২৬

الشعراء

সূরা আশ্‌ শো’আরা

Ash-Shu`ara'

মক্কী ২২৮ আয়াত ১১ রুকু পারা ১৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২২৮ আয়াত এবং ১১ রুকু আছে।

وَمَاۤ اَسۡـَٔلُکُمۡ عَلَیۡہِ مِنۡ اَجۡرٍ ۚ اِنۡ اَجۡرِیَ اِلَّا عَلٰی رَبِّ الۡعٰلَمِیۡنَ ﴿۱۸۱﴾ؕ

১৮১
এবং আমি তোমাদের নিকট ইহার কোন প্রতিদান চাহি না। আমার প্রতিদান একমাত্র সমগ্র জগতের প্রতিপালকের নিকটে আছে;

اَوۡفُوا الۡکَیۡلَ وَلَا تَکُوۡنُوۡا مِنَ الۡمُخۡسِرِیۡنَ ﴿۱۸۲﴾ۚ

১৮২
(হে লোক সকল!) তোমরা মাপ পূর্ণ মাত্রায় দিও, এবং ক্ষতিকারীদের অন্তর্ভুক্ত হইও না;২১৩০
২১৩০। কুরআনের একাধিক স্থানে (৭ম এবং ১১দশ সূরা) এবং বর্তমান সূরাতেও পাঁচ নবীর— হযরত নূহ, হযরত হূদ, হযরত সালেহ্‌, হযরত লূত এবং হযরত শো’আয়্‌ব (আলয়হেমুস্‌সালাম)-এর নাম এক সঙ্গে উল্লেখ করা হইয়াছে এবং একই ক্রমপর্যায়ে উল্লেখিত হইয়াছে এবং অভিন্ন বাণী তাহাদের মুখে উচ্চারিত হইয়াছে। সকল ধর্মের দুইটি মৌলিক শিক্ষা — আল্লাহ্‌র তৌহীদ এবং যুগ-নবীর আনুগত্য; তদতিরিক্ত প্রত্যেক নবীর ক্ষেত্রে তাঁহার লোকেরা যে ধরণের রোগ-ব্যাধি এবং অনৈতিকতায় বিশেষভাবে ভূগিতেছিল তাহার উপরে অধিক গুরুত্ব দেওয়া হইয়াছে। হযরত নূহ (আঃ)-এর জাতির লোকেরা সংযোগবিহীন স্বতন্ত্র গোত্রে বিভক্ত হইয়া গিয়াছিল এবং তাহাদের মধ্যে সামজিকভাবে সঙ্গতিসম্পন্ন ও সচ্ছল লোকেরা মিথ্যা মর্যাদার অহমিকায় ভুগিতেছিল। তাহাদের ধনী ব্যক্তিরা সমাজের দরিদ্র শ্রেণীর সঙ্গে মিলিত না। হযরত হূদ (আঃ)-এর গোত্র সামরিক দক্ষতা ও স্থাপত্যের কীর্তির জন্য অহংকার করিত এবং তাহাদের কল-কারখানার জন্য গর্ববোধ করিত। হযরত সালেহ্‌ (আঃ)-এর গোত্রের লোকজন তাহাদের শক্তি, সম্মান এবং ধন-সম্পদের বড়াই করিত। হযরত লূত (আঃ)-এর গোত্রের লোকেরা এক অতি অস্বাভাবিক, নীতি-বিগর্হিত এবং কলংকময় যৌন কদাচারকে নির্লজ্জভাবে প্রশ্রয় দিয়াছিল। শো’আয়ব’ (আঃ)-এর জাতি ব্যবসায় লেন-দেনে অসাধু ছিল। এই দোষগুলির প্রত্যেকটির পৃথকভাবে সেই যুগ-নবীর ক্ষেত্রে উল্লেখ করা হইয়াছে যাহার গোত্রের লোকেরা যে দুশ্চরিত্রতার শিকারে পরিণত হইয়াছিল। আল্লাহ্‌তা’লার নবীগণের ইহাই পন্থা যে, ধর্মের মূলনীতিসমূহের উপর জোর দেওয়া ছাড়াও যে সকল কলুষতায় তাহাদের জাতির জনগোষ্ঠি লিপ্ত হয় সেই সমস্ত বিশেষ বিষয়ের উপর বিশেষভাবে জোর দিয়া থাকেন।

وَزِنُوۡا بِالۡقِسۡطَاسِ الۡمُسۡتَقِیۡمِ ﴿۱۸۳﴾ۚ

১৮৩
এবং সঠিক দাঁড়ি-পাল্লায় ওজন করিও,

وَلَا تَبۡخَسُوا النَّاسَ اَشۡیَآءَہُمۡ وَلَا تَعۡثَوۡا فِی الۡاَرۡضِ مُفۡسِدِیۡنَ ﴿۱۸۴﴾ۚ

১৮৪
লোকদিগকে তাহাদের প্রাপ্য দ্রব্যাদি কম দিও না, এবং পৃথিবীতে বিশৃঙ্খলা করিয়া বেড়াইও না,

وَاتَّقُوا الَّذِیۡ خَلَقَکُمۡ وَالۡجِبِلَّۃَ الۡاَوَّلِیۡنَ ﴿۱۸۵﴾ؕ

১৮৫
যিনি তোমাদিগকে এবং তোমাদের পূর্ববর্তী সৃষ্টিকে সৃজন করিয়াছেন, তোমরা তাঁহার তাক্‌ওয়া অবলম্বন কর।’

قَالُوۡۤا اِنَّمَاۤ اَنۡتَ مِنَ الۡمُسَحَّرِیۡنَ ﴿۱۸۶﴾ۙ

১৮৬
তাহারা বলিল, ‘নিশ্চয় তুমি যাদুগ্রস্তদের অন্তর্গত;

وَمَاۤ اَنۡتَ اِلَّا بَشَرٌ مِّثۡلُنَا وَاِنۡ نَّظُنُّکَ لَمِنَ الۡکٰذِبِیۡنَ ﴿۱۸۷﴾ۚ

১৮৭
তুমি আমাদেরই মত একজন মানুষ বৈ কিছু নহ, এবং আমরা তোমাকে অবশ্যই মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত বলিয়া মনে করি,

فَاَسۡقِطۡ عَلَیۡنَا کِسَفًا مِّنَ السَّمَآءِ اِنۡ کُنۡتَ مِنَ الصّٰدِقِیۡنَ ﴿۱۸۸﴾ؕ

১৮৮
অতএব, তুমি যদি সত্যবাদী হইয়া থাক তাহা হইলে আকাশের একটি খণ্ড আমাদের উপর ফেলিয়া দাও।’

قَالَ رَبِّیۡۤ اَعۡلَمُ بِمَا تَعۡمَلُوۡنَ ﴿۱۸۹﴾

১৮৯
সে বলিল, ‘আমার প্রভু তোমাদের কার্যকলাপ ভালভাবে জানেন।’২১৩১
২১৩১। হযরত শো‘আয়্‌ব (আঃ) তাঁহার জাতির লোকদিগের উপর ঐশী শাস্তি (‘কিসাফান’ অর্থ ঐশী আযাব) অবতরণের উদ্ধত আহ্বানের জবাবে বলিয়াছিলেন যে, মানুষ অসম্পূর্ণ জ্ঞানের অধিকারী বলিয়া ইহা জানা তাঁহার কাজ নহে যে, কখন কিরূপে শাস্তি অবতীর্ণ হইবে। কেবল তাহাদের স্রষ্টা ও প্রভু আল্লাহ্ যিনি তাহাদের সকল কর্মকাণ্ডের ব্যাপারে সর্বজ্ঞাত তিনিই জানেন যে, তাহাদের দাবী অনুযায়ী প্রাপ্য শাস্তির উপযোগী দুষ্কর্ম তাহারা করিয়াছিল কিনা।

فَکَذَّبُوۡہُ فَاَخَذَہُمۡ عَذَابُ یَوۡمِ الظُّلَّۃِ ؕ اِنَّہٗ کَانَ عَذَابَ یَوۡمٍ عَظِیۡمٍ ﴿۱۹۰﴾

১৯০
কিন্তু তাহারা তাহাকে মিথ্যাবাদী বলিয়া প্রত্যাখ্যান করিল। ফলে এক মেঘাচ্ছন্ন দিবসের শাস্তি তাহাদিগকে ধৃত করিল। নিশ্চয় উহা এক গুরুতর দিবসের শাস্তি ছিল।