২৫

الفرقان

সূরা আল্‌ ফুর্‌কান

Al-Furqan

মক্কী ৭৮ আয়াত ৬ রুকু পারা ১৮–১৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৭৮ আয়াত এবং ৬ রুকু আছে।

اِلَّا مَنۡ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَاُولٰٓئِکَ یُبَدِّلُ اللّٰہُ سَیِّاٰتِہِمۡ حَسَنٰتٍ ؕ وَکَانَ اللّٰہُ غَفُوۡرًا رَّحِیۡمًا ﴿۷۱﴾

৭১
সেই ব্যক্তি ব্যতীত যে তওবা করে২০৯১ এবং ঈমান আনে এবং পুণ্য কর্ম করে; ইহারা এমন লোক যে, আল্লাহ্ তাহাদের মন্দ কর্মগুলিকে সুন্দর কর্মে বদলাইয়া দিবেন; বস্তুতঃ আল্লাহ্‌ অতীব ক্ষমাশীল, পরম দয়াময়।
২০৯১। ‘তাওবা’ (অনুশোচনা) অর্থ—অতীতের সমস্ত নৈতিক ভ্রষ্টতার জন্য আন্তরিকভাবে সকল মন্দ সম্পূর্ণ পরিহার করিয়া চলার স্থির সংকল্পের সহিত অনুতাপ করা এবং সৎকর্ম করা এবং মানুষের প্রতি কৃত সর্বপ্রকার অন্যায়ের সংশোধন করা। ব্যক্তির জীবনে ইহা অতীতের প্রতি সম্পূর্ণভাবে পিঠ ফিরাইয়া পূর্ণ পরিবর্তন সাধনে সক্ষম।

وَمَنۡ تَابَ وَعَمِلَ صَالِحًا فَاِنَّہٗ یَتُوۡبُ اِلَی اللّٰہِ مَتَابًا ﴿۷۲﴾

৭২
যে ব্যক্তি তওবা করে এবং সৎকর্ম করে বস্তুতঃ সে পূর্ণরূপে আল্লাহ্‌র দিকে ঝুঁকে;

وَالَّذِیۡنَ لَا یَشۡہَدُوۡنَ الزُّوۡرَ ۙ وَاِذَا مَرُّوۡا بِاللَّغۡوِ مَرُّوۡا کِرَامًا ﴿۷۳﴾

৭৩
এবং যাহারা, মিথ্যা সাক্ষ্য দেয় না২০৯২ এবং যখন তাহারা বৃথা বিষয়ের নিকট দিয়া অতিক্রম করে তখন সসম্মানে অতিক্রম করে;
২০৯২। ‘যূর’ অর্থ একটি মিথ্যা; মিথ্যা সাক্ষ্য; আল্লাহ্‌র সহিত শির্‌ক ও এরূপস্থান যেখানে মিথ্যা বলা হয় এবং লোকেরা বৃথা বা অসার চিত্তবিনোদন উপভোগ করে; বহু-ঈশ্বরবাদীদের সমাবেশ, ইত্যাদি (লেইন)।

وَالَّذِیۡنَ اِذَا ذُکِّرُوۡا بِاٰیٰتِ رَبِّہِمۡ لَمۡ یَخِرُّوۡا عَلَیۡہَا صُمًّا وَّعُمۡیَانًا ﴿۷۴﴾

৭৪
এবং যাহারা, তাহাদের প্রভুর আয়াতসমূহ তাহাদিগকে যখন স্মরণ করাইয়া দেওয়া হয় তখন উহার প্রতি বধির ও অন্ধের ন্যায় আচরণ করে না।২০৯২-ক
২০৯২-ক। তাহারা উম্মিলিত চক্ষে আল্লাহ্‌তা’লার নিদর্শনাবলী সযত্নে মানিয়া চলে। তাহাদের বিশ্বাস সন্দেহাতীত ভিত্তির উপর স্থাপিত, জনশ্রূতির উপর নহে।

وَالَّذِیۡنَ یَقُوۡلُوۡنَ رَبَّنَا ہَبۡ لَنَا مِنۡ اَزۡوَاجِنَا وَذُرِّیّٰتِنَا قُرَّۃَ اَعۡیُنٍ وَّاجۡعَلۡنَا لِلۡمُتَّقِیۡنَ اِمَامًا ﴿۷۵﴾

৭৫
এবং যাহারা বলে, ‘হে আমাদের প্রভু! তুমি আমাদিগকে আমাদের স্ত্রী ও সন্তান-সন্ততির মাধ্যমে চক্ষুর স্নিগ্ধতা দান কর এবং আমাদিগকে মুত্তাকীগণের ইমাম বানাও।’

اُولٰٓئِکَ یُجۡزَوۡنَ الۡغُرۡفَۃَ بِمَا صَبَرُوۡا وَیُلَقَّوۡنَ فِیۡہَا تَحِیَّۃً وَّسَلٰمًا ﴿ۙ۷۶﴾

৭৬
ইহারাই এমন লোক, যাহাদিগকে তাহাদের সৎকর্মের উপর ধৈর্যসহকারে কায়েম থাকার কারণে প্রতিদানস্বরূপ (সুরম্য) বালাখানা দেওয়া হইবে এবং তথায় তাহাদিগকে শুভাশীষ এবং শান্তির বাণী দ্বারা সম্বর্ধনা জ্ঞাপন করা হইবে,

خٰلِدِیۡنَ فِیۡہَا ؕ حَسُنَتۡ مُسۡتَقَرًّا وَّمُقَامًا ﴿۷۷﴾

৭৭
তথায় তাহারা চিরকাল বাস করিবে। উহা অতি উত্তম হইবে—অস্থায়ী বিশ্রামাগার হিসাবে এবং স্থায়ী বাসস্থান হিসাবেও।

قُلۡ مَا یَعۡبَؤُا بِکُمۡ رَبِّیۡ لَوۡلَا دُعَآؤُکُمۡ ۚ فَقَدۡ کَذَّبۡتُمۡ فَسَوۡفَ یَکُوۡنُ لِزَامًا ﴿٪۷۸﴾

৭৮
তুমি (অবিশ্বাসীদিগকে) বল, ‘আমার প্রভু তোমাদের কোন পরওয়া২০৯৩ করেন না যদি তোমাদের দোয়া না থাকে। যেহেতু তোমরা (আল্লাহ্‌র বাণীকে) মিথ্যা বলিয়া প্রত্যাখ্যান করিয়াছ, অতএব উহার শাস্তি অচিরেই তোমাদের সহিত সংযুক্ত হইবে।’
সূরা আল্‌ ফুর্‌কান - রুকু ৬
২০৯৩।

‘মা আ’বাউবিহী’ অর্থ আমি (তাহাকে) পরওয়া করি না, কিছুই মনে করি না, গ্রাহ্য করি না বা তাহাকে কিছুই জ্ঞান করি না অথবা আমি তাহাকে কোন মূল্যই দেই না বা তাহার কোন গুরুত্ব আছে বলিয়া আমি মনে করি না; অথবা আমি তাহাকে কোনরূপ সম্মান করি না (লেইন এবং মুফরাদাত)।