবং তাহাদের (ইহার) কোন ক্ষমতাও ছিল না।২১৩৮
২১৩৮। কুরআন মজীদে শয়তানের কোন হস্তক্ষেপ থাকিতে পারে না, এই দাবীর সমর্থনে তফসীরাধীন আয়াত তিনটি যুক্তি স্থাপন করিয়াছেঃ (ক) কুরআনের শিক্ষা সর্বাংশে কার্যকর এবং সমস্ত শয়তানী কার্য-কলাপের প্রতি আপোষহীন নিন্দা জ্ঞাপন করে; (খ) ইহা এমনই উচ্চ গৌরবোজ্জ্বল বৈশিষ্ট্যময় এবং মহিমান্বিত সত্য বহনকারী যে, অনুরূপ কিছু সৃষ্টি করা শয়তানের সকল ক্ষমতার উর্ধ্বে (১৭ঃ৮৯); (গ) কুরআন করীম ইসলামের চূড়ান্ত বিজয় সম্বন্ধে মহা গৌরবময় ভবিষ্যদ্বাণী উচ্চারণ করে। শয়তানেরা এইরূপে করিতে পারে না, কেননা ভবিষ্যত সম্বন্ধে তাহারা জ্ঞাত নহে।

اِنَّہُمۡ عَنِ السَّمۡعِ لَمَعۡزُوۡلُوۡنَ ﴿۲۱۳﴾ؕ

২১৩
নিশ্চয় তাহাদিগকে ইহা শ্রবণ করা হইতে অপসৃত করা হইয়াছে।

فَلَا تَدۡعُ مَعَ اللّٰہِ اِلٰـہًا اٰخَرَ فَتَکُوۡنَ مِنَ الۡمُعَذَّبِیۡنَ ﴿۲۱۴﴾ۚ

২১৪
অতএব তুমি আল্লাহ্‌র সহিত২১৩৯ অন্য কোন মা’বূদকে ডাকিও না, নতুবা তুমি শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হইয়া যাইবে,
২১৩৯। কুরআন শয়তানের কর্ম হইতে পারে না। আল্লাহ্‌তা’লার একত্বের উপর কুরআন মজীদ এত বেশী জোর দিয়াছে যে, শয়তানের তৈরী কোন কিছু কখনো এইরূপ করিতে পারে না।

وَاَنۡذِرۡ عَشِیۡرَتَکَ الۡاَقۡرَبِیۡنَ ﴿۲۱۵﴾ۙ

২১৫
এবং তুমি (সর্বপ্রথম) নিজের নিকটতম আত্মীয়স্বজনদিগকে সতর্ক কর,২১৪০
২১৪০। বর্ণিত আছে যে, এই আয়াত যখন নাযেল হইয়াছিল তখন নবী (সাঃ) ‘সাফা’ পর্বতে গিয়া দাঁড়াইলেন এবং কোরায়শদিগের প্রত্যেক দলকে এবং গোত্রের লোকদিগকে ডাকিলেন এবং ঐশী শাস্তি সম্বন্ধে হুশিয়ার করিয়া বলিলেন যে, যদি তাহারা অসৎ পথ ত্যাগ করিয়া তাঁহার শিক্ষাকে গ্রহণ না করে তাহা হইলে আল্লাহ্‌তা’লার শাস্তি তাহাদিগকে পাকড়াও করিবে।

وَاخۡفِضۡ جَنَاحَکَ لِمَنِ اتَّبَعَکَ مِنَ الۡمُؤۡمِنِیۡنَ ﴿۲۱۶﴾ۚ

২১৬
এবং মো’মেনদের মধ্য হইতে যাহারা তোমার অনুসরণ করে তুমি তাহাদের প্রতি মমতার বাহু প্রসারিত রাখ।

فَاِنۡ عَصَوۡکَ فَقُلۡ اِنِّیۡ بَرِیۡٓءٌ مِّمَّا تَعۡمَلُوۡنَ ﴿۲۱۷﴾ۚ

২১৭
অতঃপর যদি তাহারা তোমার অবাধ্যতা করে তাহা হইলে তুমি বল, ‘তোমরা যে সকল কার্যকলাপ করিতেছ উহা হইতে আমি দায়িত্বমুক্ত।’২১৪০-ক
২১৪০-ক। আমি তোমাদিগ হইতে মুক্ত; তোমরা যাহা কর আমি সেই সব হইতে পৃথক, তোমাদের কৃত-কর্মের সমস্ত দায়িত্ব আমি অস্বীকার করি।

وَتَوَکَّلۡ عَلَی الۡعَزِیۡزِ الرَّحِیۡمِ ﴿۲۱۸﴾ۙ

২১৮
এবং তুমি মহা পরাক্রমশালী, পরম দয়াময়ের উপর নির্ভর কর,

الَّذِیۡ یَرٰٮکَ حِیۡنَ تَقُوۡمُ ﴿۲۱۹﴾ۙ

২১৯
যিনি তোমাকে তখনও দেখেন যখন তুমি (একা নামাযে) দণ্ডায়মান হও,

وَتَقَلُّبَکَ فِی السّٰجِدِیۡنَ ﴿۲۲۰﴾

২২০
এবং তখনও দেখেন যখন তুমি সেজদাকারীদের মধ্যে ঘোরাফেরা কর।২১৪১
২১৪১। তফসীরাধীন আয়াত আঁ-হযরত (সাঃ)-এর সাহাবাগণের মহত্ব এবং ধর্ম ও ন্যায়পরায়ণতার প্রতি উজ্জ্বল সপ্রশংস সমর্থন জ্ঞাপন করে। ‘সাজেদীন্‌’ শব্দ তাঁহাদিগকেই (সাহাবা কেরাম) বুঝায়। এইরূপ আল্লাহ্‌ওয়ালা লোকগণের দ্বারা পরিবেষ্টিত হইয়া আল্লাহ্‌র রসূল (সাঃ) মহিমান্বিত ছিলেন। এইরূপ আর এক জন মহান নেতার উদাহরণ পেশ করিতে মানবেতিহাস ব্যর্থ হইয়াছে— এমন নেতা যাঁহার প্রেমিক অনুসারীগণ অনুরূপ আত্মোৎসর্গকারী এবং ন্যায়পরায়ণ ছিলেন।