২৫

الفرقان

সূরা আল্‌ ফুর্‌কান

Al-Furqan

মক্কী ৭৮ আয়াত ৬ রুকু পারা ১৮–১৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৭৮ আয়াত এবং ৬ রুকু আছে।

وَاِذَا قِیۡلَ لَہُمُ اسۡجُدُوۡا لِلرَّحۡمٰنِ قَالُوۡا وَمَا الرَّحۡمٰنُ ٭ اَنَسۡجُدُ لِمَا تَاۡمُرُنَا وَزَادَہُمۡ نُفُوۡرًا ﴿٪ٛ۶۱﴾

৬১
এবং যখন তাহাদিগকে বলা হয় যে, তোমরা রহমান (আল্লাহ্‌)-কে সেজদা কর; তখন তাহারা বলে, ‘রহমান’ আবার কে? আমরা কি তাহাকে সেজদা করিব যাহার সম্বন্ধে তুমি আমাদিগকে হুকুম দিতেছ?’ বস্তুতঃ এইকথা তাহাদের ঘৃণাকে আরও বাড়াইয়া দেয়।
সূরা আল্‌ ফুর্‌কান - রুকু ৫ সিজদাহ্‌

تَبٰرَکَ الَّذِیۡ جَعَلَ فِی السَّمَآءِ بُرُوۡجًا وَّجَعَلَ فِیۡہَا سِرٰجًا وَّقَمَرًا مُّنِیۡرًا ﴿۶۲﴾

৬২
তিনি পরম কল্যাণের অধিকারী সত্তা যিনি আকাশে (তারকারাজির জন্য) কক্ষসমূহ সৃষ্টি করিয়াছেন এবং উহাতে প্রদীপ্ত সূর্য এবং উজ্জ্বল চন্দ্র সৃষ্টি করিয়াছেন।২০৮৭-ক
২০৮৭-ক। আকাশমণ্ডলের সৃষ্টি এবং সূর্য, চন্দ্র ও নক্ষত্ররাজি যাহারা উহাদিগকে অলংকৃত ও সৌন্দর্যমণ্ডিত করে তাহাদের সৃষ্টির প্রতি পরোক্ষ উল্লেখ দ্বারা এই আয়াত আধ্যাত্মিক আকাশের প্রতি মনোযোগ আকর্ষণ করে যাহার নিজস্ব সূর্য, চন্দ্র এবং নক্ষত্ররাজি আছে— হযরত নবী করীম (সাঃ), প্রতিশ্রুত মসীহ্ এবং রসূল করীম (সাঃ)-এর সাহাবাগণ যাহাদের সম্বন্ধে তাঁহার হাদীসে বর্ণিত হইয়াছে; ‘আমার সাহাবাগণ নক্ষত্রের মত, তাহাদের যে কেহকে তোমরা অনুসরণ করিবে তোমরা সত্য পথ-নির্দেশ পাইবে’ (রাযীন)।

وَہُوَ الَّذِیۡ جَعَلَ الَّیۡلَ وَالنَّہَارَ خِلۡفَۃً لِّمَنۡ اَرَادَ اَنۡ یَّذَّکَّرَ اَوۡ اَرَادَ شُکُوۡرًا ﴿۶۳﴾

৬৩
এবং তিনিই সেই সত্তা যিনি রজনী ও দিবাকে২০৮৮ একে অপরের পশ্চাদ্ধাবনকারী করিয়া সৃষ্টি করিয়াছেন সেই ব্যক্তির উপকারের জন্য যে উপদেশ গ্রহণ করিতে চাহে অথবা সকৃতজ্ঞ বান্দা হইতে চাহে।
২০৮৮। জড়জগতে রাত্রকে যেমন দিন অনুসরণ করে, ঠিক একই রূপে আধ্যাত্মিক জগতেও যখন অন্ধকার পৃথিবীকে ছাইয়া ফেলে, আল্লাহ্‌তা’লা তখন ইহাকে জ্যোতির্ময় করার জন্য সংস্কারক আবির্ভূত করেন।

وَعِبَادُ الرَّحۡمٰنِ الَّذِیۡنَ یَمۡشُوۡنَ عَلَی الۡاَرۡضِ ہَوۡنًا وَّاِذَا خَاطَبَہُمُ الۡجٰہِلُوۡنَ قَالُوۡا سَلٰمًا ﴿۶۴﴾

৬৪
এবং রহমানের প্রকৃত বান্দা তাহারা, যাহারা ভূ-পৃষ্ঠের উপর নম্র হইয়া চলে, এবং যখন অজ্ঞরা তাহাদিগকে সম্বোধন করে তখন তাহারা (কোন বিবাদ না করিয়া) বলে, ‘সালাম’!২০৮৯
২০৮৯। এই আয়াত দ্বারা সেই গৌরবোজ্জ্বল নৈতিক বিপ্লবের সংক্ষিপ্ত বিবরণ আরম্ভ হইয়াছে, যাহা আধ্যাত্মিক মহাকাশের সেই সূর্য তথা মহানবী মুহাম্মাদ (সাঃ) তাঁহার জাতির মধ্যে সংঘটিত করিয়াছিলেন। অন্ধকারাচ্ছন্ন অবস্থা হইতে তাহারা দয়াময় খোদাতা’লার দাসে পরিণত হইয়াছিল। তফসীরাধীন এবং পরবর্তী আয়াতসমূহে উল্লেখিত দয়াময় আল্লাহ্‌তা’লার ন্যায়পরায়ণ দাসগণের বিভিন্ন গুণাবলী, নবী করীম (সাঃ)-এর জাতির লোকেরা পূর্বে যে সকল দোষে ভুগিতেছিল, সেই সমস্ত নীতি বিগর্হিত অভ্যাসগুলির সম্পূর্ণ বিপরীত।

وَالَّذِیۡنَ یَبِیۡتُوۡنَ لِرَبِّہِمۡ سُجَّدًا وَّقِیَامًا ﴿۶۵﴾

৬৫
এবং যাহারা রাত্রি অতিবাহিত করে তাহাদের প্রভুর সমীপে সেজদাবনত ও দণ্ডায়মান অবস্থায়;

وَالَّذِیۡنَ یَقُوۡلُوۡنَ رَبَّنَا اصۡرِفۡ عَنَّا عَذَابَ جَہَنَّمَ ٭ۖ اِنَّ عَذَابَہَا کَانَ غَرَامًا ﴿٭ۖ۶۶﴾

৬৬
এবং যাহারা বলে, ‘হে আমাদের প্রভু! তুমি আমাদের উপর হইতে দোযখের আযাবকে অপসারিত কর, নিশ্চয় উহার আযাব সর্বনাশা;

اِنَّہَا سَآءَتۡ مُسۡتَقَرًّا وَّمُقَامًا ﴿۶۷﴾

৬৭
নিশ্চয় উহা অতি মন্দ— অস্থায়ী ঠিকানা হিসাবেও এবং দীর্ঘস্থায়ী আবাসস্থল হিসাবেও।’

وَالَّذِیۡنَ اِذَاۤ اَنۡفَقُوۡا لَمۡ یُسۡرِفُوۡا وَلَمۡ یَقۡتُرُوۡا وَکَانَ بَیۡنَ ذٰلِکَ قَوَامًا ﴿۶۸﴾

৬৮
এবং যাহারা, যখন খরচ করে তখন অপব্যয় করে না এবং কার্পণ্যও করে না বরং এতদুভয়ের মধ্যবর্তী পথ অবলম্বন করে;

وَالَّذِیۡنَ لَا یَدۡعُوۡنَ مَعَ اللّٰہِ اِلٰـہًا اٰخَرَ وَلَا یَقۡتُلُوۡنَ النَّفۡسَ الَّتِیۡ حَرَّمَ اللّٰہُ اِلَّا بِالۡحَقِّ وَلَا یَزۡنُوۡنَ ۚ وَمَنۡ یَّفۡعَلۡ ذٰلِکَ یَلۡقَ اَثَامًا ﴿ۙ۶۹﴾

৬৯
এবং যাহারা, আল্লাহ্‌র সঙ্গে অন্য কোন মা’বূদকে ডাকে না এবং ন্যায়-সংগত কারণ ব্যতীত এমন কোন প্রাণকে হত্যা করে না যাহাকে আল্লাহ্ (হত্যা করা) হারাম করিয়াছেন এবং তাহারা ব্যভিচার করে না;২০৯০ বস্তুতঃ যে কেহ এইরূপ কাজ করিবে সে (তাহার) পাপের শাস্তির সম্মুখীন হইবে;
২০৯০। পৌত্তলিকতা, খুন ও ব্যভিচার এই তিনটি মূল পাপাচার ব্যক্তির নৈতিক বিচ্যুতি, সামাজিক এবং যৌন অসচ্চরিত্রতার আদি উৎস। কুরআন মজীদ বার বার এই সমস্ত পাপাচারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করিয়া আসিতেছে।

یُّضٰعَفۡ لَہُ الۡعَذَابُ یَوۡمَ الۡقِیٰمَۃِ وَیَخۡلُدۡ فِیۡہٖ مُہَانًا ﴿٭ۖ۷۰﴾

৭০
কিয়ামতের দিন তাহার জন্য আযাবকে দ্বিগুণ করা হইবে এবং তথায় সে লাঞ্ছিত অবস্থায় বাস করিতে থাকিবে—