২৫

الفرقان

সূরা আল্‌ ফুর্‌কান

Al-Furqan

মক্কী ৭৮ আয়াত ৬ রুকু পারা ১৮–১৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৭৮ আয়াত এবং ৬ রুকু আছে।

وَلَقَدۡ صَرَّفۡنٰہُ بَیۡنَہُمۡ لِیَذَّکَّرُوۡا ۫ۖ فَاَبٰۤی اَکۡثَرُ النَّاسِ اِلَّا کُفُوۡرًا ﴿۵۱﴾

৫১
এবং আমরা ইহাকে (কুরআনকে) তাহাদের মধ্যে সবিস্তারে বর্ণনা করিয়া দিয়াছি যেন তাহারা উপদেশ গ্রহণ করে; কিন্তু অধিকাংশ লোকই সব কিছু প্রত্যাখ্যান করিল কেবল অস্বীকার ছাড়া।

وَلَوۡ شِئۡنَا لَبَعَثۡنَا فِیۡ کُلِّ قَرۡیَۃٍ نَّذِیۡرًا ﴿۫ۖ۵۲﴾

৫২
এবং যদি আমরা ইচ্ছা করিতাম তাহা হইলে প্রত্যেক জনপদে সতর্ককারী প্রেরণ করিতাম;

فَلَا تُطِعِ الۡکٰفِرِیۡنَ وَجَاہِدۡہُمۡ بِہٖ جِہَادًا کَبِیۡرًا ﴿۵۳﴾

৫৩
অতএব তুমি কাফেরদের আনুগত্য করিও না, এবং তুমি ইহার (কুরআনের) সাহায্যে তাহাদের সহিত বৃহত্তর জিহাদ কর।২০৮৪
২০৮৪। এই আয়াত অনুযায়ী প্রকৃত গুরুত্বপূর্ণ জিহাদ হইতেছে কুরআনের বাণী প্রচার করা। অতএব ইসলাম ধর্মের বিস্তার লাভের জন্য সংগ্রাম করা এবং ইহার শিক্ষা প্রচার ও প্রসারের জন্য প্রচেষ্টার নামই জেহাদ, যাহা সর্বদা উৎসাহ-উদ্দীপনার সহিত অব্যাহত রাখার নির্দেশ মুসলমানগণকে দেওয়া হইয়াছে। এই জিহাদের কথাই রসূল করীম (সাঃ) এক যুদ্ধের অভিযান হইতে প্রত্যাবর্তন করিয়া বলিয়াছিলেন, যেমন হাদীসে বর্ণিত আছেঃ “আমরা ক্ষুদ্রতর জিহাদ হইতে বৃহত্তর জিহাদের দিকে ফিরিয়া আসিয়াছি” (রাদ্দুল-মুহ্‌তার)। ১৯৫৭ এবং ১৯৫৮ টীকাদ্বয়ও দ্রষ্টব্য।

وَہُوَ الَّذِیۡ مَرَجَ الۡبَحۡرَیۡنِ ہٰذَا عَذۡبٌ فُرَاتٌ وَّہٰذَا مِلۡحٌ اُجَاجٌ ۚ وَجَعَلَ بَیۡنَہُمَا بَرۡزَخًا وَّحِجۡرًا مَّحۡجُوۡرًا ﴿۵۴﴾

৫৪
তিনিই সেই সত্তা যিনি দুই সমুদ্রকে প্রবাহিত করিয়াছেন যাহাদের মধ্য হইতে একটি মিষ্ট, সুপেয় এবং অপরটি লবণাক্ত, তিক্ত এবং তিনি উভয়ের মধ্যে এক আড়াল এবং শক্ত প্রতিবন্ধকতা সৃষ্টি করিয়াছেন।২০৮৫
২০৮৫। আয়াতের মধ্যে দুই সমুদ্রকে সত্য এবং মিথ্যা ধর্মের প্রতীকরূপে ধরিয়া নিলে, এই আয়াতের মর্মার্থ হয় যে, সত্য ধর্ম ইসলাম এবং বিকৃত মতামত উভয়ে পাশাপাশি চলমান থাকিবে, প্রথমটি সুমিষ্ট ফল প্রদান করিবে এবং আধ্যাত্মিক পথচারীদিগের তৃষ্ণা নিবারণ করিবে এবং শেষোক্তটি নিস্ফল ও বিস্বাদ হইবে, কোনরূপ ভাল ফল দিতে অসমর্থ হইবে। “দুইটি জল স্রোতের” অর্থ সাগর-সলিল এবং নদীর জলরাশিও হইতে পারে। প্রথমোক্ত পানি লবণাক্ত ও বিস্বাদ, কিন্তু শেষোক্ত পানি সুপেয় ও সুস্বাদু। নদীর সুস্বাদু পানি যখন সাগরে প্রবাহিত হইয়া ইহার লবণাক্ত পানির সহিত মিশিয়া যায়, তখন নদীর সুপেয় পানিও বিস্বাদ হইয়া যায়। যতক্ষণ পর্যন্ত এই দুই পানি পৃথক থাকে, ততক্ষণ উহাদের স্বাদ ভিন্ন ভিন্ন হয়। একইভাবে সত্য ধর্মের শিক্ষার সহিত যখন মিথ্যা ধর্মের শিক্ষা জড়াইয়া পড়ে তখন উহা আপন সৌন্দর্য ও কার্যকারিতা হারাইয়া ফেলে। কিন্তু আল্লাহ্‌তা’লা এমনইভাবে বিন্যস্ত করিয়াছেন যে, মিথ্যা ধর্মগুলির কাছা কাছি হইয়া যাওয়া সত্বেও ইসলাম ধর্ম কখনও ইহার তৃপ্তিদায়ক সৌন্দর্য হারাইবে না, কারণ আল্লাহ্‌তা’লা ইহাকে রক্ষা করা এবং অক্ষুন্ন রাখার দায়িত্ব নিজের উপরে রাখিয়াছেন (১৫ঃ১০)। দুইটির মধ্যে এক অলংঘনীয় বাধা রহিয়াছে, যাহা উহাদিগকে পৃথক করিয়া রাখিয়াছে।

وَہُوَ الَّذِیۡ خَلَقَ مِنَ الۡمَآءِ بَشَرًا فَجَعَلَہٗ نَسَبًا وَّصِہۡرًا ؕ وَکَانَ رَبُّکَ قَدِیۡرًا ﴿۵۵﴾

৫৫
এবং তিনিই সেই সত্তা যিনি মানুষকে পানি হইতে সৃষ্টি করিয়াছেন; অতঃপর তিনি তাহার জন্য বংশগত (পৌত্রিক) সম্বন্ধ এবং বৈবাহিক (মাতৃক) সম্বন্ধ স্থাপন করিয়াছেন; এবং তোমার প্রভু প্রত্যেক বিষয়ের উপর ক্ষমতাবান।

وَیَعۡبُدُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰہِ مَا لَا یَنۡفَعُہُمۡ وَلَا یَضُرُّہُمۡ ؕ وَکَانَ الۡکَافِرُ عَلٰی رَبِّہٖ ظَہِیۡرًا ﴿۵۶﴾

৫৬
এবং তাহারা আল্লাহ্‌র পরিবর্তে উহার ইবাদত করে যাহা তাহাদের কোন উপকারও করিতে পারে না এবং কোন অপকারও করিতে পারে না। বস্তুতঃ কাফের সদা তাহার প্রভুর (পরিকল্পনা সমূহের) বিরুদ্ধাচারীই হইয়া থাকে।

وَمَاۤ اَرۡسَلۡنٰکَ اِلَّا مُبَشِّرًا وَّنَذِیۡرًا ﴿۵۷﴾

৫৭
এবং আমরা তোমাকে শুধু শুভসংবাদদাতা ও সতর্ককারীরূপেই প্রেরণ করিয়াছি।

قُلۡ مَاۤ اَسۡـَٔلُکُمۡ عَلَیۡہِ مِنۡ اَجۡرٍ اِلَّا مَنۡ شَآءَ اَنۡ یَّتَّخِذَ اِلٰی رَبِّہٖ سَبِیۡلًا ﴿۵۸﴾

৫৮
তুমি বল, ‘আমি তোমাদের নিকট ইহার জন্য কোন প্রতিদান চাহি না কেবল ইহা ছাড়া যে, যদি কোন ব্যক্তি ইচ্ছা করে তাহা হইলে সে নিজের প্রভুর (নিকট যাওয়ার) পথ অবলম্বন করুক।’২০৮৬
২০৮৬। এই আয়াত অনুযায়ী ইসলাম ধর্ম ইহার সম্প্রসারণে শক্তি প্রয়োগ স্পষ্টভাবে নিষেধ করে।

وَتَوَکَّلۡ عَلَی الۡحَیِّ الَّذِیۡ لَا یَمُوۡتُ وَسَبِّحۡ بِحَمۡدِہٖ ؕ وَکَفٰی بِہٖ بِذُنُوۡبِ عِبَادِہٖ خَبِیۡرَا ﴿ۚۛۙ۵۹﴾

৫৯
এবং তুমি সেই চিরঞ্জীবের উপর ভরসা কর যিনি কখনও মরেন না, এবং তাঁহার প্রশংসার সহিত তসবীহ্ পাঠ কর। বস্তুতঃ তিনি নিজ বান্দাগণের পাপসমূহ সম্বন্ধে অবহিত হওয়ার ব্যাপারে যথেষ্ট;

ۣالَّذِیۡ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ وَمَا بَیۡنَہُمَا فِیۡ سِتَّۃِ اَیَّامٍ ثُمَّ اسۡتَوٰی عَلَی الۡعَرۡشِ ۚۛ اَلرَّحۡمٰنُ فَسۡـَٔلۡ بِہٖ خَبِیۡرًا ﴿۶۰﴾

৬০
যিনি আকাশমণ্ডল ও পৃথিবী এবং এতদুভয়ের মধ্যে যাহা কিছু আছে সেই সব ছয় দিনে সৃষ্টি করিয়াছেন, অতঃপর তিনি সুদৃঢ়রূপে আরশের উপর অধিষ্ঠিত হইয়াছেন; ইনি অযাচিত-অসীম দাতা। অতএব তুমি তাঁহার সম্বন্ধে তাহাকে জিজ্ঞাসা কর যে অধিক অবহিত।২০৮৭
২০৮৭। (১) আল্লাহ্‌তা’লা; (২) হযরত নবী করীম (সাঃ)।