২৬

الشعراء

সূরা আশ্‌ শো’আরা

Ash-Shu`ara'

মক্কী ২২৮ আয়াত ১১ রুকু পারা ১৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২২৮ আয়াত এবং ১১ রুকু আছে।

ثُمَّ اَغۡرَقۡنَا بَعۡدُ الۡبٰقِیۡنَ ﴿۱۲۱﴾ؕ

১২১
তৎপর আমরা পশ্চাতে অবশিষ্টদিগকে নিমজ্জিত করিলাম।

اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیَۃً ؕ وَمَا کَانَ اَکۡثَرُہُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿۱۲۲﴾

১২২
নিশ্চয় ইহাতে বড় নিদর্শন আছে, কিন্তু তাহাদের অধিকাংশ লোক ঈমান আনে না।

وَاِنَّ رَبَّکَ لَہُوَ الۡعَزِیۡزُ الرَّحِیۡمُ ﴿۱۲۳﴾٪

১২৩
বস্তুতঃ তোমার প্রভু নিশ্চয়ই মহা পরাক্রমশালী, পরম দয়াময়।
সূরা আশ্‌ শো’আরা - রুকু ৬

کَذَّبَتۡ عَادُ ۣالۡمُرۡسَلِیۡنَ ﴿۱۲۴﴾ۚۖ

১২৪
আদ (জাতিও) রসূলগণকে মিথ্যাবাদী বলিয়া প্রত্যাখ্যান করিয়াছিল,

اِذۡ قَالَ لَہُمۡ اَخُوۡہُمۡ ہُوۡدٌ اَلَا تَتَّقُوۡنَ ﴿۱۲۵﴾ۚ

১২৫
যখন তাহাদের ভাই হূদ তাহাদিগকে বলিল, ‘তোমরা কি তাক্‌ওয়া অবলম্বন করিবে না?

اِنِّیۡ لَکُمۡ رَسُوۡلٌ اَمِیۡنٌ ﴿۱۲۶﴾ۙ

১২৬
নিশ্চয় আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসূল;

فَاتَّقُوا اللّٰہَ وَاَطِیۡعُوۡنِ ﴿۱۲۷﴾ۚ

১২৭
সুতরাং তোমরা আল্লাহ্‌র তাক্‌ওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর,

وَمَاۤ اَسۡـَٔلُکُمۡ عَلَیۡہِ مِنۡ اَجۡرٍ ۚ اِنۡ اَجۡرِیَ اِلَّا عَلٰی رَبِّ الۡعٰلَمِیۡنَ ﴿۱۲۸﴾ؕ

১২৮
এবং আমি তোমাদের নিকট ইহার কোন প্রতিদান চাহি না। আমার প্রতিদান একমাত্র সমগ্র জগতের প্রতিপালকের নিকটে আছে;

اَتَبۡنُوۡنَ بِکُلِّ رِیۡعٍ اٰیَۃً تَعۡبَثُوۡنَ ﴿۱۲۹﴾

১২৯
তোমরা কি প্রত্যেক উচ্চ স্থানে স্মৃতিচিহ্ন নির্মাণ করিতেছ? ইহা বৃথা (কাজ) করিতেছ,

وَتَتَّخِذُوۡنَ مَصَانِعَ لَعَلَّکُمۡ تَخۡلُدُوۡنَ ﴿۱۳۰﴾ۚ

১৩০
এবং তোমরা কারুকার্য খচিত বড় বড় প্রাসাদ নির্মাণ করিতেছে যেন তোমরা চিরকাল অবস্থান করিতে পার?২১২৬
২১২৬। এই আয়াত এবং ইহার পূর্ববর্তী ও পরবর্তী আয়াত প্রমাণ করে যে, আদ জাতির লোকেরা এক শক্তিশালী এবং সভ্য জনগোষ্ঠী ছিল। সেই যুগে তাহারা জ্ঞান-বিজ্ঞানে প্রভূত অগ্রগতি সাধন করিয়াছিল। তাহারা দুর্গ ও প্রাসাদতূল্য অট্টালিকা এবং বিরাট জলাধার নিমার্ণ করিত। তাহাদের গ্রীষ্ম ও শীতকালীন পৃথক পৃথক বাস ভবন ছিল, কারখানা ছিল এবং যান্ত্রিক পারদর্শিতাপূর্ণ কর্মকাণ্ড ছিল। তাহারা বিশেষভাবে স্থাপত্যে উন্নত ও সুদক্ষ ছিল। তাহারা নূতন সমরাস্ত্র ও যুদ্ধের সামগ্রী উদ্ভাবন করিয়াছিল এবং বিরাট সৌধসমূহ নির্মাণ করিত। সংক্ষেপে তাহারা বর্তমানের পশ্চিমা জাতিসমূহের মত এক অতি উন্নতমানের সভ্যতার জন্য প্রয়োজনীয় জটিল যন্ত্রপাতির অধিকারী ছিল। জ্ঞানে তাহারা দ্রুত উন্নতি লাভ করিয়াছিল, কিন্তু ইতিহাসের চরম শিক্ষা ভুলিয়া বিস্মৃতির কোলে সমর্পিত হইয়াছিল। কেননা জাতিসমূহ তাহাদের প্রকৃত শক্তি, পার্থিব বিষয়-বস্তু হইতে আহরণ করিতে পারে না, বরং উচ্চ আদর্শ এবং সৎ নৈতিকতা হইতে আহরণ করিয়া থাকে। যেহেতু তাহারা নৈতিকভাবে দুশ্চরিত্র এবং আধ্যাত্মিকভাবে কলুষিত হইয়া পড়িয়াছিল এবং নিজদিগকে সংশোধন করণার্থে যুগ-নবীর সতর্ক বাণীর প্রতি কর্ণপাত না করায় তাহারা সেই ভয়াবহ নিয়তির শিকারে পরিণত হইয়াছিল, যাহা ঐশী সতর্কবাণী উপেক্ষাকারীর অনিবার্য পরিণতি হইয়া থাকে। আরো দেখুন ১৩২৩ টীকা।