২৬

الشعراء

সূরা আশ্‌ শো’আরা

Ash-Shu`ara'

মক্কী ২২৮ আয়াত ১১ রুকু পারা ১৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২২৮ আয়াত এবং ১১ রুকু আছে।

فَمَا لَنَا مِنۡ شَافِعِیۡنَ ﴿۱۰۱﴾ۙ

১০১
এই জন্য (আজ) আমাদের কোন সুপারিশকারী নাই,

وَلَا صَدِیۡقٍ حَمِیۡمٍ ﴿۱۰۲﴾

১০২
এবং আমাদের কোন অন্তরঙ্গ বন্ধুও নাই;

فَلَوۡ اَنَّ لَنَا کَرَّۃً فَنَکُوۡنَ مِنَ الۡمُؤۡمِنِیۡنَ ﴿۱۰۳﴾

১০৩
অতএব যদি আমাদের (দুনিয়ায়) ফিরিয়া যাইবার ক্ষমতা থাকিত তাহা হইলে আমরা নিশ্চয় মো’মেনগণের অন্তর্ভুক্ত হইয়া যাইতাম!’

اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیَۃً ؕ وَمَا کَانَ اَکۡثَرُہُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿۱۰۴﴾

১০৪
নিশ্চয় ইহার মধ্যে বড় নিদর্শন আছে, কিন্তু তাহাদের অধিকাংশ লোকই ঈমান আনিতেছে না।

وَاِنَّ رَبَّکَ لَہُوَ الۡعَزِیۡزُ الرَّحِیۡمُ ﴿۱۰۵﴾٪

১০৫
এবং তোমার প্রভু নিশ্চয়ই মহা পরাক্রমশালী, পরম দয়াময়।
সূরা আশ্‌ শো’আরা - রুকু ৫

کَذَّبَتۡ قَوۡمُ نُوۡحِ ۣالۡمُرۡسَلِیۡنَ ﴿۱۰۶﴾ۚۖ

১০৬
নূহের জাতি রসূলগণকে মিথ্যাবাদী বলিয়া প্রত্যাখ্যান করিয়াছিল;

اِذۡ قَالَ لَہُمۡ اَخُوۡہُمۡ نُوۡحٌ اَلَا تَتَّقُوۡنَ ﴿۱۰۷﴾ۚ

১০৭
যখন তাহাদের ভাই নূহ তাহাদিগকে বলিয়াছিল, ‘তোমরা কি তাক্‌ওয়া অবলম্বন করিবে না?

اِنِّیۡ لَکُمۡ رَسُوۡلٌ اَمِیۡنٌ ﴿۱۰۸﴾ۙ

১০৮
নিশ্চয় আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসূল,

فَاتَّقُوا اللّٰہَ وَاَطِیۡعُوۡنِ ﴿۱۰۹﴾ۚ

১০৯
সুতরাং তোমরা আল্লাহ্‌র তাক্‌ওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর;২১২৪
২১২৪। এই সূরার মধ্যে সমসাময়িক জাতির লোকদিগের উদ্দেশ্যে প্রত্যেক নবীর মুখ হইতে উচ্চারিত ‘সুতরাং তোমরা আল্লাহ্‌র তাক্‌ওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর’ এই বাণী প্রমাণ করে যে, পবিত্র ঐশী-বাণীর অন্তর্ভুক্ত সার্বজনীন আদেশাবলী ছাড়াও মো’মেনদেরকে তাহাদের নিজ নিজ নবীর আদেশ ও নির্দেশ মানিয়া চলার জন্য হুকুম করা হইয়াছে।

وَمَاۤ اَسۡـَٔلُکُمۡ عَلَیۡہِ مِنۡ اَجۡرٍ ۚ اِنۡ اَجۡرِیَ اِلَّا عَلٰی رَبِّ الۡعٰلَمِیۡنَ ﴿۱۱۰﴾ۚ

১১০
এবং আমি তোমাদের নিকট ইহার কোন প্রতিদান চাহি না। আমার প্রতিদান তো একমাত্র সমগ্র জগতের প্রতিপালকের নিকটে আছে;