২৬

الشعراء

সূরা আশ্‌ শো’আরা

Ash-Shu`ara'

মক্কী ২২৮ আয়াত ১১ রুকু পারা ১৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২২৮ আয়াত এবং ১১ রুকু আছে।

کَذٰلِکَ سَلَکۡنٰہُ فِیۡ قُلُوۡبِ الۡمُجۡرِمِیۡنَ ﴿۲۰۱﴾ؕ

২০১
এইভাবেই আমরা অপরাধীগণের অন্তরসমূহে২১৩৬ ইহার (প্রতি অস্বীকার) সঞ্চারিত করিয়াছি।
২১৩৬। অবিশ্বাসীদিগের এই বদভ্যাস (অস্বীকার) বহিরাগত নহে, বরং ইহার শিকড় তাহাদের নিজ অন্তরের মধ্যেই প্রোথিত, অসচ্চরিত্রতা ও পাপের প্রশ্রয় হইতে ইহার জন্ম। প্রকৃত পক্ষে এই আয়াত এক সাধারণ সত্য বর্ণনা করিয়াছে যে, যখন কোন মানুষ পাপকে প্রশ্রয় দেয়, তখন ইহার সম্বন্ধে তাহার সচেতনতা ভোঁতা হইয়া যায় এবং কালক্রমে সে এই পাপের প্রতি আকৃষ্ট হইতে থাকে। এইরূপেই পাপ ‘পাপীর হৃদয়কে’ ক্রমশঃ ক্ষয় করে এবং অপবিত্র করে।

لَا یُؤۡمِنُوۡنَ بِہٖ حَتّٰی یَرَوُا الۡعَذَابَ الۡاَلِیۡمَ ﴿۲۰۲﴾ۙ

২০২
তাহারা ইহার উপর ঈমান আনিবে না যতক্ষণ পর্যন্ত না তাহারা যন্ত্রণাদায়ক শাস্তি প্রত্যক্ষ করিবে,

فَیَاۡتِیَہُمۡ بَغۡتَۃً وَّہُمۡ لَا یَشۡعُرُوۡنَ ﴿۲۰۳﴾ۙ

২০৩
সুতরাং ইহা তাহাদের উপর এমন আকস্মিক ভাবে আসিবে যে তাহারা টেরও পাইবে না।

فَیَقُوۡلُوۡا ہَلۡ نَحۡنُ مُنۡظَرُوۡنَ ﴿۲۰۴﴾ؕ

২০৪
তখন তাহারা বলিবে, ‘আমাদিগকে কি কিছু অবকাশ দেওয়া হইবে?’

اَفَبِعَذَابِنَا یَسۡتَعۡجِلُوۡنَ ﴿۲۰۵﴾

২০৫
তবুও কি তাহারা আমাদের শাস্তি সম্বন্ধে তাড়াহুড়া করিতেছে?

اَفَرَءَیۡتَ اِنۡ مَّتَّعۡنٰہُمۡ سِنِیۡنَ ﴿۲۰۶﴾ۙ

২০৬
তুমি কি চিন্তা করিয়া দেখ নাই যে, যদি আমরা তাহাদিগকে বহু বৎসর যাবৎ সুখ-শান্তি উপভোগ করাইতাম,

ثُمَّ جَآءَہُمۡ مَّا کَانُوۡا یُوۡعَدُوۡنَ ﴿۲۰۷﴾ۙ

২০৭
অতঃপর তাহাদের উপর ইহা আসিয়া পড়িত যাহার ওয়াদা তাহাদের সঙ্গে করা হইতেছে,

مَاۤ اَغۡنٰی عَنۡہُمۡ مَّا کَانُوۡا یُمَتَّعُوۡنَ ﴿۲۰۸﴾ؕ

২০৮
তখন যাহা কিছু তাহাদিগকে উপভোগ করানো হইতেছিল উহা তাহাদের কোন উপকারে আসিত না?

وَمَاۤ اَہۡلَکۡنَا مِنۡ قَرۡیَۃٍ اِلَّا لَہَا مُنۡذِرُوۡنَ ﴿۲۰۹﴾٭ۖۛ

২০৯
বস্তুতঃ আমরা কখনও এমন কোন জনপদকে ধ্বংস করি নাই যাহার জন্য (পূর্বে) সতর্ককারী (পাঠানো) হয় নাই,২১৩৭
২১৩৭। এই আয়াত আল্লাহ্‌তা’লার পবিত্র নিয়মের প্রতি ইশারা করিয়াছে যে, নবী আসিয়া সতর্ক না করা পর্যন্ত কোন জাতিকে শাস্তি পাকড়াও করে না। প্রথমে নবী প্রেরিত হন এবং তাঁহার বিরোধিতা করিয়া ও তাঁহাকে প্রত্যাখ্যান করিয়া যখন তাহারা নিজদিগকে শাস্তির যোগ্য করিয়া তোলে তখন তাহাদের উপর আযাব নিপতিত হয় (আরো দেখুন ১৭ঃ১৬; ২৮ঃ৬০; ৩৫ঃ৩৮)।

ذِکۡرٰی ۟ۛ وَمَا کُنَّا ظٰلِمِیۡنَ ﴿۲۱۰﴾

২১০
নসীহত করার জন্য; বস্তুতঃ আমরা যালেম নহি।